Home আঞ্চলিক সোনাডাঙ্গায় ২লাখ টাকা মুক্তিপনের মামলায় গ্রেফতার দু’আসামি জেলহাজতে : ৫দিনের রিমান্ডের আবেদন

সোনাডাঙ্গায় ২লাখ টাকা মুক্তিপনের মামলায় গ্রেফতার দু’আসামি জেলহাজতে : ৫দিনের রিমান্ডের আবেদন

14

স্টাফ রিপোর্টার

সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড রোডস্থ মুসার গলি হতে বেগ রাজুতুল ইসলাম (৩২) নামের এক যুবককে অপহরণ করে শিববাড়ি মোড়ে হোটেল সিটি ইন এর পিছলে রাসেল জিমে আটকে রেখে ২লাখ টাকা মুক্তিপনের মামলায় গ্রেফতার দু’আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই রহিত কুমার বিশ্বাস দু’আসামিকে আদালতে হাজির করে ৫দিনের রিমা-ের আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম আজ মঙ্গলবার জামিন শুনানরি দিন ধার্য করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। দু’আসামি হলেন নগরীর ২৯৭/২ বড় বয়রা জংশন রোডের আশরাফুজ্জামানের ছেলে মো. সিরাজুম মুনীর খান (৪৩) ও জয়খালি কৈয়া বাজার এলাকার মৃত. ইয়াকুব আলি আকনের ছেলে মো. রাসেল আকন (৩০)। এ মামলার অপর আসামি ইকবাল নগর মসজিদের পাশের বাসিন্দা ডলার (৩৮) পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়,  ৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড রোডস্থ মুসার গলির ফিরোজ নেভীর বাড়ির ভাড়াটিয়া মৃত. বেগ জমির উদ্দিন নান্নুর ছেলে বেগ রাজুতুল ইসলামকে বাসার সামনে এসে ডাক দেয় আসামিরা। এসময় সে বেরিয়ে আসলে ৩টি মোটরসাইকেলে আসা ৫/৬জন তাকে জোরপুর্বক অপরহণ করে শিববাড়ি মোড়ে হোটেল সিটি ইন এর পিছলে রাসেল জিমে আটকে রাখে। পরে ২লাখ টাকা মুক্তিপনের জন্য বাসায় ফোন দিতে বলে। তাদের কথামত মুক্তিপনের ২লাখ টাকা নিয়ে রাজুতুলের মামা মাহবুবুল হক ও চাচা বেগ ফেরদৌস বিভাগীয় জাদু ঘরের সামনে আসে। এসময় ডলার টাকা নিয়ে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পুলিশ হোটেল সিটি ইন এর পিছলে রাসেল জিম থেকে অপহৃত রাজুতুলকে উদ্ধারপুর্বক সিরাজুম মুনীর খান ও রাসেল আকনকে গ্রেফতার করে। এঘটনায় বেগ রাজুতুল ইসলাম বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ ও ৪/৫জনকে অজ্ঞাত আসামি করে সোনাডাঙ্ড়া মডেল থানায় মামলা দায়ের করেন যার নং- ৭।