মাগুরখালী ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাগুরখালী ইউনিয়ন শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মাগুরখালীর শেখেরট্যাক জামে মসজিদ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার আঃ সালাম। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক। যুবদল নেতা মুস্তাইন সরদারের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্চু,অরুণ কুমার গোলদার, শেখ ফরহাদ হোসেন, শেখ আব্দুল গফফার, শেখ আব্দুল মান্নান,আনছার আলী মোল্লা, শেখ জামিনুর রহমান, সোহাগ গোলদার,গাজী তারিকুল ইসলাম লাভলু, সাকিব হোসেন মিন্টু,মতিয়ার রহমান, ফয়সাল আহমেদ, জাকির হোসেন হাওলাদার, মোঃ নুরুজ্জামান,জাহিদ হাসান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ মুহাম্মদ আল আমিন।
নড়াইলে কলেজ শিক্ষকের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ ও প্রতারণার অভিযোগ
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার আশার আলো মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক বিদ্যুত কুমার রায়ের বিরুদ্ধে বই বিক্রি করে দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে। সম্প্রতি এ অভিযোগ তুলেছেন দিকদর্শন প্রকাশনীর নড়াইল জেলার সদ্য সাবেক মার্কেটিং প্রমোশন কর্মকর্তা বিল্লাল হুসাইন।
তিনি অভিযোগ করে বলেন, আমার কাছ থেকে শিক্ষক বিদ্যুত কুমার রায় ১০ হাজার টাকা নিয়েছিলেন। কথা ছিল, বিনিময়ে ওনার কলেজের ইন্টার ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের মাঝে দিকদর্শন প্রকাশনীর ৪০০ পিচ বই বিক্রি করে দেবেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও উনি মাত্র কয়েক পিচ বই বিক্রি করান। বই বিক্রি করতে না পারায় ওনাকে দেওয়া ১০ হাজার টাকা আমি ফেরত চাই। কিন্তু উনি টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করেন। এদিকে বই বিক্রি না হওয়ায় কোম্পানি আমাকে চাকুরি থেকে অব্যহতি দিয়েছেন। ওই শিক্ষকের কারণে আমি চাকরি হারিয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি।
আমি চাই, সে যেহেতু বই বিক্রি করতে পারেনি, সেহেতু আমার থেকে নেওয়া টাকা আমাকে ফেরত দিক। তিনি আরো বলেন, এই শিক্ষক সুকৌশলে বিভিন্ন বই, গাইড কম্পানির সাথে চুক্তি করে টাকা হাতিয়ে নেন।
এদিকে বই বিক্রির কথা বলে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে শিক্ষক বিদ্যুত কুমার রায় বলেন, ‘আমার কলেজটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় ধীরে ধীরে বই বিক্রি হচ্ছে। এ বছর না পারি সামনে বছর বই চালিয়ে দেবো। কিন্তু টাকা ফেরত দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। তবে শিক্ষক হয়ে এভাবে গাইড বই বিক্রি করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার নিয়ম আছে কি না এমন প্রশ্নের জবাবে বিদ্যুত কুমার বলেন, এমন নিয়ম নেই। আমিও এমন কাজ করি না। ওই বই কোম্পানির প্রতিনিধি চাপাচাপি করেছেন, তাই টাকাটা নিয়েছি।
আশার আলো মহাবিদ্যালয়ের অধ্যক্ষ লিয়াকত হোসেন বলেন, বই বিক্রি করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। ওই শিক্ষকের এমন কর্মকাণ্ড সম্পর্কে তিনি অবগত নন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
শ্যামনগর প্রতিনিধি
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ঠিকাদারি প্রতিষ্ঠান আর রাদ কনস্ট্রাকশন-এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পক্ষে আব্দুর রহমানের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন তিনি।
১০ মার্চ (সোমবার) শ্যামনগর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, “আমি বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুইবার নির্বাচিত চেয়ারম্যান। আমার ইউনিয়ন নদী ভাঙন ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত। টেকসই বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের অধীনে ২০২২ সালের ৬ ডিসেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান আর রাদ কনস্ট্রাকশন প্রায় শত কোটি টাকার প্রকল্প গ্রহণ করে। কিন্তু শুরু থেকেই এতে নানা অনিয়ম ও দুর্নীতি দেখা গেছে।”
তিনি অভিযোগ করে বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে আমার ১৮ বছর ধরে পরিচালিত ৪ একর সরকারি ইজারাভুক্ত মৎস্যঘের দখল করে নিয়েছেন। কোনো নোটিশ ছাড়াই সেখানে বালু ভরাট করা হয়। আমি ক্ষতিপূরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
চেয়ারম্যান নজরুল ইসলাম আরও জানান, তার অভিযোগের ভিত্তিতে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী তদন্ত চালিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের প্রমাণ পায় এবং প্রতিষ্ঠানটিকে ৫০ লাখ টাকা জরিমানা করে। এছাড়া, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় কাজের ধীরগতি ও দুর্নীতি নিয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ৫ মার্চ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
তিনি দাবি করেন, “সবুজ খান প্রকল্পের অনিয়ম আড়াল করতেই আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন। প্রকৃতপক্ষে, আমি ক্ষতিপূরণের ন্যায্য দাবিতে প্রশাসনের কাছে আবেদন করেছি। যদি আমার বৈধ সম্পত্তি দখল না হয়ে থাকে, তাহলে আমার দাবি চাঁদাবাজি হিসেবে গণ্য হতে পারে।”
তিনি আরও বলেন, “আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। প্রকল্পের দুর্নীতি ও দখলদারিত্বের বিষয়গুলো ধামাচাপা দিতেই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অপপ্রচার চালানো হচ্ছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— ইউপি সদস্য আবিদ হাসান, গোবিন্দ পাইক, বিকাশ মণ্ডল, শহিদুল ইসলাম, মাসুরা পারভীন, ফাতেমা বেগম, সাবেক মেম্বার মোহাম্মদ আলী, শিক্ষক মাওলানা রুহুল আমিন ও আব্দুল্লাহ প্রমুখ।
তিনি প্রশাসনের কাছে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
কয়রায় বস্তা পদ্ধতিতে আদা চাষের উপর কৃষক মাঠ দিবস পালন
কয়রা প্রতিনিধি
কয়রায় স্থানীয় অভিযোজন কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে বস্তা পদ্ধতিতে আদা চাষ বিষয়ক কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার ( ১০ মার্চ) বেলা ১১ টায় ইসলামীক রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের সহযোগিতায় মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মাঠ দিবস পালন করা হয়। ইসলামীক রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের সিনিয়র প্রজেক্ট অফিসার ও কযরার ইনচার্জ মোঃ জাহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কৃষি অফিসার তরুণ রায়। এতে আরও বক্তব্য রাখেন ইসলামীক রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের সহকারি প্রজেক্ট অফিসার তৈয়বুর রহমান, মোঃ বাশিরুল ইসলাম, কুদরত উল্যাহ ফারুক বিজু,উপজেলা ইয়ুথ নেটের সদস্য নিরাপদ মুন্ডা, রাসেল আহমেদ, স্থানীয় উপকারভোগী সদস্য সাইদুল কবির হিরক,ইদ্রসুর রহমান,সালমান নাস,নুরুন্নাহার খাতুন,আঞ্জুয়ারা খানম প্রমুখ। মাঠ দিবসে কৃষকরা জানায় তারা এই বছর প্রথমে বস্তা পদ্ধতিতে চাষাবাদ করে আদার ভাল ফলন পেয়েছে। তাদের এই পদ্ধতি দেখে অনেক কৃষকরা আদা চাষাবাদে আগ্রহী উঠছে বলে জানান তারা। অনুষ্ঠানে অর্ধ শতাধিক কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
মোরেলগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন
মোরেলগঞ্জ প্রতিবেদক
বাগেরহাটের মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান হায়দার আলীর বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের হোসেন গাজীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার বিকেল ৫টায় দৈবজ্ঞহাটী ইউনিয়ন ছাত্রদলের ব্যনারে এ বিক্ষোভ মানববন্ধনে শতাধিক নেতাকর্মীরা অংশ নেয়। সেলিমাবাদ ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের সাবেক আহবায়ক রিয়াজ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বি খান, জেলা ছাত্রদলের সদস্য আবু সাইদ, ছাত্রদল নেতা আব্দুর রহিম মানববন্ধনে বক্তৃতা করেন এ বক্তারা বলেন, ছাত্রদল নেতা জুবায়ের হোসেন গাজীর ওপর হামলাকারিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সাথে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী খান বলেন, জুবায়ের হোসেন গাজী এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাকে একাধিকবার সাংগঠনিক প্রক্রিয়ায় সংশোধন হওয়ার জন্য বলা হয়েছে।
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের হোসেন গাজী বলেন, বিএনপি নেতা হায়দার আলী খান আওয়ামী দোসরদেরকে সাথে নিয়ে চলাফেরা করে। এর প্রতিবাদ করলে লোকজন নিয়ে আমার ওপর এ হামলা চালায়।
নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ছাত্রদলের মানববন্ধন
মোরেলগঞ্জ প্রতিবেদক
দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষন, অনলাইনে হেনস্থা এবং আইনশৃংখলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় সরকারী সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের মূল ফটকের সড়কে জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার ব্যানারে এ মানববন্ধনে শতাধিক কলেজ শিক্ষার্থীরা অংশ নেয়। এসময়ে মানব বন্ধন থেকে বক্তৃতা করেন পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম অনি। সিরাজউদ্দিন মেমোরিয়াল ছাত্রদলের কলেজ শাখার সাবেক আহবায়ক সাদাত শুভ, যুগ্ম-আহবায়ক রাহাতুল ইসলাম রোমিও, শিক্ষার্থী সাইমুন রাসেল, আব্দুল্লাহ আল নাইম, এনামুল ইসলাম, ইসরাত জাহান, সেতু, আশামনি, মুশফিক জাবিদ হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, সারাদেশে নারীর প্রতি সহিংসতা বন্ধসহ শিশু ও নারী ধর্ষনকারীদের অবিলম্বে গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তির দাবী জানান প্রশাসনের প্রতি। এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানান বক্তারা।
