Home জাতীয় নিপীড়িত নারী-শিশুদের সহায়তায় সারা দেশে বিএনপির ৮৪টি বিশেষ সেল

নিপীড়িত নারী-শিশুদের সহায়তায় সারা দেশে বিএনপির ৮৪টি বিশেষ সেল

33

খুলনাঞ্চল রিপোর্ট
সারা দেশে সম্প্রতি নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ এবং নিপীড়িত নারী ও শিশুদের আইনি-স্বাস্থ্য সহায়তা দিতে বিশেষ সেল গঠন করেছে বিএনপি। শুক্রবার (১৪ মার্চ) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, বিএনপি দেশব্যাপী ৮৪টি সাংগঠনিক শাখায় আইনজীবী ও চিকিৎসকের সমন্বয়ে এ ধরনের সেল গঠন করেছে। এসব সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
বিএনপির আইনি সহায়তা সেলগুলোতে খুলনা যারা দায়িত্বে আছেন।
খুলনা মহানগর: অ্যাডভোকেট ফরহাদ আব্বাস ও অ্যাডভোকেট খাদিজা খাতুন কাকলি। খুলনা জেলা : অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শামীম ও অ্যাডভোকেট আয়েতন নেছা ইতি। ঝিনাইদহ: অ্যাডভোকেট মো. রিয়াজুল ইসলাম ও অ্যাডভোকেট কুলছুম খাতুন। মাগুরা: অ্যাডভোকেট তরিকুল ইসলাম কবির ও অ্যাডভোকেট ফারহানা পারভীন বিউটি। কুষ্টিয়া: অ্যাডভোকেট শামীম উল হাসান অপু ও অ্যাডভোকেট হাসিনা মাহমুদা সিদ্দিকা। সাতক্ষীরা: অ্যাডভোকেট এবিএম সেলিম ও শামীমা পারভীন মিঠু। মেহেরপুর: অ্যাডভোকেট মারুফ আহম্মদ বিজন ও অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা। চুয়াডাঙ্গা: অ্যাডভোকেট সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও অ্যাডভোকেট মোছা. রুবিনা পারভীন রুমা। বাগেরহাট: অ্যাডভোকেট নুরুল ইসলাম ও অ্যাডভোকেট কুহেলী পারভীন। যশোর: অ্যাডভোকেট শামস এমরান ও অ্যাডভোকেট মৌলুদা পারভীন। নড়াইল: অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু ও অ্যাডভোকেট লাভলী আক্তার।
এছাড়াও জেলাভিত্তিক নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা সহায়তা সেলের খুলনা দায়িত্বপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহ: ডা. ইব্রাহিম রহমান বাবু, ডা. মো. জাহিদুল হাসান, ডা. ইফরাতি তাসনিম। যশোর: ডা. ফারুক এহতেশাম পরাগ, ডা. রেজওয়ান ডারিম সুমন, ডা. সালাউদ্দিন স্বপন ও ডা. শারমিন জাহান। চুয়াডাঙ্গা: ডা. তন্ময়। মাগুরা: ডা. মো. আব্দুল হাই ও ডা. সুমি আখতার। বাগেরহাট: ডা. এসএম শাহ্নেয়াজ ও ডা. তানহারা কবির। খুলনা: ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ, ডা. তাজরুল ইসলাম ও ডা. সাবিনা চৌধুরী। খুলনা মহানগর: ডা. এসএম আকরামুজ্জামান, ডা. হুমায়রা মুসলিমা বাবলী ও ডা. কাজী আবু তালহা ফয়সাল। মেহেরপুর: ডা. ওবায়দুল ইসলাম পলাশ ও ডা. সায়েদা আনিকা আমিন। কুষ্টিয়া: ডা. নাসিমুল বারী বাপ্পি, ডা. রাসেদ হাসান রনি ও ডা. রুমানা আকতার রুমা। নড়াইল: ডা. শরিফ শাহাবুর রহমান তুষার, ডা. মারুফা তাসনিম, ডা. আবুল হাসনাত নিশাত ও ডা. জান্নাতুল ফেরদৌস তন্নি। সাতক্ষীরা: ডা. তাহরিমা আফরোজ তুলি, ডা. শামীম হোসেন, ডা. মিজানুল হক, ডা. হোসনে আরা হোসেন ও ডা. আব্দুর রাজ্জাক।