Home আঞ্চলিক সম্মেলন সফল করায় মহানগর বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

সম্মেলন সফল করায় মহানগর বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

11


খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সম্মেলন-২০২৫ সফল করায় খুলনাবাসি, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৬ বছর পর শতষ্ফূর্তভাবে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে মহানগর বিএনপির সম্মেলনকে সফল করেছেন। সম্মেলনে অংশগ্রহনকারী সকল কাউন্সিলর, ডেলিগেট, আমন্ত্রিত অতিথিসহ সাধারণ মানুষের অংশগ্রহন সম্মেলনকে শতভাগ সফল করায় মহানগর বিএনপি চিরকৃতজ্ঞ। সম্মেলনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে বিদ্যুৎ বিভাগের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খুলনা জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন জায়গা দিয়ে সহযোগিতা করার জন্য। সার্কিট হাউজ ব্যবহারে সহযোগিতা করায় কেসিসি, খুলনার বিভিন্ন ক্লাব সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটি, সাউন্ড সিস্টেম ও সঙ্গীত পরিবেশনে অংশগ্রহনকারী শিল্পিদের প্রতি। একই সাথে নগরজুড়ে যানজট সৃষ্টিতে নগর বাসির সামান্য ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। আগামী দিনেও বিএনপির সকল কর্মসুচিতে খুলনাবাসি বিএনপির সঙ্গে থাকবে বলে বিএনপির নেতারা বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করেছেন।

সাবেক মন্ত্রী নোমানের মৃত্যুতে খুলনা বিএনপির শোক

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান আর নেই। তিনি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় রাজধানীতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চট্টলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ইন্তেকালে বিএনপি একজন বিশ্বস্ত নেতাকে হারিয়েছে। আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তার পরিবারের সদস্যরা যে শোক পেয়েছেন আল্লাহ যেন তা সহ্য করার তওফিক দান করেন। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন প্রমূখ।
প্রসঙ্গত, আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন।