ক্রীড়া প্রতিবেদক
মনোনয়নপত্র বিতরণের প্রথম দুই দিনে মনে হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন শেষ পর্যন্ত ম্যাড়ম্যাড়েই হচ্ছে। হয়তো কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেলকে বড় ধরনের চ্যালেঞ্জে পড়তে হবে না। কিন্তু গতকাল সোমবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে পাল্টে গেছে দৃশ্যপট। শেষ দিনে প্রথম চমকটি দেন সাবেক ফুটবলার ও কোচ সফিকুল ইসলাম মানিক সভাপতি পদে মনোনয়নপত্র তুলে। এর পর একই পদে মনোনয়নপত্র উত্তোলন করেন বর্তমান কমিটির সহসভাপতি বাদল রায়। গত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি হয়েছিলেন আবদুস সালাম মুর্শেদী। একদিন আগেও প্রায় নিশ্চিত ছিল এই পদে অন্য কোনো প্রার্থী থাকছেন না। কিন্তু দুপুরে নিজের ভাইকে দিয়ে সিনিয়র সহসভাপতি পদের মনোয়নপত্র তুলে নিয়ে নির্বাচনের মাঠ আরো গরম করে দেন বর্তমান কমিটির সদস্য শেখ মোহাম্মদ আসলাম। সহসভাপতির চারটি পদের বিপরীতে প্রার্থী বেশি থাকবে সেটা প্রথম দুই দিনেই বোঝা গিয়েছিল মহিউদ্দিন মহি, তাবিথ আউয়াল ও শেখ মুহম্মদ মারুফ হাসান মনোয়নপত্র উত্তোলন করলে। শেষ দিনে এই পদে মনোনয়নপত্র তুলেছেন আরও ৫ জন। এর মধ্যে কাজী মো. সালাউদ্দিনের প্যানেলের কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, ইমরুল হাসান, আতাউর রহমান মানিক ছাড়াও কিনেছেন এসএম আবদুল্লাহ আল ফুয়াদ। চারটি সহসভাপতি পদের বিপরীতে ৮ জন কিনেছেন মনোনয়নপত্র। ১৫টি সদস্য পদে লড়তে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৩৬ জন। এর মধ্যে বর্তমান নির্বাহী কমিটির ১৪ জনই আছেন। গত ৪ বছর ২১ সদস্যের যে কমিটি ফুটবল ফেডারেশনে ছিলেন, তাদের মধ্যে ২০ জনই মনোনয়নপত্র কিনেছেন। মোট ২১ পদের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৪৯ জন। প্রত্যাহারের পরই নিশ্চিত হওয়া যাবে ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত কারা থাকছেন।
টাইগারদের বিপক্ষে শ্রীলঙ্কার ২৩ সদস্যের দল ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
উপমহাদেশের কন্ডিশন মানেই একটা সময় স্পিন নির্ভরতা ছিল। তবে সময়ের সাথে সাথে বদলাতে শুরু করেছে প্রেক্ষাপট। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এমনকি বাংলাদেশও উপমহাদেশের কন্ডিশনে তিন পেসার খেলানোর পথে হাঁটছে। আসন্ন শ্রীলঙ্কা সফরে টাইগারদের পেস আক্রমণ দিয়েই রুখতে চায় লঙ্কান টিম ম্যানেজমেন্ট। সেই ধাঁচেই বাংলাদেশের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
বাংলাদেশকে পেস দিয়ে হারাতে চায় জানিয়ে লঙ্কান নির্বাচকদের চেয়ারম্যান ও জাতীয় দলের ম্যানেজার আশন্ত ডি মেল লঙ্কান গণমাধ্যমকে বলেন, ‘আমাদের চিন্তা ভাবনা তাদের (বাংলাদেশ) গতি দিয়ে পরাজিত করা। অবশ্যই স্পিন প্রাধান্য পাচ্ছে না। বাংলাদেশের ভালো স্পিন আক্রমণ তবে আমাদের পেসারদের নিয়ে একটা ভালো সেটাপ আছে।’ ‘সুতরাং আমাদের শক্তির জায়গা নিয়েই এগোনো বুদ্ধিমানের কাজ। আমাদের স্কোয়াডে পাঁচজন পেসার থাকার সম্ভাবনা রয়েছ্ আমাদের কোচরা এমনটাই ভাবছে।’ বাংলাদেশ সিরিজ সামনে রেখে ইতোমধ্যে ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড বেছে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। গত বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরুর কথা রয়েছে তাদের। সর্বশেষ ঘরোয়া মৌসুমে পারফর্ম করা কয়েকজনের দিকে তাকিয়ে আছেন নির্বাচক প্যানেল চেয়ারম্যান ডি মেল। বেশ কযেকজন ক্রিকেটারের প্রশংসা করে তিনি যোগ করেন, ‘মিনোদে ভানুকাকে দেখে বেশ প্র্রতিশ্রুতিশীল মনে হচ্ছে। সে আক্রমণাত্মক, আর আক্রমণাত্মক কাউকে দেখতে ভালোই লাগে। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার সন্তুশ গুনাথিকালার মসৃণ অ্যাকশন আছে। ব্যাট হাতেও বেশ ভালো।’ ‘লাহিরু উদারা, সেও বেশ মুগ্ধ করেছে। আমরা তরুণদের সুযোগ দিতে চাই স্কোয়াডে যাতে তারা নিজেদের মেলে ধরতে পারে ও একটা সেটাপে আসতে পারে। কোচদের সাথে নিয়ে আমরা ঘরোয়া লিগ দেখছি। আর তারা যা করেছে সেটার প্রশংসাও করতে হয় আর দেখার বিষয় কত দ্রুত ট্র্যাকে আসতে পারে।’
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড : দিমুথ করুণারতেœ, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, কুশল পেরারা, নিরোশান ডিকওয়ালা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, সন্তুশ গুনাথিকালা, কামিন্দু মেন্ডিস, ভারিন্দু হাসারাঙ্গা, লাকসান সান্দাকান, ধনঞ্জয় ডি সিলভা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলদেনিয়া, দুভিন্দু তিলকরতেœ, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো।
করোনা কাপ রাগবি চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার
ক্রীড়া প্রতিবেদক
করোনা কাপ রাগবি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার দল। সমাপনী ম্যাচে তারা বাংলাদেশ সেনাবাহিনী রাগবি দলকে ৪৫-০০ পয়েন্টে হারিয়েছে। সোমবার বাংলাদেশ রাগবি ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় একদিন ব্যাপী আয়োজন করা হয় এই রাগবি প্রতিযোগিতা।
বাংলাদেশ আনসার, বাংলাদেশ সেনাবাহিনী, ফেইম বয়েস রাগবি কাব ও ভিক্টোরিয়া রাগবি কাব এই চারটি দল প্রতিযোগতায় অংশ নেয়। বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন (এমপি) উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আরও উপস্থিত ছিলেন রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মৌসুম আলী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক জনাব সাঈদ আহমেদ ও রাগবি ফেডারেশন অন্যান্য সদস্যবৃন্দ।
শ্রীলঙ্কা সফর নিয়ে আশাবাদী মুমিনুল
ক্রীড়া প্রতিবেদক
আসন্ন টেস্ট সিরিজে পেস আক্রমন দিয়ে বাংলাদেশকে ঘায়েল করার হুমকি দিয়েছে রেখেছে স্বাগতিক শ্রীলংকা ক্রিকেট দল। তবেই সেই হুমকিতে বিচলিত নন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক; বরং আসন্ন সফরে বাংলাদেশ দলের ভাল করার ব্যপারে আশাবাদী টাইগার অধিনায়ক।
মুমিনুল বলেন, নিজ মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে পাওয়া সাফল্য শ্রীলংকা সফরেও পেতে চান এবং আগুন দিয়ে আগুনের মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ফরম্যাটে শ্রীলংকার সাফল্য চোখে পড়ার মত। ২০ টেস্টে মুখোমুখি হয়ে ১৬টিতেই জিতেছে লংকানরা। ২০১৭ সালের সফরে শ্রীলংকার বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। মুমিনুল বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে সাফল্যের ব্যাপারে আমরা আশাবাদি। আমাদের ব্যাটিং ও বোলিং বেশ শক্তিশালী এবং দু’বিভাগেই আমরা ভালো করার ব্যাপারে আশাবাদি। টেস্টে আমাদের ফলাফল খুব বেশি ভালো নয়। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে আমরা ভালো করেছি, যা আমাদের শ্রীলংকায়ও অব্যাহত রাখতে আত্মবিশ্বাস যোগাচ্ছে।’ নিজ মাঠে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে স্পিনের পরিবর্তে পেস শক্তি দিয় বাংলাদেশকে ঘায়েল করার হুমকি দিয়ে রেখেছেন শ্রীলংকার প্রধান নির্বাচক ও দলীয় ম্যানেজার অসান্থা ডি মেল।
