Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

42

নগরীতে ৭০০পিস ইয়াবাসহ গ্রেফতার সাজ্জাদ রিমান্ডে

স্টাফ রিপোর্টার

নগরী কদমতলা মোড়স্থ তিন্নি এন্টারপ্রাইজের সামনে থেকে ৭০০পিস ইয়াবাসহ গ্রেফতার সাজ্জাদ মোল্যা (৩২) এর  ২দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত। গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম রিমা-ের আদেশ প্রদান করেছেন। গত  ৩সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই বোধন চন্দ্র বিশ্বাস আসামিকে আদালতে হাজির করে ৫দিনের রিমা-ের আবেদন করেছিলেন। আসামি সাজ্জাদ মোল্যা রূপসা থানার রহমতনগর গ্রামের জালাল উদ্দিন মোল্যার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে নগরী কদমতল এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই মোহাম্মদ আবু সাঈদ। এসময় মেসার্স তিন্নি এন্টারপ্রাইজের সামনে থেকে ৭০০পিস ইয়াবাসহ সাজ্জাদ মোল্যাকে গ্রেফতার করা হয়। এঘটনায় এসআই মোহাম্মদ আবু সাঈদ বাদী হয়ে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-৪।

জিরোপয়েন্টে লবণচরা থানার অভিযানে দেড়কেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  লবণচরা থানা পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলা সদরের রামের ডাংগা এলাকার মৃত. মোকছেদ সরদারের ছেলে মো. মোক্তার হোসেন সরদার (৪৮)। 

লবণচরা থানার অফিসার ইনচার্জ সমীর কুমার সরকার জানান, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে জিরোপয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে থানার একটি বিশেষ টিম। এসময় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে যার নং- ৮।

ডুমুরিয়ায় ভোক্তা অধিকারের বাজার তদারকিতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার 

ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ও আঠার মাইল বাজারে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের পৃথক দুটি বাজার তদারকিতে ৩টি প্রতিষ্ঠানকে সাড়ে ১৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল  সোমবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জরিমানার আদেশ প্রদান করেছেন।

জেলা কার্যালয় সুত্রে জানা যায়, এই অভিযানে খর্নিয়া বাজারে  তদারকি করে  মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় শেখ এগ্রোকে ২হাজার, মোড়ল ফার্মেসীকে ১হাজার টাকা, আঠার মাইল বাজারে তদারকি করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় আঠার মাইল সন্দেশ কারখানাকে ১০হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়। এই পরিদর্শন মূলক বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন ও স্যানিটারি ইন্সপেক্টর ডুমুরিয়া, খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

মহানগর দায়রা জজ আদালত: নগরীতে মাদক মামলায় একজনের ১০ বছর কারাদ-

স্টাফ রিপোর্টার

লবণচরা থানার মাদক মামলার এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৫ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত। গতকাল  সোমবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দ-প্রাপ্ত আসামি হলেন নগরীর জিন্নাহ পাড়া ৮ম গলির আরিফ মোল্যার বাড়ির ভাড়াটিয়া মো. মোসলেম খানের ছেলে মো. ওবায়দুল খান (৩৫) রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামি ওবায়দুল পলাতক ছিলেন। 

আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদী নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ৩আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে জিন্নাহ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৮ম গলির আরিফ মোল্যার ভাড়াটিয়া বাড়ির সামনে থেকে ৫৪পিস ইয়াবাসহ ওবায়দুল খানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই কাজী আকনাম হোসেন

বাদী হয়ে ওবায়দুল খানের বিরুদ্ধে লবণচরা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-৫। ওই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাজ্জাদুল আমিন অশ্রু আদালতে ওবায়দুল খানের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। রাষ্ট্রপে মামলাটি পরিচালনা করেন পিপি এ্যাডভোকেট কেএম ইকবাল হোনের ও এপিপি এ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার।

বটিয়াঘাটায় খাসজমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জাহাঙ্গীর হত্যা মামলার ৫আসামির আদালতে আত্মসমর্পণ : জামিন নামঞ্জুর : জেলহাজতে প্রেরণ  

স্টাফ রিপোর্টার

বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা গ্রামে খাসজমি দখলকে কেন্দ্র করে আলী আহম্মদ গ্রুপ ও মোফাজ্জেল মুন্সি গ্রুপের সংঘর্ষে জাহাঙ্গীর আকন হত্যা মামলার ৫আসামির আদালতে আত্মসমর্পণ করেছে। গতকাল সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করেন। আদালতের বিচারক নয়ন বিশ্বাস তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ প্রদান করেছেন।   

আত্মসমর্পণকারী আসামিরা হলেন বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা চরা গ্রামের মৃত. আরশাদ আলি হাওলাদারের ছেলে আলী আহম্মদ হাওলাদার (৮২), আলী আহম্মদ হাওলাদারের ছেলে সাইদুল হাওলাদার (২৬), মৃত. আহম্মেদ আলি শেখের ছেলে মো. দাউদ শেখ (৪৮), মৃত. রশিদ গাজীর ছেলে মহারাজ গাজী (৪২) ও মৃত. মান্নান হাওলাদারের ছেলে আব্দুস সালাম (৩৫)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা গ্রামে খাসজমি দখলকে কেন্দ্র করে আলী আহম্মদ গ্রুপ ও মোফাজ্জেল মুন্সি গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। রাত সাড়ে ৩টার দিকে রফিক, সাইদুল, দাউদ সাধারণ আঘাতপ্রাপ্ত  বাদশা ও রেজাউলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার জন্য জাহাঙ্গীর আকনকে স্কুটারে তুলে নেয়। ভোর সাড়ে ৫টার দিকে আহত অবস্থায় জাহাঙ্গীর আকনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত. ঘোষণা করা হয়। আসামিরা পরিকল্পিত ভাবে দারোগার ভিটা হতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মধ্যে যে কোন জায়গায় জাহাঙ্গীর আকনকে হত্যা করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এঘটনায় সিআইডি খুলনা জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহরুম খান বাদী হয়ে ৯জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন যার নং-১১, তাং-২৮/৩/২০১৬। চলতি বছরের ১৪মার্চ মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল মোহাম্মদ বদিউজ্জামান ১১জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন আলী আহম্মদ হাওলাদারের ৩ছেলে মো. রফিক হাওলাদার (৪৫), বাদশা হাওলাদার (৪২) ও রেজাউল হাওলাদার (৩৫),  মৃত. কাশেম খলিফার ছেলে নুরুল হক খলিফা (৪৫), মহারাজ গাজীর স্ত্রী বিউটি বেগম (৩২) ও  মৃত. মান্নান হাওলাদারের ছেলে আশরাফুল আলম (৪০) । 

সোনাডাঙ্গায় অপহরণ করে ২লাখ টাকা মুক্তিপনের মামলায় গ্রেফতার দু’আসামি জেলহাজতে : ৫দিনের রিমান্ডের আবেদন 

স্টাফ রিপোর্টার

সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড রোডস্থ মুসার গলি হতে বেগ রাজুতুল ইসলাম (৩২) নামের এক যুবককে অপহরণ করে শিববাড়ি মোড়ে হোটেল সিটি ইন এর পিছলে রাসেল জিমে আটকে রেখে ২লাখ টাকা মুক্তিপনের মামলায় গ্রেফতার দু’আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই রহিত কুমার বিশ্বাস দু’আসামিকে আদালতে হাজির করে ৫দিনের রিমা-ের আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম আজ মঙ্গলবার জামিন শুনানরি দিন ধার্য করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। দু’আসামি হলেন নগরীর ২৯৭/২ বড় বয়রা জংশন রোডের আশরাফুজ্জামানের ছেলে মো. সিরাজুম মুনীর খান (৪৩) ও জয়খালি কৈয়া বাজার এলাকার মৃত. ইয়াকুব আলি আকনের ছেলে মো. রাসেল আকন (৩০)। এ মামলার অপর আসামি ইকবাল নগর মসজিদের পাশের বাসিন্দা ডলার (৩৮) পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়,  ৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড রোডস্থ মুসার গলির ফিরোজ নেভীর বাড়ির ভাড়াটিয়া মৃত. বেগ জমির উদ্দিন নান্নুর ছেলে বেগ রাজুতুল ইসলামকে বাসার সামনে এসে ডাক দেয় আসামিরা। এসময় সে বেরিয়ে আসলে ৩টি মোটরসাইকেলে আসা ৫/৬জন তাকে জোরপুর্বক অপরহণ করে শিববাড়ি মোড়ে হোটেল সিটি ইন এর পিছলে রাসেল জিমে আটকে রাখে। পরে ২লাখ টাকা মুক্তিপনের জন্য বাসায় ফোন দিতে বলে। তাদের কথামত মুক্তিপনের ২লাখ টাকা নিয়ে রাজুতুলের মামা মাহবুবুল হক ও চাচা বেগ ফেরদৌস বিভাগীয় জাদু ঘরের সামনে আসে। এসময় ডলার টাকা নিয়ে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পুলিশ হোটেল সিটি ইন এর পিছলে রাসেল জিম থেকে অপহৃত রাজুতুলকে উদ্ধারপুর্বক সিরাজুম মুনীর খান ও রাসেল আকনকে গ্রেফতার করে। এঘটনায় বেগ রাজুতুল ইসলাম বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ ও ৪/৫জনকে অজ্ঞাত আসামি করে সোনাডাঙ্ড়া মডেল থানায় মামলা দায়ের করেন যার নং- ৭।

নগরীতে ৭০০পিস ইয়াবাসহ গ্রেফতার সাজ্জাদ রিমান্ডে

স্টাফ রিপোর্টার

নগরী কদমতলা মোড়স্থ তিন্নি এন্টারপ্রাইজের সামনে থেকে ৭০০পিস ইয়াবাসহ গ্রেফতার সাজ্জাদ মোল্যা (৩২) এর  ২দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত। গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম রিমা-ের আদেশ প্রদান করেছেন। গত  ৩সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই বোধন চন্দ্র বিশ্বাস আসামিকে আদালতে হাজির করে ৫দিনের রিমা-ের আবেদন করেছিলেন। আসামি সাজ্জাদ মোল্যা রূপসা থানার রহমতনগর গ্রামের জালাল উদ্দিন মোল্যার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে নগরী কদমতল এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই মোহাম্মদ আবু সাঈদ। এসময় মেসার্স তিন্নি এন্টারপ্রাইজের সামনে থেকে ৭০০পিস ইয়াবাসহ সাজ্জাদ মোল্যাকে গ্রেফতার করা হয়। এঘটনায় এসআই মোহাম্মদ আবু সাঈদ বাদী হয়ে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-৪।

জিরোপয়েন্টে লবণচরা থানার অভিযানে দেড়কেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  লবণচরা থানা পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলা সদরের রামের ডাংগা এলাকার মৃত. মোকছেদ সরদারের ছেলে মো. মোক্তার হোসেন সরদার (৪৮)। 

লবণচরা থানার অফিসার ইনচার্জ সমীর কুমার সরকার জানান, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে জিরোপয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে থানার একটি বিশেষ টিম। এসময় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে যার নং- ৮।

ডুমুরিয়ায় ভোক্তা অধিকারের বাজার তদারকিতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার 

ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ও আঠার মাইল বাজারে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের পৃথক দুটি বাজার তদারকিতে ৩টি প্রতিষ্ঠানকে সাড়ে ১৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল  সোমবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জরিমানার আদেশ প্রদান করেছেন।

জেলা কার্যালয় সুত্রে জানা যায়, এই অভিযানে খর্নিয়া বাজারে  তদারকি করে  মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় শেখ এগ্রোকে ২হাজার, মোড়ল ফার্মেসীকে ১হাজার টাকা, আঠার মাইল বাজারে তদারকি করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় আঠার মাইল সন্দেশ কারখানাকে ১০হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়। এই পরিদর্শন মূলক বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন ও স্যানিটারি ইন্সপেক্টর ডুমুরিয়া, খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

পাটকল রক্ষায় বুধবারের গণমিছিল সফলের লক্ষ্যে ছাত্র ইউনিয়ন-যুব ইউনিয়ন-টিইউসি’র সভা

খবর বিজ্ঞপ্তি

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনা আহুত ০৯ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টায় খালিশপুরস্থ প্লাটিনাম জুট মিলস গেট হতে নতুন রাস্তা পর্যন্ত গণমিছিল সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র-টিইউসি, খুলনা’র উদ্যোগে এক যৌথ প্রস্তুতি সভা আজ সন্ধ্যায় সিপিবি খুলনা জেলা ও মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তৃতা করেনÑটিইউসি’র জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, যুব ইউনিয়নের মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু, জেলা সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, মহানগর সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, টিইউসি নেতা সুজিত সাহা, ছাত্র ইউনিয়ন নেতা সৌরভ সমাদ্দার, কৃষ্ণেন্দু বাছাড়, অপু দেবনাথ প্রমুখ। বক্তারা উপরোল্লিখিত কর্মসূচি সফলে প্রগতিশীল ছাত্র-যুব-শ্রমিকদের সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানান এবং বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ব পাটকল অবিলম্বে চালুর আহ্বান জানান।

শৈলকুপায় মুজিব শতবর্ষ উপলক্ষে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

ঝিনাইদহ প্রতিনিধি

”মাদক কখনই নয়, সুশিক্ষা ও খেলাধুলা করতে পারে বিশ্বজয়” এ স্লোগান কে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর আয়োজন করা হয়। গাড়াগঞ্জ ক্রীড়া সংস্থার আয়োজনে উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় যে দুটি দল অংশ অংশ নেয় তারা হলেন সিনিয়র ব্যাচ এবং হ্যালো এসএসসি ২০১৮।

এসময় শৈলকুপা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ- ১ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, শৈলকুপা থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম , ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, অধ্যক্ষ তরিকুল ইসলাম, আফরোজা নাসরিন লিপি প্রমুখ। খেলাটি সার্বিক ততা¡বধানে ছিলেন মেহেদি হাসান তুহিন।

এমপি বাবুকে ঢাকায় প্রেরন: সুস্থতা কামনা

স্টাফ রিপোর্টার

খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, খুলনা-৬ কয়রা – পাইকগাছা, আসনের মাননীয় সংসদ সদস্য, আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু করোনা আক্রান্ত হয়েছেন। তাঁকে আজ সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।  বঙ্গবন্ধু’র ভ্রাতুষ্পুত্র জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি’র বিশেষ সহযোগিতায় খুলনা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য সহযোদ্ধা আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের ২১১নং ভিআইপি কেবিনে ভর্তি আছেন।

মহান সৃষ্টিকর্তার কৃপায়ে তিনি মোটামুটি সুস্থ্য আছেন। সকলের কাছে  তাঁর জন্য দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সভাপতি, কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক, সাধারন সম্পাদক এমডিএ বাবুল রানা ও জেলা শাখার সাধারন সম্পাদক এডঃ সুজিত অধিকারী।

মহসেন জুট মিল শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে রাজপথ অবরোধ সফল করাতে বিক্ষোভ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনার শিরোমনি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধিন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি ৮ সেপ্টেম্বর মঙ্গলবার খুলনা-যশোর মহাসড়কের শিরোমণিতে রাজপথ অবরোধ সফল করার লক্ষ্যে ৭ সেপ্টেম্বর সোমবার  সন্ধায় শ্রমিক কলোনিতে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মিলের প্রধান ফটক ঘুরে গাফফার ফুড মোড়ে সংক্ষিপ্ত পথ সভার মধ্য দিয়ে শেষ হয় । পথ সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন  মিল মালিক ৭ সেপ্টেম্বর সোমবার সিবিএ’র কতিপয় দালালদের নিয়ে মিলের প্রশাসনিক ভবনে আন্দোলনরত নেতৃবৃন্দদের বৈঠকের প্রস্তাব রাখেন । কিন্তু আমরা জেলা প্রশাসক ও শ্রম পরিচালককে বাদ রেখে শ্রমিকের টাকা পরিশোধের ব্যাপারে  মিল  মালিকের নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিবোনা বলে মিল মালিকের প্রস্তাব পত্যাখান করেছি । এছাড়া আমাদের চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপরে মিল মালিক কোন পদক্ষেপ না নেয়ায় মঙ্গলবার ৮ সেপ্টেম্বর রাজপথ অবরোধ কর্মসূচি শান্তিপুর্নভাবে পালন করা হবে। এসময় শ্রমিক নেতৃবৃন্দ আরো বলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দের  অনুরোধে , প্রশাসনের সাথে সমন্বয় করে মঙ্গলবার অবরোধ কর্মসূচি ১ ঘন্টার স্থলে আধা ঘন্টা শান্তিপুর্নভাবে পালন করা হবে। শ্রমিকদের এ কর্মসূচি পালনে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় শ্রমিক নেতারা বলেন চুড়ান্ত পাওনা পরিশোধের বিষয়ে জেলা প্রশাসক এর মাধ্যমে লিখিত ভাবে যদি কোন সুষ্ঠ সমাধান না হয়, তাহলে  মঙ্গলবার অবরোধ  কর্মসূচি  থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে। মিছিল পুর্বক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন  মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী, মাহাতাব উদ্দিন, ইব্রাহিম কাগজি, সাবেক সিবিএ সভাপতি শহিদুল্লাহ খা, সাধারণ সম্পাদক খান গোলাম রসুল , আঃ রহমান মোড়ল , ক্ষতিগ্রস্থশ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্ল াহ তারেক , সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ । এ দিকে  সোমবার সকাল সাড়ে ১০ টায়  মিলের নির্বাহী পরিচালক তাওহিদুল ইসলাম প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিবিএ নেতাদের নিয়ে মিলের ভিতরে প্রবেশ করলে আন্দোলনরত শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এসময় খানজাহান আলী থানার ওসিকে খবর দিলে ওসি প্রবীর কুমার বিশ্বাস ঘটনাস্থলে পৌছানোর পর সিবিএ নেতারা মিল থেকে বের হয়ে যায়।

শিরোমনি স্পোটিং কাব আয়োজিত ৮ দলিয় ফুটবল টুর্নামেন্টে মিতালি যুব সংঘ চ্যাম্পিয়ান

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

শিরোমনি স্পোটিং কাব আয়োজিত ৮ দলিয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার বিকাল ৪ টায় শিরোমনি ইমামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । ফাইনাল খেলায় শিরোমনি মিতালি যুব সংঘ – যোগিপোল ক্রিড়া চক্রের মুখোমুখি হয়।  খেলার নির্ধারিত সময়ে ১ – ১ গোলে ড্র হলে ট্রাইবেকারে শিরোমনি মিতালি যুব সংঘ ৩ – ২ গোলে যোগিপোল ক্রিড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরনি অনুষ্ঠানে শিরোমনি স্পেটিং কাবের সভাপতি মিয়া কাইজার আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্বশেখ মনিরুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেসার্স খান বাহাদুর ট্রেডার্স এর স্বত্তাধীকারি খান বাহাদুর সাগর, আওয়ামীলীগ নেতা বেগ খালিদ হোসেন বাবু, কাবের সাধারণ সম্পাদক মিয়া তরিকুল ইসলাম তারেকের পরিচালনায় বক্তৃতা করেন ছাত্রলীগ নেতা শেখ নাজমুল হক অয়ন, ইঞ্জিনিয়ার মুন্সি লিমন, ডাঃ ফারুক হোসেন প্রমুখ ।

ডুমুরিয়ায় বানিয়াখালি কলেজে বিএনপির’র বৃক্ষ রোপণ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় বানিয়াখালী মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, ১ম যুগ্ম আহবায়ক শেখ সরোয়ার হোসেন, জেলা কৃষক দলের সভাপতি -মোল্যা কবির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক- মশিউর রহমান লিটন, বিএনপি নেতা- শাহানুর ইসলাম শাহীন, হেমায়েত রশিদ খান, আজমল হুদা মিঠু, যুব নেতা পারভেজ গাজী , কামরুজ্জামান লাবু, জয়নাল শেখ,  রাজু খান, কালাম মোল্যা, আরিফ মোল্যা, আলমগীর গাজী, শিমুল মোল্যা, আলমাসুদ শেখ, আতাউর রহমান, রিপন হালদার।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় দু’গৃহবধু আহত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই গৃহবধু আহত হয়েছে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার দুপুরে উপজেলার রুদাঘরা মাঝেরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতদের পরিবার সুত্রে জানা যায়, উপজেলার রুদাঘরা গ্রামের মতিয়ার রহমানের চাচা শ্বশুর একই এলাকায় আব্দুল হালিম মোড়লের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে আব্দুল হালিম, মুতাছিল বিল্লাহ রাসেলসহ ৪/৫ জন বিরোধপূর্ন জমিতে জোর করে ঘেরাবেড়া দিতে আসে। এ সময় বাধা দিলে প্রতিপক্ষের হামলায় মতিয়ারের স্ত্রী রোকেয়া খাতুন মুন্নি (২৬) ও তার শাশুড়ি ফরিদা বেগম (৫৫) আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

কপিলমুনিতে ১ কেজি গাঁজাসহ বিক্রেতা অমর সাধু আটক

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

কপিলমুনিতে ১ কেজি গাঁজাসহ বিক্রেতা অমর সাধু (৬৫) কে আটক করেছে কপিলমুনি ফাঁড়ী পুলিশ।

পুলিশ জানায়, সোমবার দুপুর ১ টায় কপিলমুনি বাজারের কসমেটিকস্ ব্যবসায়ী অমর সাধু’র দোকানে পুলিশ ফাঁড়ী ইনচার্জ সঞ্জয় দাশের নের্তৃত্বে অভিযান চালিয়ে বিক্রির জন্য রাখা ১ কেজি গাঁজাসহ অমর সাধুকে আটক করে। সে ইতোপূর্বে অনেকবার র‌্যাব ও পুলিশের কাছে গাঁজা-ইয়াবাসহ আটক হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সাতক্ষীরায় পঞ্চম শ্রেণীর ছাত্রকে অপহরনের অভিযোগ, আটক-১

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র মেহেদেী হাসান অপহরনের ঘটনায় পুলিশ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নিখোঁজ স্কুল ছাত্রের মা মমতাজ খাতুনের দায়ের করা অপহরন মামলায় রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত পহেলা সেপ্টেম্বর সন্ধ্যার আগে স্কুল ছাত্র মেহেদীকে অপহরন করা হয়েছে মর্মে তার মা বাদী হয়ে মাদক ব্যবসায়ী তুহিন ও তার বাবা আবু তালেবসহ ৩/৪ জনের বিরুদ্ধে থানায় একটি অপহরনের মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ তুহিন (৩৩) সদর উপজলোর আলীপুর ইউনিয়নের মাহমুদপুর দক্ষিণপাড়া গ্রামের আবু তালেবের ছেলে। এদিকে, নিখোঁজ স্কুল ছাত্র মেহেদী হাসান একই গ্রামের বাবলু হোসনের ছেলে ও স্থানীয় ব্রাক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান, স্কুল ছাত্র মেহেদীর বাবা বাবলু একজন দিনমজুর। আর তার মা মমতাজ খাতুন বাড়ির পাশে একটি মুদি দোকানে দোকানদারি করে সংসার চালান। দোকানদারির সুবাদে প্রতিবেশেী মাদক ব্যবসায়ী তুহিনের সাথে গত এক সপ্তাহ আগে তার মায়ের তুচ্ছ ঘটনায় কলহ হয়। এতে তুহিন ক্ষিপ্ত হয়ে তাকে মাদকসহ পুলিশে দেবে বলে হুমকিও দেয়। একই সাথে তার ছেলেকে অপহরণের ও হুমকি দেয়। এরই জের ধরে গত পহেলা সেপ্টেম্বর সন্ধ্যার আগে তুহিনের ছেলে রানা স্কুল ছাত্র মেহেদেীকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি বলে জানান তার পরিবারের সদস্যরা। তার বাবা-মার দাবি তারা যেন তাদের সন্তানকে ফিরে পান।

স্থানীয়রা আরো জানান, তুহিনসহ তার পরিবারের সকলইে মাদক ব্যবসার সাথে জড়িত। সে কালো টাকার জোরে ও পুলিশের সাথে সখ্যতার থাকার কারণে গ্রামের বিভিন্ন লোকজনের সাথে খুটি নাটি বিষয় নিয়ে বিবাদ হলেই তাকে মাদকসহ পুলিশের কাছে ধরিয়ে দেয়ার হুমকি দেন। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে আরো জানান তারা। এদিকে, সন্তানকে খুঁজতে খুঁজতে তার মা মমতাজ খাতুন পাগল প্রায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ইতিমধ্যে এ মামলার প্রধান আসামী তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, স্কুল ছাত্র মেহেদী হাসানকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু: জেলায় মারা গেছেন ৯০ জন

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১১ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে, জেলায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ৯০ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩০ জন।

মৃত ওই বৃদ্ধ হলেন, তালা উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত একব্বর সরদারের ছেলে বাক্কার সরদার (৬০)। মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ¦র ও শ^াসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে তালা উপজেলার পাঁচপোতা গ্রামের বৃদ্ধ বাক্কার সরদার গত ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে তিনি আরো জানান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই   বৃদ্ধের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। একই সাথে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন করা হয়েছে।

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার মাসিক সভা

খবর বিজ্ঞপ্তি

সোমবার বিকাল ৫ টায় ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার সহ-সভাপতি মুফতী আব্দুর রহমান মিয়াজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতী শেখ আমীরুল ইসলাম এর পরিচালনায় নগর কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনের লক্ষ্যে থানা পর্যায়ে সফর নির্ধারিত করা হয়, ওয়ার্ড কমিটি গঠন ও শায়েখ ফজলুল করীম রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপস্থিত ছিলেন মোঃ মেহেদি হাসান, ফেরদাউস গাজী সুমন, মোঃ আমজাদ হোসেন, ডা. শামীম হায়দার, মোঃ শিমুল ব্যাপারী, মোঃ আব্দুর সবুর, মোঃ নাসিব ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ।

রামপালে তীব্র লবনাক্ততার মধ্যেও সবজি চাষে সফল হাসেম আলী

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে তীব্র লবনাক্ততার মধ্যেও মৎস্যঘেরের আইলের উপার সবজি চাষ করে ভাগ্য বদল করেছেন হতদরিদ্র দিনমজুর মোঃ হাসেম আলী শেখ। অন্যের জমি বরগা নিয়ে ও নিজের সামান্য জমির আইলে স্বল্প পুজি নিয়ে ৩ বছর ধরে বিভিন্ন প্রকার শাক-সবজি চাষ করে আসছেন। তার দেখাদেখি অন্যরাও উদ্ভদ্ধ হয়ে আইলের উপর সবজি চাষ শুরু করেছেন। সরোজমিনে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা-খামঘাটা গ্রামে গিয়ে

দেখা যায়, হাসেম আলী তার সবজি বাগান থেকে সবজি তুলছেন। তার কাছে জানতে চাওয়া হয় তিনি কি কি সবজি লাগিয়েছেন। এ সময় তিনি বলেন, আজ (রবিবার) খেত থেকে মিষ্টি কুমড়া, ঢেঁড়স, ঝিঙ্গা, লাউ ও ধুন্ধল তুলছি বিক্রির জন্য। এসব বিক্রয় করে তিনি প্রতি সপ্তাহে আড়াই থেকে তিন হাজার টাকা আয়

করেন। কোন প্রকার প্রশিক্ষণ ছাড়া সনাতন পদ্ধতিতে চাষ করে আসছেন। সরকারি কোন সাহায্য সহযোগীতা তিনি পাননি। সরকারিভাবে প্রশিক্ষণ পেলে আরও সফলতা মিলবে বলে তিনি দাবি করেন। করোনার মধ্যে উচ্চমূল্যে বীজ, কীটনাশক ও

সার কিনতে হয়েছে। তারপর ও প্রতি বছর আশানুরূপ ফলন পেয়ে সবজি চাষে তার আরও আগ্রহ বেড়েছে। সরোজমিনে আরও দেখা গেল, আইলের পাশে তীব্র লবন পানির সরকারি খাল। তার পাড়েই সবজি চাষ করে কাংক্ষিত সফলতা পেয়েছেন হাসেম আলী।

বর্তমানে তার খেতে লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ঢেঁড়স, ঝিঙ্গা, বরবটি ও ধুন্ধল ছাড়াও অসময়ের বাঙ্গি ও তরমুজ চাষ করে সফলতা মিলেছে। সবজি চাষে ভাগ্য বদল হওয়ায় তিনি বেশ ভাল ভাবেই পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করছেন। বাজারে

সবজির দাম ভাল পাওয়ায় এবছর তিনি বেশ লাভবান ও হয়েছেন। স্থানীয় লোকজন গবাদি পশু ছেড়ে দেওয়ায় তার খেত নষ্ট হয়। আগামীতে তার খেত সম্প্রসারণ করার ইচ্ছা ব্যক্ত করে বলেন, সরকারি সহযোগীতা ও প্রশিক্ষণ পেলে আমি আরও সফলতা

পাব। এ ব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণীর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, আমরা প্রান্তিক কৃষকদের জন্য বিভিন্ন প্রনোদনা ও প্রশিক্ষনের মাধ্যমে সবজি চাষে উদ্ভদ্ধ করে আসছি। সকল কৃষক যাতে সবজি চাষে সফলতা পেতে পারেন এ জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে চাষিদের সহযোগীতা করা হচ্ছে। আগামীতে রামপাল উপজেলাকে কৃষিবান্ধব করতে মাঠ পর্যায়ে আমরা কাজ করে যাচ্ছি। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

দেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পাশাপাশি এ ব্যাংকটি আন্তর্জাতিক ক্ষেত্রেও সুনাম অর্জনে সক্ষম হয়েছে। তিনি বলেন, করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে আর্থিক প্রতিষ্ঠানসমূহে মন্দাভাব পরিলক্ষিত হলেও ইসলামী ব্যাংক তাদের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

সিটি মেয়র সোমবার সকাল ১০ টায় নগরীর বয়রা বাজারে ইসলামী ব্যাংক লিঃ এর বয়রা বাজার উপশাখার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি ফিতা কেটে ইসলামী ব্যাংকের নতুন এ শাখার উদ্বোধন করেন। সিটি মেয়র আরো বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় আমাদের আরো দায়িত্বশীল হতে হবে। আমাদেরকে সব সময় স্মরণ রাখতে হবে করোনা একটা ছোঁয়াচে রোগ। এজন্য প্রত্যেককে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। সিটি মেয়র ব্যাংকটির উত্তরোত্তর আরো সাফল্য কামনা করেন এবং দেশবাসীর কল্যাণে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোন প্রধান মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্যানেল মেয়র মেমরি সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ মোসারাফ হোসেন ও ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ। অন্যান্যের মধ্যে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সরোয়ার হোসাইন, অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ, অধ্যক্ষ মির্জা নুরুজ্জামান, অধ্যক্ষ ড’ আবুল কালাম আজাদ, ১৬ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক হাসান ইফতেখার চালু প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুজ্জামান হাওলাদার এবং নতুন এ শাখার সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানে সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শরণখোলায় প্রতিবন্ধীকে কুপিয়ে জখম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাড়ীতে প্রবেশের পথ বেড়া দিয়ে আটকে দেয়ার প্রতিবাদ করায় বাগেরহাটের শরনখোলায় এক বুদ্ধি প্রতিবন্ধীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে । ঘটনাটি ঘটেছে ৬ সেপ্টেম্বর ( রোববার) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে।  ঘটনার পর স্থানীয়রা প্রতিবন্ধী মোঃ ছগির হোসেন মীর (৩০) কে উদ্ধার করে তাৎক্ষনিক শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ছগিরের  বৃদ্ধ পিতা মোঃ সোবাহান মীর বলেন, একই এলাকার বাসিন্দা প্রতিবেশি মোঃ আলমগীর হোসেন রোববার তাদের বাড়ীর মধ্যে আসা যাওয়ার রাস্তা ঘেরা বেড়া দিয়ে আটকাতে শুরু করেন। এ সময় ছগির তাকে বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতান্ডা শুরু হয় । এক পর্যায়ে আলমগীর হোসেন (৪৬) ও তার স্ত্রী মোসাঃ হামিদা বেগম (৩৫) ছগিরকে বেধাড়ক পিটিয়ে ও ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে।  এ সময় ছগিরের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে প্রাণে বেঁচে যায় ছগির । এ ঘটনায় ন্যায় বিচার প্রার্থনা করে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে শরনখোলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে, এ বিষয়ে  জানতে  প্রতিপক্ষ আলমগীর হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।  এ ব্যাপারে শরণখোলা থানার (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান, প্রতিবন্ধীকে নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মোরেলগঞ্জে শিশু নির্যাতনকারী ইউপি সদস্যকে গ্রেফতারের দাবি

