স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর বয়রা পূজাখোলা এলাকায়এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নগরীর বয়রা পূজাখোলা এলাকায় লেপ-তোষক তৈরির একটি দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা পাশের এলপি গ্যাস বিক্রির দোকানসহ ৪-৫টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রত ঘটনাস্থলে এস স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে লেপ-তোষক তৈরির দোকান, এলপি গ্যাস, জ্বালানি কাঠ বিক্রির দোকান, ফার্নিচারের দোকান, চায়ের দোকান ফ্রিজ-এসি মেরামতের দোকান পেট্রোল অকটেন বিক্রিসহ মোট ৬টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডেরএ ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে পুড়ে যাওয়া দোকান মালিকদের সাথে জানতে চাইলে তারা বলেন আনুমানিক প্রায় ৫০-৬০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।
খুলনা ফায়ার সার্ভিস অফিসের কন্ট্রোল সূত্রে জানা যায়, সংবাদ পেয়ে ১টার দিকে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১ টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মো. মতিয়ার রহমান জানান সংবাদ আমরা দ্রত এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছি। যেখান থেকে আগুনের সুএপাত সেখানে পাশাপাশি ৩টি দোকান ছিল। একটি পেট্রোল, ডিজেল, অকটেন ও মবিলের দোকান, একটি তুলার দোকান ও আরেকটি কাঠের দোকান। তার পরপরই আগুন দ্রত ছড়িয়ে পড়ে। পরে ক্ষতি ও আগুনের সূত্রপাতের বিষয়ে তদন্ত সাপেক্ষে জানানো যাবে।











































