ডক্টরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ইফতার মাহফিল
দেশে নির্বাচিত সরকার নেই বলে আইন- শৃঙ্খলার অবনতি ঘটেছে: বকুল
।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি দীর্ঘ ১৬বছর স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে ছিলো এখনো আছে। যতদিন না জণগনকে ভোটের অধিকার ফিরিয়ে দেয়া না যাবে ততদিন বিএনপি রাজপথে আন্দোলন করবে। বিএনপির নেতৃত্বে স্বৈরাচার হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) খুলনা ক্লাবে ডক্টরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পুর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন ছাত্র-জনতার আন্দোলনের ফসল বর্তমান অর্ন্তবরতী সরকার। ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব নেয়ার মুল উদ্দেশ্য ছিলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবেন। জনগণ ভোটের মাধ্যমে কারা দেশ চালাবে তা নির্ধারণ করবেন। কিন্তু আমরা কি দেখলাম; দায়িত্ব নেবার পর থেকে ইউনুস সরকার রাস্ট্র সংস্কারের নামে কাল ক্ষেপন করছেন। হ্যাঁ সংস্কারের প্রয়োজন রয়েছে। আর প্রয়োজন রয়েছে বলেই বিএনপি ২০২৩ সালে রাষ্ট্র মেরামতের জন্য ৩১দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। কিন্তু আমরা দেখছি নির্বাচন বিলম্বিত করার জন্য বর্তমান সরকার সংস্কারের কৌশলকে বেছে নিয়েছে। দেশে নির্বাচিত সরকার নেই বলে আইন-শৃঙ্খলার অবনতি চরমে পৌছেছে। পবিত্র রমজান মাসের দ্রব্যমূল্য আকাশ ছোয়া। মানুষের জীবনের নিরাপত্তা নেই। খুনের ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। নারী ও শিশু ধর্ষণ অতীতের রেকর্ড ভেঙ্গেছে। রাস্তায় যাকে খুশি, যাকে পাচ্ছে কোপাচ্ছে। এভাবে চলতে পারে না। দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে তিনি অর্ন্তবরতী সরকারের প্রতি আহবান জানিয়েছে। বকুল আরো বলেন, বিগত ১৬ বছরে দেশে চিকিৎসা ব্যবস্থায় চরম বিপর্যয় ঘটেছে। ড্যাবের সদস্যরা পেশাগত ক্ষেত্রে নানা ধরণের বৈষম্যের শিকার হয়েছেন। প্রশাসন যোগ্য, দক্ষ, সৎ ও ন্যায়পরায়ণ মানবিক না হলে সমাজে অন্যায়, খুন, জখম, নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক। এ থেকে পরিত্রান পেতে জনগণের সরকারের বিকল্প নেই।
ড্যাব খুলনার সভাপতি ডা. মো. রফিকুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। ডা. এস এম আকরামুজ্জামানের তত্ত্বাবধায়নে ইফতার মাহফিলে ডা. মো. মোস্তফা কামাল, ডা. মো. শাহজাহান আলী, ডা. গ ম গোলাম আজম, ডা. এাসুদুর রহমান লিমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিকাল সাড়ে ৪টায় বিএনপির নেতা রকিবুল ইসলাম বকুল খালিশপুরের আলমনগরে উদীয়মান যুব সমাজ আয়োজিত পবিত্র রমজান উপলক্ষ্যে পবিত্র কোরআন শরীফ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, শেখ সাদী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, আব্দুল আজিজ সুমন, ইস্তিয়াক আহমেদ ইস্তি, রকিবুল ইসলাম মতিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইকর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান পরিচালনা করেন উদীয়মান যুব সমাজের সভাপতি রবিউল গাজী উজ্জল।
রামনগর বিএনপি’র ইফতার বিতরণ
রূপসা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রোজাদারদের পাশে থাকার লক্ষ্যে রূপসা উপজেলার রামনগর গ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
১৪ মার্চ শুক্রবার আসরবাদ রামনগর বিএনপি চত্তরে ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুর রহমান মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোল্লা জালাল উদ্দিন,খুলনা জেলা যুবদলের সাবেক যুগ্ম -সাধারণ সম্পাদক মোমিনুর রহমান সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম রিপন, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মাসুম সরদার, উপজেলা বিএনপি’র সদস্য শহিদুজ্জামান খাঁন, জেলা জাসাসের যুগ্ন-আহবায়ক শফিকুর রহমান ডালিম, ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তুলুন, জেলা ছাত্রদল সদস্য ইয়াসিন আরাফাত, যুবদল নেতা সোহাগ শেখ প্রমুখ।
শ্যামনগরের চাঁদাবাজির অভিযোগে লিটন দু’সহযোগীসহ গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
সেনাবাহিনীর সদস্যরা এক অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই সহযোগীসহ শ্যামনগর উপজেলা শীর্ষ চাঁদাবাজ মোঃ লিটন হোসেন গাজী (৩০) কে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় শ্যামনগরের নূরনগর এলাকা থেকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (১৪ মার্চ) সকালে তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার লিটনের দুই সহযোগী হলো সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ইসমাইলপুর গ্রামের মো. আবু বক্কর সরদারের ছেলে মো. সাগর হোসেন ও কৈখালী ইউনিয়নের শিবচন্দ্রপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. আবির হাসান ওরফে আশিক।
খোঁজ নিয়ে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ ক্যাম্পে দায়িত্বরত মেজর মোঃ ফাহিমের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগরের নূরনগর এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ওই এলাকার শীর্ষ চাঁদাবাজ লিটনকে তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি চায়না চাকু, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ইয়াবাসহ ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও তাঁর কাছে (লিটনের) পাওয়া ফোন চেক করে ৫ আগস্ট শ্যামনগর থানা লুট করে নিয়ে যাওয়া পুলিশের নাইন এমএম পিস্তলের ছবি ও ভিডিও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাঁর কাছে এই অস্ত্র রয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান, সেনাবাহিনী সদস্যরা লিটনসহ তাঁর দুই সহযোগীকে থানা হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত লিটন এর আগে শ্যামনগর থানা পুলিশের হাতে অস্ত্রসহ আটক হয়। তাছাড়া তাঁর বিরুদ্ধে শ্যামনগর, কালীগঞ্জ ও সাতক্ষীরা সদর থানায় হত্যা, মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও লিটনসহ তাঁর সহযোগীরা চোরাকারবারীর সঙ্গে জড়িত বলেও জানা গেছে। সে ভারত-বাংলাদেশ সীমান্তের নৈকাটি এলাকার চোরাকারবারী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে।
দলের চাঁদাবাজ ও দখলবাজিতে যুক্তদের পুলিশে দেওয়ার আহ্বান হাবিবের
সাতক্ষীরা প্রতিনিধি
বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দলের ভিতরে যারা চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত থাকবে, দলের ভিতরে তাদের কোন ঠাঁই নেই, তাদেরকে ধরে পুলিশে দিন।
বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরার কলরোয়া উপজেলার ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজ মাঠে জয়নগর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত ১৫ বছর ধরে আমাদের উপর অনেক জুলুম নির্যাতন চালিয়েছে। কেউ ঘরে ঘুমাতে পারেনি, বাড়িতে থাকতে পারেননি এবং আমাদের নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা সাজা দেয়া হলো, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে তাকে নির্যাতন করেছেন। শুধু আমাদের উপর নয়, বিএনপির ৬০ লক্ষ নেতা-কর্মীর উপর হয়রানি করা হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি রওশন আলী সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা বিএনপি’র মুখপাত্র সাবেক অধ্যক্ষ ও রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবুবক্কার সিদ্দিকী, শেখ আব্দুল কাদের বাচ্চু, আশরাফ হোসেন, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, মাস্টার মনিরুজ্জামান, উপজেলা যুবদলের কেএম আসাদুজ্জামান পলাশ, প্রভাষক সালাউদ্দিন পারভেজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, যুবদল নেতা জাকির হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।
পুটিখালী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া
মোরেলগঞ্জ প্রতিনিধি
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
শুক্রবার মোরেলগঞ্জ উপজেলার ৩ নম্বর পুটিখালী ইউনিয়ন বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের জনগণ এখন পরিবর্তন চায়। তারা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হয়, তবে রাজনৈতিক সংকট আরও তীব্র হবে, যা জাতীয় স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হতে পারে।”
উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুলের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম, মশিউর রহমান শফিক, আফজাল জোমাদ্দার প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি নেতারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিতে তাগিদ দেন।
ইফতার ও দোয়া মাহফিল শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পঞ্চকরন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক।
ঝাউডাঙ্গায় ফেন্সিডিল ও ট্রাক আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীসহ ভারতীয় ফেন্সিডিল ও বাংলাদেশী ট্রাক আটক করেছে বিজিবি। ১৩ মার্চ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বাধীন ঝাউডাংগা চেকপোস্ট এ দায়িত্বরত বিজিবি সদস্যগণ বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে ১জন আসামীসহ ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১টি বাংলাদেশী ট্রাক আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ঝাউডাংগা চেকপোস্ট দিয়ে ভারত হতে বাংলাদেশে আগমনকারী খালী ট্রাকে মাদকদ্রব্য বহন করবে। সংবাদপ্রাপ্তির পর ঝাউডাংগা চেকপোস্ট এলাকায় টহল কমান্ডার নায়েক কাজী হরমুজ আলীর নেতৃত্বে দায়িত্বরত বিজিবি সদস্যগণ অবস্থান গ্রহণ করে। এ সময়ে ১টি খালী ট্রাক বেপরোয়া গতিতে ঝাউডাংগা চেকপোস্টের দিকে আগমনকালে চেকপোস্ট এলাকায় কর্তব্যরত সদস্যরা দূর হতেই থামানোর সিগন্যাল দিলেও ট্রাক চালক না থামিয়ে বেপরোয়া গতিতে আসতে থাকে। এ সময়ে চেকপোস্টে বিদ্যমান গতিরোধক দিয়ে ট্রাকটি থামানো হয়। পরবর্তীতে উক্ত ট্রাক তল্লাশী করে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল, ১টি মোবাইলফোন এবং ১টি ট্রাকসহ ট্রাক ড্রাইভার (লাইসেন্স বিহীন) সাতক্ষীরার বাঁকার এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. হোসেন (২৩)কে আটক করা হয়। উল্লেখ্য, আটককৃত চালকের নিকট কোন প্রকার ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি এবং জিজ্ঞাসাবাদে জানা যায় তার ড্রাইভিং লাইসেন্স নেই।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে আটককৃত মাদকদ্রব্য ও ট্রাকসহ আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।
আশাশুনি গোয়ালডাঙ্গা বেড়িবাঁধ ভাঙন পরিদর্শনে কর্মকর্তারা
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনির বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার মরিচ্চাপ নদীর বেড়িবাঁধ ভাঙন স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের এসও সুমন। বৃহস্পতিবার সকালে ভাঙন কবলিত বাঁধ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকাল ভাঙনের ভয়াবহ পরিস্থিতি দেখে বাজার ও মসজিদ কমিটি নেতৃবৃন্দের সহযোগিতায় মাপ জরিপ করে দেখেন ৬০০মিটার ভেঙে গিয়েছে। এ সময় তিনি বলেন, আগামীকাল শুক্রবার জরুরিভাবে উদ্ধোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ১০০ মিটারের কাজ শুরু হবে। এ সময় উপস্থিত ছিলেন পাওবো’র সহকারী লিটন, আশাশুনি প্রেসক্লাবের সদস্য মুকুল শিকারি, রিপোর্টার্স ক্লাবের সদস্য বাজার মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম শরীফ, বাজার কমিটির সভাপতি মহির উদ্দিন ফকির, বিএনপি নেতা বকুল শিকারি, আল মাহমুদ টিক্কা প্রমুখ।
উল্লেখ্য, খননকৃত মরা মরিচ্চাপ নদী খননের একবছর যেতে না যেতেই গত আনুমানিক ২০দিন আগে গোয়ালডাঙ্গা বাজারের ওয়াবদা রাস্তা প্রায় ৬০০ মেটার ভেঙে নদীর গর্ভে চলে যায়। এনিয়ে এলাকা রক্ষার্থে সুরক্ষা বাঁধের দাবীতে বিভিন্ন পত্রপত্রিকা ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর এসও, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জ পরিদর্শন করেন। ওই সময় পাউবোর উর্দ্ধতন কর্মকর্তা বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জরুরিভাবে জিও ব্যাগ দিয়ে কাজ করে আটকানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে যানান, পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান। এ ব্যাপারে এসডি রাশিদুল ইসলামের সাথে বারবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি ও গণ ইফতার
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার আওতাধীন রূপসা উপজেলার উদ্যোগ সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি ও আলোচনা সভা এবং গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় রুপসা উপজেলা শাখার সভাপতি শেখ মোহাম্মাদ উসুফ আলীর সভাপতিত্বেও সেক্রেটারি মাওলানা মোঃ হারুন অর রশিদের পরিচালনায রুপসা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত
প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি ও আলোচনা সভা এবং গণ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলার সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান,বক্তব্য রাখেন মাওলানা মাসুদুর রহমান রউফী,মাওলানা আব্দুস সাত্তার হালদার, আলহাজ্ব আশরাফুল ইসলাম বিশ্বাস, মাওলানা আবুসালেহ মেম্বার , হাফেজ আব্দুল কাদির, মুফতি মুঃ আবুল কালাম আজাদ, মাওলানা জামাল উদ্দিন, আশরাফ আলী ফকির, আলহাজ্ব লিয়াকত মোল্লা,আলহাজ্ব গোলাম কিবরিয়া, মোহাম্মদ আল-আমিন, সেলিম সরদার , মোহাম্মদ আরজান আলী মেম্বার, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মুফতি হেলাল উদ্দিন শিকারী,খান হারুন রশিদ, মাওলানা জাহিদুর রহমান, আলহাজ্ব আনিসুর রহমান, শেখ হেলাল, রমজান মল্লিক লিটন, আলহাজ্ব হাফেজ আব্দুল হালিম, মাওলানা তাওহীদুল ইসলাম মামুন, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, ফরহাদ মোল্লা, হাবিবুল্লাহ , মোঃ নাসরুল্লাহ, রাতুল, লালচান, প্রমুখ নেতৃবৃন্দ।ইফতার মাহফিল শেষে উপজেলা ইসলামী আন্দোলনের শত শত নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি নিয়ে রুপসার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে।
কালকিনিতে অবৈধ কিংস সিগারেট জব্দ, জরিমানা
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ কিংস সিগারেট জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ২ ব্যবসায়ি শাহিন স্টোর এর মালিককে ৩ হাজার এবং মিলন স্টের এর মালিককে ২ হাজার টাকা সর্বমোট ৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে ওই অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম বাজারের বিভিন্ন দোকানে অভিযান ও তল্লাশি চালায়।
অভিযান পরিচালনাকালে বাজারের প্রতিটা ব্যবসায়ীর মধ্যে আতংক বিরাজ করে এবং তারা কমদামী অবৈধ সিগারেট বিক্রি করবে না বলে প্রতিশ্রুতি দেয়।
মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, অবৈধ সিগারেট বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি দোকান থেকে বিশ হাজার (২০,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ কিংস সিগারেট জব্দ করা হয়। অবৈধ সিগারেট বিক্রির অভিযোগে দুই ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজস্ব ফাঁকি দেয়া অবৈধ সিগারেট যাতে কেউ বিক্রি না করে সেজন্য বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দেয়া হয়েছে।
ফকিরহাটে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা
বাগেরহাট প্রতিনিধি
বৃহস্পতিবার বিকাল ৩টায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকেল্পের সহযোগিতায় ফকিরহাট পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে আন্তঃধর্মীয় সম্প্রীতি বাজায় রাখার আহ্বানে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফকিরহাট পিএফজি এম্বাসেডর বীরমুক্তিযোদ্ধা সাহেদুর রহমান জোহা এর সভাপতিত্বে এবং পিএফজি সসদ্য ও ফকিরহাট উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মঈনউদ্দিন মেরুর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইমাম পরিষদের সভাপতি বেলাল হোসেন, যুবদল নেতা সুমন মীর, আলামিন শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফকিরহাট এর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ , খেলাফত মজলিস ফকিরহাট সভাপতি মাসুম বিল্লাহ, ইমাম মাওলানা আব্দুল মালেক,কাজী সাইফুল্লাহ,হাফেজ আমিনুল ইসলাম, পুরোহিত বাধন চক্রবর্তী, সঞ্জয় বিশ্বাস, অনুরাগ রায়, এ্যাডভোকেট সায়েম, সাংবাদিক সৈয়দ জালিস মাহমুদ, রনি হাসান, ফকিরহাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ সাবিতুল ইসলাম সাগর এস এ পলাশ সহ ফকিরহাটের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। বক্তারা বলেন সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে যে, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভাজন তৈরির চক্রান্ত চলছে। এ ধরনের ষড়যন্ত্র আমাদের সামাজিক বন্ধন, ধর্মীয় সম্প্রীতি, স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।
শরণখোলায় বিএনপির ঈদ বস্ত্র বিতরণ
শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় শুক্রবার সকালে দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচ রাস্তা মোড়ে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শরণখোলা উপজেলা শাখা সভানেত্রী মিসেস সাগর আক্তার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা ফজলুল হক তালুকদার, বিএনপি নেতা ডাঃ শফিকুল ইসলাম বাবুল, নাজমুল আহসান শিমুল গাজী, তালুকদার মোঃ মধু, মহিলা দলের নেত্রী আসমা আক্তার প্রমূখ। আলোচনা সভা শেষে তিন শতাধিক মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন, বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
যুবলীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন
কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে যুবক আহসানুল ইসলাম অর্কিডকে শরীরে পেট্রোল ঢেলে নির্মমভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর শহরের মেইন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত যুবক অর্কিডের স্বজনেরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় নিহত অর্কিডের পিতা ওসমান গনি, স্ত্রী তানজিলা আফরিন অর্পা, তিন বছর বয়সী শিশু তাবাচ্ছুম অকিয়া উপস্থিত থেকে হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবি করেন।
এ অর্কিডের স্ত্রী তানজিলা আফরিন অর্পা বলেন, তারা আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এই হত্যার সাথে সাবেক এমপি আনারের ভাইপো মনিরুজ্জামান রিংকু, তার স্ত্রী তারিন ছাড়াও ফয়সাল নামের এক যুবক জড়িত। তিনি অভিযোগ করেন, সব কিছুর প্রমাণ থাকলেও পুলিশ মামলা নিতে চাচ্ছে না। ৫ আগস্টের পরও কি মানুষ ন্যায় বিচার পাবে না। তিনি বলেন, যেখানে একজন মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে সেখানে অপরাধীদের বিচার হবে না এ কেমন কথা।