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে চুরির অপবাদ দিয়ে শিশু রাসেল হাওলাদারকে নির্যাতনকারী ইউপি সদস্য মোঃ মোহসিন খানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার উত্তর পুটিখালী গ্রাম সংলগ্ন শহীদ মার্কেটের সামনে এই মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য দেন, শহীদ মার্কেট বাজার কমিটির সভাপতি শিক্ষক রুস্তুম আলী আকন, সাধারণ সম্পাদক আলি আকবর, ইমাম মাওলানা মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আকন হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, যুবলীগ নেতা খান মো. জাহিদ, ব্যবসায়ী ওমর আলী হাওলাদার প্রমুখ।

বক্তারা অবিলম্বে শিশু নির্যাতনকারী ইউপি সদস্য মোহসীন খানকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ, শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে উত্তর পুটিখালি গ্রামের ওবায়দুল খানের ঘেরে গোসল করার সময় রসুলকে ধরে নিয়ে নির্যাতন করেন ইউপি সদস্য মোঃ মোহসিন খান।পরবর্তীতে গুরুত্বর আহত অবস্থায় রসুলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার পরিবার।রাসেলের বাম হাতে ফ্যাক্সার হয়েছে। সে এখন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।রবিবার আহতের রাসেলের ফুফু রাহিলা বেগম বাদী হয়ে ইউপি সদস্য মোঃ মোহসিন খানকে আসামী করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার একদিন পরেই আদালত থেকে জামিন নিয়ে বাদীর পরিবারকে হুমকী ধামকী দিচ্ছে এমন অভিযোগ করেছেন বাদী ও তার পরিবারের লোকেরা।

বাগেরহাট কোভিড-১৯ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন ও কন সেনট্রেটর উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট কোভিড-১৯ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফো ন্যাজাল কনোলা এবং অক্সিজেন কন সেনট্রেটর মেশিনের উদ্বোধন করা হয়েছে।এর মাধ্যমে বাগেরহাটের ৫০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ হাসপাতালের রোগীদের একযোগে অক্সিজেন দেওয়া সম্ভব হবে।সোমবার(০৯ সেপ্টেম্বর)দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এই অক্সিজেন সিস্টেমের উদ্বোধন করেন। এসময় বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, চিকিৎসক মোঃ মোশাররফ হোসেন, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ বেলফার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট সদর হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ হাসপাতালের জন্য সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন কন সেনট্রেটর মেশিনের উদ্বোধন করা হয়েছে।৬ হাজার ৮‘শ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন সর্বমোট ৩৯টি সিলিন্ডার দিয়ে এক সাথে সকল রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে।সাধারণ ভাবে প্রত্যেক রোগী প্রতি মিনিটে ৫ থেকে ৬ লিটার অক্সিজেন নিতে পারবেন এই লাইনের মাধ্যমে।এছাড়া অনেক বেশি অক্সিজেন অর্থ্যাৎ মিনিটে ৩০ থেকে ৫০ লিটার অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয়। চারটি হাই ফো ন্যাজাল ক্যানোলা রয়েছে যার মাধ্যমে অতি সংকটাপন্ন রোগীদেরও অক্সিজেন সরবরাহ করতে পারব।৪টি অক্সিজেন কন সেনট্রেটর মেশিন দিয়েও রোগীদের অক্সিজেনের চাহিদা মেটানো সম্ভব হবে। সব মিলিয়ে এই সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন কনসেন্ট্রেটর বাগেরহাট কোভিড-১৯ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি করেন তিনি।

বাগেরহাটে মাদারাসার নিরাপত্তাকর্মী নিয়োগে অর্থ বানিজ্যের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া দাখিল মাদরাসায় ৫লক্ষ টাকা ঘুষ গ্রহণের মাধ্যমে মোঃ মাইনুল হাওলাদারকে নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া অভিযোগ উঠেছে। নিয়োগ স্থগিতাদেশ চেয়ে বাগেরহাট দেওয়ানি মোরেলগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন আরেক নিয়োগ প্রত্যাশী স্থানীয় মোঃ আঃ কাদের।

মোঃ আঃ কাদের বলেন, ১৩ ফেব্রুয়ারী দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় বহরবুনিয়া দাখিল মাদরাসায় একজন নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্রসহ আমি নির্দিষ্ট সময়ের মধ্যে মাদরাসার সুপার বরাবর আবেদন করি। কিন্তু করোনার কারণে দীর্ঘদিন এসব বিষয়ে কোন খোজ খবর জানতাম না। আমার নামে কোন নিয়োগ পরীক্ষার পত্র আসেনি। এর মধ্যে ৮ আগস্ট অত্যন্ত গোপনে বাগেরহাট আলীয়া (কামিল) মাদরাসায় তিনজনকে ডেকে নিয়োগ পরীক্ষা নিয়েছেন মাদরাসার সুপার মাওলানা আবু হানিফ বদরুদ্দোজা ও সংশ্লিষ্টরা। ওইদিনই ৫ লক্ষ টাকার বিনিময়ে পূর্ব থেকে নির্দিষ্ট করা মাইনুল ইসলামকে নিয়োগ প্রদান করেন। নিয়োগ পরীক্ষায় মাইনুলসহ তিনজনকে ডকা হয়েছিল। মাইনুল ছাড়া অন্য দুইজন ইব্রাহীম হাওলাদার ও শাহিন জমাদ্দার মাইনুলের সাজানো লোক ছিল।ইব্রাহিম হাওলাদার মাইনুলের আপন বোনের স্বামী এবং সরকারি পিসি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে পড়াশুনা করেন। শাহিন জমাদ্দার স্থানীয় মা-বাবার ঋণ কলেজে চাকুরী করেন। এই বিষয় থেকেই বোঝা যায় ওই নিয়োগ বোর্ড ও নিয়োগ পরীক্ষা সাজানো ছিল।পরবর্তীতে আমি বিষয়টি জানতে পেরে মাদরাসার সুপার আবু হানিফ বদরুদ্দোজা ও মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি টিএম জসিম তালুকদারের কাছে জানতে চাইলে তারা বলেন মাদরাসার উন্নয়নের জন্য ৫ লক্ষ টাকা নিয়ে মাইনুলকে চাকুরী দেওয়া হয়েছে।ত ুমি আবার কি চাও!

মোঃ আঃ কাদের আরও বলেন, পরে আমি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিচার চেয়ে  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাগেরহাট জেলা প্রশাসক, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছি। অভিযোগ দেওয়ার পরে যখন কোন সুরাহা হয়নি। তখন এই অবৈধ নিয়োগ বাতিল, ঘুষ গ্রহনকারীদের শাস্তি ও পুনরায় নিয়োগ পরীক্ষা নিয়ে আমার যোগ্যতা যাচাইয়ের সুযোগ চেয়ে আমি বাগেরহাট আদালতে মামলা দায়ের করেছি।আদালত ৩ নভেম্বর আমার অভিযোগের বিষয়ে শুনানীর দিন ধার্য করেছেন।

মাদরাসার সুপার মাওলানা আবু হানিফ বদরুদ্দোজা বলেন, সকল নিয়মকানুন মেনেই যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়েছে। আঃ কাদেরের শিক্ষাগত যোগ্যতার সনদে সমস্যা থাকায় তাকে নিয়োগ পরীক্ষায় ডাকা হয়নি। তাই তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছেন।

বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন ভারতীয় ট্রাক চালকরা

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্যে সর্বাধিক গুরুত্ব বহন করে থাকে। তবে দীর্ঘদিন ধরে এ বন্দরে পণ্য রক্ষণাবেক্ষণে বেহাল দশা, পণ্য খালাস ও পরীক্ষণ যন্ত্র নিয়ে জটিলতা আর জায়গা সংকটসহ নানা অব্যবস্থাপনায় স্থবির হয়ে পড়েছে বাণিজ্যক কার্যক্রম। বাংলাদেশি ব্যবসায়ীদের ক্ষোভের পাশাপাশি দু’দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন ভারতীয় ট্রাক চালকরা। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্য বাড়াতে বন্দরের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তাদের রয়েছে। এসব বা¯তবায়ন হলে বাণিজ্যে গতি ফিরবে বলেও জানান তিনি।

আজ সোমবার  ভারতীয় ট্রাক চালকদের বাণিজ্য বন্ধের হুমকির বিষয়টি  নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।

১৯৭২ সাল থেকে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের বাণিজ্যিক যাত্রা শুরু। এ বন্দর থেকে ভারতের প্রধান বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে প্রথম থেকেই এপথে বাণিজ্যে আগ্রহ বেশি দুই দেশের ব্যবসায়ীদের। তবে বেশ কয়েক বছর ধরে বেনাপোল বন্দরে নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় মারাত্মকভাবে ব্যাহত হয়ে আসছে আমদানি-রফতানি বাণিজ্য। বার বার রহস্যজনক অগ্নিকান্ডে ব্যবসায়ীরা সর্বস্বাšত হচ্ছেন।

বন্দরে জায়গার অভাবে দিনের পর দিন পণ্য নিয়ে ট্রাক দাঁড়িয়ে থাকায় লোকশানের পাল্লা ভারি হচ্ছে ব্যবসায়ীদের। যার প্রভাব পড়ছে দেশীয় বাজারে আমদানি পণ্যের উপর। অথচ এ বন্দর থেকে প্রতিবছর সরকারের কয়েক হাজার কোটি টাকা রাজস্ব আয় হয়। ইতিমধ্যে বেনাপোল বন্দরের অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়ে ভারতের পেট্রাপোলের বনগাঁ মোটরশ্রমিক অ্যাসোসিয়েশন আল্টিমেটাম দিয়ে বলেছে, দ্রুত পণ্য খালাসসহ অব্যবস্থানার স্থায়ী সমাধান না আসলে আজ সোমবার  তারা বেনাপোল বন্দরে পণ্য পরিবহন বন্ধ করে দিবেন। এতে দুঃচিšতায় পড়েছেন ব্যবসায়ীরা।

 সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, সুষ্ঠু বাণিজ্যের ক্ষেত্রে বেনাপোল বন্দরে সমস্যার অšত নাই। বন্দরের জায়গার অভাব আর খালাসের যন্ত্রপাতি বিকল থাকায় তারা সময়মত পণ্য নিতে পারছেন না। অথচ এ বন্দর থেকে প্রতিবছর তারা সরকারকে ৫ হাজার কোটি টাকা রাজস্ব দিচ্ছেন। নিরাপত্তা সমস্যায় বার বার অগ্নিকান্ডে পথে বসছেন ব্যবসায়ীরা। দিনের পর দিন খালাসের অপেক্ষায় ট্রাক দাঁড়িয়ে থাকায় আমদানি খরচ বাড়ছে। সন্তোষজনক সমাধানের মাধ্যমে যাতে বাণিজ্য সচল থাকে তার জন্য আলোচনা চলছে। বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ভারতীয়রা বেনাপোল বন্দরের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে এ পথে বাণিজ্য বন্ধের যে হুমকি দিয়েছেন তার যৌক্তিকতা আছে। উন্নয়ন নিয়ে বেনাপোল বন্দরের কোনো মাথা ব্যথা নাই। বন্দরের ধারণ ক্ষমতা মাত্র ৪০ হাজার মেট্রিক টন কিন্তু পণ্য থাকে সব সময় ২ লাখ মেট্রিক টন।

অবহেলা অযতœ খোলা আকাশের নিচে এসব পণ্য বৃষ্টির পানি-কাদাতে ভিজে মান নষ্ট হচ্ছে। বার বার বন্দর কর্তৃপক্ষকে বন্দরের অবকাঠামো উন্নয়নের দাবি জানানো হলেও নজরদারী কম বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে বেনাপোল বন্দরকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অধীনে নেয়ার জোর দাবি তুলেছেন ব্যবসায়ী নেতারা।

ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট এমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, উন্নয়ন বাড়াতে হলে বন্দরকে নৌ পরিবহনের অধীন থেকে সরিয়ে অর্থ মন্ত্রনালয়ের অধীনে নিতে হবে। যা ইতিমধ্যে ভারত সরকার পেট্রাপোল বন্দরে করেছেন।

বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, ইতিমধ্যে বন্দরের বেশ কিছু অবকাঠামো উন্নয়ন হয়েছে। তবে বাণিজ্য সম্প্রসারণে নতুন জায়গা অধিগ্রহণ, পণ্যগার বাড়ানো, চুরি রোধে সিসি ক্যামেরা ও বন্দরের চারিপাশে প্রাচীর নির্মাণের পরিকল্পনা তাদের রয়েছে।

পাইকগাছায় তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে ঘর সংসার করায় এলাকাবাসীর ক্ষোভ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে ঘর সংসার করায় এলাকাবাসীর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হরিখালী গ্রামের নজরুল ইসলামের সাথে তালার মোহাম্মদ আলীর মেয়ের ২০০৭ সালে ইসলামী শরীয়ত মতে বিয়ে হয়। পারিবারিক বিরোধের কারনে ২০১৭ ও ২০১৯ সালে দুবার তালাকের ঘটনা ঘটেছে বলে স্বামী ও স্ত্রী দুজনই জানিয়েছে। প্রথম তালাকের পর দ্বিতীয়বার বিয়ে হলেও সর্বশেষ তালাকের পর বিয়ে না করে অবৈধ ঘর সংসার করছে বলে এরাকাবাসী অভিযোগ করেছে। স্থানীয় ইউপি সদস্য ঠাকুর দাস সরদার জানান, তিনি অভিযোগের বিষয়টি শুনেছেন। তাদের বিয়ের কাজটা শেষ করে ঘর সংসার করা উচিৎ। এব্যাপারে স্বামী নজরুল ইসলাম ও তার স্ত্রী বলেন, শেষ তালাকের পর রেজিস্ট্রি বিয়ে হয়নি। তবে স্ত্রীর বাবার বাড়িতে কলেমা পড়ে বিয়ে হয়েছে। কিছু স্থানীয় লোক অহেতুক আমাদের সাথে ঝামেলা করছে।

পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দলীয় কার্যালয়ে তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শেখ মোঃ মনিরুল ইসলাম। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আমিরুল ইসলাম, গাজী মহাসিন রেজা, শিবানন্দ রায়, জি এম কামরুল হাসান, পিযুষ কান্তি মন্ডল, প্রভাষক বজলুর রহমান, জি এম বাসারুল ইসলাম, মোঃ মাহাফুজুল হক কিনু, সুজন রায়। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে সদ্যপ্রয়াত সাবেক এমপি আলহাজ্ব এড. শেখ মোঃ নুরুল হক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর বিদেহী আত্মার শান্তি কামনা এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

