স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২২পিস ইয়াবা, ৪ বোতল ফেন্সিডিল ও ৯৫ গ্রাম গাঁজাসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর জোড়াগেট মন্টুর কলোনীর মৃত. বেলাল হোসেন এর ছেলে মো. আব্দুর রহিম (২০), খালিশপুর পদ্মা গেট হাজী বাড়ীর চরদৌলতপুরের দুলাল শেখ এর ছেলে মো. সুমন শেখ (১৮), দক্ষিন পাবলা শরীফ আমজাদ হোসেন সড়কের ইমান গাজীর ছেলে মো. রানা (২৬), আড়ংঘাটা গাইকুড় দক্ষিন ডাঙ্গীর হাফিজুর শেখ এর ছেলে মো. জিবলু শেখ (২০), ক্রিসেন্ট জুটমিল গেইটের আব্দুল মান্নান এর ছেলে মো. জসিম উদ্দিন (২২) ও জালাল শেখ এর ছেলে মো. রফিকুল শেখ (৩০), আড়ংঘাটা পশ্চিমপাড়ার হামিদ মোড়ল এর ছেলে আসাদুজ্জামান মোড়ল (৩২), ৭৬, ছোট বয়রা মার্কেট রোডের কামরুল হক চৌধুরীর ছেলে ইয়ারুল ইসলাম চৌধুরী ওরফে পিল্টু ন (৩৭), আড়ংঘাটা গাইকুড় গ্রামের ইয়াছিন শেখ এর ছেলে মো. রাজিব শেখ (২৮) ও সাতক্ষীরা জেলা সদরের জুম্মান গাজীর ছেলে মো. সালাউদ্দিন (২৮)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১২২পিস ইয়াবা, ৪ বোতল ফেন্সিডিল ও ৯৫ গ্রাম গাঁজাসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭টি মাদক মামলা রুজু করা হয়েছে।











































