Home জাতীয় লাইফ সাপোর্টে মাগুরার শিশুটি, চার আসামী রিমাণ্ডে

লাইফ সাপোর্টে মাগুরার শিশুটি, চার আসামী রিমাণ্ডে

14
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}


খুলনাঞ্চল রিপোর্ট
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সোমবার (১০ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আএইসপিআর।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুটি (৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় থাকাকালে গত ৮ মার্চ সন্ধ্যা ৬টায় তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ভর্তি হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সময় শিশুটি সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিল। তখন তার রক্তচাপ ১২০/৭০ মি.মি. (কার্ডিয়াক সাপোর্টসহ), হৃদ স্পন্দন ১১৮/মিনিট, অক্সিজেনের মাত্রা ৯৬% পাওয়া যায়। শিশুটির গলার সামনের দিকে গভীর ক্ষত এবং শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
বোনের বাড়িতে বেড়াতে এসে ‘ধর্ষণের’ শিকার শিশু, ২৪ ঘণ্টায়ও জ্ঞান ফেরেনিবোনের বাড়িতে বেড়াতে এসে ‘ধর্ষণের’ শিকার শিশু, ২৪ ঘণ্টায়ও জ্ঞান ফেরেনি
রোগীর যথাযথ অবস্থার নিরুপণ এবং সঠিক চিকিৎসা প্রদানের নিমিত্তে কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকা, চিফ সার্জন জেনারেল, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান শিশু বিভাগ, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান স্ত্রী ও ধাত্রী বিদ্যা বিভাগ, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান প্লাস্টিক সার্জারি বিভাগ, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান শিশু সার্জারি বিভাগ, সিনিয়র অবেদন বিদ্যা বিশেষজ্ঞ, সিনিয়র শিশু নিউরোলজিস্টের সমন্বয়ে উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সিটি স্ক্যান অব অ্যাবডেমেন, চেস্ট অ্যান্ড ব্রেইন, ইউজিএস অব অ্যাবডোমেন, চেস্ট এক্সরে এবং রক্তের প্রয়োজনীয় পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা করে যথাযথ চিকিৎসা শুরু করা হয়।
পরীক্ষায় শিশুটির চহবঁসড়ঃযৎড়ী (জঞ) এবং অজউঝ এবং উরভভঁংব ঈবৎবনৎধষ ঊফবসধ ধরা পড়ে এবং একইসঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং তদানুযায়ী চিকিৎসা প্রদান করা হচ্ছে। বর্তমানে শিশুটি লাইফ সাপোর্টে আছে।
মাগুরা প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। শিশুটি বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন। এ ঘটনায় গত শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন।
মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। রবিবার মামলার প্রধান আসামির ৭ দিন এবং বাকিদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৯ মার্চ) মধ্যরাতে চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন মাগুরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মতিন।
আদালত ও আইনজীবী সূত্রে জানা যায়, মূল অভিযুক্ত ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুরকে সাত দিন এবং স্বামী, শাশুড়ি ও ভাসুর প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মামলার তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, রিমান্ডের আবেদনসহ অন্যান্য কাগজপত্র তৈরি থাকলেও রোববার আসামিদের আদালতে হাজির করার ঝুঁকি নেওয়া হয়নি। সারাদিন আন্দোলনকারীরা আদালতের ফটক ঘিরে রেখেছিলেন। আসামিদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি করেছিলেন। এ কারণে রাতে শুনানি করেছেন আদালত।