‘খুলনার সংবাদপত্র’ অ্যাপসের উদ্বোধন

তথ্য বিবরণী

খুলনার সকল দৈনিক সংবাদপত্র এবং অনলাইন নিউজপোর্টালসমূহ একসাথে একই জায়গায় পেতে ‘খুলনার সংবাদপত্র’ নামের মোবাইল অ্যাপসের উদ্বোধন হয়। সোমবার সকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল তাঁর দপ্তরে এ অ্যাপসটির উদ্বোধন করেন।

অ্যাপসটিতে খুলনা থেকে প্রকাশিত ৫০টির অধিক স্থানীয় পত্রিকা, পত্রিকার ই-পেপার এবং অনলাইন নিউজপোর্টালের লিঙ্ক যুক্ত আছে। খুলনার স্থানীয় সংবাদের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক সংবাদও এ অ্যাপসে পাওয়া যাবে।

খুলনার স্থানীয় সংবাদপত্র দক্ষিণাঞ্চল প্রতিদিনের স্পোর্টস রিপোর্টার আনওয়ার আহমেদ মুন তাঁর ব্যক্তিগত উদ্যোগে অ্যাপসটি তৈরি করেন। উদ্বোধন অনুষ্ঠানে দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক মিলন হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়ের দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, খুলনা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি এসএম বাহাউদ্দিন এবং ‘খুলনার সংবাদপত্র’ অ্যাপের নির্মাতা আনওয়ার আহমেদ মুন উপস্থিত ছিলেন।

বিস্তর অভিযোগ ইউপি সচিব ফরিদের বিরুদ্ধে

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুর উপজেলার খানপুর ইউপি সচিব ফরিদ হোসেনের বিরুদ্ধে যথাসময় অফিসে হাজির না হওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হচ্ছে তিনি নিয়মিত ১১টার আগে পরিষদে আসেন না। সেবাগ্রহীতাদের সাথে খারাপ আচরণ, জন্মনিবন্ধন ও ট্রেড লাইসেন্সের নামে হয়রানিসহ বাড়তি অর্থ আদায়ের অভিযোগ তার বিরুদ্ধে।

সোমবার বেলা ১০ টায় সরেজমিন খানপুর ইউনিয়ন পরিষদে গিয়ে সচিবের কক্ষে তালা ঝুলতে দেখা যায়। গণমাধ্যম কর্মীদের দেখারপর তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন স্থানীয়রা।

এসময় কথা হয় পরিষদের গ্রাম পুলিশদের সাথে। তারা জানান, সচিব ১১ টার দিকে অফিসে আসেন। আর স্থানীয়রা বলছেন,কোন কোন দিন সচিবের আসতে দুপুর ১২ টা বাজে।

সোমবার বেলা ১০ টায় খানপুর ইউপিতে আসেন শেখপাড়া গ্রামের মাসুদ রানা। তিনি বলেন, নিজের জন্মনিবন্ধনের জন্য এসেছি। দেখছি, সচিবের কক্ষে তালা মারা।

এসব অভিযোগে আগেও একাধিকবার পত্রিকার শিরোনাম হয়েছেন এই সচিব ফরিদ হোসেন।

স্থানীয় ছাত্রলীগ নেতা ওলিয়ার রহমান বলেন, সচিব কোনদিন ১১ বা ১২ টার আগে আসেননা। তিনি সেবাগ্রহীতাদের সাথে খারাপ আচরণ করেন। কেউ জন্মনিবন্ধনের জন্য আসলে প্রথমে তাকে ফিরিয়ে দেন। পরে ৫০০-৭০০ টাকায় চুক্তি করে নিবন্ধন দেন। আর ট্রেড লাইসেন্স করতে টাকা নেন বেশি কিন্তু রশিদে উল্লেখ করেন কম।

জানতে চাইলে দেরিতে পরিষদে আসার বিষয়টি স্বীকার করেছেন সচিব ফরিদ হোসেন।

তিনি বলেন, যশোর থেকে আসি। তাছাড়া অনেকসময় উপজেলায় কাজ থাকে তাই দেরি হয়ে যায়। তবে জন্মনিবন্ধন বা ট্রেড লাইসেন্সে বেশি টাকা নিই না।

খানপুর ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ বলেন, আমার কাছে এসব ব্যাপারে কেউ অভিযোগ করে না। দেরিতে আশার বিষয়টি কড়াভাবে দেখা হবে।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, সচিবের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।

বর্ণমালা শিশু শিক্ষালয়ে পা চালিত হাত ধোয়া পদ্ধতির উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

নগরীর ইকবালনগরস্থ বর্ণমালা শিশু শিক্ষালয়ের শিক্ষার্থীদের “পা” চালিত হাত ধোয়ার ব্যবস্থা উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক ও খুলনা প্রেস কাবের সাবেক সভাপতি আহমদ আলী খান। অনুষ্ঠান সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মনির হোসেন। গত ২৯ মে বর্ণমালা শিশু শিক্ষালয়ের প্রবেশদ্বারে স্বাস্থ্যবিধি মেনে ‘‘পা’’ চালিত হাত ধোয়ার ব্যবস্থা, স্বয়ংক্রিয় পানি প্রবাহের দ্বারা জুতার তলা ধৌত করা, থার্মাল স্কেনার দ্বারা তাপমাত্রা নির্ণয় করা ও অটো ¯েপ্র দ্বারা সম্পূর্ণ ইউনিফরম জীবানু মুক্ত করে স্কুল অভ্যন্তরে প্রবেশ ও নিরাপদ দুরত্বে আসন গ্রহণ পূর্বক সুসজ্জিত শ্রেণি কক্ষে কাস পরিচালনার ব্যবস্থা করা হয়েছিল। করোনা সংক্রামনের জন্য ঐ সময় উক্ত পদ্ধতি উদ্বোধন করা সম্ভব হয়নি। স্বাস্থ্যবিধি মেনে গতকাল উক্ত পদ্ধতি সমূহের উদ্বোধন করে প্রধান অতিথি মতামত ব্যক্ত করেন পা চালিত ট্যাপ ব্যবহার করে হাত ধোয়া ও অটো পানির প্রবাহ দ্বারা জুতার তলা ধৌত হওয়ার সুন্দর এই পদ্ধতি তিনি আর কোথাও দেখেননি এবং সন্তোষ প্রকাশ করেন। প্রধান অতিথি বর্ণমালার ও শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করেন। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অভিভাবকবৃন্দ বর্ণমালার জীবাণুমুক্ত করণের এই পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

সভাপতি তার বক্তৃতায় বলেন, প্রতিষ্ঠানটি দক্ষ পরিচালনা, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, তিন শতাধিক শিক্ষার্থী একত্রে ডিসপ্লে করার উপযোগী সুসজ্জিত ইনডোর অডিটোরিয়াম, মেধা ভিত্তিক পুরস্কারের ব্যবস্থা, বিভিন্ন দিবসে শিক্ষামূলক প্রতিযোগিতা, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নিজস্ব পরিবহণ ও স্বার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থাসহ সিসি ক্যামেরার মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান ও স্কুলের সকল কার্যক্রম সরাসরি অভিভাবকদের দেখানোর ব্যবস্থা রয়েছে। তিনি আরো বলেন, এর সাথে আজ আনুষ্ঠানিকভাবে জীবাণুমুক্ত করনের পদ্ধতি সংযোজন হল। বর্ণমালা শিক্ষার নামে ব্যবসা প্রতিষ্ঠান নয়, শিক্ষার সর্বোত্তম সাফল্যই আমাদের লক্ষ্য, বৈশ্বিক মহামারী স্বাভাবিক হলে এবং সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেই চলতি শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম সরাসরি স্কুলে আরম্ভ হবে। তবে প্রযুক্তির মাধ্যমে অনলাইন, ফেসবুক লাইভ ও জুম এ্যাপস পদ্ধতিতে বর্ণমালার শিক্ষাকার্যক্রম অব্যাহত আছে। তিনি আরও বলেন ২০২১ শিক্ষাবর্ষের জন্য প্রি-পে থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ভর্তির কার্যক্রম চলছে।

স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিলেন স্বামী

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে সেলিম হোসেন (৪৫) নামে একব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আমিনপুর গ্রামে এঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আরজান ড্রাইভারের ছেলে।

স্থানীয় শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, সেলিম ৪-৫ বছর আগে লিবায়া থেকে ফিরেছেন। এরপর থেকে পরিবহনে সুপারভাইজারি করতেন তিনি। বহুদিন ধরে স্ত্রী মঞ্জুয়ারার সাথে সেলিমের মনোমালিন্য চলছিল। সেলিমের বিবাহিতা মেয়ে শিলার শ্বশুর বাড়িতেও অশান্তি চলছে। মেয়ের অশান্তি  নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয় সেলিমের। একপর্যায়ে অভিমান করে সোমবার ভোরে ঘরের সিঁড়ির নিচে রডের সাথে গামছা জড়িয়ে গলায় ফাঁস দেয় সে।

মণিরামপুর থানার ডিউটি অফিসার এএসআই শ্যামল সরকার বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ট্যাংকলরী শ্রমিক কল্যান সমিতির সাবেক সভাপতির পুত্রকে শ্রমিক ইউনিয়নের আর্থিক ও সম্মাননা প্রদান

খবর বিজ্ঞপ্তি

পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যান সমিতির সাবেক সভাপতি মোঃ আবু জাফরের পুত্র মোঃ শাকিল আহমেদ এস,এস,সি পরিক্ষায় জিপিএ-৫ পাওয়ায় তাকে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আর্থিক ও সম্মাননা পত্র প্রদান করা হয়েছে। গতকাল খালিশপুরস্থ খুলনা বিভাগীয় ট্যাংকলরী ইউনিয়ন কার্যালয়ে সংগঠনের নের্তৃবৃন্দ নিয়মানুসারে নগদ ১০ হাজার টাকা ও একটি সম্মাননা পত্র প্রদান করেন। এ সময় এস,সি,সি পরিক্ষায় জিপিএ-৫ পাওয়ায় সকলের মাঝে মিষ্ঠি বিতরন করা হয়। অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ নুর ইসলাম, সাধারণ সম্পাদক আলী আজিম, জালাল হাওলাদার, নূর আলম নূরা, আল আমিন, হাসান মাহমুদ, মিজানুর রহমান মিজু, মোঃ জাকির হোসেন, মোঃ মাসুম, মোঃ সোলাইমান, শওকত হোসেন সোনা, আঃ বারেক খান, রুহুল আমিন ফরাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ফকিরহাটে ওয়াই-ফাই লাইনের তার কর্তন হুমকীর বিপরীতে থানায় জিডি ভুক্তভোগীর

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার ফকিরহাটে ওয়াইফাই লাইনের তার কর্তনের ঘটনা ঘটেছে। ন্যাক্কারজনক এহেন ঘটনা পরবর্তী ভুক্তভোগীকে  মারপিট করা সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতিরও হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে। রবিবার ০৭ সেপ্টেম্বর দুপুরে এ বিষয়ে একটি জিডি হয়েছে ফকিরহাট মডেল থানায়। জিডি সূত্রে প্রকাশ,ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের গোয়ালবাড়ী গ্রামের প্রকাশ রায়(৪৫) কলকলিয়া বাজার হইতে তাহার বাড়ী পর্যন্ত ওয়াইফাই লাইন নিয়েছিলেন।দৌলতপুর অনলাইনের জনৈক রাজু শেখ এর নিকট থেকে গত ২৫আগষ্ট-২০ইং লাইনের তার টানার পর ০৫সেপ্টেম্বর-২০ ইং তারিখ বিবাদীরা প্রায় দেড় কিলোমিটারের মত স্থানের তার কেটে ফেলে।ঘটনার দিন বিকালে প্রকাশ রায় নিজ বাড়ীর সামনে তাদের নিকট তার কেটে ফেলার কারন জানতে চাইলে তাকে মারপিট করা সহ তার বিভিন্ন ক্ষয়ক্ষতি করার হুমকি দেয়।এরপর ভুক্তভোগী ফকিরহাট মডেল থানায় উপস্থিত হয়ে গোয়ালবাড়ী গ্রামের অসিত রায় ভোলা (৪৮) সহ বিশ্বজিৎ বিশ্বাস (৪০),শুভংকর রায়(৩৫),শন্তু বিশ্বাসের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় সাধারণ ডায়রি করেন(নং-২৫৯)।

সরেজমিনে ওয়াইফাই লাইনের তার কর্তনের সত্যতা মেলার পর প্রকাশ রায়ের সংগে কথা বলা হলে তিনি জানালেন, এ ঘটনায় তার দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস বললেন, তার কেটে ফেলার ঘটনাটি আমি শুনেছি।

দৌলতপুরে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষকসহ চারজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন দুইজন। সোমবার বিকেলে এসব ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- দৌলতপুর উপজেলার চক দৌলতপুর গ্রামের নাহারুল ইসলাম (৫২), শেরপুর সেনপাড়া এলাকার ইরাজুল ইসলাম (৪৮), নাটনাপাড়া গ্রামের কামাল হোসেন (২৫) ও মহিবুল ইসলাম (২৭)।

পুলিশ জানায়, দুপুরে নাহারুল ইসলাম ও তার স্ত্রী কমেলা খাতুন নিজ বাড়িতে টিনের ঘরে কাজ করছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে প্রচ- শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই নাহারুল ইসলামের মৃত্যু হয়। এসময় তার স্ত্রী কমেলা খাতুন (৪৫) গুররুতর আহত হলে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য করূপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া মাঠে বজ্রপাতে কামাল হোসেন (২৫) ও মহিবুল (২৭) নামে দুই কৃষক গুরুতর আহত হন। তাদের অচেতন অবস্থায় বাড়িতে নেওয়া হয়। পরিবারের লোকজন মৃত ভেবে তাদের দাফনের প্রস্তুতি নিতে থাকে। একপর্যায়ে দু’জনের শরীর নড়ে উঠলে দ্রুত তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়। পরে পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক সুমাইয়া জাহান দু’জনকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে। লাশ পরিবার বাড়িতে নিয়ে গেছে। অপরদিকে শেরপুর সেনপাড়া এলাকায় কৃষক ইরাজুল মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। তার লাশ বাড়িতে নেওয়া হয়। একই সময়ে জেলার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে মাঠে কাজ করার সময় কৃষক আতিয়ার রহমান (৫৫) বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। দৌলতপুর থানার পরিদর্শক নিশিকান্ত সরকার এসব ঘটনার নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ায় হত্যা মামলায় দেবর-ভাবির যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় রনি নামে এক যুবককে হত্যার দায়ে দেবর ও ভাবিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। দ-িতরা হলেন- দৌলতপুর উপজেলার হায়দারের চর এলাকার আলমগীর হোসেনের ছেলে সজিব হোসেন (৩২) ও তার ভাবী সীমা খাতুন (২৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় দৌলতপুর উপজেলার হায়দারের চর গ্রামের নাহারুল ইসলামের ছেলে রনি নিখোঁজ হন। পরে ১ ফেব্রুয়ারি পদ্মা নদীর চর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা নাহারুল ইসলাম বাদি হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে স্থানীয় প্রবাসী আফাজ উদ্দিনের স্ত্রী সীমা খাতুনের সাথে যুবক রনির পরকিয়া সম্পর্ক ছিল। রনি ওই সময় ঘনিষ্ট মুহূর্তের দৃশ্য মোবাইলে ধারণ করে গৃহবধূ সীমা খাতুনকে ব্ল্যাক মেইল করে অর্থ হাতিয়ে নিতে থাকে। এতে ক্ষুব্ধ সীমা খাতুন বিষয়টি তার দেবর সজিব হোসেনকে খুলে বলেন এবং সাহায্য চান। পরে ভাবি-দেবরের যোগসাজসে পরিকল্পিতভাবে রনিকে হত্যা করা হয়।