ডুমুরিয়া কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ডুমুরিয়া কলেজ ছাত্রদলের উদ্যাগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ই মার্চ) সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে আয়োজিত মানববন্ধনে কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খানের সঞ্চলনায় ও কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শেখ শাকিল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম।প্রধান বক্তার বক্তব্য দেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম মনিরুজ্জামান সোহাগ।বক্তব্যদেন কলেজ শিক্ষক শেখ হাফিজুর রহমান, শিক্ষক সত্যরজ্ঞন, আশা খানম, লাবিবা খাতুন, আব্দুল্লাহ, ঝুমুর খাতুন, জুঁই খাতুন, সুমাইয়া খাতুন, সামি, রিয়াদ, ওমর ফারুক, সালমান, মুরাদ, মুজাহিদ, জিহাদ, বাঁধন, হৃদয়, তানভীর, স্বাধীন, মুন্না, শ্রাবণ, রাহুল, রাকিব, আলভী, মুহব্বির, খালিদ, হাকিম, মামুন, অর্ঘ, রুবেল, সাকিব হাসান, আশিক, রিয়াদ, আব্দুল্লাহ শেখ,প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,শিশু ধর্ষণ সহ সকল ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার ১৫ দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন ও ৯০ দিনের মধ্যে বিচার কার্য শেষ করার দাবি জানান। তিনি আরোও বলেন,বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সারা দেশে নারী ধর্ষণ ও সহিংসতা বন্ধে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রামপালে বিএনপি’র প্রতিবাদ সমাবেশে
রামপাল প্রতিনিধি
রামপাল উপজেলা বিএনপি’র উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও ছাত্র নেতা ইসমাইল মোল্লা খোকনের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতি, অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকের বিস্তার, চাঁদাবাজি, দখলবাজি, নৈরাজ্য সৃষ্টি ও রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় জেলা বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আ. হালিম খোকন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নিহত আ. ছালাম পাটোয়ারীর স্ত্রী শিলা পারভীন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মরহুম মল্লিক মিজানুর রহমান মজনুর স্ত্রী জেসমিন আরা রঞ্জু, মরহুম আশফাক হাওলাদারের স্ত্রী সাবেরা জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম খাজা মইন উদ্দিন আক্তারের স্ত্রী চম্পা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি, সন্ত্রাস, নৈরাজ্য ও মাদক বন্ধে সরকার ভাল কোন পদক্ষেপ নিচ্ছে না। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে এবং পুলিশ প্রশাসন আমাদের দাবী উপেক্ষা করে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। দায়েরকৃত মামলা আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার না করলে কঠোর ব্যাবস্থা নেয়ার ঘোষনা দেন নেতৃবৃন্দ।রামপালে কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।
ইসলামী ছাত্র আন্দোলনের সোনাডাঙ্গা থানা শাখার মাসিক বৈঠক
খবর বিজ্ঞপ্তি
সোমবার, দুপুর ২ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানা শাখার সভাপতি মুহা. সাব্বির আহমাদ শিবলী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. আমিনুর রহমান এর পরিচালনায় মার্চ মাসের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহা. রেজাউল করিম রাসেল, প্রশিক্ষণ সম্পাদক মুহা. আব্দুর রহমান সিজান, মুহা. ফয়সাল আহমাদ, মুহা. মাহাদী হাসান, মুহা. তামিম শেখ, মুহা. ওবায়দুল্লাহ, মুহা. রাকিবুল ইসলাম, মুহা. আব্দুর রহমান, মুহা. সালমান ফারসি, মুহা. আরফিন আজমীহ ইমন, মুহা. আকতার হোসেন, মুহা. শামীম গাজী প্রমুখ।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলার অভিযোগ
কালিগঞ্জ প্রতিনিধি
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরার কালিগঞ্জে মাহমুদ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় স্ত্রী মুসলিমা খাতুন ঠেকাতে এলে তাকে ও বেধড়ক মারপিট করে হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরেলপুর ইউনিয়নের চকদাহ গ্রামে।এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ্য করে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী মৃত: ফজলু গাজি’র ছেলে মাহমুদ হোসেন (৩০)। বর্তমানে তারা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আসামীরা হলেন,একই গ্রামের মৃত: খলিল গাজীর ছেলে সেনা সদস্য আব্দুর রশিদ (২৮) ,মৃত খোদা বক্স এর ছেলে সুরাত আলী (৪০),খলিল গাজীর স্ত্রী জেসমিন বেগম (৫০) ,সুরাত আলীর স্ত্রী নাজমা পারভীন (৩৫), অভিযোগ সূত্রে জানা যায়, আসামীদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে শত্রুতা চলছিলো,শত্রুতার এক পর্যায় গতকাল (৯ মার্চ) বিকালের দিকে বাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা,লোহার বড়,দা,দেশীয় অস্ত্র নিয়ে মাহমুদ হোসেনের বসত বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করলে মাহমুদ হোসেনের ওপর হামলা করে,মাহমুদ হোসেনকে মারধরের এক পর্যায় স্ত্রী মুসলিমা খাতুন এগিয়ে আসলে তাহাকে ও মারধর করে। পরে তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীগণ তাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
এবিষয়ে অভিযোগ কারী মাহমুদ হোসেন সাংবাদিকদের বলেন” বিবাদীগণ অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক,তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে,এবং সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিবাদী আব্দুর রশিদের মামা সাবেক সেনার সদস্য ইয়াসিন আলী আমাকে দেখতে এসে প্রকাশ্যে কয়েকজনের সামনে হুমকি ধামকি দিয়ে চলে যান এবং হুমকির ভিডিও ফুটেজ আছে।পরিশেষে মাহমুদ হোসেন তিনি ন্যায় বিচারের দাবি জানান প্রশাসনের নিকট।
বিষয়টি বিবাদী সেনা সদস্য আব্দুর রশিদের ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি প্রতিনিধিকে জানান আমি এখন খুব ব্যস্ত আছি আপনার সাথে পরে কথা বলবো বলে এড়িয়ে যান।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে,তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুবিধা বঞ্চিত মানুষের দোরগোড়ায় সরকারি দপ্তরের সেবা
ইন্দুরকানী প্রতিনিধি
মানুষ সেবা নিতে অফিসে আসবে সাধারণত এমন নিয়ম থাকলেও সরকারী কর্মকর্তারা যদি সেই সেবা অনগ্রসর ও পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় পৌছে দেয় তাহলে কেমন হয়। এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশ্রাফুল আলম খান। ইন্দুরকানী উপজেলার নদীবেষ্টিত দূর্গমচরাঞ্চল চর-সাঈদখালীর সুবিধা বঞ্চিত মানুষের কাছে সরকারী সকল দপ্তরের সেবা পৌছে দিয়ে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।
সোমবার ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলীর সভাপতিত্বে চর-সাঈদখালী আবাসন প্রকল্পে “সমন্বিত উন্নয়ন উদ্যোগ” সম্পর্কিত আলোচানা সভায় জেলা প্রশাসক বলেন, অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য একটি “সমন্বিত উন্নয়ন উদ্যোগ” গ্রহন করা হয়েছে। এর মাধ্যমে মানুষ নিজ বাসস্থান বা ঘরে বসে যাতে সেবা পায় সেই ব্যবস্থা করা হয়েছে। এখানকার মানুষ অনগ্রসর ও পিছিয়ে পড়া। সরকারী বিভিন্ন দপ্তরের সেবা সম্পর্কে তারা অসচেতন। চরের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে তাদের জীবন ও জীবিকা সংশ্লিষ্ট কৃষি, মৎস্য, প্রানী সম্পদ, স্বাস্থ্য, শিক্ষা ও তথ্য সংক্রান্ত বিভিন্ন দপ্তর তাদের সেবা এবং সেবা সংক্রান্ত তথ্য নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিনি কৃষকদের মাঝে বকনা বাছুর, সার, বীজ, দরিদ্রদের মাঝে চাল বিতরণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
এরপর জেলা প্রশাসক চরের চাষীদের উৎপাদিত ফুট, তরমুজ, মিষ্টি আলু, ছোলা ডাল ভুট্টা, বাদামসহ কৃষি ফসলের প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি আরো বলেন, চরের ২০০ হেক্টর অনাবাদী জমিকে চাষযোগ্য করে তে-ফসলী জমিতে পরিনত করা হয়েছে। এজন্য কৃষকদের সার, ঔষধ ও বীজ সরবরাহ করা হয়েছে। এই জমিতে এখন ফুট ও তরমুজের বাম্পার ফলন হয়েছে। জেলে ও কৃষকরা যাতে সহজে লোন পায় সেই ব্যবস্থা করা হবে। এই চরের মানুষের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য একটি নৌ-এ্যাম্বুলেন্স সরবরাহ করা হবে।
এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক মোঃ আলাউদ্দিন ভূঞা জনী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসাইনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দামুড়হুদার পুলিশ ক্যাম্পে ‘ওপেন হাউজ ডে’
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প কম্পাউন্ডে ‘ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সর্বসাধারণের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছানো, পুলিশের নিকট সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষের প্রত্যাশা এবং জনসাধারণের অংশীদারিত্বমূলক কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। এসময় ওপেন হাউজ ডে’তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধানকল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু শত্রু নয়, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং এবং সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মাদকের সঙ্গে কোনো আপস নেই মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।উক্ত আয়োজনে আরোও উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির সহ আগত সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নাহিন ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বিরুদ্ধে অর্থ আত্মসাত অভিযোগে