বাফুফের নির্বাচন জমিয়ে দিলেন শফিক-বাদল রায়রা
ক্রীড়া প্রতিবেদক
কাজী সালাউদ্দীন কিংবা সালাম মুর্শেদী কেউ হয়ত ভাবেননি, শেষদিন এত চমক উপহার হয়ে আসবে তাদের জন্য। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির শেষদিন ছিল। আর এদিন বর্তমান সভাপতি এবং সহসভাপতিকে চ্যালেঞ্জ জানিয়ে মনোনয়নপত্র কিনেছেন তিনজন। এরমধ্যে কাজী সালাহউদ্দীনকে চ্যালেঞ্জ জানিয়ে সভাপতি পদের জন্য মনোনয়ন কিনেছেন শফিকুল ইসলাম মানিক এবং বাদল রায়। একইভাবে আজ সিনিয়র সহ সভাপতি পদে মনোনয়ন কিনেছেন আরেক সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। এবারের মনোনয়নপত্র বিক্রির সবচেয়ে বড় চমক ছিলেন শফিকুল ইসলাম মানিক। বাফুফে নির্বাচনের আলোচনার শুরু থেকেই দৃশ্যপটে ছিলেন না সাবেক এই ফুটবলার। তবে শেষদিন স্বশরীরে বাফুফে ভবনে এসে নিজেই সভাপতি পদের মনোনয়নপত্র কিনেছেন শেখ জামালের বর্তমান কোচ, সাবেক ফুটবলার ও সংগঠক। এদিকে স্বতন্ত্রভাবে মনোনয়ন সংগ্রহ করে চমকে দিয়েছেন সাবেক ফুটবলার বাদল রায়ও। সদ্য করোনামুক্ত হওয়া এই সংগঠক নিজে না আসলেও প্রতিনিধি পাঠিয়ে মনোনয়নপত্র কিনেছেন। একইভাবে আজ সিনিয়র সহসভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন আরেক সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। যার ফলে নির্ভার থাকার সুযোগ রইলো না সবশেষ সহসভাপতি সালাম মুর্শেদীর। শেষপর্যন্ত আসলাম ও মানিক নিজের অবস্থানে অনড় থাকলে দুই বড় পদেও ভোটের লড়াই হবে। বাফুফের নির্বাচনী তফসিল অনুযায়ী (৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। বাফুফের হিসাব শাখা থেকে মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে। মনোনয়নপত্রের মূল্য সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার, সহ-সভাপতি ৫০ হাজার এবং সদস্য ২৫ হাজার টাকা করে। এ অর্থ অফেরৎযোগ্য ছিল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় (৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আপত্তি জানানো যাবে (৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। বাছাই করা হবে (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ; এর মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আর সেসব জমার পর থেকে (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত বাছাই হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ (১৩ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আগামী (৩ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
সাকিবের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত মুমিনুল
ক্রীড়া প্রতিবেদক
জুয়াড়ির ফাঁদে পড়ে এক বছরের নির্বাসন কাটিয়ে এবার বাইশ গজে ফিরছেন বাংলাদেশের সেরা তারকা সাকিব আল হাসান। শ্রীলঙ্কা সিরিজের মাঝেই বাংলাদেশি পোস্টারবয়ের ফেরার কথা। দলের সেরা তারকাকে পেয়ে স্বভাবতই উচ্ছ্বাস প্রকাশ করছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