পাইকগাছায় দুই কিঃমিঃ রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার হচ্ছে

স্টাফ রিপোর্টার

পাইকগাছায় সোলাদানা ইউনিয়ানের কাইনমুকি থেকে দিঘা ২ কিলোমিটার সংযোগ সড়ক যুব সমাজ কর্তৃক সেচ্ছা শ্রমে সংস্কারের কাজ শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান এনামুল হক। সোমবার সকালে এ কাজের উদ্বোধন করা হয়েছে।

উল্ল্যখ্য বিগত কয়েক বছর ধরে রাস্তাটি মটর সাইকেল, বাই সাইকেল সহ জন সাধরনের চলাচল অনুউপযোগী হয়ে পড়ে। সোলাদানা ইউনিয়ান চেয়ারম্যান জন সাধরনের চলফেরা অসুবিধা হওয়ারর কারনে তিনি যুব সমাজকে সাথে নিয়ে সেচ্ছা শ্রমের মাধ্যমে সংস্কারের কাজে হাত দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কল্যাণী রানী মন্ডল, জেসমিন সুলতানা, আজিজুর রহমান লাভলু, আবুল কাসেম, ঠাকুর  দাস সরদার, আবু সাঈদ মোল্যা, আঃ সবুর, রাজেশ কুমার মন্ডল, আবুবকর সিদ্দিক শিকারী, আনিছুর রহমান সহকারী হিসাব রক্ষক প্রকাশ বিশ্বাস ও রাজু প্রনব, কল্লোল, প্রদীপ,উদয়, প্রতিশ সহ অত্র এলাকাবাসী।

বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীতে বৃক্ষরোপন

খবর বিজ্ঞপ্তি

বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে থানা পর্যায়ে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে গতকাল  সোমবার সকাল সাড়ে ১১টায় খুলনা সদর থানা বিএনপির উদ্যোগে সার্কিট হাউজ ময়দানে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় তিনি বলেন, গাছ লাগাই পরিবেশ বাঁচাই। পরিবেশকে সুন্দর করে গড়ে তুলতে হলে  বৃক্ষ রোপনের বিকল্প নেই।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন জাফর উল্লাহ খান সাচ্চু,  কমান্ডার আবু জাফর, শাহজালার বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, সাদিকুর রহমান সবুজ, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, নাজির উদ্দিন নান্নু, শরিফুল ইসলাম বাবু, নিয়াজ আহমেদ তুহিন, মুজিবর রহমান ফয়েজ, হাসান মেহেদী রিজভী, বদরুল আনাম খান, তরিকুল্লাহ খান, ইশহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, ওহেদুর রহমান দিপু, মেজবাহ উদ্দিন মিজু, তরিকুল ইসলাম সোহান, আবু সাঈদ শেখ, নাসির খান, মোল্যা ফরিদ আহমেদ, আসলাম হোসেন, তৌহিদুল ইসলাম খোকন, মহিউদ্দিন টারজান, হাসনা হেনা,  খান শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, সাইমুন ইসলাম রাজ্জাক, জাহাঙ্গীর হোসেন, খান মঈনুল ইসলাম মিঠু, এড. কানিজ ফতেমা আমিন, হুমায়ুন কবির, ডা. ফারুক হোসেন, জাকারিয়া লিটন, জামাল উদ্দিন মোড়ল, কেএম মাহবুব আলম,  আল আমিন তালুকদার প্রিন্স, মাহবুব আলম বাদশা, কাওসারী জাহান মঞ্জু, সেলিম বড় মিয়া, নুরুল ইসলাম লিটন, শরিফুল ইসলাম সাগর, খান সাইফুল ইসলাম, খান রাজিব আহমেদ, হেদায়েত হোসেন হিদু, অরিফুর রহমান আরিফ, সাজ্জাত হোসেন জিতু, বোরহান উদ্দিন সেতু, শামসুল আলম বাদল, শাহাবুদ্দিন, সাহারুজ্জামান মুকুল, এম এ হাসান, মাহমুদুল ইসলাম মুন্না, শামীম খান, আতিয়ার রহমান বাবু, মেজবাউল আক্তার, খান রাজিব, টিপু হাওলাদার, কবির আহমেদ, শহিদুল ইসলাম কিরণ, মাসুদ রেজা, নাজিম উদ্দিন, ঈশা শেখ, লোকমান মাহমুদ, শহিদুল ইসলাম, ডালিম কাজী, অরিফুর রহমান, আলমগীর হোসেন    প্রমুখ। আজ ৮সেপ্টেম্বর দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি সকাল সাড়ে ১১টায় বিএল কলেজ প্রাঙ্গণে।

মহানগর মুক্তিযোদ্ধা দলের নেতা আব্দুল মান্নানের ইন্তেকালে নগর বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাকালীন নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)।

গতকাল সোমবার সকাল ৭টার দিকে স্থানীয় একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃতুকালে তিনি স্ত্রী, এক পুত্র, ২ কন্য সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছে। গতকাল বাদ আছর মহেশ্বরপাশা বায়তুল হামে মসজিদে জানাযা শেষে তাকে মহেশ্বরপাশা সরকারি কবরস্থানে দাফন করা হয়।  

তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন নগর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

চুয়াডাঙ্গায় আন্তঃজেলা চোর চক্রের নারীসহ ৬ সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের এক নারী সদস্যসহ ৬ জনকে গ্রেফতার করেছ পুলিশ। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার জাহিদুল ইসলাম। তিনি জানান, বেশ কিছুদিন ধরে বিভিন্ন কৌশলে মোটর সাইকেল, ইজিবাইক, ব্যাটারি চালিত ভ্যান চুরি করে আসছিল একটি চক্র। চক্রটিকে ধরতে অভিযানে নামে পুলিশ। অভিযানে পুলিশের হাতে আটক হয় চোর চক্রের মূলহোতা মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীর দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকা থেকে ওই চোর চক্রের এক নারী সদস্যসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে চুরি করা একটি মোটরসাইকেল ও দশটি ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার করা হয়। এই চোর চক্রের বাকি সদস্যদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

যশোর শিশু কেন্দ্রের হত্যা মামলার চার্জশিট অচিরেই

যশোর প্রতিনিধি

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ট্রিপল মার্ডার মামলার চার্জশিট অচিরেই আদালতে দাখিল করা হবে। তদন্ত সূত্র এমন আভাসই দিয়েছে। ইতোমধ্যে তথ্য উপাত্ত সংগ্রহ এবং ১৬১ ধারায় আহত বন্দি কিশোরদের সাক্ষ্যগ্রহণ ও কয়েকজনকে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি রেকর্ড সম্পন্ন হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিপ্তরের তদন্ত রিপোর্টও দাখিল করা হয়েছে। সবমিলিয়ে এখন পুলিশী চার্জশিট আদালতে দাখিলের অপেক্ষার পালা। ট্রিপল মার্ডার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ রোকিবুজ্জামান দৈনিক ইনকিলাবকে জানান, তোলপাড় করা এই হত্যা মামলাটি নিয়ে দিনরাত সমানতালে কাজ করছি। অনেকদুর এগিয়ে গেছি। নিরপেক্ষভাবেই মামলাটির চার্জশিট দাখিল হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অচিরেই চার্জশিট আদালতে দাখিলের প্রস্ততি চলছে। তিনি জানান, সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের দেওয়া তথ্য এবং জবানবন্দি, রিমান্ডে পাওয়া তথ্যে অনেকটাই পরিস্কার হয়ে গেছে ঘটনা কেন কীভাবে কারা ঘটিয়েছিল। এদিকে, দু’টি তদন্ত কমিটির পর্যবেক্ষণে শিশু কেন্দ্রের কর্তৃপক্ষের দিকেই তীর গেছে বলে তদন্ত সূত্রে জানা গেছে। দু’টি তদন্তেই স্পষ্ট করে বলা হয়েছে, কর্তৃপক্ষ কোনভাবেই দায় এড়াতে পারেন না। উল্লেখ্য, গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি কিশোরদের রুম থেকে বের করে দফায় দফায় পৈশাচিক নির্যাতনে তিন কিশোর হত্যা ও ১৫ জন আহত করা হয়। এ ঘটনায় ১৪ আগস্ট রাতে হত্যাকান্ডের শিকার বন্দি কিশোর পারভেজ হাসান রাব্বির পিতা খুলনার দৌলতপুরের রোকা মিয়া যশোর কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম ঘটনার পরপরই পৈশাচিক হত্যাকান্ডটির ব্যাপারে প্রেস ব্রিফিংএর মাধ্যমে ঘটনার আদ্যপান্ত তুলে ধরেছিলেন।

বেনাপোল স্থলবন্দরকে যাত্রীবান্ধব উপযোগী করে তোলা হবে’

যশোর  প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দরকে আরো যাত্রীবান্ধব উপযোগী করে তোলা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত বৈঠকে তিনি এসব কথা বলেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ছয়টি স্থলবন্দর বিল অন ট্রান্সফার (বিওটি) পদ্ধতি বা প্রাইভেট কম্পানিকে অপারেট করতে দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। বর্তমানে স্থলবন্দর কর্তৃপক্ষের সক্ষমতা বেড়েছে। সেবার মাধ্যমে বন্দরের আয় বৃদ্ধি করা লক্ষ্য হওয়া উচিত। বেনাপোল স্থলবন্দরকে আরও যাত্রীবান্ধব উপযোগী করে তোলা হবে। যাত্রীসেবার সুযোগ-সুবিধা ও অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ দেওয়া হবে। প্রতিমন্ত্রী স্থলবন্দরগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপনের ব্যবস্থা রাখার নির্দেশ দেন। গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ দেন। বৈঠকে জানানো হয় বেনাপোল ও ভোমরা স্থলবন্দরে ফায়ার হাইড্রেন্ট সিস্টেম স্থাপন করা হয়েছে এবং অন্যান্য বন্দরে অগ্নিনির্বাপনের জন্য ফায়ার এক্সটিনগুইসার চালু রয়েছে। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ঘোষিত স্থলবন্দর রয়েছে ২৪টি। এর মধ্যে ১২টি বন্দর চালু রয়েছে। ১২টির মধ্যে বেনাপোল, বুড়িমারী, আখাউড়া, ভোমরা, নাকুগাঁও, তামাবিল ও সোনাহাট নিজস্ব ব্যবস্থাপনায় এবং সোনামসজিদ, হিলি, বাংলাবান্ধা, টেকনাফ ও বিবিরবাজর স্থলবন্দর বিওটি ভিত্তিতে চালু আছে। বিরল স্থলবন্দর বিওটি ভিত্তিতে দেয়া হলেও এখনো সেটি চালু হয়নি। ২০০৭ সালে বিএনপি সরকার উল্লেখিত ছয়টি স্থলবন্দরকে বিওটি ভিত্তিতে পরিচালনার সিদ্ধান্ত দেয়।

আশাশুনির বদরতলায় করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বদরতলায় রোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বদরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইকোন শেল্টারে আয়োজিত অনুষ্ঠানে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ডিপরাইড ইউমেন এন্ড ইনফ্যান্ট ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডুইডো) প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে তৃতীয় বারের মতো এলাকার ৭টি গ্রামের মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় এ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ডুইডো’র সভানেত্রী মনিকা মল্লিক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে ৩৮ জন কিশোর কিশোরীকে মাস্ক, হ্যান্ড গ্লাভস, সাবান, সচেতনতামূলক লিফলেট ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। প্রধান অতিথির আলোচনায় নারী ও শিশু নির্যাতন, শিশু ও নারী পাচার, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে করনীয়তা নিয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শারমিন চৌধুরী, আফরোজা পারভীন, বলরাম মল্লিক, অফিস সহায়ক আক্তর হোসেন, মৌমাছির সভাপতি মানিক চন্দ্র বাছাড় প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতাপনগরে রাস্তা সংস্কারে পরামর্শ সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার প্রতাপনগরে প্লাবনে ভেঙ্গে যাওয়া রাস্তা সংস্কার বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতাপনগর গড়ইমহল খালের কালভার্টের পাশের কার্পেটিং রাস্তা নদীর পানির প্রচন্ড ¯্রােতের তোড়ে নষ্ট হয়ে গেছে। সড়কটি সংস্কার এর জন্য ঘের মালিক ও গণ্যমান্য মানুষের সাথে আহুত পরামর্শ মিটিং-এ উপস্থিত সকলে খোলামেলা আলাপ করেন। প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন বলেন, অতি বৃষ্টি ও প্রবল জোয়ারে পুনরায় রিং বাধ ভেঙ্গে কাদাকাটি জিসি হতে প্রতাপনগর জিসি পর্যন্ত প্রায় ৩০/৩২ কি:মি: রাস্তার মধ্যে প্রতাপনগর ইউনিয়নের ভিতরের রাস্তার অংশ খুবই নষ্ট হয়ে গেছে। এ রাস্তাটি জরুরী ভিত্তিতে সংস্কারকরা প্রয়োজন। রাস্তার সংস্কার প্রসঙ্গে তিনি দিকনির্দেশনা প্রদান করেন এবং সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাসের কথা বলেন।

আশাশুনি সদরে উন্নত চুলা বিতরণ

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি সদর ইউনিয়ন প্লাবিত অসহায় মানুষের মাঝে উন্নতমানের চুলা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে এ চুলা বিতরণ করা হয়। উন্নত মানের চুলা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। অনুষ্ঠানে সদর ইউনিয়নের ১০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে উন্নত চুলা বিতরণকরা হয়। অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সদস্য ইন্দ্রানী সরকার এবং ৮নং ওয়ার্ড ইউপি সদস্য সন্তোষ কুমার মন্ডল উপস্থিত ছিলেন।

বুধহাটা বাজারের সারের দোকান পরিদর্শন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সার ডিলার ও সারের দোকান পরিদর্শন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের পক্ষ থেকে এ পরিদর্শন করা হয়। বুধহাটা বাজারে সার ডিলার ও খুচরা সার ও কীটনাশক ব্যবসায়ীরা সার ও কীটনাশক পাইকারী ও খুচরা মালামাল বিক্রয় করে থাকেন। এসব সার ও কীটনাশকের দোকানে ইউরিয়া ১৬ টাকা, ডিএপি ১৬ টাকা, টিএসপি ২২ টাকা ও এমওপি ১৫ টাকা কেজি দরে লাল সালু টানিয়ে বিক্রি করা হচ্ছে কিনা এবং মালামাল ক্রয় বিক্রয়ে সমস্যা ও অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হয়। সাথে সাথে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক দোকানে না রাখা, কীটনাশক ভেঙ্গে বিক্রি না করার ব্যাপারে সরকারি বিধিনিষেধ সম্পর্কে অবহিতর করা হয় এবং দোকানের লাইসেন্স পরীক্ষা করা হয়। পরদির্শন পরিচালনা করেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

ফুলতলা গাঁজা ও দেশী মদসহ দুই  ব্যক্তি আটক

ফুলতলা প্রতিনিধি

থানা পুলিশ রোববার দিবাগত রাতে ফুলতলা গোডাউনঘাট এলাকা থেকে ১৩ গ্রাম গাঁজাসহ দামোদর গ্রামের হাবিবুর রহমানের পুত্র ইউসুফ আলী (২৫) কে এবং পান হাট থেকে ৭ লিটার দেশী চোলাই মদসহ মশিয়ালী গ্রামের আব্দুর রহমান শেখের পুত্র মোহাম্মদ আলী (৩৫) কে আটক করে। এ ঘটনায় ফুলতলায় থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হলে সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 

ফুলতলায় সাবেক  উপজেলা চেয়ারমান  ও বিএনপি নেতা সরদার আলাউদ্দিন মিঠ ুর মাতার ইন্তেকালঃ শোক প্রকাশ

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার দামোদর ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম সরদারের স্ত্রী ও খুলনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারমান সরদার আলাউদ্দিন মিঠু’র এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ সেলিম সরদারের মাতা জাহানারা পারভীন (৭০) সোমবার দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। বাদ মাগরিব নতুনহাট বাসভবন চত্ত্বরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ  সম্পাদক আমীর এজাজ খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন ও  গাউসুল আযম হাদী, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, সরদার জাকির হোসেন, রবিন বসু, জামায়াত নেতা মিয়া গোলাম কুদ্দুস, শেখ সিরাজুল ইসলাম , জাপা নেতা সাইদ আলম মোড়ল, বিএনপি নেতা আবু হোসেন বাবু, চৌধুরী মিরাজুল ইসলাম, মনির হাসান টিটো, অহিদুজ্জামান নান্না শেখ আব্দুস সালাম,  আহসানুল হক লড্ডন, জামাল হোসেন ভূঁইয়া, কাজী আনোয়ার হোসেন বাবু,  জিএম শফিকুল ইসলাম, আঃ গনি মোল্যা, নজরুল  ইসলাম মোল্যা, মোঃ আঃ হালিম, মোঃ তুষার মোল্যা, মোঃ ইদ্রিস মোল্যা,  আক্তার হোসেন, মোঃ মহিউদ্দিন শেখ, বাহালুল গাজী, শরিফুল ইসলাম মিকু, আনিচুর রহমান রনি, সৈয়দ আল সাকিল প্রমুখ। এদিকে খুলনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারমান সরদার আলাউদ্দিন মিঠু’র এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ সেলিম সরদারের মাতার   মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন ফুল তলা উপজেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতার হলেন  ছাত্রদলের আহবায়ক সৈয়দ আল সাকিল, যুগ্ম আহবায়ক নুরুল আমিন সাগর, বেগ তুষার হোসেন, আল আমিন সানা, রাসেল শেখ, বিএম ইমরান, শামিম রেজা, সাল মান শেখ, সৈয়দ আবির হোসেন হৃদয়, আরমান হোসেন, সৈয়দ সজিব হোসেন ও সদস্য হাসান মোল্যা, সালাউদ্দিন শেখ, সজিব ইসলাম, সাওন গাজী প্রমুখ।

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ২১

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে সখিনা খাতুন (৪০) ও বৃদ্ধা মমতা রাণী সাহা (৮৪) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার ও সোমবার পৌর এলাকার কবিরপুরে এঘটনা ঘটে। মৃত গৃহবধূূ ওই গ্রামের আব্দুর রশীদের স্ত্রী ও বৃদ্ধা ডাঃ অলোক কুমার সাহার মাতা। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার কুষ্টিায়া ল্যাব হতে ৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ২১ টি নমুনার রিপোর্ট পজেটিভ আসে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন জানান, গৃহবধূ সখিনা করোনা উপসর্গ নিয়ে শৈলকুপা হাসপাতাল ও বৃদ্ধা মমতা রানী সাহা ঝিনাইদহ সদর হাসপাতাল করোনা ইউনিটে ভর্তি ছিল। রোববার সকালে গৃহবধূর অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেলে রের্ফাড করা হয়। পরে দুপুরের দিকে তার মৃত্যু হয়। অপরদিকে বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয়। উভয়ের শরীরে জ¦র, সর্দি ও শ^াসকষ্ট উপসর্গ ছিল। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, করোনায় আক্রান্ত মৃত দুই নারীর লাশ ইসলামিক ফাউন্ডেশন গঠিত  কমিটি দাফন ও সৎকার করেছে।

ঝিনাইদহে এক কিশোর বাস চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে মামুন মিয়া (১৫) নামে এক কিশোর বাস চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। ড্রাইভিং করার মত নির্ধারিত বয়স না হলেও সে ড্রাইভিং করছে দেখে তাকে এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম। চালক মামুন মিয়া সদর উপজেলার সাধুহাটি গ্রামের চান্নু মিয়ার ছেলে।

এ বিষয়ে জেলা প্রশাসকের অতিরিক্ত কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, দুপুরে ঐ কিশোর শহরের মুজিব চত্বর থেকে আরাপপুর গামী একটি বাস এলোমেলো ভাবে চালিয়ে যাওয়ার পথে তার চোখে পড়ে। এসময় তিনি সাথে থাকা সহযোগীদের বাসটি থামাতে বলেন।

তিনি আরও বলেন, এরপর তার ড্রাইভিং করা বয়স যাচাই করে পূর্ণ বয়স না হওয়ায় শহরের মধ্যে এলোমেলো গাড়ি চালানোর অপরাধে তাকে নগদ ১ হাজার টাকা জরিমানা করে পরবর্তীতে এ ধরনের অপরাধ না করার শর্তে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

হরিণাকুন্ডুর দৌলতপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৬ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর গ্রামে ঘাস কাটাকে কেন্দ্র করে নারীসহ ৬ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আসির উদ্দিন মন্ডলের ছেলে বদর উদ্দিন মন্ডল (৬৫) তার স্ত্রী সুন্দরী বেগম (৫৫), আহম্মদ আলি খাঁর ছেলে আব্দুল কুদ্দুস (৫০), নুর আলম মন্ডলের ছেলে টেংরা মন্ডল (৩৫), বদরুদ্দীন মন্ডলের ছেলে মেহেদী হাসান (৩০) এবং আবুল হোসেনের ছেলে আলী হোসেন (৪০)।

স্থানীয়রা জানায়, দৌলতপুর গ্রামের সরোয়ার বিশ্বাসের ছেলে কাজল রোববার বিকেলে ওই গ্রামের মাঠে মেহেদী হাসানের জমিতে ঘাস কাটতে যায়। পরে মেহেদী ঘাস কাটতে নিষেধ করলে একপর্যায়ে তারা বাকবিতন্ডে জড়িয়ে পড়ে। সে সময় ৬ জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

আহত মেহেদী বলেন, রাজ্জাকের নেতৃত্বে হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি, রামদা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সে সময় আমার বাসার আলমারি, শোকেস, ডেসিন টেবিল ও পাওয়ার টিলার ভাংচুর করে। এছাড়াও আমার বাসার শোকেসে থাকা নগদ ৩২  হাজার টাকা নিয়ে যায় বলে তিনি আরো অভিযোগ করেন।

শাখারীদহ বাজারের রানা টেলিকম মোবাইল শোরুম এর মালিক রানা জানান, মেহেদি আমার দোকানে বসে ছিল। সে সময় ১৫/২০ জন এসে মেহেদীর উপর হামলা চালায়। সে সময় ঘটনাস্থলে থাকা লোকজন মেহেদিকে ঠেকাতে গেলে তাদের উপর আক্রমণ করা হয়। এছাড়াও মেহেদির বাড়ির উপরে গিয়ে মারধর করা হয়।

এব্যাপারে বাজার কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, এটি একটি জঘন্যতম ঘটনা। এটি সঠিক তদন্ত করে দোষীকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ ব্যাপারে হরিনাকুন্ডু থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান, এবিষয়টি আমি শুনেছি। উভয়পক্ষের কিছু লোকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহেশ্বরপাশা বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মান্নানের ইন্তেকাল : রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

মহেশ্বরপাশা দিঘির পশ্চিমপাড় এলাকার বিএনপিনেতা বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান(৮২) ৭ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৭ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।(ইন্নালি………রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার আছরবাদ দিঘির পশ্চিমপাড় ঈদগাহ ময়দানে মরহুমের কফিনে রাষ্ট্রের এবং মুক্তিযুদ্ধাদের পক্ষ থেকে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা দিয়ে ঢেকে দেন এবং ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল এর নেত্রীত্বে পুলিশের একটি চৌকস টীম গার্ড অফ অনার প্রদান করেন। মরহুমের জানাযা দিঘির পশ্চিমপাড় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মহেশ্বপাশা সরকারী কবরস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম রেজওয়ান আলী, ফুলতলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর আহম্মেদ, দৌলতপুর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু,মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্জ শেখ ইকবাল হোসেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল হক নান্নু, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, আলহাজ্ব মোল্যা মুজিবুর রহমান, সাবেক প্যানেল মেয়র মোঃ মনিরুজ্জামান খান খোকন, ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রজ্জাক, জামাতনেতা আজিজুর রহমান স্বপন, সাজ্জাদ হোসেন তোতন, মোঃ বেলায়েত হোসেন, আবুল কালাম সিকদার, আব্দুল জলিল হাওলাদার, মোঃ মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল সরদার, সুবোধ বসু, আবু নাসের বাবু, শেখ আব্দুল কুদ্দুস, ইব্রাহীম কাগজী, আলী আজগর, মাজেদুল ইসলাম, লোকমান সরদার, ইঞ্জিল কাজী, বাবর আলী সরদার, আব্দুস সামাদ খান, এয়ার আলী, শাহজাহান হওলাদার, হাবিবুর রহমান, মাজেদ , কওসার প্রমুখ।

চৌগাছায় কিশোরের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

যশোর অফিস

চৌগাছায় খেলতে থাকা এক শিশু শিক্ষার্থীকে (৭) তুলে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে নাসিম (১৫) নামে এক কিশোর ওয়েল্ডিং শ্রমিকের বিরুদ্ধে। শিশুটি উপজেলার একটি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ধর্ষক একই গ্রামের হাসানুজ্জামানের ছেলে এবং চৌগাছা শহরের দামোদর বটতলায় একটি ওয়েল্ডিংয়ের দোকানের শ্রমিক। এই বিষয়ে সোমবার দুপুরে চৌগাছা থানায় শিশুটির মা একটি মামলা করেছেন। চৌগাছা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, শিশুটি ধর্ষিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা হওয়ায় বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। তবে আসলেই ধর্ষণ করা হয়েছে কি-না তা পরীক্ষার পর নিশ্চিত করে বলা যাবে। তবে তার শরীরের বাইরের অংশে ফিজিক্যাল অ্যাসাল্ট হয়েছে।

শিশুটির মায়ের অভিযোগ, রোববার বিকেল পাঁচটার পর তার সন্তান খেলা করছিল। ওই সময় পাশের একটি পাটক্ষেতে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে নাসিম। সোমবার শিশুটিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিলে বিষয়টি জানাজানি হয়।

শিশুটির মায়ের বরাত দিয়ে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, রোববার বিকেলে শিশুটি অন্যদের সঙ্গে বাড়ির পাশেই খেলা করছিল। পাঁচটার কিছু পরে গ্রামের বখাটে নাসিম তাকে কৌশলে পাশের পাটক্ষেতে নিয়ে গিয়ে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে। মেয়েটি বাড়ি ফিরেও ভয়ে কাউকে কিছু বলেনি। পরে প্রশ্রাবের সময় শিশুটি গোপনাঙ্গে ব্যথার কথা তার মাকে বলে। কেন ব্যথা হয়েছে জানতে চাইলে শিশুটি মাকে সব খুলে বলে।

ওসি জানান, সোমবার বেলা ১১টার দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে বিষয়টি চৌগাছা থানায় জানানো হয়। পরে থানা পুলিশ শিশুটি ও তার মাকে থানায় আনে। সেখানে শিশুটির মা মামলা করেন।

ওসি রিফাত খান রাজীব আরো বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, ওই কিশোর বখে গেছে। সে একটি ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করলেও সেই দোকানে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, দোকান থেকে গত শুক্রবার পাওনা টাকা নিয়ে চলে গেছে। আর কাজে আসেনি। কিশোর গ্রামে নেশাসক্ত হিসেবে পরিচিত।

সংবাদ সম্মেলনে ভাইস চেয়ারম্যান বিপুলকে প্রায় উন্মাদ দাবী ছাত্রলীগের

যশোর অফিস

বাংলাদেশ ছাত্রলীগের যশোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলকে প্রায় উম্মাদ বলে দাবি করেছে যশোর সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

সোমবার সকালে প্রেসকাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিপুলকে প্রায় উম্মাদ দাবি করে সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক এম এম রবিউল ইসলাম জানান, ৩১ আগস্ট অতি উৎসাহী হয়ে যশোরে রাজনীতিতে বয়কট হওয়া আনোয়ার হোসেন বিপুল ছাত্রলীগকে বিতর্কিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স ও শোকসভা আয়োজন করে সমালোচিত করতে শ্রমিক সদস্য রেজওয়ান হোসেন মিথুনকে সভাপতি করেছেন। যা সাংগঠনিক বিশৃংখলা সৃষ্টি করা হয়। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে একজন সংসদ সদস্যকে প্রধান অতিথি হিসেবে প্রকাশ ও প্রচার করেছে।

আনোয়ার হোসেন বিপুল ছাত্রলীগ পরিচয় ব্যবহার করে নানা অপকর্ম ও অবৈধ ব্যবসা করে অর্থ উপার্জন করেছে। আর সে তার এই অপকর্ম ঢাকতে মালিক ও বিল্ডার্স কর্তৃপক্ষকে হুমকি ধামকি দিয়ে শহরের গাড়িখানা রোডে নদী বাংলা কাসেম টাওয়ারে কয়েকটি ফোর দখলে নিয়ে একটি অনলাইন নিউজপোর্টাল ও ফাতেমা টেক সলিউশন নামে ব্যবসা করছে।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াদ হত্যা মামলায় বিপুলসহ ছাত্রলীগের কয়েকজন নেতার নামে মামলা হয়। বিপুলের সাথে থাকায় ছাত্রলীগ নেতারা ফেঁসে যায়। তারপর বিপুল কৌশলে চার্জশীট থেকে তার নাম প্রত্যাহার করিয়ে নিয়েছে।

এছাড়া যশোর টাউন হল ময়দানে লটারীর নামে প্রতারণা, সাগরদাঁড়িতে মধুমেলার নামে অশ্লীল নৃত্য, জুয়া ও মাদকের আসর বসিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের পৌর ও সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের যশোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ৩১ আগস্টের অনুষ্ঠানটি ছাত্রলীগ নেতারা আয়োজন করে। সেখানে তাকে শুধুমাত্র অতিথি করা হয়। আর নদী বাংলা কাসেম টাওয়ারের তার অফিসের বিল্ডিংটি তার মামার। তারপর সেখানে প্রতিমাসে ভাড়া দেয়া হয়। প্রতিমাসের ভাড়ার রশিদ তার কাছে রয়েছে। ছাত্রলীগ নেতা রিয়াদ হত্যা মামলায় ষড়যন্ত্র মূলক ভাবে তাকে জড়ানো হয়। হত্যার সাথে তার সম্পৃক্ততা না পাওয়ায় পরবর্তীতে চার্জশিট থেকে তার নাম বাদ দেয়া হয়েছে। প্রসঙ্গত, রোববার দুপুরে আনোয়ার হোসেন বিপুল যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর ৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে তাকে হত্যার পরিকল্পনা করছে দাবি করে সংবাদ সম্মেলন করেন। সেখানে ছাত্রলীগকে ব্যবহার করে হত্যাসহ একাধিক অভিযোগ তোলেন। তার পরদিন সোমবার দুপূরে ছাত্রলীগের পৌর শাখা ও যশোর সদর উপজেলা শাখা আনোয়ার হোসেন বিপুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে।