মোল্লাহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে “নাহিন ডায়াগনস্টিক সেন্টার” এর সত্বাধিকারী নাহিন আক্তারের বিরুদ্ধে ত্রিশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোঃ আসলাম মিয়া নামে এক ব্যক্তি।
রবিবার (০৯) মার্চ সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলাধীন কাহালপুর গ্রামের মোঃ আসলাম মিয়া বলেন, গত ২০২৩ সালে যৌথ মালিকানায় নাহিন ডায়াগনস্টিক সেন্টার করতে তার কাছ থেকে ত্রিশ লক্ষ টাকা নেন গাড়ফা গ্রামের কদর আলী মোল্লার স্ত্রী নাহিন আক্তার। পরবর্তীতে কৌশলে একার নামে ডায়াগনস্টিক সেন্টার করেন নাহিন। এরপর ব্যাবসার ভাগ চাইলে তার নিজ নামের প্রতিষ্ঠানের থেকে আসলামকে কোন ব্যাবসার ভাগ দিতে অস্বীকৃতি জানান। এরপর অনেক অনুরোধের পর লভ্যাংশ হতে এক লাখ বিরাশি হাজার টাকার চেক দেয়া হয়। সোনালী ব্যাংকের উক্ত চেকের টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক হিসাব শুন্য থাকায় চেক ডিজঅনার করে আদালতে মামলা দেয়া হয়। উক্ত মামলা দেয়ার পর থেকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি সহ জীবন নাশের হুমকি দিচ্ছেন বলেও নাহিনের বিরুদ্ধে অভিযোগ করেন আসলাম।
আসলাম আরও বলেন, এর আগে এনজিও করার কথা বলে তার পাঁচ লক্ষ টাকা নেন নাহিন। পরবর্তীতে এনজিও করা হচ্ছে না জানিয়ে অন্য ব্যাবসা করার কথা বলে।
অর্থ আত্মসাতের অভিযোগ তুলে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন মোঃ আসলাম মিয়া।
প্রতারণা মামলায় ঝিনাইদহে সাবেক অধ্যক্ষের কারাদণ্ড
ঝিনাইদহ প্রতিনিধি
প্রতারণা মামলায় ঝিনাইদহের শৈলকুপা মিঞা জিন্না আলম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ তরিকুল ইসলামকে দুই বছর তিন মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ঝিনাইদহের একটি বিচারিক আদালত। সোমবার দুপুরে ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক রোমানা আফরোজ এই রায় দেন।
দন্ডিত তরিকুল ইসলাম হরিণাকুণ্ডু উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে। মামলা সুত্রে জানা গেছে, ২০১৪/১৫ সালে বিএম শাখায় নিয়োগ দেওয়ার নাম করে অধ্যক্ষ তরিকুল একই কলেজের শিক্ষক কোহিনুর আক্তারের কাছ থেকে দু’দফায় ১৩ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেন। টাকা নিয়েও কোহিনুর আক্তারের পরিবর্তে অন্যজনকে নিয়োগ দেন। প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের জন্য জন্য মিঞা জিন্না আলম ডিগ্রি কলেজের শিক্ষক কোহিনুর ২০২১ সালে অধ্যক্ষ তরিকুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন, যার মামলা নং সিআর-২৮৮/২১। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার দুপুরে আসামি তরিকুলকে দুই বছর তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। আসামি পক্ষে এ্যাড. রবিউল ইসলাম ও বাদী পক্ষে এ্যাড. বুলু মিয়া মামলাটি পরিচালনা করেন।
জানা গেছে, ২০১৩ সালে জালিয়াতির মাধ্যমে মিঞা জিন্না আলম ডিগ্রী কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পান উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা। ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলেও নিরক্ষর সাব্দার হোসেন মোল্লাকে ডিগ্রি পাস দেখিয়ে শিক্ষাবোর্ডে সুপারিশ পাঠান দুর্নীতিবাজ অধ্যক্ষ তরিকুল। শিক্ষাগত যোগ্যতা না থাকার পরও একই সাথে বিদ্যুৎসাহী পদে মোস্তাফিজুর রহমানকে মনোনীত করেন। ২০১৩ সালের ২২ আগস্ট এই দুইজনের পক্ষে ডিও লেটার দেন তৎকালীন এমপি প্রয়াত আব্দুল হাই। সাব্দার হোসেন মোল্লাকে সভাপতি বানিয়ে ২০১৫ সালের জুন মাসে জালিয়াতির মাধ্যমে ৭টি পদে শিক্ষক নিয়োগ দিয়ে হাতিয়ে নেন প্রায় কোটি টাকা। এই টাকা অধ্যক্ষ ও সভাপতি ভাগাভাগি করে নেন। এদিকে নিরক্ষর ও মুর্খ সাব্দার হোসেন মোল্লাকে গাড়াগঞ্জ গার্লস স্কুলের ম্যানেজিং কমিটিরও সভাপতি বানানো হয়। সেখানেও তার শিক্ষাগত যোগ্যতা দেখান এসএসসি পাস।
ঝিনাইদহে মালিক শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইটভাটা মালিক ও শ্রমিকরা। জেলার ছয় উপজেলায় কর্মরত কয়েক হাজার ইটভাটা শ্রমিক ও ভাটা মালিক এই কর্মসূচিতে অংশ নেন।
সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ডের মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। এ সময় ঝিনাইদহ জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা, এবং পরিবেশ ও বন উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান।
স্মারকলিপি পেশ শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক মো. রুহুল কুদ্দুস, সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।
সমাবেশে বক্তারা ঈদুল ফিতর পর্যন্ত জেলার সকল ইটভাটা চালু রাখার দাবি জানিয়ে বলেন, জিগজ্যাগ ইটভাটা বন্ধে হাইকোর্টের আদেশ বাতিল করা, জিগজ্যাগ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে হয়রানি বন্ধ করা, ইটভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদান ও মাটি কাটতে জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল করতে হবে।
ইটভাটা মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ জানান, ইটভাটাকে শিল্প হিসেবে স্বীকৃতি দিতে হবে। এর সঙ্গে হাজার হাজার মানুষের জীবন-জীবিকা জড়িত। জেলার অন্তত ৩৫ হাজার মানুষ ইটভাটায় শ্রম দিয়ে তাদের সংসার চালায়। সরকার চাইলেই আকস্মিকভাবে এসব ইটভাটা বন্ধ করে দিতে পারে না। গত ২৪ ফেব্রয়ারি সারাদেশে সব অবৈধ ইটভাটা আগামী চার সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিদ মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও আসাদ উদ্দিন।
জিয়া কলেজ শাখা ছাত্রদলের মানববন্ধন পালিত
ফুলবাড়িগেট প্রতিনিধি
মহেস্বরপাশা শহীদ জিয়া ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের উদদোগে দেশব্যাপী শিশু ও নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে।
১০ মার্চ সকালে মহেশ্বরপাশা শহীদ জিয়া ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের মো: মারুফুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করে মো: ইয়াসিন হাওলাদার, হিরা চৌধুরী, মো: মামুন মোড়লসহ কলেজ শাখার নেতা-কর্মীসহ সাধারণ ছাত্র – ছাত্রী। এসময় এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা দ্রুত এসকল অপরাধের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।
তালা প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা
তালা প্রতিনিধি
তালা প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ প্রতিদিন ও টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে মারপিটের প্রতিবাদে এবং অভিযুক্ত ডাক্তার মোঃ হাফিজুল্লাহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১০ মার্চ) তালা বাজারের তিনরাস্তার মোড়ে তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন,দপ্তর সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু, সদস্য পার্থ প্রতিম মন্ডল, কাজী জীবন বারীসহ তালা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুগী ভাগিয়ে ‘ ট্রমা সেন্টারে’ নিয়ে আসার তথ্য সংগ্রহ করায় বাংলাদেশ প্রতিদিন এবং টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে ট্রমা সেন্টারের পরিচালক ডাক্তার মোঃ হাফিজুল্লাহ সহ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা ও মারপিট করেন। এসময় সাংবাদিক মনিকে রক্ষা করতে কালবেলার জেলা প্রতিনিধি গাজী ফরহাদ এগিয়ে আসলে তাকেও মারপিট করে ওই ডাক্তার ও তার বাহিনী। তাই অনতিবিলম্বে অভিযুক্ত ডাক্তার মোঃ হাফিজুল্লাহসহ তার সন্ত্রাসী বাহিনীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির দাবি জানানো হয়।
চুয়াডাঙ্গায় তিন হোটেলকে জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করার অপরাধে হোটেল আল আমিনসহ তিনটি হোটেলকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা বড়বাজার ও ভালাইপুর এলাকায় অভিযান চালিয়ে ইফতার সামগ্রী, হোটেল, ফলের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করার সময় এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করায় আবু জাফরের প্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহ হোটেলকে পাঁঁচ হাজার টাকা, হাসমত উল্লাহর প্রতিষ্ঠান মেসার্স জাহাঙ্গীর হোটেলকে তিন হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ না থাকায় আবু কাউছারের প্রতিষ্ঠান মেসার্স হোটেল আল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।
জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন
খুলনাঞ্চল ডেস্ক
“দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” ও “অধিকার সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন স্থানে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য দিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
॥ রূপসা ॥
রূপসায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও মহড়া আজ ১০ মার্চ (সোমবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। মহড়ার মাধ্যমে শিক্ষার্থী এবং জনসাধারণকে ফায়ার সার্ভিসের একটি টিম গ্যাস সিলিন্ডার বা কোথাও আগুন লাগলে আগুন নিভানোর পদ্ধতি শেখায়।
আলোচনা সভায় রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন। বক্তৃতা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ,রূপসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন,ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান,জিয়াউল ইসলাম বিশ্বাস, মাসুম বিল্লাহ,সাংবাদিক জিএম আসাদুজ্জামান,কৃষ্ণ গোপাল সেন,প্যানেল চেয়ারম্যান মাসুম শেখ,লিপিকা দাস,আজগর আলী প্রমূখ।
॥ দাকোপ ॥
