Home আঞ্চলিক স্ত্রীর পরকীয়ায় খুন আল আমিন : দু’গ্রুপের দ্বন্দ্বে খুবি ছাত্র অর্নবকে হত্যা

স্ত্রীর পরকীয়ায় খুন আল আমিন : দু’গ্রুপের দ্বন্দ্বে খুবি ছাত্র অর্নবকে হত্যা

7


স্টাফ রিপোর্টার
নগরীর আলোচিত দু’টি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। স্ত্রীর পরকীয়ায় খুন হন মোবাইল অপারেটর বিক্রয় প্রতিনিধি আলামিন শেখ ওরফে ইমন। অপরটি দু’টি সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্বের জেরে হত্যা করা হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসনের ছাত্র অর্ণব সরকারকে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেএমপির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুব উদ্দিন। মোবাইল অপারেটর বিক্রয় প্রতিনিধি আলামিন শেখ ওরফে ইমন হত্যাকাণ্ডের বিষয়ে তিনি জানান, খুলনা বড় বাজারের ব্যবসায়ী বিশ্বজিৎ সাহার ভিকটিমের স্ত্রী লামিয়ার সাথে প্রেমের সম্পর্ক এবং এক পর্যায়ে অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। ইমন ঘটনাটি জেনে ফেলে এবং বিশ্বজিৎ শাহাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর ফলে ইমনকে শায়েস্তা করার জন্য বিশ্বজিৎ শাহা তাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার ব্যবসা প্রতিষ্ঠানের পূর্বের কর্মচারী নাইম ও মুন্সিকে ২০ হাজার টাকায় ভাড়া করে। ঘটনার দিন সকাল ৮টার দিকে নাইম ও মুন্সী ট্রাকস্ট্যান্ড কাঁচা বাজারের সামনে উপস্থিত হন। এসময় ইমন মোটরসাইকেলযোগে সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা ভবনের সামনে এসে পৌঁছালে বিশ্বজিৎ সাহা ইমনকে চিনিয়ে দিলে মোটরসাইকেল চালানো অবস্থায় নাইম ও নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করে। এ ঘটনায় ভিকটিমের ভাই রাজিবুল ইসলাম বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় এজাহার দায়ের করলে মামলা নং-২৪। পুলিশ সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহযোগিতায় নিবিড় তদন্ত কার্যক্রম পরিচালনা করে অল্প সময়ের মধ্যে মামলার রহস্য উদঘাটন করতে সমর্থ হয়েছে এবং ইতোমধ্যে নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার মৃত. মতিলাল সাহার ছেলে বিশ্বজিৎ সাহা (৪৩) কে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বজিৎ সাহা আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে ঘটনায়র বর্ণনা দিয়েছেন।
অর্ণব সরকার হত্যাকাণ্ডের বিষয়ে তিনি জানান, সন্ত্রাসী পলাশ ও কালা লাভলুর সহযোগী ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব সরকার। এরই জেরে গ্রেনেড বাবুর সদস্যরা অর্ণবকে হত্যা করে। এ মামলায় এখন পর্যন্ত ৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শাহরিয়ার সজল ও মাহিন হোসেন শুভ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে দু’টি সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্বের জেরে হত্যার বর্ণনা দিয়েছে।