যশোরের ৩৭ করোনা নমুনা পজেটিভ

যশোর অফিস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ৪৫টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। রোববার রাতে পরীক্ষা শেষে সোমবার সকালে এই ফলাফল ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, রোববার তাদের ল্যাবে যশোর, মাগুরা এবং নড়াইল জেলার সন্দেহভাজন রোগীদের মোট ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয। এর মধ্যে নড়াইল জেলার দুটি নমুনাই নেগেটিভ ফল দেয়। যশোরের ১৫৮টি নমুনা পরীক্ষা করে ৩৭টি এবং মাগুরার ৩৯টি নমুনা পরীক্ষা করে আটটি পজেটিভ পাওয়া যায়। বাদবাকিগুলো নেগেটিভ ফল দেয়। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, রোববার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার ৪৬৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে দুই হাজার ১৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৩৯ জন।

তেরখাদায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধিঃ

গতকাল সকাল ১০ টায় তেরখাদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা’র সভাপতিত্বে  উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, তেরখাদা থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এসআই মতিয়ার রহমান, সহকারী মনিটরিং কর্মকর্তা বিপ্লব কুমার, প্রেস কাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাংবাদিক মফিজুল ইসলাম জুম্মান। এসময় উপজেলার ৬টি ইউনিয়নের সার ও বীজ ডিলার সমিতির সভাপতি সেক্রেটারীসহ সকল ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।

দখিনা’র সাধারণ সম্পাদকের পিতার রোগমুক্তি কামনা

খবর বিজ্ঞপ্তি

দখিনা’র সাধারণ সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার এর পিতা মুৃনসুর আলী সরদার অসুস্থ্য অবস্থায় নগরীর একটি বেসরকারি কিনিকে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগমুক্তির কামনা করে বিবৃতি দিয়েছেন দখিনা’র প্রতিষ্ঠাতা পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা স,ম, বাবর আলী এ্যাডভোকেট, দখিনা’র কার্যনির্বাহী কমিটির সভাপতি এ্যাড. হেমন্ত সরকার, সহ সভাপতি আলহাজ¦ ওয়াহিদুজ্জামান খান পল্টু, ড. মোঃ হারুনুর রশিদ, প্রকৌঃ এস এম আমজাদ হোসেন, আলহাজ্ব খুরশিদ আলম কাগজি, আলহাজ্ব এস এম আকবর হোসেন, আলহাজ্ব জাহিদ হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ অহিদুজ্জামান খোকন, প্রকৌশলী বেনজির আহমেদ জুয়েল, কোষাধ্যক্ষ এ্যাডঃ প্রবীর কুমার বিশ^াস, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান সানা, দপ্তর সম্পাদক জি, এম, মঈন উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী তারিক আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন মারিয়া মুক্তি, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সহ সমাজ কল্যাণ সম্পাদক জামিলা খাতুন সুমি, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ আবুল কালাম, শ্রম সম্পাদক জি এম আইয়ূব আলী, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে- বীরমুক্তিযোদ্ধা জি এম আঃ হাকিম, জি, এম, ইউনুস আলী, প্রকৌশলী অসিত কুমার মন্ডল, এস এম নজরুল ইসলাম, মোঃ মুহাম্মদ আলী, মোঃ হুমায়ন কবীর, মোঃ রাশেদ রানা, এস এম নাজমুল হক খোকন প্রমুখ।

ফুলতলায় লায়ন কাবের উদ্যোগে এ্যাম্বুুলেন্স এবং কৃষকদের বৃক্ষ ও বীজ বিতরণ

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার পায়গ্রাম কসবা লায়ন কাবের উদ্যেগে স্থানীয় কৃষকদের মাঝে গতকাল রোববার বিকালে লায়ন কাব চত্ত্বরে ফলদ, বনজ, ঔষধী গাছ ও বিভিন্ন প্রকারের শাক-সবজীর বীজ বিতরণ করা হয়। কাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিব এর সভাপতিত্বে ঢাকা ও খুলনার বিভিন্ন লায়ন ব্যক্তিদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিবকে উপদেষ্টা এবং বিশিষ্ট নারী নেত্রী ও স্বাস্থ্যসেবায় পুরস্কারপ্রাপ্ত লায়ন এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলুকে ব্যবস্থাপনা পরিচালক ও লায়ন এ্যাডভোকেট এম,এ আওয়াল রাজ, এ্যাডভোকেট কাজী তারিক হাসান মিন্টু, আলহাজ্ব আশরাফ হোসেন, লায়ন ফরিদুল হক, সালমা সুলতানা, আঞ্জুমুন্নেছা তানজু, দিলারা নাসরিন, জিনিয়া হাবিব, ফারিয়া হাবিব, ফারিন হাবিব, নোমান খালেদকে সদস্য করে শিল্পী ডায়েবেটিক সেন্টারের পরিচালনার জন্য ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। পরে গ্রামীন জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষে লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিব অত্র কিনিকে একটি এ্যাম্বুুলেন্স প্রদান করেন। 

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন

চিতলমারী  প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মারুফুল আলমের নিরাপত্তায় সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হরেয়ছে। শনিবার বিকালে ইউএনওর নিরাপত্তায় ৪ জন সশস্ত্র আনসার চিতলমারী এসে পৌছেছে। আরোও ৬ জন আসবে বলে তারা জানিয়েছেন। ইতোমধ্যে গত রবিবার থেকে তারা ইউএনও’র সরকারী বাসভবনে সশস্ত্র অবস্থায় নিরাপত্তার দায়িক্ত পালন করছেন। চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান তারা মাঠ প্রশাসনের সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন। উপজেলা পর্যায়ে সরকারি সব কাজের সমন্বয় করেন তারা। উপজেরা পর্যায়ে তাদের কে উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা, ভূমি ব্যাবস্থাপনা, নির্বাচন, পাবলিক পরীক্ষা পরিচালনা, দুর্যোগকালীন ত্রানসহাতাসহ জনস্বার্থে  সরকারের সকল কাজে ইউএনওদের  দায়িক্ত পালন করতে হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট  হিসেবে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাল্য বিবাহ, মাদক নিয়ন্ত্রন সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হয়। অনেক সময় ঝুঁকি নিয়ে তাদের এসব কাজ করতে হয়। ইউএনওদের সরকারী নিতিমালা অনুযায়ী  অনেক সিদ্ধান্তে স্বার্থান্বেষী মহলের রোষানলে পড়তে হয়।।এছাড়া সরকারি বিভিন্ন  প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে স্থানীয় রাজনৈতিক হস্তক্ষেপ জনপ্রতিনিধিদের চাপের ঘটনাও ঘটে। অনেক ক্ষেত্রে হেনস্তাও হতে হয়। এসব ক্ষেত্রে ইউএনওদের ব্যাক্তি গত নিরাপত্তা নিশ্চিত করতে দির্ঘদিনের দাবি ছিল। উল্লেখ্য গত ২ সেপ্টন্বর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওহিদা খানম এর সরকারী বাসভবনে সন্ত্রাশীরা প্রবেশ করে তার উপর নৃশংস হামলা এঘটনার পর থেকে সারাদেশের ইউএনওদের নিরাপত্তায় সরকার সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের শিদ্ধান্ত গ্রহন করেন।

ঝিনাইদহের কালীচরণপুরে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীচরণপুরে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর থানা পুলিশের আয়োজনে কালীচরণপুর ইউনিয়ন পরিষদ ভবনে ফিতা কেটে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম। এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানান কালীচরণপুর ইউনিয়নের কৃতিসন্তান বিশিষ্ট সমাজ সেবক ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান কৃষ্ণপদ দত্ত, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সমাজ সেবক আব্দুল গফুর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশারত আলী, বিট পুলিশিং কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম, এস আই বদিউর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ, ইউপি সদস্য আব্দুল বারি, মিজানুর রহমান মিজু, পিন্টু শিকদার, উজ্জল হোসেন, জাহিদ হোসেন, রহিমা খাতুনসহ এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে প্রধান অতিথি পুলিশি সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে পুলিশের করণীয় ও দ্বায়িত্ব সম্পর্কে নানা দিক নির্দেশনা প্রদাণ করেন। জেলার ৬ টি থানা ও ৬৭ টি ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ৮৫ টি বিটে বিভক্ত করে ইতোমধ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। প্রতি বিটে ১ জন এস আই  ও ১ জন এএসআই এবং ২ জন পুলিশ সদস্য কাজ করছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধান মন্ত্রীকে অবমাননায় যশোরে ডিজিটাল আইনে মামলা

যশোর অফিস

মোবাইল ফোনে ফেসবুকের মাধ্যমে জাতির পিতা ও মাননীয় প্রধান মন্ত্রীকে অবমাননা করে প্রচারনা এবং বাংলাদেশ পুলিশের মিথ্যা তথ্য পোষ্ট করে সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে মানহানি কর তথ্য প্রকাশ ও সহায়তা করার অপরাধে হায়দার আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলার তেজরোল গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। এ সময় সহযোগী অজ্ঞাতনামা ২/৩জন উল্লেখ করেছেন। এ ঘটনায় গ্রেফতারকৃত ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮ এর ২১/২৫/২৯/৩১/৩৫ ধারা মোতাবেক কোতয়ালি মডেল থানায় সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তুষার কুমার মন্ডল বাদী হয়ে রোববার মামলাটি দায়ের করেন। হায়দার আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার বাদী পুলিশ পরিদর্শক তুষার কুমার মন্ডল মামলায় উল্লেখ করেন, তিনি গোপন সূত্রে জানতে পারেন, হায়দার আলী তার বাড়িতে বসে তার ফেসবুক আইডি দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি ও মানহানিকর মন্তব্য পোষ্ট করাসহ স্থানীয়  লোকজনের কাছে বিভ্রান্তিকর ও উস্কানি মূলক তথ্য প্রকাশ করছে। এমন খবর পেয়ে পুলিশ পরিদর্শক আসামীকে সনাক্তসহ তার অবস্থান নিশ্চিত হয়ে রোববার সকল সাড়ে ৯ টায় হায়দার আলীর বাড়িতে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। পরে স্থানীয় লোকজনের সামনে হায়দার আলীর ব্যবহৃত একটি এন্ড্রুয়েড মোবাইল ফোনের লগইন করা ফেসবুক আইডি পরীক্ষা করে দেখতে পাই। হায়দার আলীর ফেসবুক আইডি’র লিংক হতে গত ১২ এপ্রিল দুপুর ১ টা বেজে ৪৩ মিনিটে পোষ্ট করে বাবার সাথীরা ছিলো ৭১ সালের কম্বল চোর উনি হলেন ২০২০ সালের করোনা ভাইরাস এর চাউল চোরের সর্দার লিখে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে শেয়ার করেন যে, আমি নিজেই ভোট চোর চাউল চোরের কি বিচার করবো কথা বলেন ঠিক কিনা। এছাড়া,গত ২৯/০৭/১৯ সালে হায়দার আলীর ফেসবুক আইডি হতে বাংলাদেশের মালাউনদেও বড় বড় পদে চাকরী দেওয়া মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা লিখে পোষ্ট করে, যার দ্বারা সে সম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করে। হায়দার আলী গত ১৭/০৮/১৮ সালে হায়দার আলী তার ফেসবুক আইডি থেকে বাংলাদেশ  পুলিশকে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে তুলনা এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা’কে ইয়া হিয়া খানের বংসধর উল্লেখ করেন পোষ্ট করেন। ১১/১১/১৭ ইং তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান’কে অবমাননা করে হাজার বছরের শ্রেষ্ঠ একজন গাঁজাখোর যতি জাতির পিতা হয় ইত্যাদি লিখে পোষ্ট করে। হায়দার আলীকে গ্রেফতার ও তার পোষ্ট করা লেখা স্ক্রিনশর্ট তুলে স্থানীয় লোকজনের সামনে জব্দ তালিকা প্রস্তুত করেন। পরে কোতয়ালি মডেল থানায় হায়দার আলীকে প্রধান করে সহযোগী অজ্ঞাতনামা ২/৩জন উল্লেখ করে এজাহার দায়ের করেন। হায়দার আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোরে ইয়াবা বেচাকেনার অভিযোগে এক যুবক গ্রেফতার সহযোগী পলাতক

যশোর অফিস

ইয়াবা বেচাকেনার অভিযোগে সিরাজুল ইসলাম মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে। পরে তার দখল হতে ২৩ পিস ইয়াবা উদ্ধার ও সহযোগীকে পলাতক দেখিয়ে  মামলা দায়ের করা হয়েছে। সিরাজুল ইসলাম মন্ডল যশোরের চৌগাছা উপজেলার আফরা মাদ্রাসা পাড়ার মৃত সের আলীর ছেলে।

সাজিয়ালী পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই শফিকুল ইসলাম জানান, রোববার গোপন সূত্রে খবর পান যশোর চৌগাছা সড়কের জগহাটি গ্রামের রুলপাড়া মোড় যাত্রী ছাউনীর সামনে দু’জন যুবক ইয়াবা বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে সিরাজুল ইসলাম মন্ডল দৌড়ে পালাবার চেষ্টার এক পর্যায় আটক হয়। পরে তার দখল হতে ২৩ পিস ইয়াবা উদ্ধার করে। সিরাজুল ইসলাম মন্ডল পুলিশকে জানায়, উক্ত ইয়াবা চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের তাবারেকের ছেলে বর্তমানে যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের শ^শুর আকরাম ওরফে আকমল মাস্টার এর জামাতা সাহিদুল বিক্রয়ের জন্য দিয়েছে। সাহিদুল পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সিরাজুল ইসলাম মন্ডলকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করে।

যশোরে সোনা চোরাচালান মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর

যশোর অফিস

সোনা চোরাচালান মামলায় ইয়াকুব আলী নামে এক ব্যক্তির একদিনের রিমান্ড মঞ্জুর করেছে যশোরের আদালত। সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। ইয়াকুব আলী শার্শার আমলায় গ্রামের আনারুল ইসলামের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২০ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি যশোর বেনাপোল সড়রেক নতুন হাট স্কুলের সামনে একটি প্রাইভেট কার থামিয়ে তিনজনকে আটক ও তল্লাশি করে ১০ কেজি ৯শ’৩৫ গ্রাম সোনার বার উদ্ধার করে। এ ব্যাপারে বিজিবির সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে আটক তিনজনকে আসামি করে চোরাচালান দমন আইনে কোতয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক তিনজনের ৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক ইয়াকুব আলীর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্র থেকে আরো তিন বন্দি কিশোরের জবানবন্দি আদালতে  গ্রহর করা হয়েছে

যশোর অফিস

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) সম্প্রতি ৩ বন্দি কিশোর হত্যা মামলায় সোমবার দ্বিতীয় দিনে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের নির্যাতিত আরও তিন বন্দি আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি প্রদান করেছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন তাদের জবানবন্দি গ্রহণ করেন। সোমবার যারা আদালতে জবানবন্দি দিলো তারা হচ্ছে-গোপালগঞ্জের মকসেদপুর উপজেলার উজানী গ্রামের শহিদুল ইসলামের ছেলে পলাশ, নাটোরের গুরুদাসপুর উপজেলার বালশা গ্রামের মিলনের ছেলে পলাশ ও ভারতের কুচবিহার জেলা সদরের (দক্ষিণাঞ্চল) ৪১ নম্বর রোডের মৃত বিল্লাল খানের ছেলে নাঈম খান।