অর্কিডের স্ত্রী আরও বলেন, গত ৫ মার্চ অর্কিডকে কৌশলে যশোরে ডেকে নিয়ে শরীরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। শুধু তাই নয় এরপর তারা চিকিৎসা নিতে যেতেও বাঁধা দিয়েছে। ওই দিনই জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ১০ মার্চ মারা যায়। আমাদের দাম্পত্য জীবন খুবই ভালো কাটছিল। এ সবের দিকে নজর লেগেছিল তারিনের। যার ফলে আমার স্বামীকে তারা মেরে ফেলেছে। তিনি দ্রুত তার স্বামী হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে মায়ের সঙ্গে আসা অর্কিডের শিশু কন্যা ৩ বছরের তাবাচ্ছুম অকিয়া মাইক্রোফোনের সামনে ছলছলে চোখ নিয়ে বলতে শোনা যায় আমার বাবাকে ওরা মেরে ফেলেছে। কাটা কাটা কথায় সেও বাবা হত্যাকারীদের বিচার চায়।
মানববন্ধনে অর্কিডের বাবা ওসমান গনি বলেন, হত্যাকারীরা আমার ছেলে পরকিয়ায় জড়িত বলে চালিয়ে দেবার চেষ্টা করলেও মূলত পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। তিনি হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে কান্নায় ভেঙে পড়েন।
গত ৫ মার্চ যশোরের পুরাতন কসবা এলাকায় ডেকে নিয়ে আহসানুল ইসলাম অর্কিড নামের এক যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ওঠে কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু. তার স্ত্রী তারিন ও ফয়সাল নামের ৩ জনের বিরুদ্ধে। এরপর গত ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় অর্কিড মারা যায়।
দর্শনায় ১০২ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশ ১০২ পিচ ইয়াবা,মটর সাইকেলসহ ১ ব্যাক্তিকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার শান্তিপাড়া সুগন্ধা মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর এক অভিযান চালায়। এসময় পরাণপুর গ্রামের আঃ মালেকের ছেলে মোঃ জোবায়ের হোসেন ডন (৩০)কে আটক করে।পরে তার মটরসাইকেলে বিশেষ কায়দায় থাকা ৩০ হাজার ৫ শ টাকা মূল্যের ১০২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় মাদক কাজে ব্যবহৃত ১টি অঢ়ধপযব জঞজ ১৫০ ঈঈ মোটরসাইকেল, যার মূল্য অনুমান ১ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
যাত্রীদের নিরাপত্তায় ঝিনাইদহে পয়েন্টে পয়েন্টে পুলিশের টহল
ঝিনাইদহ প্রতিনিধি
ঈদে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও মহাসড়কে ডাকাতি রোধে ঝিনাইদহে পুলিশি টহল জোরদার করা হয়েছে। জেলার সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশের অস্থায়ী চেকপোস্ট। সন্ধ্যার পর থেকেই ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার যাত্রীবাহী বাসে চলছে তল্লাশি ও ভিডিও চিত্র ধারণ।
সরেজমিনে দেখা গেছে, ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনারে অস্থায়ী চৌকি বসিয়ে যাত্রীবাহী দূরপাল্লার বাসে তল্লাশি কার্যক্রম শুরু করেছে পুলিশ। সদর থানা পুলিশ ও আরাপপুর হাইওয়ে পুলিশ যৌথভাবে এ তলাশি কার্যক্রম পরিচালনা করছে। যাত্রীবাহী বাসে পুলিশ ভিডিও ধারণ করে তা সংরক্ষণ করছে, যাতে যাত্রীবেশে কেউ ডাকাতি বা ছিনতাই করার সুযোগ না পান। পুলিশের এই উদ্যোগে যাত্রী ও পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজারদের মাঝে স্বস্তি ফিরেছে।
জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঝিনাইদহ-মাগুরা সড়কের হাট গোপালপুর বাজার, যশোর-ঝিনাইদহ মহাসড়কের বিষয়খালি বাজার, কালীগঞ্জ শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, ঝিনাইদহ-মহেশপুর সড়কের খালিশপুর মোড়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব পয়েন্টে যাত্রীবাহী যানবাহনে রাতভর চলছে নিয়মতান্ত্রিক তল্লাশি ও ভিডিও চিত্র ধারণ।
ঢাকাগামী যাত্রী সুজন মাহমুদ বলেন, ‘রাতের বেলা দূরপাল্লার বাসে ছিনতাই ও ডাকাতি রোধে পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয়। পুলিশ তৎপর হলে অপরাধীরা সুযোগ পাবে না। যাত্রীরাও নিরাপদ বোধ করবে।’
আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি জোরদার করা হয়েছে। আসন্ন ঈদে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মহাসড়কে ও যাত্রীবাহী বাসে ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা রোধে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তল্লাশি কার্যক্রম চলবে। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের জানমালের নিরাপত্তার স্বার্থে রাতব্যাপী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ একসঙ্গে কাজ করে যাচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ সড়কের নানা পয়েন্টে পুলিশ কাজ করছে।
সীমান্তে ভারতীয় নাগরিক ও পাচারচক্রের সদস্যসহ আটক ১৭
ঝিনাইদহ প্রতিনিধি
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে পাচারচক্রের এক সদস্য ও ৫ নারীসহ ১৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। পৃথক এসব অভিযানে ৩ শিশুকে আটক করেছে বিজিবি। উদ্ধার করা হয়েছে মাদক।
শুক্রবার মহেশপুর ৫৮ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সামান্তা বিওপির নায়েক সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বে নিয়মিত টহলে বের হয় বিজিবি। এসময় সীমান্ত পিলার-৫৪/১-এস সংলগ্ন রুলি গ্রামের মমিনতলা মোড় থেকে ভারতীয় নাগরিক সুজন বিশ্বাসকে আটক করা হয়।
এ ছাড়া সীমান্তের চাপাতলা, নিমতলা, সামান্তা, গয়েশপুর, খোসালপুর ও বাঘাডাঙ্গা বিওপি পৃথক এসব অভিযান চালায়। অভিযানে পাচারকারী চক্রের সদস্য ও নারীসহ ১৬ জনকে আটক করেছে বিজিবি। আটকরা হলেন- মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামের শুকুর আলীর ছেলে কিতাবুর বিশ্বাস (৪০)। আটক কিতাবুর মানবপাচার চক্রের চিহ্নিত সদস্য বলে জানা গেছে।
আটক অন্যান্যরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট গ্রামের হারুন শেখের ছেলে বুলবুল শেখ (৩৭), চট্টগ্রামের বোয়ালখালী থানার আহলা গ্রামের গৌরাঙ্গ চৌধুরীর ছেলে সীমান্ত চৌধুরী (৩৭), খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের বাবর আলীর ছেলে আলমগীর হোসেন (৪০), গোপালগঞ্জ সদর উপজেলার মৌলভীপাড়া গ্রামের কিবর শেখের ছেলে নাজমুল শেখ (৪১), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী গ্রামের নেছার মোল্লার ছেলে রেজাউল ইসলাম (৪১), সাতক্ষীরা সদর উপজেলার বাটেকখালী গ্রামের মোস্তাহিদ সানার ছেলে সিরাজুল সানা (৩৭), সাতক্ষীরা পৌর এলাকার সুলতানপুর গ্রামের অমেদ আলী গাজীর ছেলে হারুন গাজী (৪৬)।
এ ছাড়া এসব অভিযানে ৫ নারী ও ৩ শিশুকে আটক করেছে বিজিবি। আইনগত বাধ্যবাধকতার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া পৃথক অভিযানে ১০২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হবে। এ ছাড়া আটক বাংলাদেশি পুরুষ আসামীদের আদালতে সোপর্দ করা হবে।
৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) বলেন, আটক ভারতীয় নাগরিকসহ বাংলাদেশি নাগরিকদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা থানা পুলিশ গ্রহণ করবে।
মাগুরার শালিখায় ইয়াবাসহ আটক ১
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত ব্যক্তি উপজেলার হরিশপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে শরিফুল ইসলাম ওরফে ঝন্টু (৩০)। শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া’র দিক নির্দেশনায় এসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতিবার রাতে হরিশপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে শরিফুল ইসলাম ওরফে ঝন্টু নামের এক মাদক ব্যবসায়ীকে ৫১ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে এই মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
শালিখায় মানব কল্যাণ ফাউন্ডেশনের বিনা লাভে পণ্য বিক্রয়
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলায় বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে বিনা লাভে পণ্য বিক্রয় করছে মানব কল্যাণ ফাউন্ডেশন। ব্যতিক্রমী এ উদ্যোগে পাইকারি দামে বিক্রি হচ্ছে নানা ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য।
শুক্রবার (১৪ মার্চ) সকালে উপজেলার আড়পাড়া বাজারে যশোর -মাগুরা রোডে মানবকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বিনালাভে পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা আমির অধ্যাপক এম.বি বাকের।
আয়োজকরা জানান,পবিত্র রমজান মাস এলেই অসাধু সিন্ডিকেটের কবলে পড়ে নিত্য পণ্যের বাজার। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে তাদের ব্যতিক্রমী এ আয়োজন। রমজান মাস জুড়ে এখান থেকে ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবে সকলে। এখানে এক লিটার সয়াবিন তেলের বোতল ১৭৫ টাকা, খেজুর ১কেজি ১৬০ টাকা, ছোলা ১কেজি ৯২ টাকা, আটা ১কেজি (প্যাকেট) ৪৫ টাকা, মুড়ি ১কেজি ৬৭ টাকা, চিড়া (লাল) ১ কেজি ৬৫ টাকাসহ মোট ২১টি নিত্যপন্য ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে।
এখানে পণ্য কিনতে আসা নাজমুল হক বলেন, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি দেখে ১কেজি চিনি, ১ লিটার তেল কিনেছি বাজার থেকে কিছুটা কমে পেয়েছি রমজান মাসে এমন উদ্যোগ খুব প্রয়োজন।
অপর ক্রেতা মোঃ আবির হোসাইন বলেন দ্রব্যমূল্য উর্ধ্বগতির বাজারে এটা খুব ভালো উদ্যোগ এতে সাধারণ ক্রেতাদের কিছুটা হলেও মূল্য সাশ্রয় হচ্ছে।
মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে রমজানের যে পন্য সামগ্রী আমরা ন্যায্য মূল্য ও ভর্তুকি সহকারে বিক্রি করছি আমরা গত ১৫দিনে ৫ হাজার ৩ শত ৫০ জন পরিবারকে ন্যায্য মূল্যের পণ্য দিতে পেরেছি রমজানের এ মাস ব্যাপী আমাদের এ কার্যক্রম চলবে।
মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ লিয়াকত আলী বলেন, আমরা মানুষের কল্যাণের জন্য রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় জিনিস বিনা লাভে বিক্রি করছি এটা মানবতা মানুষের কল্যাণের জন্য এছাড়া আমাদের অনেকগুলি প্রোগ্রাম আছে এখানে অসহায় এতিমদের লালন, রক্তদান কর্মসূচি, শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ আমরা প্রদান করে থাকি।
ডুমুরিয়া মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানযাত্রীসহ আহত ২
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় ভ্যান চালক ও ভ্যান যাত্রী দুই জন গুরতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় খুলনা-চুকনগর মহাসড়কের উপজেলার বরাতিয়া বিদ্যুৎ স্টেশনের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন বিকেলে উপজেলার খর্ণিয়া এলাকার ভ্যান চালক মোনতাজ জোযাদ্দার,একই এলাকার আঃ রাজ্জাক মোড়ল (৩৫) খর্নিয়া বাজার থেকে ভ্যান যোগে চুকনগর যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাত নম্বরের বেপরোয়া গতির মাইক্রোবাস ভ্যানটির সাজোরে ধাক্কা দেয়। এ সময় যাত্রী আঃ রাজ্জাক রাস্তায় পড়ে দুটি পাঁ ভেঙ্গে চূর্ণবিচুর্ণ হয়ে গুরতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন হাইওয়ে থানা পুলিশ ও ফাঁয়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে চুকনগর থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল করিম।
সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের এতিমখানা ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর উদ্যোগে বিভিন্ন এতিমখানা ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। শুক্রবার (১৪ মার্চ) সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর আয়োজনে বিকাল থেকে শহরের মেহেদীবাগে অবস্থিত বৃদ্ধাশ্রম, হালিমা খাতুন শিশু সদন, দক্ষিণ কাটিয়া রহমানিয়া এতিমখানাসহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পথচারীদের মাঝে উক্ত ইফতার বিতরণ করা হয়।
সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর সভাপতি ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবং দৈনিক ঢাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার তৌফিকুজ্জামান লিটুর সঞ্চালনায় এ ইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সংগঠন সব সময় সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা মাহে রমযানে তারই ধারাবাহিকতায় শহরের মেহেদীবাগে অবস্থিত আরা বৃদ্ধাশ্রম, হালিমা খাতুন শিশু এতিমখানা, কাটিয়া এতিমখানা সহ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছি।এ রমযানে দুঃস্থদের ইফতারের ব্যবস্থা করা অবশ্যই একটি মহৎ উদ্যোগ। এ মহৎ উদ্যোগে শামিল হতে পেরে আমরা আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক কাফেলা পত্রিকার চিফ রিপোর্টার মোঃ ঈদুজ্জামান ইদ্রিস, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার খুলনা ব্যুরো মোঃ মোস্তাফিজুর রহমান, দৈনিক রাজপথের দাবী পত্রিকার জেলা প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, দৈনিক ৭১ এর বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এ্যাড এবিএম সেলিম, দৈনিক জবাবদিহি পত্রিকারা জেলা প্রতিনিধি শাহজাহান আলী মিটন, দৈনিক একুশে সংবাদ পত্রিকার মাসুদ আলী, দৈনিক আজাদ বানী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেন, সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, সাপ্তাহিক পয়গাম পত্রিকার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাপ্তাহিক নির্ভীক সংবাদ পত্রিকার আব্দুল মান্নান, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, দৈনিক দেশ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম, দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিয়ার রহমান, দৈনিক সবার আগে পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার আবু জাফর, দৈনিক একুশে নিউজ পত্রিকার আলী হাসান সোহাগ, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার মোকাররম বিল্লাহ প্রমুখ।
পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে বিএনপি ও বন্ধু মহল
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন ও বন্ধু মহল। শুক্রবার বিকেলে পৌরসভা চত্বরে বিএনপি ও বন্ধু মহলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চা বিক্রেতা চৈতন্য ঘোষ চা বিক্রয়ের সরঞ্জাম ও ভ্যান চালক কবিরুল ইসলাম কে একটি মটর ভ্যান এবং দুজনের প্রত্যেক কে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, নিরাপদ সড়ক চাই নিসচা’র সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, প্রভাষক জাহাঙ্গীর আলম, আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপু, হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, যুগ্ম আহবায়ক ইউনুস মোল্লা, রাজিব নেওয়াজ, ফয়সাল রাশেদ সনি, আয়ুব জোয়ার্দার, কিশোর কুমার মন্ডল, এডভোকেট শিমুল, মাসুদ, মিজানুর রহমান, ও ইউসুফ আলী। উল্লেখ্য গত ১০ মার্চ পৌর সদরের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর ভাড়া দেওয়া কয়েকটি ঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে সহায় সম্বল সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় ভাড়াটিয়া দুই দিনমজুর চৈতন্য ঘোষ ও কবিরুল ইসলাম এর পরিবার। সহায়তা পেয়ে সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক সহ সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত দুই পরিবার।
সাতক্ষীরায় মাগুরার নির্যাতিত শিশুর গায়েবানা জানাজা
সাতক্ষীরা প্রতিনিধি
মাগুরার নির্যাতিত শিশুর আত্মার মাগফেরাত কামনা এবং ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্র-জনতার ব্যানারে পৃথক দুটি জানাজা অনুষ্ঠিত হয়।
প্রথম জানাজায় ইমামতি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আরাফাত হোসাইন। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব সুহাইল মাহদিন সাদি, যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি এবং সাধারণ শিক্ষার্থীরা।
অপরদিকে, একই স্থানে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে আরেকটি গায়েবানা জানাজায় ইমামতি করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান। জানাজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ও ছাত্র সমন্বয়ক ইমরান হোসেন, সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাতক্ষীরা জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান, সাকিব হাসান এবং ইব্রাহিম খলিল।
সিমাগো র্যাঙ্কিংয়ে দেশে চতুর্থ ইসলামী বিশ্ববিদ্যালয়
কুষ্টিয়া প্রতিনিধি
স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৫ সালের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করেছে। র্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৯ হাজার ৭৫৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১১ মার্চ) প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এবছর বাংলাদেশের মোট ৪৬টি বিশ্ববিদ্যালয় তালিকায় জায়গা পেয়েছে। তবে সব পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স এবং মলিকিউলার বায়োলজি ফিল্ডের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
সিমাগো ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন- এ তিনটি সূচকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ১৬তম, ১৯তম ও ৫ম। আর এ তিনটি বিষয় মিলে ইবির সার্বিক অবস্থান চতুর্থ।
এছাড়া বাংলাদেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয় হলো- বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিংয়ের জন্য মূলত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব বিবেচনায় এনে মূল্যায়ন করে। এই র্যাংকিং নির্ধারণে প্রকাশনা সংখ্যা, সাইটেশন, গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিগত উদ্ভাবন ইত্যাদির ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রতি বছরই এই র্যাংকিং প্রকাশিত হয়ে থাকে এবং এটি বিশ্বব্যাপী গবেষণা ও উচ্চশিক্ষার মান পরিমাপের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
বাগেরহাটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বাগেরহাটে ৩৩ দিনে অপারেশন ডেভিল হান্ট এবং বিশেষ অভিযান চালিয়ে ৩৯৭ জনকে গ্রেপ্তার করেন যৌথ বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারদের অধিকাংশই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।
বাগেরহাট জেলা পুলিশের ডিএসবি শাখার পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিএনপি নেতার ঈদ উপহার পেলেন শরণখোলার তিন শতাধিক মানুষ
শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় তিন শতাধিক দরিদ্র নারী-পুরুষকে ঈদের উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি দিয়েছেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। শুক্রবার (১৪ মার্চ) উপজেলা সদর রায়েন্দা বাজারের পাঁচ রাস্তা মোড়ে বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভারে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামানের শিপন বলেন, আমরা ধনী-গরিব সবাই মিলে ঈদ আনন্দ উপভোগ করতে চাই। সমাজের যারা দানশীল ও স্বচ্চল ব্যক্তি আছেন দরিদ্রদের সাহায্যে তাদের এগিয়ে আসতে হবে।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি নেতা কাজী শিপন বলেন, সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। ধানের শীষের ভোট যেন না কমে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। যারা অপরাধ কর্মকাণ্ডে জড়িত হবে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে।