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় ও উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর দিবস দুটি পালনের আয়োজন করেন। সোমবার বেলা ১১টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা ভবনের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উভয় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ^াস, সিপিপি উপজেলা কর্মকর্তা আলমগীর হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সিপিপির টিম লিডার দেবাশীষ ঢালী, উপজেলা এনজিও ফোরামের ম্যানেজার জাহাঙ্গীর পলাশ, নবলোকের ইকবল হোসেন, জেজেএস শিশু ফোরামের মুন মন্ডল প্রমুখ। দুটি অনুষ্ঠানে বেসরকারী উন্নয়ন সংস্থা এ্যাডরা, জেজেএস, হীড বাংলাদেশ, উত্তোরন, সুশীলন, শালোম, ডিসিএফ, আদদ্বীন, নবলোক, কম্পোশন, কারিতাস, আশার প্রদীপ, এসডিডি ডাব্লুউ, উলাসী সৃজনী সংঘ ও এনজিও ফোরাম সহযোগীতা করেন। সভার পূর্বে উপজেলা পরিষদ মাঠ থেকে বর্নাঢ্য র্যালি দুইটি উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
॥ পাইকগাছা ॥
সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস এর পরিচালনায় বক্তৃতা রাখেন, অধ্যক্ষ প্রফেসর সমারেশ রায়, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির,, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, এস আই অমিত দেবনাথ, রেডক্রিসেন্ট সোসাইটির সহকারী প্রকল্প কর্মকর্তা ইলিয়াস শাহ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আ. আজিজ, সমাপাদক এম মোসলেম উদ্দিন, বাবুল আক্তার, সিপিবির পৌরসভা টিম লিডার মোঃ কবির উদ্দিন, নয়ন মনি বিশ্বাস। এছাড়া সাংবাদিক নজরুল ইসলাম, আলাউদ্দীন সোহাগ আলাউদ্দীন রাজা, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, আ. হাসেম।
॥ দিঘলিয়া ॥
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও র্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা ১০ মার্চ সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন প্রাকৃতিক দুর্যোগ পূর্ব ও প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী সময় করণীয় বিষয় বিস্তারিত তুলে ধরে বলেন, প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয় তবে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়া মাত্র জনসাধারণকে নিরাপদ আশ্রয় স্থলে সরিয়ে নিয়ে জানমালের ক্ষয় -ক্ষতি ও পূর্ব প্রস্তুতির ফলে দেশের সম্পদ রক্ষা করা সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, অফিসার ইনচার্জ এইচ এম শাহিন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মাকসুদা খানম, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু , উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম , উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান , জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান ,প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন, সেনেটারী ইন্সপেক্টর আমিরুল ইসলাম, ফাহাদ সার্ভিসের সদস্য মোঃ ইমদাদুল হক, মোঃ মুরাদ হোসেন, মোঃ রবিউল শেখ, দিঘলিয়া থানার এস আই প্রকাশ চন্দ্র বাছার, দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুসফিকুর রহমান , দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার অহিদ মুরাদ, সাংবাদিক আরিফুল ইসলাম হাসান, সালাউদ্দিন বাবু , মোঃ রানা, কিশোর কুমার দে, এস এম শামীম, নূরুল হুদা সাজু,সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
॥ কয়রা ॥
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার (১০ মার্চ) সকাল ১০ টায় এ উপলক্ষে কয়রা সদরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, বিএনপি নেতা এম এ হাসান, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, এস,এম এ রউফ, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ ছালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রার আহবায়ক গোলাম রব্বানী, এনজিও প্রতিনিধি অশোক কুমার রায়, মোঃ আলাউদ্দিন, শিক্ষার্থী রুহান বিনতে রউফ প্রমুখ।
॥ মোরেলগঞ্জ ॥
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস কর্মীদের অংশ গ্রহনে মহড়া অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভানিল বিলা ঋতু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য খান নুর আব্দুল্লাহ ও ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবির।
মহড়া অনুষ্ঠানে ফায়ার সার্ভিস, সিপিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি বেসরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহন করেন।
॥ শালিখা ॥
মাগুরার শালিখায় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে সোমবার সকাল ১০টায়।
শালিখা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে, শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (আড়পাড়া স্টেশন) এ অগ্নিকাণ্ড বিষয়ক মহাড়ায় অংশ নেয়।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শালিখা স্টেশনের উদ্যোগে দুর্যোগকালীন সময়ে ভূমিকম্প ও অগ্নি নির্বাপন থেকে নিজেকে ও সম্পদ রক্ষার কৌশল বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
মহড়া কার্যক্রম প্রত্যক্ষ করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন, শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সঞ্জয় দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নাসিমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সঞ্জয় দেবনাথ বলেন ভূমিকম্প অগ্নিকাণ্ড সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ভীত বা আতঙ্কিত না হয়ে বুদ্ধিমত্তার সাথে তা মোকাবেলা করতে হবে।
মহড়া পরিচালনা করেন শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (আড়পাড়া) স্টেশনের লিডার মোঃ বাহারুল ইসলাম।
লোহাগড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পান্নু মোল্লা (৩৮) ও তার ভাবি শারমিন বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দুপুর ২ টার দিকে লোহাগড়া থানায় ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার মামলা করেন। মামলা হওয়ার পর পরই অভিযুক্ত ও তার সহোযোগি আসামিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।অভিযুক্ত পান্নু মোল্যা লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিনানাথপাড়া গ্রামের মো. সোনা মিয়ার ছেলে এবং তার ভাই বাবু মোল্যার স্ত্রী শারমিন বেগম। মামলার বিবরণ ও ওই শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১ টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে গেলে তার বাড়িতে কেউ না থাকায় তাকে ঘরের ভিতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয় মাতুব্বররা ভয়-ভীতি দেখিয়ে ওই শিশুর মা’কে মামলা করতে নিষেধ করেন। এক পর্যায়ে শিশুটির খালাতো ভাই বিষয়টি জানতে পেরে তিনি শিশু ও তার মা’কে লোহাগড়া থানায় নিয়ে আসেন। পরে ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেন।
ওই শিশুটির বাবা বলেন, আমার ছোট শিশু মেয়েটি পান্নু মোলার বাড়িতে বরই কুড়াতে গেলে আমার মেয়েকে পান্নু মোল্যা ধর্ষণের চেষ্টা করেছে। গ্রামের মাতুব্বর তুজি মোল্যা, আয়াজ মোল্যা, পল্লী চিকিৎসক ওবাইদুর মামলা না করতে ভয়ভীতি দেখায়। সোমবার আমার স্ত্রী মামলা করেছে। আমার মেয়ের সাথে যা করিছে আমি এর বিচার চাই। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
আজ খুলনায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামীকাল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে দুপুর ২টায় নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে খুলনার সর্বস্তরের জনগণ কে উপস্থিত হওয়ার আহ্বান জানান নগর ও জেলার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ।
চৌগাছায় বাঁশ দিয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করল স্বামী
বেনাপোল প্রতিনিধি
যশোরের চৌগাছায় দাম্পত্য কলহের জেরে গৃহবধূকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকান্ড ঘটিয়ে অভিযুক্ত স্বামী পালিয়ে গেছে।
নিহত রেকসোনা খাতুন (৩৫) ওই গ্রামের সিজার ওরফে রাকিবের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, সিজার ওরফে রাকিবের সঙ্গে ১০/১২ বছর আগে পেটভরা গ্রামের নাজমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম স্ত্রীর পক্ষে একটি ছেলে সন্তান আছে। কিন্তু দাম্পত্য কলহের জেরে ৭/৮ বছর সংসার করার পর নাজমা বাবার বাড়ীতে চলে যায়। বর্তমানে তিনি ঢাকায় থাকেন। আজ (সোমবার) সকাল ৮ টার দিকে প্রথম স্ত্রী ও সন্তান নিয়ে স্বামীর সঙ্গে রেকসোনার ঝগড়া হয়। একপর্যায়ে দু-জনের মধ্যে কথাকাটির জেরে রাকিব বাঁশ দিয়ে রেকসোনাকে মারপিট করতে থাকে। এসময় রেকসোনা মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান বলেন, দাম্পত্য কলহের জেরে এক গৃহবধূকে আজ সকালে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে। ঘটনাটি খুবই দুঃখজনক। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। হত্যার সঙ্গে জড়িত অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
দুর্যোগের আগে প্রস্তুতি থাকলে জীবন ও সম্পদের ক্ষতি কম হয়
তথ্য বিবরণী
‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ। দুর্যোগ বলে-কয়ে আসে না। দুর্যোগের আগে প্রস্তুতি থাকলে জীবন ও সম্পদের ক্ষতি কম হয়। কিছু দুর্যোগ মানব সৃষ্ট। সড়ক দুর্ঘটনার মতো মানবসৃষ্ট দুর্যোগ প্রতিনিয়ত ঘটছে। একটি দুর্ঘটনায় পুরো পরিবার ধ্বংস হয়ে যেতে পারে।