সূত্র জানায়, নির্যাতনের শিকার ওই ৩ বন্দি জবানবন্দি থেকে জানা যায়, চুল কাটাকে কেন্দ্র করে প্রধান নিরাপত্তা প্রহরীর সাথে লালমনিরহাটের হৃদয় নামে এক বন্দির গোলাযোগ হয়। এর জের ধরে গত ৩ আগস্ট তারা কয়েকজন মিলে প্রধান নিরাপত্তা প্রহরীকে মারপিট করেছিলো। পুলিশ সদস্যরা সেদিন এ ঘটনা মীমাংসা করে দেন। কিন্তু তারপরেও  মাসুম বিল্লাহ প্রধান নিরাপত্তা প্রহরীকে মারধরের জন্য জড়িত বন্দি কিশোরদেরকে ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে বলে জানিয়েছিলেন। নতুবা তাদেরকে মেরে ফেলা হবে বলে হুমকিও দেন তিনি। কর্মকর্তাদের মধ্যে মাসুম বিল্লাহ ও ফিজিক্যাল ইনসট্রাক্টর একেএম শাহানুর আলম ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে তাদের পেটান। তাদের অনুগত বন্দিরা ক্রিকেটের স্ট্যাম্প, কাঠের চলা, গাছের ডাল, সুপারি গাছের বাটাম, এসএস পাইপ ইত্যাদি দিয়ে ইচ্ছেমতো পেটানো হয়। পরে  জানতে পারে তাদের মধ্যে ৩ জন মারা গেছে। উল্লেখ্য, গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের বন্দিদের ওপর নির্যাতনে ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়।

যশোরে ফোর লেন সড়ক বাস্তবায়ণ ও জমি প্রশস্তকরণে দাবিতে মানববন্ধন

যশোর অফিস

যশোর শহরের চাঁচড়া থেকে দড়াটানা পর্যন্ত ফোর লেন সড়ক বাস্তবায়নে সড়কের জমি প্রশস্তকরণে দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক আন্দোলন যশোরের উদ্যোগে দুপুরে প্রেসকাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে যশোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে নেতৃবৃন্দ বলেন, যশোর-বেনাপোল সড়কে স্টান্ডার্ড দুই লেনের কাজে প্রায় সম্পূর্ণ হয়েছে এবং এ সড়কের যশোর শহরের চাঁচড়া থেকে দড়াটানা পর্যন্ত ফোর লেনের কাজ শুরু হচ্ছে। সড়কটি নির্মাণে সার্কিট হাউজ থেকে দড়াটানা পর্যন্ত সড়কের পাশে জমি নেই। তবে এ এলাকায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জমি রয়েছে। সড়কটি প্রশস্তে ইতিমধ্যে যশোর ইন্সটিটিউট ও পোস্ট অফিস কর্তৃপক্ষ জমি ছাড়তে রাজি হয়েছে। জেলা পরিষদ, জেলা প্রশাসন ও জেলা জজ আদালত কর্তৃপক্ষ জমি ছাড়লে রাস্তাটি প্রশস্ত করা সম্ভব। এমতাবস্থায় যশোরবাসীর বৃহত্তর স্বার্থে রাস্তাটি প্রশস্তকরণে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান।

সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজল নিহত

যশোর অফিস

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া নামক স্থানে সোমবার বিকেলে ট্রাক ও পজেরো মুখোমুখি সংঘর্ষে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম (কাজল) সহ  ৪ জন মারা গেছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশংকাজনক।শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল আলম জানান, সোমবার বিকেল ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পজেরো (ঢাকা মেট্রো ঘ- ১১- ২০১৫) নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পজেরো গাড়িতে থাকা ২ জন পুরুষ লোক মারা যান। মাধবপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহত ৩ জন কে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে এলে কতৃব্যরত চিকিৎসক  ২ জনকে মৃত ঘোষণা করেন। নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা  হচ্ছেন যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান করিমপুর গ্রামের ইউছুপ আলীর ছেলে নাজমুল ইসলাম (কাজল), একই গ্রামের আরিফুল ইসলাম, ঢাকার তালতলা সুমন মিয়ার মেয়ে আখি (২০)। অপর আহত ৩ জনের পজেরো গাড়ীতে থাকা মাগরিফাত মিম ওরফে নওরিন তিনিও ঢাকার তালতলার বাসিন্দা। ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কের দু পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী ট্রাকের নিচে ঢুকে পড়া পাজেরো গাড়ী কেটে হতাহতদের উদ্ধার করেন। শায়েস্তাগঞ্জ হ্ইাওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। নিহতদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে।

যশোরে আধা কেজি গাঁজাসহ গ্রেফতার -২

যশোর অফিস

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সোমবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার ছোট সুন্দলীকলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের মণিরামপুর উপজেলার লাউকুন্ডা গ্রামের আতিয়ার রহমানের ছেলে আলী হাফেজ ও অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সোহেল কাজী। সোমবার ৭ সেপ্টেম্বর দুপুর দেড়টায় র‌্যাবের একটি টহলটিম গোপন সূত্রে খবর পেয়ে মণিরামপুর টু অভয়নগর পাকা রাস্তার উপর ছোট সুন্দলী কলেজ মোড় নামকস্থানে অভিযান চালায়। এসময় দু’জনকে গ্রেফতার করে। পরে তাদের দখল হতে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। বিকেলে তাদেরকে অভয়নগর থানায় সোপর্দ কওে মাদক আইনে মামলা দায়ের করেন।

কোটচাঁদপুরে জমি দখল নিয়ে হামলার শিকার পিতা-পুত্র

আশাদুল ভূঁইয়া, কোটচাঁদপুর

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাজাপুর গ্রামে সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তির ১৫ কাঁঠা জমিকে কেন্দ্র করে অতর্কিত হামলায় সিদ্দিক এবং তার ছেলে হিরণ মারাত্মক যখমের শিকার হয়েছেন। সিদ্দিকের ফুফু মৃত জোহুরা খাতুনের দেওয়া জমি ছেলে শহিদুল জোর করে ভোগ দখল করে রাখে। যে কারণে ঝিনাইদহ বিজ্ঞ আদালতে দীর্ঘ ৮ বছর মামলা চলার পর বিজ্ঞ আদালত শহিদুলকে তার প্রাপ্ত ১৫ কাঠা জমি দখল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়। সেই সাথে মামলাটি খারিজ হয়ে যায়। পরে সিদ্দিক এবং তার ছেলে হিরণ ওই জমিতে আমিন নিয়ে যায়। শহিদুল এর কাছে জমি বুঝে নিতে গেলে তিনি তাদেরকে জমি না দেওয়ার জন্য তার ভাড়াটিয়া লোকদের দিয়ে হুমকি দেয়। এক পর্যায়ে পিতা সিদ্দিকুর রহমান ও হিরণকে এলোপাতাড়ি মারপিট করে। সেসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত শনিবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সিদ্দিকুর রহমান বলেন, শহিদুল এবং তার সাঙ্গু পাঙ্গু আমাকে এবং আমার ছেলে হিরণের উপর হামলা করে। সেসময় আমার ছেলে হিরণের বাম হাতের একটি আঙ্গুল কেটে পড়ে যায়। আহত সিদ্দিকুর রহমানের বাড়ি জীবননগর উপজেলার উথলী গ্রাম। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

চৌগাছায় ঐতিহ্যবাহী বলুহ’র মেলা বসা নিয়ে সংশয়

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী পীর বলুহ দেওয়ান (রহ.) এর মেলা এবার হবে কিনা, তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। প্রতি বছরের ভাদ্রমাসের শেষ মঙ্গলবার এই মেলা বসে। এ বছর করোনাভাইরাসের কারণে মেলা কমিটি অনুমোদন পাওয়া নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন। মেলা না বসলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন ব্যাবসায়ীরা। এই বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক বলেন, মেলা কমিটি অনুমতি চেয়ে জেলা প্রশাসকের নিকট একটি আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় আমাদের নিকট রির্পোট চেয়ে একটি প্রতিবেদন প্রেরণ করেছেন। যেহেতু বর্তমানে করোনাভাইরাসের কারণে বিভিন্ন বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, সেহেতু আবেদনের বিষয়টি সরেজমিনে দেখে পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করলে মেলা বসবে কিনা সে সিদ্ধান্ত দেবেন জেলা প্রশাসক মহোদয়। নারায়ণপুর ইউনিয়ন পরিষদের হাজরাখানা ওয়ার্ডের ইউপি সদস্য, মেলা কমিটির সভাপতি মনিরুজ্জামান মিলন জানান, মেলার আর মাত্র কয়েকদিন বাকি। স্থানীয় সংসদ সদস্যের অনুমতি নিয়ে মেলা কমিটি যশোর জেলা প্রশাসক বরাবর অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। একইভাবে ওরসের জন্য বলুহ দেওয়ানের (রহ.) মাজারের খাদেম অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। জেলা প্রশাসক চৌগাছা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে খোঁজ-খবর নিতে একটি নথি প্রেরণ করেছেন। আশা করছি আমরা সীমিত আকারে হলেও মেলার অনুমতি পাবো। তিনি বলেন, বিগত বছরগুলোতে অনুমতি তিন থেকে ১৫ দিনের হয়েছে। চলতি বছর করোনাভাইরাসের কারণে মেলা নিয়ে রীতিমতো সংশয় ও সন্দিহানে রয়েছি। মেলার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। মেলায় যারা দোকানপাট দেন সেসব ব্যবসায়ীরা আমাদের সাথে যোগাযোগ করলেও তাদের সন্তোষজনক জবাব দিতে পারছি না। প্রতিবছর স্থানীয়দের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত পরিচালনা কমিটি মেলা পরিচালনা করে থাকেন। প্রতিবছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার মেলা শুরু হলেও মেলায় আসবাবপত্রসহ অন্যান্য দ্রব্যাদির বেচাকেনা শুরু হয়ে যায় সপ্তাহখানেক আগে থেকেই। মেলার আইনশৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক কমিটি, আনসার-ভিডিপি সদস্য ছাড়াও থানা পুলিশের একটি দল থাকেন। চলতি বছরে মেলার অনুমতি দেয়া হবে কিনা এমন সন্দেহ রয়েছে ব্যবসায়ী ও এলাবাসীর। তাদের কেউ কেউ বলছেন, দেশের পর্যটন স্পটগুলো যেহেতু খুলে দেয়া হচ্ছে, সেহেতু সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে মেলার অনুমতি হয়তো দেয়া হতে পারে। আবার কারো অভিমত, করোনাভাইরাস এখনো নিয়ন্ত্রণে আসেনি এ অজুহাতে যদি মেলার অনুমতি না দেয়া হয় তাহলে জাতীয় ও স্থানীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে। পীর বলুহ দেওয়ানের (রহ.) রওজা শরিফকে ঘিরে চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামে কপোতাক্ষ নদের তীরে বসে এই মেলা। হাজরাখানা গ্রামে কপোতাক্ষ নদের পাশে উঁচু ঢিবির ওপর এ অঞ্চলের পীরে কামেল বলুহ দেওয়ান (রহ.) এর রওজা শরিফ অবস্থিত। মেলার সময় এলে হাজরাখানা ছাড়াও আশপাশের গ্রামগুলোতে পড়ে যায় ব্যস্ততার ধুম। এ অঞ্চলের কয়েকটি গ্রামে ঈদ-পুজোয় না হলেও মেলা উপলক্ষে মেয়ে-জামাই দাওয়াত করার রেওয়াজ রয়েছে। যাকে ঘিরে এই মেলা তার সম্পর্কে রয়েছে নানা মিথ। লোকমুখে প্রকাশ, পীর বলুহ দেওয়ান (রহ.) অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। তিনি যা বলতেন, তাই হতো। তার জন্ম-মৃত্যুসহ জীবনের নানা অধ্যায় ছিল রহস্যঘেরা। তিনি উপজেলার যাত্রাপুর গ্রামের ছুটি বিশ্বাসের ছেলে। তবে তার জন্মকাল সম্পর্কে আজও সঠিক তথ্য পাওয়া যায়নি। জ্যেষ্ঠ ভক্তদের মতে, তিনি ৩-৪শ’ বছর আগে জন্মগ্রহণ করেন। সাংবাদিক নাসির হেলালের লেখা যশোর জেলায় ইসলাম প্রচার ও প্রসার এবং সাংবাদিক মাসুদ পারভেজের লেখা চৌগাছার পীর-দরবেশ গ্রন্থে বলা হয়েছে, আনুমানিক ষোড়শ শতাব্দীর প্রথমদিকে তিনি জন্মগ্রহণ করেন। বলুহ (রহ.) এর নামে ভারতের কলকাতা ও নদীয়া, বাংলাদেশের চৌগাছার হাজরাখানাসহ বিভিন্ন স্থানে ৫২টি থান (ইবাদতখানা) রয়েছে। যেখানে তার ভক্তরা বসে ইবাদত-বন্দেগি করেন। বর্তমানে হাজরাখানা ছাড়াও পৌর এলাকার বেলেমাঠ জিওলগাড়ি, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বড় ধোপাধী গ্রামে তার থানে ছোট পরিসরে মেলা বসে থাকে। তার নামে হাজরাখানা গ্রামে পীর বলুহ দেওয়ান (রহ.) দাখিল মাদরাসা রয়েছে।

ডুমুরিয়ায় শিক্ষা অফিসারের বিদায়-সংবর্ধনা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবিরের বিদায় ও নবাগত শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েলের যোগদান উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার বিকেলে উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ে সহকারি শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী প্রাথমিক শিক্ষা অফিসার জি এম আলমগীর কবির ও নবাগত শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল। জানা গেছে, জিএম আলমগীর কবির বদলি হয়ে বটিয়াঘাটায় এবং শিকদার আতিকুর রহমান জুয়েল পিরাজপুর জেলার নাজিরপুর থেকে ডুমুরিয়ায় যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সকহারি শিক্ষা কর্মকর্তা ও অফিস সহকারিবৃন্দ।

সম্পাদকীয়===========

প্রকৃত সত্য বেরিয়ে আসুক

কয়েক দফা সময় নিয়ে শেষ পর্যন্ত পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনার তদন্ত শেষ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে কমিটির সদস্যরা তার হাতে সেই প্রতিবেদন তুলে দেন। তবে তদন্ত প্রতিবেদনে ঠিক কি বলা হয়েছে- সে বিষয়ে কেউ কোনো মন্তব্য করেনি। দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, প্রতিবেদনটি বিশদভাবে খতিয়ে দেখার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। যদিও কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান কিছুটা ইঙ্গিত দিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘আমাদেরকে ঘটনাটির উৎস, কারণ, প্রতিকার বিষয়ে সুপারিশ করতে বলা হয়েছিল। আমরা ভালোভাবে বিশ্লেষণ করে এই প্রতিবেদন জমা দিয়েছি।’ তার মানে কমিটি বলতে চাইছে, তাদের ওপর যে দায়িত্ব দেয়া হয়েছিল; সেই কাজটি তারা করেছেন। আমাদের বিশ্বাস, তদন্ত কমিটি বেদনাদায়ক সেই ঘটনার প্রকৃত উৎস ও কারণ জানার পাশাপাশি আসল অপরাধীদেরকেও চিহ্নিত করতে পেরেছে। একই সঙ্গে আগামীতে যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায়, তারও বাস্তবভিত্তিক পরামর্শ দিয়েছে।

কিন্তু অতীত অভিজ্ঞতায় আমরা ভিন্ন চিত্র দেখেছি, কেননা এই ধরনের ঘটনার সমস্যাটা হয় অন্য জায়গায়। সুপারিশগুলো সীমাবদ্ধ থাকে প্রতিবেদনের পাতায়। যেমন: ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটে। কয়েকবছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই ঘটনা তদন্তে বিচারবিভাগীয় কমিটি করে। সেই কমিটি তার কাজ শেষে দোষীদের চিহ্নিত করে সুপারিশসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন দিয়েছিল। কিন্তু সেই প্রতিবেদন আর আলোর মুখ দেখেনি। এমন ঘটনা আরও আছে। যদিও সিনহা হত্যার ঘটনায় তেমনটি হবে না বলেই আমরা মনে করি। বিশেষ করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কমিটি যে সুপারিশ বা পরামর্শ দিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা মেনে চলার ব্যবস্থা করতে হবে। আমরা মনে করি, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা না গেলে তারা নতুন অপরাধে উৎসাহিত হয়। তাই আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীকে শাস্তির আওতায় আনতেই হবে।