সাকিবের অনুপস্থিতে তার কাঁধেই দেওয়া হয়েছিল টেস্ট দলের দায়িত্ব। আইসিসির হিসেব অনুযায়ী, (২৯ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে সাকিবের ক্রিকেটীয় কর্মকা-ে ফিরতে কোনো বাধা থাকবে না। শ্রীলঙ্কায় বাংলাদেশ দল খেরবে তিনটি টেস্ট। প্রথম টেস্ট শুর হবে অক্টোবরের শেষের দিকে। নভেম্বরে মাঠে গড়াবে বাকি দুটি টেস্ট। সেই হিসেবে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে সাকিব দলে থাকার কথা রয়েছে। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছেন সাকিব। বিকেএসপিতে ছেলেবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে চলছে সাকিবের নিবিড় অনুশীলন। সাকিবের প্রত্যাবর্তনে স্বস্তিতে অধিনায়ক মুমিনুল। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে সাদা জার্সির কাপ্তান নিজের উচ্ছ্বাসা প্র্রকাশ করে বলেন, ‘সাকিবকে দলে ফিরে পাওয়া খুব স্বস্তিদায়ক বিষয়। একজন তরুণ অধিনায়ক হিসেবে আমি খুবই ভাগ্যবান যে আমরা সিরিজের মাঝপথে সাকিব ভাইয়ের সঙ্গ পাব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টসহ বাংলাদেশের কালজয়ী অনেক জয়ে সাকিবের প্রত্যক্ষ অবদান ছিল। ম্যাচ উিইনার এই ক্রিকেটারকে পেয়ে আবারো শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কা বধের স্বপ্নও দেখছেন মুমিনুল। তিনি বলেন, ‘সাকিব ভাইকে দলে পেলে ভালোর করার ও জেতার বড় সুযোগ পাব আমরা। আর যেকোনো অধিনায়কের জন্যই সাকিব ভাইকে দলে পাওয়া ইতিবাচক বিষয়।’
আইসিইউতে স্বাধীন বাংলা ফুটবলের দলের নওশের
ক্রীড়া প্রতিবেদক
স্বাধীন বাংলা ফুটবল দলের খ্যাতিমান স্ট্রাইকার নওশেরুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে শারীরিক অবস্থার অবনতি ঘটায় রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। করোনায় আক্রান্ত হওয়ায় প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে শারীরিক অবনতি ঘটায় আইসিইউতে স্থানান্তর করার প্রয়োজন পড়লে মুগদায় ফাঁকা না থাকায় গ্রিণরোডের গ্রিণ লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু অর্জনকারী সাবেক এ ফুটবলার জাতীয় দলের পাশাপাশি দীর্ঘদিন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং কাবে খেলেছেন। এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী নওশের মোহামেডান ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যানও ছিলেন। পরিবারের পক্ষ থেকে এই খ্যাতিমান ক্রীড়া ব্যক্তিত্বের রোগমুক্তির কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
ঢাকায় ফিরলেন প্রধান কোচ ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ কুক
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিতে রোববার দিবাগত রাতে ঢাকায় এসে পৌঁছেছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের করেন তারা। বাংলা নিউজকে এই খবর নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। তবে সোমবার সকালে টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসনের আসার কথা থাকলেও, তিনি আসেননি। জানা যায় গিবসন আগামীকাল আসবেন। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে টাইগারদের অনুশীলন যোগ দেবেন তারা কোচেরা। এর আগে ঢাকায় পৌঁছেছেন ট্রেনার নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান ও স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্গায় টাইগারদের অনুশীলনে যোগ দেবেন।