জাতীয়তাবাদী মহিলা দলের শরণখোলা উপজেলা শাখা সভানেত্রী সাগর আক্তারের সভাপতিত্বে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা ফজলুল হক তালুকদার, বিএনপি নেতা ডা. শফিকুল ইসলাম বাবুল, নাজমুল আহসান শিমুল গাজী, তালুকদার মো. মধু, মহিলা দলের নেত্রী আসমা আক্তার প্রমুখ।
গুটুদিয়ায় বিএনপির দোয়া ও ইফতার
ডুমুরিয়া প্রতিনিধি
বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কমনায় খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নবাসীর ব্যানারে শুক্রবার কমলপুর ঈদগাহ মাঠে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি নেতা শহিদুল ইসলাম মোড়লের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও খুলনা-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোল্যা মোশাররফ হোসেন মফিজ। এসময়ে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও জনগন ভোটের অধিকার এখনো ফিরে পায়নি। ফ্যাসিবাদের দোষররা গভীর ষড়যন্ত্র এখনো অব্যাহত রেখেছে। গত ৫ আগস্টের পর বিএনপি দলের মধ্যে কিছু মৌসুমি পাখির ভিড় বেড়েছে। তারা ভোল পাল্টে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
সভায় বক্তব্যদেন বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, মোল্যা মশিউর রহমান, শেখ মাহাবুর রহমান, আবুল হোসেন সরদার, জামিনুর রহমান, মাওঃ খলিলুর রহমান, মাহাবুর রহমান পিকুল, শাহজান গাজী, আঃ হালিম ঢালী, কাজী জিয়াউর রহমান, নজরুল হালদার, বিপুল মন্ডল মনিরুল ইসলাম মনু, শেখ রেজোয়ান শেখ, মাহামুদুল হাসান, আঃ বারেক মোল্যা, বিল্লাল গাজী, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী জুলু, কাজী নাহিদ, দেলোয়ার হোসেন, আব্দুর রব শেখ, মোহন লাল বিশ্বাস, মলয়, কিশোর, নাদিম, শহীদুল, রফিকুল, কুমারেশ, ব্রজবাসী, নজরুল ইসলাম প্রমুখ।
চোরাচালান বিরোধী অভিযান
সাড়ে তিন লক্ষাধিক টাকার মালামাল জব্দ করেছে বিজিবি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনস্থ ভোমরা, গাজিপুর, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে করে ২০০ পিস অন্যাগ্রা ট্যাবলেটসহ সাড়ে তিন লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ০৮ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় অন্যাগ্রা ট্যাবলেট আটক করে।
ভোমরা বিওপির পৃথক বিশেষ আভিযানিক দল মেইন পিলার সীমান্ত পিলার ২/৪ ও ৩ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়িও ঘোঘপাড়া নামক স্থান হতে ১,৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও মোবাইল আটক করে। গাজিপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৫/১৩ এস এর আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন সামদের ঘের নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন তলুইগাছা শাল বাগান নামক স্থান হতে ৩৩,৬০০ টাকা মূল্যের ভারতীয় চশমা আটক করে। এছাড়াও, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ ও ৭ আরবি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দায়িত্বাধীন ভাদিয়ালী ও ছবেদার মোড় নামক স্থান হত ৯০ হাজার ভারতীয় শাড়ি আটক করে। সর্বমোট ৩ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা হয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুণ/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
দুই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা
খুলনাঞ্চল রিপোর্ট
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কমিটি অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার রাতে ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই বিশ্ববিদ্যালয়ে কমিটির তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম বিদ্যুৎ এর নাম ঘোষণা করা হয়েছে।
৫৪ সদস্যের এ কমিটিতে একজন সিনিয়র সহ সভাপতি, ১৯ জন সহ সভাপতি, একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক ও একজন সহ দপ্তর সম্পাদক এবং একজন প্রচার সম্পাদক ও একজন সহ প্রচার সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক হিসেবে সোহেল রানা জনির নাম ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সভাপতি ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দুই সদস্যের এ কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের কুদ্দুস হালদারের মেজ ছেলে মো. জাকির হোসেন (৩৬) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) বিকেল পাঁচটার পর খুলনার রূপসা ব্রিজের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মো. জাকির হোসেন বসুন্ধরা সিমেন্ট সাউথ বেঙ্গল ডিভিশনের খুলনা এরিয়ার তেরখাদা টেরিটরির টেরিটরি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো অফিসের কাজ শেষে রুট থেকে ফেরার পথে আকস্মিক দুর্ঘটনার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয় এবং ব্রিজের রেলিংয়ের সাথে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে রাত ১২টার দিকে শরীয়তপুর এলাকায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
তার এই অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী, প্রতিবেশী এবং নূরনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ বর্তমানে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সুন্দরবনের গভীরে গাছের ডালে শুয়ে থাকা বৃদ্ধা উদ্ধার
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের বাদুজুলি খালের পাশে গাছের ডালে শুয়ে থাকা ষাটোর্ধ্ব এক নারীকে উদ্ধার করেছেন দুই জেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় আলমগীর খাঁ ও রহমান গাজী নামের দুই জেলে এই বৃদ্ধাকে দেখতে পান। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন।
উদ্ধার হওয়া বৃদ্ধা নিজের নাম শুকুরুন নেছা বলে জানিয়েছেন। তার স্বামীর নাম গফফার ও একমাত্র ছেলের নাম রফিকুল। তবে কীভাবে তিনি এতদূর নদী পার হয়ে গভীর সুন্দরবনে পৌঁছালেন, সে বিষয়ে কিছু বলতে পারছেন না।
তিন দিন ধরে কাঁকড়া ধরার পর ফেরার পথে দুই জেলে এই অবিশ্বাস্য দৃশ্য দেখতে পান। দেরি না করে তাঁরা বৃদ্ধাকে গাছ থেকে নামিয়ে নিরাপদে নিয়ে আসেন। রাতে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার পর শুক্রবার সকালে শ্যামনগরের গাবুরা ইউনিয়ন পরিষদে হস্তান্তর করেন।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুই জেলে সুন্দরবনে কাঁকড়া শিকার করে ফেরার সময় এক নারীকে গাছের ডালে শুয়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং সকালে পরিষদে নিয়ে আসেন। আপাতত ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে।”
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলাম বলেন, “গতকাল রাতে এমন একটি ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। কীভাবে এই বৃদ্ধা নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে গেলেন, তা শুধু তিনিই বলতে পারবেন। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”
মটর সাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত,আহত ২
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে একজন যাত্রী নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যাটারির চালিত ভ্যানের সাথে দ্রুতগামী মটর সাইকেলের ধাক্কায় মজিদ ফকির সোনা (৭০) নামের একজন ভ্যান চালক নিহত হয়েছেন। এসময় মটরসাইকেল চালকসহ ভ্যান যাত্রী আহত হয়েছেন। নিহত ভ্যান চালক মজিদ ফকির সোনা (৭০) উপজেলার লখপুর ইউনিয়নের চোট্ট খাজুরা গ্রামের মৃত রহমান ফকিরের ছেলে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর বাসস্ট্যান্ডে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) জুবায়ের জানান, শুক্রবার সকালে খুলনার রূপসা থেকে কাটাখালী গামী এক মটরসাইকেল চালক দ্রুতগতিতে লখপুর বাসস্ট্যান্ডে এতে পোছালে সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের সাথে সাজোরে ধ্ক্কা লাগে। এতে ভ্যান চালক মজিদ ফকির সোনা নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান। এসময় আহত মটর সাইকেল চালক ও এক ভ্যান যাত্রী আহত হন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি তিনি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং মটর সাইকেলটি জব্দ করা হয়েছে।
দিঘলিয়ায় খেয়াঘাটগুলোতে বিড়ম্বনায় বিআইডব্লিউটিএ ইজারাদার
দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার আওতাধীন বিআইডব্লিউটিএ এর কাছ থেকে বৈধ ইজারা নিয়েও খেয়াঘাট ভোগ দখলে নিতে স্থানীয় কতিপয় ব্যাক্তির ক্ষমতার প্রভাবে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন বিআইডব্লিউটিএ এর ইজারাদার শেখ মোঃ আকবর আলী।
খুলনা নদী বন্দর থেকে বিগত ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে একটি ওয়ার্ক অর্ডার গ্রহণ করেন এবং ১৩ সেপ্টেম্বর ঘাট গুলো বুঝে পাওয়ার পরে খুলনা জেলা পরিষদ ও খুলনা সিটি কর্পোরেশন বিআইডব্লিউটিএ এর সাথে বল প্রয়োগ করে ঐ দুটি প্রতিষ্ঠান। পরবর্তীতে নানান সমস্যার কারণে ইজারাদার শেখ মোঃ আকবর আলী আদালতের দ্বারস্থ হন। ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পাওয়া স্ট্যাটাস কোটেশন পান তিনি। যার সিপি নং – ৩১৫৮/২০২৪।
সে অনুযায়ী আকবর আলীর ইজারাকৃত ঘাটগুলোতে কোনো ধরণের জনদুর্ভোগ বা রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টি না করে নিয়মিত টোল আদায় করার নির্দেশ থাকলেও নানাভাবে বাধা সৃষ্টি করছে কতিপয় ব্যক্তি। এছাড়া বিগত সময়ে এই খেয়াঘাটকে কেন্দ্র করে আকবর আলীর উপর দুই দুইবার সন্ত্রাসী হামলা হয়েছে।