তিনি বলেন, দুর্যোগের পূর্বে প্রস্তুতি হিসেবে এবং দুর্যোগকালে আমাদের করণীয় বিষয়ে মতবিনিময় করাই আজকের আলোচনার মূল লক্ষ্য। অনেক সময় বাসা-বাড়িতে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগার মতো ঘটনা ঘটছে। প্রাথমিক পর্যায়ে গ্যাসের সিলিন্ডারের আগুন নেভানো খুবই সহজ কিন্তু আগুণ ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। এক্ষেত্রে প্রশিক্ষণ ও সচেতনতা তৈরি করা প্রয়োজন। দুর্যোগকালে ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শিহাব করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ আবু বকর জামান, সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সহকারী আবহাওয়াবিদ মোঃ মিজানুর রহমান-সহ এনজিও প্রতিনিধিরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে খুলনা কালেক্টরেট চত্বরে দিবসটি উপলক্ষ্যে অগ্নিকান্ড ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
কুয়েট ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ে মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এই সমঝোতা চুক্তির মাধ্যমে টিচিং, রিসার্চ, ট্রেইনিং, ল্যাব ডেভেলপমেন্ট, ফ্যাকাল্টি আদান-প্রদান, স্টুডেন্টদের উন্নয়নের সুযোগ তৈরি করবে যা উভয় প্রতিষ্ঠানের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠবে।
এ উপলক্ষ্যে সোমবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। সমঝোতা স্মারকে কুয়েট এর পক্ষে স্বাক্ষর করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং অনুষ্ঠানের সভাপতিত্ব ও সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মনির হোসেন। জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয় এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট নাকামুরা কাজুহিকো ও সাক্ষী হিসেবে সাক্ষর করেন ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মাসানরি হানাওয়া। এছাড়া উপস্থিত ছিলেন ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হিরোমিৎসু নিশিজাকি, অত্র বিশ্ববিদ্যালয়ের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর
খবর বিজ্ঞপ্তি
শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় এবং জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলাস্থ সভাকক্ষে এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রেসিডেন্ট নাকামুুরা কাজুহিকো এমওইউতে স্বাক্ষর করেন। পরে স্বাক্ষরিত এমওইউ’র কপি উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এমওইউ স্বাক্ষর উপলক্ষ্যে খুুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, সুন্দরবন উপকূলের নিকটবর্তী অবস্থান এবং বিষয়ের বৈচিত্র্যতা খুলনা বিশ্ববিদ্যালয়কে বহুমুখী জ্ঞান অর্জন ও গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি আদর্শ বিদ্যাপীঠে পরিণত করেছে। দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এই এমওইউর মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা ও গবেষণার মানোন্নয়নের পথ আরও সুগম হলো।
জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর হানাওয়া মাসানোরি বলেন, জাপানের উন্নত প্রযুক্তি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণার যে সুযোগ ও সম্ভাবনা রয়েছে, তাতে পারস্পরিক সহযোগিতায় গবেষণার ক্ষেত্রে নতুন কিছু করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, এই এমওইউ স্বাক্ষর উদ্যোগের সূচনাকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ শামীম আহসান, ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্রমোশন অব ইন্টারন্যাশনালাইজেশনের ডিরেক্টর ও ম্যাকাট্রনিক্সের প্রফেসর হিরোমিতশু নিশিজাকি, সম্প্রতি সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী মোঃ আব্দুল খালেক সরকার রব্বানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেম (আইআইএসএসসিই) এর পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলী, সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. তারেক বিন সালাম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ইইই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফয়সাল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইসিই বিভাগের প্রফেসর ড. প্রকৌ. মনির হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় উপাচার্য বিদেশি অতিথিদের খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। অতিথিরাও উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার ও দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালককে স্মারক উপহার প্রদান করেন।
স্বাক্ষরিত এমওইউতে শিক্ষার্থী ও ফ্যাকাল্টি একাডেমিক এক্সচেঞ্জ, যৌথ গবেষণা ও একাডেমিক প্রোগ্রাম, সুযোগ-সুবিধা এবং সম্পদের যৌথ ব্যবহারসহ পারস্পরিক সহযোগিতার অন্য যেকোনো বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। যার মধ্যে শিক্ষার্থী ও ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, টেকনিক্যাল ইনফরমেশন এক্সচেঞ্জ, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস বিষয়ও উল্লেখ রয়েছে।
খুবিতে ডি-নথির প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, দাপ্তরিক কাজে গতিশীলতা বৃদ্ধিতে ডি-নথির ব্যবহার অত্যন্ত জরুরি। এজন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। প্রশিক্ষণ শেষে পরীক্ষাদানের মধ্য দিয়ে সকলকে সনদপত্র দেয়া হচ্ছে। যারা এ পর্যায়ে প্রশিক্ষণার্থী ছিলেন, সকলেই ডি-নথির বিষয়ে যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে পুরোদমে ডি-নথি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়কে ডিজিটাইজেশনের অংশ হিসেবে পুরো সিস্টেমকে অটোমেশন করার ব্যাপারেও পরিকল্পনা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে কোন কোন ক্ষেত্রে অটোমেশন করা যেতে পারে, সে বিষয়ে খোঁজ নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আশা করি, শীঘ্রই এ বিষয়ে প্রক্রিয়া শুরু হবে।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, ডি-নথি একটি যুগোপযোগী ব্যবস্থাপনা। উন্নত বিশ্বের দেশগুলোতে সচরাচর এটি ব্যবহৃত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ে সকলকে প্রশিক্ষণের আওতায় এনে শীঘ্রই ডি-নথির কার্যক্রম শুরু করা হবে। যারা এ প্রশিক্ষণ নিয়েছেন, তারা তাদের কর্মদক্ষতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞতা ও ডি-নথির চ্যালেঞ্জ তুলে ধরেন আইসিটি সেলের প্রোগ্রামার মোঃ ফারুক হোসেন। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, অর্থ ও হিসাব বিভাগের সহকারী পরিচালক আসমা বিনতে আলফাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে সনদপত্র বিতরণ করেন।
পোল্ট্রি শিল্প মালিক সমিতি’র ইফতার মাহফিল ১৭ মার্চ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ ফেডারেশন বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় শাখা ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র এক সভা গত ৮ মার্চ বেলা ২টায় ডাল মিল মোড়স্থ সংগঠনের কার্যালয়ে সভাপতি মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ’র সভাপতিত্বে ও মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের ২২তম ইফতার ও দোয়া মাহফিল ১৬ রমযান, ১৭ মার্চ ’২৫ সোমবার দৈনিক পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে সম্পন্ন করার নীতিগত সিদ্ধান্ত হয়। সংগঠনের সদস্য-কর্মকর্তা ও আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত খাকার অনুরোধ করা হয়।
সভায় অপর এক প্রস্তাবে সংগঠনের পৃষ্ঠপোষক হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালের এমডি আলহাজ্ব মোঃ ফারুক ওপেন হার্ট সার্জারি জন্য ঢাকা চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি সৈয়দ বেলাল হোসেন, শেখ রেজানুল ইসলাম, প্রফুল্ল কুমার রায়, যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোঃ আরিফুল রহমান বাবু, তপন পাল, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, সাবেক সভাপতি মোঃ সালাহ উদ্দিন, শেখ আইনুল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মাহমুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, এস এম তামজিদ হোসেন সৌরভ প্রমুখ।
সভায় ডিমের মূল্য কমে যাওয়ায় ক্ষুদ্র-মাঝারী খামারী-চাষীরা ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা; অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে তাদের হাহাকারে গ্রামীণ মেঠোপথ ঈদের আনন্দ হতাশায় পরিণত হয়েছে। সরকার-মিডিয়া-সংবাদ মাধ্যম এ ব্যাপারে একেবারে নিশ্চুপতায় বক্তাগণ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
স্কাউটের সর্বোচ্চ পদক পেলেন কয়রার মেয়ে সোহানী
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলায় এই প্রথম বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ সম্মানসূচক জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেছে খুলনা জেলার কয়রা উপজেলার মেয়ে তনিমা তাবাসসুম সোহানী।
২০২৩ সালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কাউট দল থেকে সে উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন নৈতিক শিক্ষার পরিক্ষায় কৃতিত্বের সাথে অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে। গত ৯ মার্চ ২০২৫ ইং প্রকাশিত জাতীয় পর্যায়ের সর্বোচ্চ এ পুরস্কার ঘোষণা করা হয়।
তনিমা তাবাসসুম বর্তমানে উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাঁর বাবা মফিজুল ইসলাম শিক্ষক। মা রোকসানা খানম স্কুল শিক্ষক। দুই বোনের মধ্যে সোহানী ছোট। নিয়মিত অনুশীলন ও সংশ্লিষ্ঠদের সহযোগিতায় এ সাফল্য এসছে বলে মনে করেন তার বাবা-মা।
শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মনিরুন্নেছা জানান, কয়রা উপজেলায় স্বাধীনতা পরবর্তী এই প্রথম স্কাউটের সর্বোচ্চ পদক তনিমা তাবাসসুম সোহানী এ পুরস্কার অর্জন করে। সোহানী তার প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল।