করোনা থাকলেও অনুষ্ঠিত হবে অলিম্পিক
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাস মহামারী থাকুক আর না থাকুক, আগামী বছর নির্ধারিত সূচী অনুযায়ী টোকিও অলিম্পিক আয়োজনের নিশ্চয়তা প্রদান করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সহ-সভাপতি জন কোটস।
বিশ্বযুদ্ধ ছাড়া এখনো পর্যন্ত অলিম্পিক বাতিলের কোন ইতিহাস নেই। কোটস এ প্রসঙ্গে বার্তা সংস্থা এএফপির সাথে এক টেলিফোন সাক্ষাতকারে বলেছেন তারা আগামী বছর পুন:নির্ধারিত তারিখ অনুযায়ী টোকিও অলিম্পিক আয়োজনে বদ্ধপরিকর। টোকিও গেমসের আইওসির মূখ্য সমন্বয়ক কোটস আরো বলেছেন তখন কোভিড থাকলেও ২৩ জুলাই গেমস শুরু হবেই। ২০১১ সালে জাপানে উত্তরপূর্বাঞ্চলীয় এলাকায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামির উদাহরণ দিয়ে কোটস বলেন, ‘গেমস অনুষ্ঠিত হবে। জাপানের অতীত ইতিহাস থেকে বলা যায় ভয়াবহ প্রাকৃতির বিপর্যয়ের পরেও গেমস নতুনভাবে অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন সুড়ঙ্গের শেষ মাথায় একবিন্দু আলো দেখছি, কোভিড সত্বেও তাই গেমস আয়োজনে আমরা প্রস্তুত।’ এক ঐতিহাসিক সিদ্ধান্তের পর বিশ্বজুড়ে করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ায় ২০২০ অলিম্পিক এক বছর পিছিয়ে ২০২১ সালের ২৩ জুলাই আয়োজনের তারিখ নির্ধারিত হয়।
বেন স্টোকসকে নিয়ে অনিশ্চয়তায় রাজস্থান
ক্রীড়া প্রতিবেদক
তিনি এখন বিশ্বসেরা অলরাউন্ডার। রাজস্থান রয়্যালস তাই নিলামে চড়া দামেই কিনেছিল বেন স্টোকসকে। তবে সাড়ে ১২ কোটি রুপির ইংলিশ এই তারকাকে শেষ পর্যন্ত দলটি পাবে কি না, সেটি নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। আইপিএলের শুরুর দিকে বেন স্টোকসের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ইংলিশ অলরাউন্ডার এখন নিউজিল্যান্ডে রয়েছেন অসুস্থ বাবার পাশে। ব্রেইন ক্যানসারে আক্রান্ত বাবার অসুস্থতার খবর শুনে গত মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে সরে যান স্টোকস। অসুস্থ বাবাকে রেখে হঠাৎ আইপিএল খেলতে যাওয়ার সিদ্ধান্তও নিশ্চয়ই নেবেন না স্টোকস। সেক্ষেত্রে শুধু আইপিএলের প্রথম অংশই নয়, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়তে পারেন এই অলরাউন্ডার। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএলের তেরতম আসর।
বার্সেলোনার অনুশীলনে ফিরেছেন মেসি
ক্রীড়া প্রতিবেদক
বার্সেলোনার অনুশীলন কমপ্লেক্স সেন্ট হুয়ান দেস্পিতে ফিরেছেন লিওনেল মেসি। খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা। সোমবার সেশনের দেড়ঘণ্টা আগে তিনি পৌঁছান।
তার একদিন আগে পিসিআর টেস্ট করান তিনি। ক্যাম্প ন্যু’র নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে প্রথমবারের মতো অনুশীলন করতে প্রস্তুত আর্জেন্টাইন ফরোয়ার্ড। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দুইদিন আগে আরেকটি মৌসুম বার্সায় থাকার ঘোষণা দেন মেসি। আগামী মৌসুমের অভিযানের জন্য সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ম্যানসিটিতে করোনার হানা
ক্রীড়া প্রতিবেদক
