Home আঞ্চলিক খুলনায় হত্যা প্রচেষ্টা মামলার দু’আসামি জেলহাজতে : রিমান্ড শুনানি রবিবার

খুলনায় হত্যা প্রচেষ্টা মামলার দু’আসামি জেলহাজতে : রিমান্ড শুনানি রবিবার

13

স্টাফ রিপোর্টার

নগরীর শেরে বাংলা রোডস্থ হাজী বাড়ির সামনে হাফেজের বস্তিতে মাদক ক্রয়-বিক্রয়ে টাকা নিয়ে দ্বন্দের জের ধরে গাজী শান্ত ওরফে শামীম (২৬) কে কুপিয়ে তার মোটরসাইকেল ও টাকা ছিনতাই মামলার দু’আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শামীম নগরীর শেখপাড়া চামড়াপট্রি শিল্পকলা একাডেমির সামনে ফরিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. দুলাল গাজীর ছেলে। সে দু’বছর আগে বিয়ে করেছেন এবং কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন না। মাদক ক্রয়-বিক্রয়ের টাকা নিয়ে দ্বন্দের জেরে এঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে বেড়িয়ে এসেছে।

গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোবহান মোল্যা দু’আসামিকে আদালতে হাজির করে ৭দিনের রিমা-ের আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম রিমা- শুনানির দিন আগামী রবিবার ধার্য করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। আসামিরা হলেন নগরীর গল্লামারি লিনিয়ান পার্কের পাশের বাসিন্দা মো. সেলিম হোসেনের ছেলে মো. খায়রুল ইসলাম বাবু (২৫) ও বানরগাতি ২৮, শশীভুষণ রোডের সিকদার মহাসিন হোসেনের ছেলে মেহেদী হাসান শিমুল (২০)। এ মামলার অপর আসামিরা হলেন, শেখপাড়া বাগান বাড়ির আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে কালা তুহিন (৩৪), বসুপাড়া আজাদ লন্ড্রির মোড়ের মো. আব্দুল মান্নানের ছেলে রাসেল (২৬), নাজিরঘাট শহীদ কাওসার সড়কের ইকরাম মুন্সির ছেলে মো. রাজু মুন্সি (২৮), ৪৬, বসুপাড়া মেইন রোডস্থ এতিমখানা মোড়ের মৃত. মোশারফ হোসেনের ছেলে আসাদুজ্জামান রাজু (৩৫), সবুজ (২৫), রাহিব (২৪), রাজ্জাক (২৬) ও তুহিন (২৫)।

পুলিশের প্রাথমিক তদন্তে এঘটনার বিষয়ে জানা গেছে, আহত গাজী শান্ত ওরফে শামীম ও মামলার আসামিরা এক সাথে চলাফেরা করতো। তারা মাদক সেবন ও ক্রয়-বিক্রির সাথেও জড়িত। ৭/৮ মাস আগে শান্ত ইয়াবা কেনার জন্য একলাখ টাকা নিয়ে ঢাকায় গিয়ে আত্মগোপন করেন। এরপর গত ২৮ আগস্ট সে খুলনায় ফিরে আসে। তার খুলনায় ফিরে আসার কথা জানতে পেরে মাদক ক্রয়ের সেই একলাখ টাকা আদায়ের জন্য ওই পক্ষটি তাকে চাপ দেয়। অবশেষে গত ৮ সেপ্টেম্বর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। তবে এবিষয়ে আহত শামীম পুলিশকে জানিয়েছে তাদের কাছ থেকে মাদক কেনার জন্য ৪৫হাজার টাকা নিয়েছিলেন।

মামলার বিবরণে জানা যায়, নগরীর শেখপাড়া চামড়াপট্রি শিল্পকলা একাডেমির সামনে ফরিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. দুলাল গাজীর ছেলে গাজী শান্ত ওরফে শামীমকে ৮ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে শেরে বাংলা রোডস্থ আমতলার মোড়ে আসতে বলে রাসেল। রাসেলের ফোন পেয়ে বিকেল পৌনে ৫টার দিকে মোটরসাইকেল নিয়ে শান্ত হাজী বাড়ি মোড়স্থ হাফেজের বস্তির ইয়ারুলের চায়ের দোকানের সামনে পৌছায়। পুর্ব থেকে ওৎ পেতে থাকা আসামিরা কৌশলে শান্তকে হাফেজের বস্তির ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কোপায় বাবু ও রাজ্জাক। অন্যান্য আসামিরা লোহার রড ও লাঠি দিয়ে তাকে পিটাতে থাকে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা শান্তর মোটরসাইকেল ও ৫২০০ টাকা নিয়ে পালিয়ে যায়। এঘটনায় শান্তর পিতা মো. দুলাল গাজী বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাত ৩/৪জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন যার নং-১১।