তিনি বলেন, কাব স্কাউট নৈতিক শিক্ষা দেয়। সে এই নৈতিক শিক্ষা পরিপূর্ণভাবে অর্জন করেছে। আমি তার সার্বিক মঙ্গল কামনা করি। ইতোপূর্বে সোহানী ছবি আঁকা, কুইজ ও নৃত্য প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। সে বড় হয়ে ডাক্তার হতে চায়
কুয়েট কর্তৃপক্ষের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস সংলগ্ন (ফুলবাড়ীগেট, খানাবাড়ী, তেলিগাতী, মহেশ্বরপাশা, যোগীপোল) এলাকাসহ অন্যান্য এলাকার যে সকল ভাড়া বাড়িতে কুয়েটের শিক্ষার্থীরা বসবাস করে সে সকল বাড়ির মালিক, খানজাহান আলী থানা, দৌলতপুর থানা এবং আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ/প্রতিনিধিগণের সাথে কুয়েট কর্তৃপক্ষের মতবিনিময় সভা ১০ মার্চ সোমবার দুপুর সাড়ে ৩ টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। মতবিনিময় সভায় ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মাদ আবু ইউসুফ, খানজাহান আলী থানা, দৌলতপুর থানা এবং আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্জগণ সহ সম্মানিত বাড়ির মালিকগণ বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন ভবিষ্যতে যাতে কুয়েটে আর কখনো কোন ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সকলে এ বিষয়ে কুয়েটের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহের প্রভোস্ট, নিরাপত্তা কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চালক হত্যা মামলার আসামিসহ ইজিবাইক উদ্ধার
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় ইজিবাইক চালক হত্যা মামলার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। পুলিশ এ সময় ছিনতাই হওয়া ইজিবাইকসহ বেশ কিছু আলামতও উদ্ধার করতে সক্ষম হয়।
গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা ডিবি পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বাগেরহাট জেলার আসামিদের নিজ বাড়ি থেকে হত্যার সাথে জড়িত মামলার অভিযুক্ত খালিশপুর পিপলস কলোনীর মোঃ মতিয়ার রহমান এর পুত্র মোঃ হাসান নকিব (৪২) ও পাইকগাছা উপজেলা সনাতন কাটি এলাকার আমজেদ গাজীর মেয়ে রেশমা খাতুন (৩২) কে আটক করে। আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয় ইজিবাইকসহ বাইকের পাঁচটি ব্যাটারি ও একটি চাপাতি।
উল্লেখ্য গত ৭ মার্চ রাতে খালিশপুর এলাকার ইজিবাইক চালক হাফিজুল ইসলাম (৫০)কে দুষ্কৃতিকারীরা বটিয়াঘাটার বারুইরাবাদ এলাকায় গলা কেঁটে ফেলে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
সোনডাঙ্গায় নগর যুবদলের ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
রকিবুল ইসলাম বকুল ভাইয়ের পক্ষ থেকে ইফতার বিতরণ ও দোয়া করেছে সোনাডাঙ্গা থানা যুবদল। সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগরী শাখার সোনারডাঙ্গা থানা কর্তৃক আয়োজিত, উক্ত ইফতার বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগরী শাখার আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল এবং যুবদল মহানগরের নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলনের মহানগর শাখার মাসিক সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের প্রচলিত আইনে ধর্ষণের শাস্তি যেমন সহজতর, তেমনি তার প্রয়োগ সবচেয়ে ধীরগতির। একই সাথে সামাজিকভাবে বিবাহকে দুরহ করে তোলা হয়েছে, মিডিয়া, নাটক-সিনেমায় যৌনতাকে উস্কে দেয়া হচ্ছে, অশ্লীল সাইটগুলো এখনো বাংলাদেশ থেকে প্রবেশ করা যায়। তাই দ্রুত ও প্রকাশ্য শাস্তি এবং বিকৃত যৌনতার উৎস রোধ করে কুরআনি বিধান বাস্তবায়ন ছাড়া ধর্ষণের এই বিভৎসতার লাগাম টেনে ধরা সম্ভব না।
সোমবার বিকাল ৩টায় নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মুফতী আমানুল্লাহ এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারী মুফতী ইমরান হুসাইন এর পরিচালনায় মাসিক মিটিং এ নগর নেতৃবৃন্দ বলেন দেশে নারীসমাজের নিরাপত্তা নিয়ে আজ সচেতন মহল মাত্রই উদ্বিগ্ন। অথচ নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকরী পদক্ষেপ আমরা অতীতেও দেখিনি, বর্তমানেও অনুপস্থিত।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন,আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী ফেরদাউস সুমন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক কারী মোঃ জামাল উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ নাসিম উদ্দিন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক বন্দ সরোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মারুফ হোসেন,
সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম খালিদ সাইফুল্লাহ, সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী আমানুল্লাহ, সহ দপ্তর সম্পাদক এইচ এম আরিফুর রহমান, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক গাজী মিজানুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন, সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মোঃ শহিদুল ইসলাম সজিব, মোঃ কবির হোসেন হাওলাদার, আবুল কাশেম, মোঃ বাদশাহ খান, মোঃ মিরাজ মহাজন , ছাত্রনেতা মোঃ মাহদী হাসান মুন্না প্রমুখ ।
যশোরে প্রথম নারী পুলিশ সুপার
যশোর অফিস
প্রথম নারী হিসেবে যশোরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন রওনক জাহান। রোববার সকালে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেন। পরে তিনি পুলিশ লাইন্স পরিদর্শন করেন।রওনক জাহানের আগে যশোর পুলিশে আর কোনো নারী পুলিশ সুপার দেখা যায়নি। তবে, পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার হিসেবে দীর্ঘদিন যশোরে দায়িত্ব পালন করছেন রেশমা শারমিন।
রওনক জাহান পুলিশ লাইন্স পরিদর্শনকালে কর্মকর্তা ও কর্মচারীদের খোঁজখবর নেন। সেখানে থেকে নিজ দপ্তরে ফিরে জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগদান করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।রওনক জাহান এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তাকে যশোরে পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়।
নগরীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
খানজাহান আলী থানা পুলিশ সাজাপ্রাপ্ত এক আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশ ৯ মার্চ রাতে জেলার দাকোপ থানা এলাকায় অভিযান চালিয়ে দায়রা-১৫৩/১৯, সিআর-৮৪/১৮ (ডুমুরিয়া), এস/সি-৩৭৬/১৮, দায়রা নং-৮৯/১৬ এর সাজা ওয়ারেন্টভূক্ত ১১ মাস কারাদন্ড ও ১৪ লক্ষ ৫ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী মোঃ ইয়াছিন গাজীকে গ্রেপ্তার করে।, গ্রেপ্তারকৃত ইয়াছিন খানজাহান আলী থানার শিরোমণি উত্তর পাড়ার সুরমান গাজীর পুত্র। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আইডিইবি’র ইফতার ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজানে দেশ ও জাতির কল্যাণে আইডিইবি প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত ও অসুস্থ সদস্য প্রকৌশলীদের সুস্থতা কামনায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, (আইডিইবি) খুলনা জেলা শাখার আয়োজনে খালিশপুরস্থ আইডিইবি ভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আইডিইবি খুলনা জেলা অন্তর্র্বতীকালীন আহবায়ক কমিটির আহবায়ক, প্রকৌশলী মোঃ সেলিমুল আজাদ ও জেলা সদস্য সচিব ইঞ্জিঃ মোঃ হায়দার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান। বক্তারা মাগুরার আট বছরের শিশু আছিয়ার ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাছাড়া লাল জুলাই তথা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহতদের আশু সুস্থতা কামনা করে স্বৈরাচারী দোসরদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইডিইবি ক্রিয়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস কে মাহমুদ আলম বাংলাদেশ ইন্ডিয়া প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট স্কিল ট্রেনিং সেন্টার এর চেয়ারম্যান প্রকৌশলী লুৎফর রহমান আইডিইবি খুলনা জেলা যুগ্ম-আহবায়ক প্রকৌশলী মোঃ মাসুম মাহমুদ, যুগ্ম-সদস্য সচিব প্রকৌশলী মোঃ শাহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ মোঃ নাজমুল কবির, যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর, সদস্য (অর্থ) প্রকৌশলী মোঃ ইয়াসিন খান, সদস্য (সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা) প্রকৌশলী মোঃ নাঈমুর রহমান (আশা), সদস্য (সমাজ কল্যাণ) প্রকৌশলী মোঃ রফিকুল আলম সরদার, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) প্রকৌশলী এস এম সাইফুল ইসলাম, সদস্য (দপ্তর) তন্ময় বসু, সদস্য (তথ্য ও গবেষণা) প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, সদস্য (শিক্ষাও প্রশিক্ষণ) প্রকৌশলী শিবলী নোমান, সদস্য (ছাত্র বিষয়ক) প্রকৌশলী সত্যানন্দ দত্ত, সদস্য (প্রচার) প্রকৌশলী মোঃ ইমরান বিশ্বাস, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স খুলনা মহানগর সভাপতি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ খুলনা জেলা সহ-সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন , আইডিইবি জেনিক নির্বাহী সদস্য ও আহবায়ক ইফতার মাহফিল উদযাপন কমিটি প্রকৌশলী মোহাম্মদ ঈমান আলী, নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, প্রকৌশলী মোঃ রুহুল আমিন, প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম পাহলান, প্রকৌশলী মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম, প্রকৌশলী মোঃ কাজী মহিউদ্দিন, প্রকৌশলী মোঃ ইমদাদুল হক খান, ইফতার মাহফিল উদযাপন কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান মিঠু, প্রকৌশলী মোঃ ওয়াসিকুর রহমান প্রমূখ। এছাড়া জেলা আইডিবির অন্যান্য নেতৃবৃন্দসহ সর্বস্তরের সদস্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