প্রিমিয়ার লিগ শুরুর প্রাক্কালে দুঃসংবাদ ম্যানচেস্টার সিটি শিবিরে। কাবের দুই ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মিডফিল্ডার রিয়াদ মাহরেজ এবং ডিফেন্ডার এমেরিক লাপোর্তের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে এক অফিসিয়াল বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেই বিবৃতিতে জানানো হয়েছে, দুইজনের কারো মধ্যেই কোনো উপসর্গ দেখা যায়নি। আর এই মুহূর্তে নিয়ম মেনে কোয়ারেন্টাইনে আছেন তারা। বিবৃতিতে বলা হয়েছে, ‘কাবের করোনা টেস্টে রিয়াদ মাহরেজ এবং এমেরিক লাপোর্তের রিপোর্ট পজিটিভ এসেছে। দুইজনই এখনো প্রিমিয়ার লিগ এবং বৃটিশ সরকারের দেওয়া করোনা প্রোটোকল মেনে সেলফ আইসোলেশন মেনে চলছেন।’
এবার দিল্লী ক্যাপিটালস শিবিরে করোনার হানা
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দিল্লী ক্যাপিটালসের সহকারী ফিজিও। গত রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিটি। ইতোমধ্যে ফিজিওকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং তিনি দলের কোনো সদস্যের সঙ্গে সংযোগে নেই বলে নিশ্চিত করেছে দ্য দিল্লী ক্যাপিটালস। তবে করোনা আক্রান্ত ফিজিও’র নাম প্রকাশ করা হয়নি। কাবটির ফিজিও স্বতন্ত্রভাবে এই সপ্তাহের শুরুতে আইপিএলের এবারের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। তার আগে তিনি দু’বার করোনা টেস্ট করান এবং দু’বারের ফলাফল নেগেটিভ আসে। তবে তৃতীয়বারের ফল আসে পজিটিভ। দ্য ক্যাপিটালস আইপিএলের তৃতীয় দল, যাদের শিবিরে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেল। এর আগে সংযুক্ত আরব আমিরাত সফরের আগে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের ক্যাম্পেও হানা দিয়েছিল কোভিড-১৯। এবারের আসরে দিল্লী তাদের প্রথম ম্যাচ খেলবে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে। ম্যাচটি হবে ২০ সেপ্টেম্বর, দুবাইয়ে।
বাজে পারফরম্যান্সের কৈফিয়ত দিতে হবে মিসবাহকে
ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ড সফরে বাজে পারফরম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে জবাবদিহি করতে হবে মিসবাহ-উল-হককে। পিসিবির চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা মিসবাহকে কারণ ব্যাখ্যা করতে হবে এবং জানাতে হবে দল নিয়ে ভবিষ্যৎ ভাবনা।
সম্প্রতি ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরে ফিরেছে পাকিস্তান, টি-টোয়েন্টি সিরিজে ড্র করেছে পিছিয়ে থাকার পর। ম্যাচের ফলে অবশ্য পুরোটা ফুটে উঠছে না, যতটা বাজে ছিল পাকিস্তানের পারফরম্যান্স। সিরিজের প্রথম টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত তিন উইকেটে হেরে যায় পাকিস্তান। দ্বিতীয় টেস্ট ড্র হয় বৃষ্টিতে। শেষ টেস্টে ফলো অনে পড়লেও বৃষ্টি আশীর্বাদ হয়ে আসে সফরকারীদের জন্য। ড্রয়ে সমাপ্ত হয় সেই ম্যাচও। গত মে পর্যন্ত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা পাকিস্তান এই সংস্করণেও ইংল্যান্ড সফরে করতে পারেনি প্রত্যাশিত পারফরম্যান্স। সফরজুড়ে মিসবাহর সমালোচনাও হয়েছে প্রচুর। সাবেক এই অধিনায়ককে একই সঙ্গে প্রধান কোচ ও প্রধান নির্বাচকদের মতো দুটি গুরু দায়িত্ব দেওয়া নিয়ে পুরোনো প্রশ্ন আবার তুলেছেন পাকিস্তানের সাবেকরা।











