অপরদিকে গত বৃহস্পতিবার দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মোহাঃ মাসুদ পারভেজ ও ইজারাদার শেখ মোঃ আকবর আলী, জেলা পরিষদের কর্মকর্তা ও তাদের ইজারাদারসহ দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ইজারাদারদের নিয়ে ঘাটগুলোর বিষয়ে বিকেল চারটার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আলাপ আলোচনার একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা টোল আদায় বন্ধ করে দেয়ার নির্দেশ দেন। এ সময় বিআইডব্লিউটিএ এর ইজারাদার শেখ মোঃ আকবর আলী তার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে চাইলে ইউএনও দেখতে চাননি। এরই ধারাবাহিকতায় খেয়াঘাটগুলোর মধ্যে শুধুমাত্র বারাকপুর খেয়াঘাটের টোল আদায় শুক্রবার থেকে বন্ধ রয়েছে।
এ বিষয়ে দিঘলিয়া উপজেলা ইউএনও আরিফুল ইসলাম বলেন, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য উভয় পক্ষকে ডেকেছিলাম। সিদ্ধান্ত যেটা নেওয়ার বিজ্ঞ আদালতের রায় অনুযায়ী বিআইডব্লিউটিএ এবং জেলা পরিষদ কর্তৃপক্ষ নিবেন। এ ব্যাপারে আগামী সোমবার জেলা পরিষদ প্রশাসক কার্যালয়ে মিটিং ডাকা হয়েছে।
দর্শনায় আবারও বোমা উদ্ধার
দামুড়হুদা প্রতিনিধি
দর্শনায় আবারো বোমা সাদৃশ্য উদ্ধার হয়েছে। এনিয়ে এক মাসের ব্যবধানে দর্শনা হতে রেকর্ড সংখক বোমা সাদৃশ্য উদ্দার হলেও প্রকৃত বোমা সঠিক রহস্য উদ্ধার হয়নি।
শুক্রবার ভোরে দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতালের পিছনে কেরুজ ইট খোলা মাঠে পথচারীরা একটা সাদা ব্যাগ দেখতে পেয়ে দর্শনা থানায় খবর দেয়।পরে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে একদল ফোর্স এসে তা দেখতে পেয়ে উদ্ধতন কর্মকর্তাদের অবগত করেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে সাধারন মানুষ ওই এলাকায় একটি সাদা ব্যাগের কাঠের গুড়ার উপর লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তুু দেখতে পায়। পরে তারা দর্শনা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ এলাকা টি ঘিরে রাখে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমির বলেন, একটি বোমা সাদৃশ্য বস্তুু পাওয়া গেছে এলাকা ঘিরে রাখা হয়েছে। পরে এটি উদ্ধার করে পানির ভিতরে রাখা হবে। পরিক্ষা নিরিক্ষার পর জানা যাবে বোমা নাকি ককটেল। তিনি আরো বলেন এর আগে ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে উদ্ধারকৃত ৬টি বোমার মধ্যে দুইটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছিল। বোম ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়েছে। আগের ৪টি ও আজ উদ্ধারকৃত ১ টি মোট ৫ টি বোমা নিষ্ক্রিয় করা হয়।উল্লেখ্য গত ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দর্শনা কেরু চিনিকল এলাকা থেকে পৃথক পৃথক ভাবে ৬ টি বোমা উদ্ধার করা হয়। একদিনের ব্যবধানে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে ৭ টি বোমা উদ্ধার করা হয় যার মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়ে গোটা এলাকা প্রকম্পিত হয়ে যায়। পরে রাজশাহী রেপিড একশন ব্যাটালিয়নের-৫ ইউনিট ও যশোর সেনানীবাসের ৫৫ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট তা নিস্ক্রিয় করেছিল। সে বিষয়েও কেরু চিনিকল কর্তৃপক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেছিল।
খুলনা-২ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা নগর সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন এর পরিচালনায় নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে নগর সভাপতি আগামী জাতীয় নির্বাচন পরিচালনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা ২ নং আসনে (সদর-সোনাডাঙ্গা) নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসবে শেখ মোঃ নাসির উদ্দীন, যুগ্ন আহবায়ক আব্দুস সালাম, আলহাজ্ব আবু তাহের, সমন্বয়কারী মুফতি ইমরান হোসেন, যুগ্ম সমন্বয়কারী মোঃ নূরুরুজ্জামান বাবুল, মোঃ ইমরান হোসেন মিয়া, যুগ্ম সমন্বয়কারী আলাউদ্দীন সরদার, সহ সমন্বয়কারী মোল্লা রবিউল ইসলাম তুষার, আব্দুর রশীদ, হাবীবুল্লাহ মেসবাহ, ইঞ্জিনিয়ার হায়দার আলী, অর্থ সমন্বয়কারী হাদিসুর রহমান তুষার, সদস্য মাওলানা আব্বাস আমীন, মোঃ হুমায়ুন কবীর, গণসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ মঈন উদ্দিন, শাকির হোসেন, সেন্টার সমন্বয়কারী গাজী ফেরদৌস সুমন, পোলিং এজেন্ট সমন্বয়কারী খালিদ সাইফুল্লাহ, যোগাযোগ সমন্বয়কারী মেহেদী হাসান সৈকত, মহিলা ভোটার সমন্বয়কারী আবুল কাশেম, আইন সমন্বয়কারী অ্যাডভোকেট কামাল হোসেন,
প্রশাসন সমন্বয়কারী আকবর আলী পাঠান, প্রচার সমন্বয়কারী নাজমুল ইসলাম, প্রকাশনা সমন্বয়কারী মুফতী শামীম সাইফী, সাব্বির আহমদ, স্বেচ্ছাসেবক সমন্বয়কারী আঃ মান্নান সরদার, সদস্য মোঃ আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম লিটন সহ ৪২ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নগর সভাপতি মুফতি আমানুল্লাহ বলেন আগামী নির্বাচনে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, ধর্ষণমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি কল্যাণময় ইসলামী সমাজ ও রাষ্ট্র বিনির্মানে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
তালায় দেয়াল চাপা পড়ে একজনের মৃত্যু, আহত ১
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত ছাপের সানার পুত্র দেয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে। তার নাম শাহাবুদ্দীন সানা (৪৫)।
এ ঘটনায় আহত হয়েছে নিহতের ছোট ভাই বাগমারা বাজারের চা ব্যবসায়ী আছির সানা (৩৭)। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
সরজমিন নিহতের বাড়ীতে গিয়ে দেখা গেছে নিহত শাহাবুদ্দিন সানার ছোট ভাই কারিমুল সানা ইট দিয়ে ঘর তৈরী করার জন্য বাড়িতে পূর্বের কাচা মাটির দেয়াল ভাঙ্গার কাজ শুরু করলে এই দুর্ঘটনা ঘটে।
এ সময স্থানীয় লোকজন তাদের দুই ভাইকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে শাহাবুদ্দীন সানার মৃত্যু হয়।
দোল পূর্ণিমায় শেষ হলো একদিনের লালন স্মরণোৎসব
কুষ্টিয়া প্রতিনিধি
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন মাজার এলাকায় দোল পূর্ণিমায় একদিনের লালন স্মরণোৎসব শেষ হয়েছে। এবারে পবিত্র রমজানের কারণে একদিনের উৎসব উদযাপনের প্রস্তুুতি নিয়েছিলো লালন একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার লালন একাডেমি মিলনাতায়নে আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ স্মরণোৎসবের উদ্বোধন করা হয়। পরে সন্ধ্যায় বাল্যসেবা এবং রাতে শুধু সাধু সঙ্গের মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব।
কুষ্টিয়া জেলা প্রশাসন ও লালন একাডেমি আয়োজিত এ আলোচনা সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া শাখার আহবায়ক হাসিবুর রহমান।
আলোচক হিসাবে আলোচনা করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন লালন আঁখড়ার খাদেম ফকির মহম্মদ আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম।
বাউল সম্রাট লালন ফকির তার জীবদ্দশায় প্রতিবছর ভক্ত ও অনুসারীদের নিয়ে দোল পূর্ণিমা তিথিতে লালন মাজারে স্মরণোৎসব পালন করতেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর দোল পূর্ণিমায় লালন ভক্ত, অনুসারী ও বাউলরা অনুষ্ঠান উদযাপন করে আসছেন।
মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সুজন বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।
শুক্রবার (১৪ মার্চ) মহেশপুর বিজিবির ভারপ্রাপ্ত কোয়াটার মাষ্টার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে মহেশপুরের রুলি গ্রামের মানিকতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সুজন বিশ্বাস ভারতের কুচবিহার জেলার হাজড়াপাড়া বাদের পাড় গ্রামের জগেশ বিশ্বাসের ছেলে।
বিজিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ সামান্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৪/১-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রুলি গ্রামের মোমিনতলা এলাকায় বিজিবির নায়েক সৈয়দ হুমায়ূুন কবিরের নেতৃত্বে নিয়মিত টহলের সময় ভারতীয় নাগরিক সুজনকে আটক করা হয়। শুক্রবার সকালে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে মহেশপুরের মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৩/এমপি’র নিকট সীমান্তের শূন্য রেখা বরাবর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এবং প্রতিপক্ষ ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং ৫৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শৈলেশ কুমার ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশ গ্রহণ করেন।
সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়াা, মানব পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়।
আলোচনা শেষে বিজিবি ও বিএসএফ সীমান্তের জিরো লাইন ধরে প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে পরিদর্শন করেন।
সীমান্তে মাদকসহ ৬ বাংলাদেশি আটক
মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ছয় বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৪ মার্চ) চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৫৮ বিজিবির অধীন কুসুমপুর বিওপি চাপাতলা গ্রামের রফিকুল ইসলামের আম বাগানের সামনে থেকে দুই বোতল ফেনসিডিলসহ কিতাবুল বিশ্বাস নামের একজনকে আটক করেছে বিজিবি। তারা আরো জানায়, কিতাবুল পিপুল বাড়িয়া গ্রামের শুকুর আলী বিশ্বাসের ছেলে। বাকি পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি। জব্দ মাদক এবং আটকদের থানায় সোপর্দ করা হয়েছে।