কুমারখালীতে দু’এএসআই হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে সন্ত্রাসীদের হামলায় দুই এএসআই নিহতের ঘটনার প্রধান আসামি ইয়ারুল শেখকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কুমারখালী থানার ওসি মো. সোলাইমান শেখ এ তথ্য জানান।
গ্রেপ্তার ইয়ারুল শেখ কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামের মৃত বদর উদ্দিন শেখের ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ২৮ অক্টোবর (সোমবার) ভোরে আসামি ধরতে কুমারখালীর বেড় কালোয়া এলাকায় যান পুলিশ সদস্যরা। এসময় সন্ত্রাসীদের হামলায় নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হন কুমারখালী থানার এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন। পরদিন দুপুরে সদরুল আলমের লাশ ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। একদিন পর সকালে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকার পদ্মা নদী থেকে মুকুল হোসেনের লাশ উদ্ধার করে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
এ ঘটনায় কুমারখালী থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় ইয়ারুল শেখসহ ৮ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। একই ঘটনায় অভিযানে পুলিশের সঙ্গে থাকা কয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য ছানোয়ার হোসেন সেলিম বাদী হয়ে ৩৭ জনকে এজাহারনামীয় আসামি করে কুমারখালী থানায় আরেকটি মামলা করেন। দুটি মামলাতেই আরো ২০-২৫ জনকে নাম না জানা আসামি করা হয়েছে।
কুমারখালী থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, “ইয়ারুল দুই পুলিশ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি। তিনি বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতাসহ আরো পাঁচটি মামলা রয়েছে।”
মাগুরার সেই শিশুটির অবস্থা অপরিবর্তিত, চার আসামি রিমান্ডে
মাগুরা প্রতিনিধি
মাগুরায় ‘ধর্ষণের’ শিকার আট বছর বয়সী শিশুর অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। শিশুটির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসকের বরাতে এ তথ্য জানিয়েছেন ভুক্তভোগীর মামাতো ভাই।
সোমবার (১০ মার্চ) এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘চিকিৎসক জানিয়েছেন, অবস্থা এখনো অপরিবর্তিত। লাইফ সাপোর্টেই আছে।’’
এর আগে, গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হওয়ার খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্টে বলা হয়, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শিশুটির লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। তবে, এ তথ্যের সত্যতা নেই বলে নিশ্চিত করেছেন ওই স্বজন।
এর আগে, গত বৃহস্পতিবার মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। শিশুটি বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন। এ ঘটনায় গত শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন।
মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। রবিবার মামলার প্রধান আসামির ৭ দিন এবং বাকিদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অপরদিকে মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ মামলায় মধ্যরাতে চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৯ মার্চ) মধ্যরাতে মাগুরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মতিন এ আদেশ দেন।
আদালত ও আইনজীবী সূত্রে জানা যায়, মূল অভিযুক্ত ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুরকে সাত দিন এবং স্বামী, শাশুড়ি ও ভাসুর প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মামলার তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, রিমান্ডের আবেদনসহ অন্যান্য কাগজপত্র তৈরি থাকলেও রোববার আসামিদের আদালতে হাজির করার ঝুঁকি নেওয়া হয়নি। সারাদিন আন্দোলনকারীরা আদালতের ফটক ঘিরে রেখেছিলেন। আসামিদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি করেছিলেন। এ কারণে রাতে শুনানি করেছেন আদালত।
পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরতলীর বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) বা শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
যশোরে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান
যশোর অফিস
যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার (১০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ২০১৫ সালের ২২ জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। যা রাষ্ট্রদ্রোহীতার শামিল। এরপর আদালতের নির্দেশে যশোর কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২১ এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয়।”
তিনি আরো বলেন, “দীর্ঘ ৯ বছর ধরে চলমান এ মামলায় সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানক আজ বেকসুর খালাস দেন বিচারক।”
সাতক্ষীরায় ১৫টি স্বর্ণের বার জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
ভারতে পাচারকালে সাতক্ষীরার আবাদেরহাট এলাকা থেকে ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এসময় মো. সোহেল উদ্দিন (৫৫) নামে এক ইজিবাইজ চালককে আটক করা হয়।
সোমবার (১০মার্চ) দুপুরে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক স্বর্ণের চালান জব্দ ও আটকের তথ্য জানান।
আটক সোহেল উদ্দিন সাতক্ষীরার কলারোয়া উপজেলার আইচপাড়া গ্রামের মো. হামেজ উদ্দিনের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, রবিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা আবাদেরহাটে অবস্থান নেয়। এসময় বাজারের পাকা রাস্তা দিয়ে ইজিবাইক করে সীমান্তের দিকে যাওয়ার সময় সোহেল উদ্দিনকে আটক করেন তারা। পরে তল্লাশি চালিয়ে তার ইজিবাইকের সামনের অংশে স্কচটেপে মোড়ানে ১৫টি স্বর্ণের বার জব্দ করে বিজিবি সদস্যরা। এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন জব্দ হয়।
তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮০০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২ টাকা। আটক সোহেল উদ্দিনকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রদলের মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সারে ১১টা থেকে খুলনা নগরীর খালিশপুরস্থ সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের প্রধান ফটকের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কলেজ ছাত্রদল এই মানববন্ধন কর্মসূচির পালন করে।
এ সময় শিক্ষার্থীরা বলেন দেশে নারী নিপীড়নের ঘটনা নতুন নয়। তবে দুঃখের বিষয় হচ্ছে শাসকদের দায়িত্বহীন আচরণ। বিপ্লব পরবর্তী সময়ে এমন বিচারহীনতা ও নিরাপত্তাহীনতা কখনোই কাম্য নয়। ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইবুনাল গঠন করে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে বিচার কর’ প্রভৃতি স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিরাজ হোসেন মানিকের সঞ্চালনায় ও কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আবু সালে শিমুলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজ শাখার যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম, ছাত্রনেতা মোঃ সাগর সর্দার, হাসিবুল ইসলাম, আবু সালে, ফয়সাল, ইমন, সাব্বির, মুজাহিদ, আপন, পারভেজ, শাফিন
শান্ত, মাহিম, মুমিন, প্রেম, তাসনিম, মেহেরিন বিশ্বাস, মেঘলা, আফসানা প্রমুখ।
কালীগঞ্জের সাবেক মেয়র বিজু আটক
কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু গ্রেফতার হয়েছে। সোমবার বিকাল ৩ টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ শহরের আড়পাড়াস্থ তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গত ৫ই আগষ্টে শহরে বিএনপির অফিস, দোকানপাট ভাংচুর, পোড়ানো ও শিবিরকর্মী হত্যাসহ কালীগঞ্জ থানায় ৩ টি মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আ’লীগ নেতা ও সাবেক মেয়র মোস্তাফিজুল রহমান বিজু তার নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে বেলা ৩ টার দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বিজুকে গ্রেফতার করে। তাকে সন্ধ্যার আগে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৫ই আগস্টের পর থেকেই আ’লীগ নেতা বিজু পালিয়ে বেড়াচ্ছিলেন। এদিন সোমবার তার পারিবারিক এক অনুষ্টানে যোগ দিতে বাড়িতে এসেছিলেন বলে জানা গেছে।
কালীগঞ্জে পরকীয়ার জেরে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়ার জেরে আগুনে দগ্ধ যুবক আহসানুল ইসলাম অর্কিড (৩২) মারা গেছেন। সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অর্কিড কালীগঞ্জ শহরের কাঠাল বাগান এলাকার ওসমান গনির একমাত্র ছেলে। অর্কিডের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন অর্কিডের পিতা ওসমান গনি।
অর্কিডের পারিবার জানায়, প্রায় এক মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে নিয়ে পালিয়ে যান অর্কিড। পরে তারা বিয়ে করেন এবং আত্মগোপনে থেকে বসবাস করচিলেন। অর্কিড ও তারিন আগে থেকেই বিবাহিত এবং তাদের দুইটি করে সন্তান রয়েছে।
জানা যায়, গত ৬ মার্চ সকাল ৭টার দিকে যশোরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মিমাংসার কথা বলে ডেকে অর্কিডের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে। ঘটনার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অর্কিডের একাধিক ভিডিওতে বলতে শোনা যায়, ফয়সাল নামের এক ব্যক্তি তার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন, মৃত্যুর ব্যাপারটি আমি জানিনা। তবে অগ্নিদগ্ধের ঘটনাটি আমি শুনেছিলাম। সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন জানি। প্লেস অব অকারেন্সে মামলা হওয়ার কথা। এ ছাড়া এ থানাতে তার পরিবারের কেউ এখনো আসেনি।
ঝিনাইদহে সাড়ে চার বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
ঝিনাইদহ প্রতিনিধি
মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা নিয়ে আলোড়নের মধ্যে এবার ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাড়ে চার বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার ১১ দিন পর সোমবার ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে শিশুটির পরিবার। মামলার দায়েরের পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শিশুটির পরিবার ও পুলিশ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি হরিণাকুণ্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের খন্দকার রেজাউল ইসলামের ছেলে রাজমিস্ত্রি ইমরান হোসেন (১৫) শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভূট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। শিশুটির পরিবার লজ্জায় ঘটনাটি আড়াল করার চেষ্টা করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক ইমরানকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ খান বলেন, ঘটনার দিন সকালে ইমরান হোসেন ওই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভূট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ওই শিশু অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। সোমবার সকালে ভিকটিমের মা হরিনাকুন্ডু থানায় এসে এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।
সিপিবি খুলনা জেলা কমিটির স্মরণসভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গোপালগঞ্জ মহাকুমা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড ওলিউর রহমান লেবু, কমিউনিস্ট নেতা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ৭৩’এর জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১০ (কোটলীপাড়া) আসনের প্রার্থী কমরেড কমলেশ বেদজ্ঞ, ছাত্র ইউনিয়ন নেতা বিষ্ণু পদ কর্মকার, রাম প্রসাদ চক্রবর্তী মানিককে ১৯৭৩ সালের ১০ মার্চ হত্যা করা হয়। সংসদ নির্বাচনে কমলেশ বেদজ্ঞকে জোর করে হারিয়ে দেওয়া হয়। নির্বাচন পরবর্তীতে কমিউনিস্ট পার্টি-ন্যাপের উদ্যোগে বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কোটালীপাড়ায় সমাবেশ শেষ করে গোপালগঞ্জ দিকে যাওয়ার পথে টুপুরিয়া নামক স্থানে আওয়ামী হেমায়েত সন্ত্রাসী নির্মম-নিষ্ঠুরভাবে হত্যা করে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলার উদ্যোগে দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৭টায় এই চার বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদের সভাপতিত্বে চার জন বীর মুক্তিযোদ্ধার জীবন ও কর্ম নিয়ে লেখা পাঠ করেন খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী। আলোচনায় অংশ নেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড ডা. এস এম ফরিদুজ্জামান, মহানগর সাবেক সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড তরুণ সরকার, কমরেড জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ৫২ বছরে এই চার মুক্তিযোদ্ধা হত্যার বিচার হয়নি। হত্যাকারীরা বিভিন্ন সময়ে ক্ষমতায় থেকে বিচার কাজ বিলম্বিত করেছে। হত্যার প্রধান আসামী হেমায়েত যখন যারা ক্ষমতায় এসেছে সেই দলের নেতা হয়েছে।
ফলে বিচারের বাণী নিরবে কেঁদেছে। নেতৃবৃন্দ স্বৈরাচারমুক্ত বাংলাদেশে বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবী জানান।
সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ
স্টাফ রিপোর্টার
সোমবার ১০ মার্চ বিকাল সাড়ে ৪টায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে খুলনা-৩ আসনের ধানের শীষ কান্ডারী বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে দোয়া ও পথচারী মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ, সদস্য সচিব মোঃ ইশতিয়াক আহমেদ ইস্তি, সিনিয়র যুগ্ম আহবায়ক মুনতাসির আল মামুন। আরও উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুর রহমান আসাদ, জাকির ইকবাল বাপ্পি, জামাল হোসেন তালুকদার, সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগ টিম প্রধান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম মল্লিক।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত সকল কমিটি বিলুপ্ত
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ ও সদস্য সচিব মোঃ ইস্তিয়াক আহমেদ ইস্তি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জানানো হয়, মেয়াদোত্তীর্ন হওয়ায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অতি সত্ত্বর বিলুপ্ত ঘোষিত কমিটি গুলো পুনঃগঠন করা হবে।
চোরা শিকারীদের ফেলে যাওয়া হরিণের মাথাসহ ৩০কেজি মাংস মাটিতে পুঁতে বিনষ্ট
মোংলা প্রতিনিধি
মোংলায় চোরা শিকারীদের ফেলে যাওয়া হরিণের মাথাসহ ৩০ কেজি মাংস উদ্ধার করেছেন বনপ্রহরীরা। সোমবার ভোর রাতে দিকে বৈদ্যমারী বাজার এলাকা থেকে ওই হরিণের মাংস উদ্ধার করেন সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের বনপ্রহরীরা। পরে তাতে কেরোসিন ঢেলে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস সোমবার রাতে জানান, গোপন সংবাদ ছিলো যে, সোমবার ভোর রাতে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনিরঘোল এলাকা হতে একদল চোরা শিকারী হরিণের মাংস নিয়ে সুন্দরবন থেকে উঠে আসছেন। ওই খবরে তারা বৈদ্যমারী বাজার এলাকায় তল্লাশিতে থাকেন। কিন্তু সেখানে তাদের অবস্থান টের পেয়ে চোরা শিকারীরা হরিণের মাংস ফেলে দ্রুত মটর সাইকেলে করে পালিয়ে যান। পরে তাদের ফেলে যাওয়া ৩০কেজি হরিণের মাংস ও একটি হরিণের মাথা উদ্ধার করেন বনপ্রহরীরা।
বন কর্মকর্তা দীপন চন্দ্র দাস বলেন, যেহেতু এ ঘটনায় কোন শিকারীকে আটক করা যায়নি, তাই বন আইনে ইউডিআর (আনডিটেক্টিভ অফেন্স রিপোর্ট) মামলা হয়েছে। আর উদ্ধারকৃত হরিণের মাংস উর্ধতন কর্মকর্তার নির্দেশে চাঁদপাই ষ্টেশন এলাকায় কেরোসিন ঢেলে বিনষ্ট করে তা মাটিতে পুতে ফেলা হয়েছে।
সরকারি খাল এখন ব্যক্তি মালিকানায়, জলাবদ্ধতার লক্ষাধিক মানুষ
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ বর্তমানে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার শিকার হচ্ছেন। এর মূল কারণ হিসেবে স্থানীয়রা অভিযোগ করছেন যে, একটি সরকারি খাল কালো টাকার বিনিময়ে ব্যক্তি মালিকানায় নিয়ে নেয়া হয়েছে, যার ফলে পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা বলছেন, এর ফলে তারা বছর বছর ধরে জলাবদ্ধতায় ভুগছেন, তাদের জমিতে ফসল উৎপাদন করতে পারছেন না এবং বর্ষায় বাড়িঘরও হাঁটু পানি ডুবে থাকে। এমনকি শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, যার ফলে তাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে।
অভিযোগ উঠেছে যে, এই খালটি কালো টাকার বিনিময়ে ব্যক্তি মালিকানায় গ্রহণ করা হয়েছে। এই খালটি আগে হাবাসপুর, কুলতিয়া, গোবরাখালী, সাতক্ষীরা পৌরসভা এবং সদর উপজেলার ফিংড়ি, ধুলিহর এবং আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্লা ইউনিয়নের পানির নিষ্কাশন একমাত্র মাধ্যম ছিল। কিন্তু বর্তমানে এই খালটি দখল হয়ে যাওয়ার ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের জীবনে এক গভীর সংকট তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, এই খালটি জবরদখল করার কারণে তারা এখন বাধ্য হচ্ছেন জলাবদ্ধতা মোকাবেলা করতে। তাদের মতে, সরকারের কোনো আইন অনুযায়ী এমন একটি সরকারি খাল ব্যক্তি মালিকানায় নেয়ার কোনো বৈধতা নেই।
স্থানীয়রা বলেন, এই খালে আগে আমরা মাছ ধরতাম, গোসল করতাম। কিন্তু এখন সেই খালটি দখল হয়ে গেছে। আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এই খাল ছিল। আমরা বহুবার চেষ্টা করেছি খালটি খনন করতে, কিন্তু স্থানীয় কিছু ব্যক্তি আমাদের বাধা দিয়েছেন।
এদিকে, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোইয়াাব আহম্মাদ জানিয়েছেন, তিনি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কাগজপত্রও পর্যালোচনা করেছেন। তবে সিএস ম্যাপে খালটি সরকারি জমি হিসেবে চিহ্নিত হলেও, হাল ম্যাপে (আরএস ম্যাপে) এটি ব্যক্তি মালিকানাধীন জমি হিসেবে দেখানো হয়েছে।
তিনি আরও জানান, যদিও আইনি বিধান না থাকলেও কীভাবে এটি ইজারা দেয়া হলো এবং খালের জমি ব্যক্তি মালিকানায় রূপান্তরিত হলো, তা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে যারা এই অপতৎপরতার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ প্রকাশ পেয়ে যাচ্ছে। তারা বলছেন, প্রশাসন বারবার আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। তারা দাবি করছেন, ‘আমরা বহু বছর ধরে এই সমস্যার শিকার। এবার প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয়, তবে আমাদের জীবনে বড় বিপর্যয় নেমে আসবে।’
এছাড়া, স্থানীয় সরকারও তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে, তবে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর ফলে জলাবদ্ধতার শিকার হয়ে স্থানীয়রা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। এই সমস্যার দ্রুত সমাধান না হলে, এলাকাবাসীর জন্য আরও বড় বিপদ হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হওয়ার কারণে সাতক্ষীরা পৌরসভাসহ সদর উপজেলার ফিংড়ি ও ধুলিহর এবং আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্লা ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় লক্ষাধিক বিঘা জমিতে ধান চাষ করা সম্ভব হয়নি এবং বাড়িঘরও হাঁটু পানির নিচে তলিয়ে থাকে। সেই সঙ্গে শিক্ষার্থীদের স্কুলে যেতে না পারার কারণে তাদের শিক্ষাজীবনেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
গ্রামবাসীরা এখন প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছেন, দ্রুত এই সমস্যার সমাধান করা হোক, যাতে তারা আর জলাবদ্ধতার শিকার না হন এবং তাদের কৃষিকাজ ও সাধারণ জীবনযাত্রা স্বাভাবিক হতে পারে।











































