Home আঞ্চলিক মা-ভাই-বোন আমার জমি অবৈধভাবে দখল করেছে: পপি

মা-ভাই-বোন আমার জমি অবৈধভাবে দখল করেছে: পপি

81

স্টাফ রিপোর্টার।।

মা-ভাই-বোনই আমার জমি অবৈধভাবে দখল করে আছে বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র নায়িকা পপি। তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেন তিনি।


আর এসব বিষয় নিয়ে পপি থানায় সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা থানায় এ সাধারণ ডায়েরি করার কথা সময় সংবাদকে জানিয়েছেন তিনি।

একই সঙ্গে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকারও করেছেন পপি। অভিযোগ করেছেন তার মা-বোন ও ভাইসহ অন্যরা তার জমি অবৈধভাবে ভোগ দখল করে আছেন।

ডায়েরিতে পপি উল্লেখ করেন, খুলনার ইব্রাহিম মিয়া রোডে ৬ কাঠা জায়গা ও ১০ ফিট রাস্তার ক্রয় সূত্রে মালিক তিনি। তবে ফিরোজ পারভীন (পপির বোন), মিয়া মুরাদ হোসেন (পপির ভাই), মিয়া আরাফাত হোসেন সামির (পপির ভাই), মরিয়ম বেগম (পপির মা) এবং শৈশব রায় তার জায়গা জোরপূর্বক দখল করে রেখেছেন।

জিডিতে তিনি আরও উল্লেখ করেন, রাস্তা ছেড়ে দেয়ার জন্য একাধিকবার বললেও তারা জীবননাশের হুমকি দেয়। বিভিন্ন লোকের মাধ্যমে তারা ওই জায়গা দখলে নেয়ার জন্য পাঁয়তারা করে আসছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

বিভিন্ন সংবাদমাধ্যমে জোরপূর্বক জমি দখলের অভিযোগ নিয়ে চিত্র নায়িকা পপি বলেন, ‘২০০৮ সালে একটা সম্পত্তি আমি আমার বাবার কাছ থেকে ক্রয় করেছিলাম। আমি সেই জমি সাব কেবলা রেজিস্ট্রি করেছিলাম। যেটা আমার বাবা আমাকে হেবা করে দেন নাই বা দানপত্র করে দেন নাই। আমি বাবার কাছ থেকে কিনেছি। আমি আমার ফ্যামিলির কিছু কিছু সম্পত্তি কিনে রেখেছি, পরিবারের মান সম্মান রক্ষার্থে। জমিদার বাড়ির জমি বাইরে বিক্রি করে দিবে, আমাদের বাড়ির সামনে অন্য লোকেরা বাড়ি করবে, এই সস্তা কিছু ইমোশনের মধ্যে আমি বন্দি ছিলাম। আমি এখন বলব, এটা আমার ব্যাড ইনভেস্টমেন্ট ছিল। তো, আমি ভুল করেছি। ৩০ বছর আগে আমি যে জমি কিনেছি, সেটা আজও পর্যন্ত আমি ভোগ দখল করতে পারি না।’

জমি ক্রয়ের ব্যাপারে তিনি বলেন, ‘আমার বাবার কাছ থেকে যে জমি আমি কিনেছি ২০০৮ সালে, পুরো জমির ১১ কাটার মধ্যে ৬ কাঠা আমি কিনে নিয়েছি। যেটার পিছনে আমার পিছনের অংশ কিনেছিলাম, পেছনের অংশে যাওয়ার জন্য আমি রাস্তাসহ জমি কিনেছি। ১০ আমি ৬ কাঠা জায়গা কিনেছি। যেটা আজও পর্যন্ত ওই রাস্তা দিয়ে আমার জমিতে পৌঁছাতে পারিনি। ভোগ দখল করতে পারিনি। আমার মা অলরেডি এত বছর ভোগ দখল করেছে এবং ভাড়া দিয়ে এসেছি। নিজের জমি পেতে চাওয়াটা কি আমার অন্যায়, এটা তো আমার হক।’

হুমকির বিষয়ে তিনি বলেন, ‘সেদিন (৪ ফেব্রুয়ারি) জমির ব্যাপারে আমি কথাও বলিনি, জমিও নিতেও যাইনি। নিজেদের কথায় নিজেরাই মিথ্যা ধরা পড়েছে। চারজন ব্যাক্তি নিয়ে কখনও জমি দখলে যাওয়া যায় না। ওইদিন ওয়াসা আমাকে কল করেছিল, শুনানির জন্য, যার কাছ থেকে আমি জায়গা কিনেছি, তিনি আমার নামে ওয়াসার কাগজটা করে দিয়েছিলেন, কিন্তু ওনারা (পপির মা বোন) ওয়াসার অভিযোগ করেন আমি আমার চাচীর স্বাক্ষর নকল করে ওয়াসার কাগজ করিয়ে নিয়েছি। এই অভিযোগের ব্যাপারে শুনানির জন্যই ওয়াসা ডেকেছিল। সেজন্য সেদিন ওখানে যাওয়া। জায়গাটা কার নামে সেটা সরেজমিনে দেখার জন্য ওয়াসা আমাকে ডেকেছিলো। কিন্তু তারা তো অবৈধভাবে দখল করে আছে, তাই তারা এটা বলে বেড়িয়েছি আমি জমি দখল করতে গিয়েছি। তারাতো অবৈধভাবে একটা জমি অবৈধভাবে দখল করে আছে, বাকি সারাজীবন তারা ভোগ দখল করা। এজন্যই তারা এসব অভিযোগ করেছে। তারা মনে করেছে আমি পালিয়ে যাবে। কিন্তু সত্য সত্য। আমার দলিল আছে, খাজনা করা দলিল আছে। বেআইনিভাবে তারা দখল করে আছে। আমি কারও জমি দখল করতে যাইনি। আমার মা মিথ্যা কথা বলেছে। আমার জায়গা আমার বুঝে পাওয়াটা আমার হক। এটা কোন অন্যায় না। ব্যক্তিগতভাবে আমি গত কয়েক বছর আড়ালে থেকেছি, আমি আমার মতো জীবন কাটাতে চেয়েছি, এটাও কোনো অন্যায় না। তারা আমার ব্যক্তিগত জীবন নিয়েও মিথ্যা কথা ছড়িয়েছে।’