Home আঞ্চলিক দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিলটনের শাশুরির ইন্তেকাল

দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিলটনের শাশুরির ইন্তেকাল

31


স্টাফ রিপোর্টার
দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক, খুলনা প্রেস ক্লাবের অন্তবর্তী কালীন কমিটির সদস্য, সংবাদপত্র পরিষদ খুলনার সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন এর শ^াশুড়ি জবেদা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন(ইন্না…………রাজিউন)। শুক্রবার নগরীর কাসেম নগরে ছোট মেয়ের বাসায় বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ জোহর নিরালা তাবলিগ মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমার লাশ বসুপাড়া কবরস্থানে দাফন করা হবে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দৈনিক খুলনাঞ্চল পত্রিকার বার্তা, বাণিজ্যিক বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী ও পরিবারের সদস্যরা। তাঁরা এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।