মাদরাসায় মারপিট, রাতে ছাত্রের আত্মহত্যা
যশোর অফিস
যশোরের অভয়নগরে সহপাঠীদের সঙ্গে সাইকেল চালানো নিয়ে মারপিটের ঘটনায় ইসমাইল হোসেন (১২) নামে এক মাদরাসাছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) মধ্যরাতে উপজেলার গুয়াখোলা গ্রামে কল্লোল হোসেনের বাড়ির ভাড়াটিয়ার ঘরে এ ঘটনা ঘটে।
মৃত ইসমাইল হোসেন গুয়াখোলা গ্রামের কামাল হোসেনের ছেলে। সে উপজেলার বুইকারা গ্রামে বাঘাবাড়ি ফয়েজিয়া কওমী মাদরাসার ছাত্র ছিল।
মৃতের মা হাসনা বেগম বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১ টার দিকে বাড়ি ফেরে ইসমাইল। এসময় সে আমাকে বলে, তার সহপাঠী আবু হুরাইরা সাইকেল চালানো নিয়ে তাকে মারধর করেছে। এই মারধরের বিচার করতে হবে। বন্ধুদের সঙ্গে মারপিটের বিচার আমি কি করে করব এ কথা বলার পর সে ঘরের ভেতরে চলে যায়।
কিছু সময় পর ঘরে গিয়ে দেখি জানালার গ্রীলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ইসমাইল ঝুলে রয়েছে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আবির হোসেন বলেন, ‘হাসপাতালে আনার পূর্বেই মাদরাসাছাত্র ইসমাইলের মৃত্যু হয়েছিল। প্রাথমিক তদন্তে মনে হয়েছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে।’
বাঘাবাড়ি ফয়েজিয়া কওমী মাদরাসার পরিচালক হাফেজ মনির হোসেন বলেন, ‘ইসমাইল হোসেনের সঙ্গে সাইকেল নিয়ে সহপাঠীর মারপিটের বিষয় সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হবে।’
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমকে বলেন, ‘রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মৃত মাদরাসাছাত্রের সুরতহাল সম্পন্ন হয়েছে। আইনগত ব্যবস্থা প্রত্রিয়াধীন।
ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে বিএনপি নেতার মৎস্য ঘেরের বাসা পুড়ে ছাই
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে এক বিএনপি নেতার মৎস্য ঘেরের বাসা পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মাগুরখালী সুখনদী তীরবর্তী আলাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা যায়, উপজেলার মাগুরখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সমীরন রায় বিধিমালা মেনে সুখনদীর পাশে আলাদিপুর এলাকার নিখিল মন্ডলের বাড়ির সামনে নদীর কিছু অংশ বেশ কিছুদিন ধরে মৎস্য চাষ করে আসছেন। যে কারণে তার ওই মৎস্য ঘেরে তিনি বড় একটি বাসা নির্মাণ, মৎস্য চাষ ও আহরণের প্রয়োজনীয় সরঞ্জামাদি ছিল ওই বাসায়। ঘটনার রাতে কে বা কাহারা আগুন দেয় বাসাটিতে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে ঘরটি। স্থানীয় প্রশান্ত মন্ডল জানান, আগুন লাগার খবর পেয়ে দৌড়ে ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি কিন্তু ততক্ষণে ঘর ও ঘরে থাকা মাছ ধরার জাল,চারো,ড্রামসহ বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে ছাই। এ প্রসঙ্গে কথা হয় ঘের মালিক সমীরন রায়ের সাথে। তিনি বলেন, সম্প্রতি পতিত আওয়ামী সরকারের কতিপয় দোসররা ঘের ছাড়ার জন্য হুমকি ধামকি দিচ্ছিল। তারই জের ধরে পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা ঘটাতে পারে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে কথা হয় মাগুরখালী ক্যাম্প ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলমের সাথে তিনি বলেন খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি।
জেলার মতবিনিময় সভায় মন্টু
বিএনপি’র ভাবমূর্তি বিনষ্টকারী কোন ব্যক্তি জেলা বিএনপিতে স্থান পাবে না
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, জেলা বিএনপি’র ভাবমূর্তি বিনষ্টকারী কোন ব্যক্তি বিএনপিতে স্থান পাবে না। দীর্ঘ ১৭ বছর জীবনবাজী রেখে বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের লক্ষ লক্ষ নেতাকর্মী-সমার্থকদের ত্যাগের বিনিময়ে ফ্যাসিষ্টমুক্ত বাংলাদেশে আদর্শচ্যূতদের দলে জায়গা দেবার অর্থই হাজার হাজার নেতাকর্মীর রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। তাই সকল বিতর্কের উর্দ্ধে পরিচ্ছন্ন নেতাকর্মীদের সমন্বয়ে খুলনা জেলা বিএনপি হবে একটি মডেল ইউনিট। ক্লিন ইমেজের নেতৃত্বের হাত ধরেই বাংলাদেশে ভোটাধিকার ও গণতন্ত্র পুনবহাল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
গতকাল শুক্রবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগরীর ৬নং কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সর্বসম্মতিক্রমে ডুমুরিয়া উপজেলা কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়। আটলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আব্দুস সালাম মাহলদাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় ।
জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলে বিএনপি নেতান খান জুলফিকার আলী জুলু, মোল¬া সাইফুর রহমান মিন্টু, এসএ রহমান বাবুল, গাজী তফসির আহাম্মেদ, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, মোল¬া এনামুল কবির, অসিত কুমার সাহা, এজাজুর রহমান শামীম, সাইফ হোসেন মোল¬া, চৌধুরী কাওসার আলী, শেখ আবুল বাসার, মোজাফফর হোসেন, খন্দকার ফারুক হোসেন, জাবেদ হোসেন মলি¬ক, সরদার আব্দুল মালেক, আলামিন সানা, সুলতান মাহমুদ, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রুনু, মোহাম্মদ জাফরি নেওয়াজ চন্দন, গাজী হারুন অর রশিদ নাদিমুজ্জামান জনি, আব্দুল মান্নান মিস্ত্রি, মোল¬া কবির হোসেন, শেখ আবু সাঈদ ও সেতারা সুলতানা প্রমুখ। মতবিনিময় সভার শুরুতেই মহাগ্রহন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফারুক হোসাইন।।
মাগুরায় শিশু ধর্ষণ ও মৃত্যু
অভিযুক্ত হিটু শেখের চারিত্রিক দুর্বলতার কথা নতুন নয়
মাগুরা প্রতিনিধি
মাগুরায় শিশুকে ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখ পেশায় রাজমিস্ত্রি। স্বভাবে শান্ত প্রকৃতির। মেশেন না তেমন কারো সাথে। তবে তার মনের মধ্যে কী চলে তা বোঝা মুশকিল। স্থানীয়রা বলছেন, হিটু শেখের চারিত্রিক দুর্বলতার কথা নতুন নয়। পূর্বে একাধিকবার শ্লীলতাহানির সঙ্গে তার জড়ানোর অভিযোগ রয়েছে। এর আগে সালিশি বৈঠকে তাকে শাস্তিও দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা জানান, গত বছর রমজান মাসে গোসল করার সময় হিটু শেখ প্রতিবেশী এক গৃহবধূকে জড়িয়ে ধরেন। ওই সময় ভুক্তভোগী গৃহবধূ চিৎকার দিলে হিটু শেখ দৌড়ে পালিয়ে যায়। ওই ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ করেন নিজনান্দুয়ালী এলাকার পৌরসভার ৭ নং ওয়ার্ড কমিশনার। শালিসের রায়ে তাকে তাৎক্ষণিকভাবে ‘জুতাপেটা’ করা হয়।
স্থানীয়রা আরও জানান, কিছুদিন আগে নিজের ছেলে সজিবের স্ত্রীকেও একা পেয়ে জড়িয়ে ধরেন হিটু শেখ। এ নিয়ে মনমালিন্য হলে হিটু শেখের স্ত্রী তাকে বাড়ি থেকে বের করে দেন।
মনিরুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, হিটু শেখ স্বভাবে শান্ত প্রকৃতির। এলাকায় কারো সঙ্গে মিশত না। রাজনৈতিক দলের কোনো পদ-পদবী না থাকলেও হিটু শেখ আওয়ামী লীগের সমর্থক ছিল।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, ‘শুনেছি হিটু শেখ আগে থেকেই চরিত্রহীন। রিমান্ডে এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
প্রসঙ্গত, গত ৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি। গুরুতর অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শনিবার (৮ মার্চ) বিকেলে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের নামে মামলা করেন। ধর্ষণের অভিযোগে শিশুটির ভগ্নিপতি সজিব (১৮), সজীবের ভাই রাতুল (১৭), তাদের বাবা হিটু মিয়া (৪২) ও মা জাবেদা বেগমকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার পাইকগাছার উপজেলা আ.লীগ নেতা একরামূলের মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনার পাইকগাছায় বিস্ফোরক দ্রব্য আইনে রাজনৈতিক মামলায় আসামী উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা জি এম একরামুল ইসলাম (৫৬)’র খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাসপাতালের প্রিয়জন সেলে আইসিইউ’তে তার মৃত্যু হয়।
তিনি উপজেলার চাঁদখালী ইউপি’র গজালিয়ার শাহাবান গাজীর ছেলে। ৫ আগস্ট সরকার পতনের পর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে ১৪/২৪ রাজনৈতিক মামলায় একরামুল ইসলাম জেল-হাজতে ছিল। এ মামলায় পুলিশ অন্য আসামীদের সঙ্গে তাকেও গত ৩ মার্চ রিমান্ডে নেয়।
পুলিশ সুত্র জানান, গত ৩ মার্চ দিবাগত রাত ৪টার দিকে থানা হেফাজতে অসুস্থ হয় ও পরে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিয়জন সেলে ভর্তি করা হয়। সেখানে ধীরে ধীরে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে রাখা হলে সেখানেই তার মৃত্যু হয়।
থানা অফিসার ইনচার্জ (ওসি ) জানান, একরামুলের পরিবারের সাথে যোগাযোগ রেখে চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করা হয়। শুক্রবার খুমেক হাসপাতালে লাশের সুরোতহাল ও সকল প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।
নগরীতে গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের মো. শাহাদাত হোসেন (২৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ব্যাপারে খানজাহান আলী থানায় একটি আত্মহত্যা মামলা হয়েছে মামলা নং ৫, তাং ১৪/৩/২০২৫। আত্মহননকারী শাহাদাতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে শুক্রবার (১৪ মার্চ) মাগরিব বাদ যোগীপোল সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
শাহাদাত হোসেন ফুলবাড়িগেট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স কাসেম স্টোরের মালিক মো. আবুল কাশেমের সেজ ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৩ টার দিকে শাহাদাত হোসেন তার নিজ শয়ন কক্ষে ঘরের আড়ার সাথে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সেহরি খাওয়ার জন্য বড় ভাই আল মামুন ডাকাডাকি করতে থাকলে কোন সাড়াশব্দ না পেয়ে দরজার উপরের অংশ খুলে ঘরে প্রবেশ করে আড়ার সাথে রশি দিয়ে ফাঁস লাগানো শাহাদাতকে দেখতে পায়। সেখান থেকে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা প্রথমে তাকে কুয়েট মেইন গেট সংলগ্ন গ্রিন বাবুর ক্লিনিকে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে খানজাহান আলী থানার এস আই মো. মিকাইল হোসেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের সুরতাল রিপোর্ট তৈরি করে।
তিনি বলেন, সুরতহাল রিপোর্ট তৈরীর সময় তাঁর গলায় রশির দাগ ছাড়া অন্য কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, আত্মহননকারী শাহাদাত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র মেইন গেটের সামনে রোড নং ১, কুয়েট রোডের মাস্টার মঞ্জিলের ৬৬ নং হোল্ডিংয়ের বাড়িতে বড় ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করতেন। খুবই ভদ্র এবং বিনয়ী স্বভাবের ছিল। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। কোরআনে হাফেজ ছিল। বাড়ির বাইরে খুব বেশি ঘোরাফেরা করত না। মাঝেমধ্যে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ফুলবাড়িগেট মেসার্স কাশেম স্টোরে বসতেন। তিনি ২০১৫ সালে তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত গভঃ ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি পাস করেন।
মহানগর জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার খুলনা মহানগর জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহ্ফিল ডাকবাংলাস্থ দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ নাজমুল কবির সাদীর সভাপতিত্বে ও সহ-সভাপতি তৈমুর হোসেন শাহিন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা জাতীয় পার্টি সভাপতি জনাব শফিকুল ইসলাম মধু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন।
ইফতার মাহফিলে বিষেশ অথিতি ছিলেন মহানগর জাতীয় পার্টি’র সহ-সভাপতি যথাক্রমে এডঃ অচিন্তি কুমার দাস, শাহ মোহাম্মদ লায়েকুল্লাহ, খান আকরামুজ্জামান, কেন্দ্রীয় জাপা নেতা ও নগর জাতীয় যুব সংহতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, মোঃ আশরাফুল ইসলাম সেলিম, মহানগর জাতীয় পার্টির, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে, আব্দুর রাজ্জাক হাওলাদার, জি এম কাওসার আলী, প্রিন্স হোসেন কালু, গাজী খোকন, মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, মোঃ রাসেল হোসেন, কাজী হাসানুর রশীদ রাসেল। যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ এজাজ আহম্মেদ, সম্পদক মন্ডলী সদস্য, যথাক্রমে যুগ্ম প্রচার সম্পাদক অপূর্ব দত্ত নেকু, দপ্তর সম্পাদক মাজহার জোয়ার্দার পান, জাপা সদর থানা জাতীয় পার্টির সদস্য সচিব মোস্তফা কামাল রিপন, জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহবায়ক শেখ মনিরুজ্জামান মনির, সদস্য সচিব কামরুজ্জামান রজব, যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা, মহিলা পার্টি আহবায়ক শাহনাজ পারভিন, সদস্য সচিব সেলিনা আক্তার ইরানী, জাপা মহিলা নেত্রী শামিম আরা পারভীন,জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,মোঃ রফিকুল ইসলাম মন্টু, বাবুল হাসান রাজু, মোঃ শহিদ হাওলাদার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, যুব নেতা মোঃ বাবলু বিশ্বাস, রেজা মহসিন, জি এম মিলন, মাসুদ আকঞ্জি, শেখ মোঃ মাসুদ রানা, মোঃ বিল্লাল হোসেন, জাপা নেতা মোঃ হারুন শেখ, মোঃ আবুল বাসার, মোঃ রিপন, মোঃ আনিচ, মোঃ হোসেন, মোঃ মুনসুর খাঁ, মোঃ গোলাম সরোয়ার, মোঃ আলামিন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আহমেদ শাওন, মোঃ সাহেব আলি, সোনাডাঙ্গা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোঃ হিমেল, মোঃ খোকন হাওলাদর, মোঃ কামাল হোসেন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
খালিশপুরে রোজাদারদের মাঝে কোরআন শরীফ উপহার ও ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমযান উপলক্ষে উদীয়মান যুব সমাজ এবং ইকরা ইসলামি গ্রন্থাগার ও সমাজকল্যাণ পরিষদ-এর যৌথ উদ্যোগে কোরআন শরীফ উপহার ও ইফতার বিতরণ করা হয়।
১৪ মার্চ শুক্রবার বিকেল ৪ টায় খুলনা নগরীর খালিশপুর আলমনগর জোড়া তালগাছ মোড় প্রাঙ্গণে উদীয়মান যুব সমাজের সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জল-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম সাগরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোজাদারদের মাঝে কোরআন শরীফ উপহার ও ইফতার তুলে দেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও সাংবাদিক নেতা মিজানুর রহমান মিল্টন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলার সভাপতি এম এ হাসান, খুলনা টিভি রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান বিশ^াস, ইকরা ইসলামি গ্রন্থাগার ও সমাজকল্যাণ পরিষদ-এর চীফ কো-অর্ডিনেটর মোঃ সফিকুল ইসলাম, উপদেষ্টা কাজী ফেরদাউস। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিরাজুর রহমান মিরাজ, সদস্য সচিব ইস্তিয়াক আহম্মেদ ইসতি, সিনিয়র যুগ্ম-আহবায়ক মুনতাসীর আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস আরিফুর রহমান শিমুল, খুলনা মহানগর ছাত্রদলের সদ্য বিদায়ী সদস্য সচিব মোঃ তাজিম বিশ^াস সহ খালিশপুর থানার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, ইকরা ইসলামি গ্রন্থাগার ও সমাজকল্যাণ পরিষদ-এর উপদেষ্টা মোঃ নুরুন্নবী আহমেদ হুসাইনী।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উদীয়মান যুব সমাজের সহ-সভাপতি মোঃ সাইফুর রহমান, যুগ্ন-সম্পাদক ইমতিয়াজ ইসলাম রকি, কোষাধ্যক্ষ আহমেদ গাজী রনি, সাংগঠনিক সম্পাদক সাফিন আল মামুন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শুভ, প্রচার সম্পাদক মোঃ নাহিন গাজী উৎস, কার্যকরী সদস্য মোঃ আরিফ আলম, মোঃ শুকুর গাজী, ফারদিন আলিফ, অমিত হাসান পাপ্পু, সদস্য ইয়াকুব, হৃদয়, সিফাত, আকাশ, হাসান, নাঈম প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন আরাবিয়া জামে মসজিদ-এর ইমাম ও খতিব মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী।
তিনটি মুরগীর কাটা মাথা, রক্তাক্ত ফ্লোর
মোরেলগঞ্জে খাদ্য গুদামের আবাসিক কোয়ার্টারে তালা ভেঙ্গে অভিনব চুরি
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে খাদ্য গুদামের আবাসিক কোয়ার্টারের এক বাবুর্চির কক্ষের তালা ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা চুরি ও কোয়াটারে থাকা ৩টি মুরগীর গলা কেটে মাথা ফ্লোরে ফেলে রেখে রক্ত দিয়ে বিভিন্ন স্থানে চিহৃ রেখে গেছে দুর্বত্তরা। ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ আলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, সানকিভাঙ্গা এলাকায় উপজেলা খাদ্য গুদামে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আবাসিক কোয়ার্টারে কাজের বুয়া (বাবুর্চি) আলেক জান বেগমের শয়নকক্ষের তালা ভেঙ্গে গৃহে ঢুকে দুর্বৃত্তরা ঘরে মালামাল তছনছ করে গৃহে থাকা নগদ ১০ হাজার টাকা ও তার পালিত ৫টি মুরগীর ৩টির গলা কেটে মাথা ফ্লোরে ফেলে রেখে যায়। খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী তরিকুর ইসলাম বরেন, ঘটনার সময় তিনি গুদামের মূল ফটকের সামনে বসা ছিলেন। কর্মকর্তার সাথে অপর নিরাপত্তা প্রহরী অরবিন্দু বিশ্বাস বাহিরে ছিলেন। এসময় কাজের বুয়া আলেকজান বেগম ঘরে অবস্থান করছিলেন না। পাশ্ববর্তী এক বাড়িতে নামাজ পড়তে ছিলেন। তিনি ডিউটিতে থাকাকালীন মূল ফটক থেকে ভিতরে কেহ প্রবেশ করেনি। আবাসিক কোয়ার্টার ভবনের পিছন থেকে দেয়াল টপকে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ আলী বলেন, তিনি নামাজ পড়ে গুদামের কাছে ছোলমবাড়ীয়া বাসস্টান্ডে অবস্থান করছিলেন। পরে সংবাদ পেয়ে এসে দেখতে পায় বাবুর্চির ঘরের তালা ভাঙ্গা। শয়ন কক্ষের মালামাল তছনছ। ফ্লোরে রক্ত এবং ৩টি মুরগীর কাটা মাথা। ওই রাতেই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দু’সপ্তাহ পূর্বে গুদামের ৩ শ্রমিক হঠাৎ করে কাজ বন্ধ করে দেয়ায় শ্রমিকদের ভিতরকার দন্ধে এ ঘটনা জের হতে পারে। তিনি আরো বলেন, এ ঘটনার পর থেকেই পরিবার পরিজন নিয়ে তিনিসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতার আশংকায় রয়েছেন।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাকিবুল হাসান বলেন, খাদ্য গুদামের আবাসিক কোয়ার্টারের তালা ভেঙ্গে চুরির ঘটনায় তাৎক্ষণিক ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি লিখিত অভিযোগও দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সিনিয়র যুগ্ম-আহবায়ক মোমরেজুল ইসলাম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপি’র আহবায়ক ডা. আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম এমদাদুল হক, ১ম যুগ্ম-আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, যুগ্ম-আহবায়ক আবুল হোসেন ও সাজ্জাদ হোসেন মানিক, সদস্য এসএম এমাদুল ইসলাম, শেখ শাহাদাত হোসেন ডাবলু, এ্যাড. আব্দুস সাত্তার, বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, এ্যাড. একরামুল হক ও সরদার ফারুক হোসেন।
অন্যদিকে, পাইকগাছা পৌরসভা বিএনপি’র আংশিক সম্মেলন প্র¯‘ত কমিটির আহবায়ক শেখ আসলাম পারভেজ, যুগ্ম-আহবায়ক সেলিম রেজা লাকী, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, মোস্তফা মোড়ল ও মোহর আলী।











































