স্পোর্টস ডেস্ক
কার্লোস আলকারাসকে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো থেকে ধারে দলে টেনেছে এভারটন। চলতি মৌসুমের বাকি সময়ের জন্য ২২ বছর বয়সী এই আর্জেন্টাইনকে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে এমনটি নিশ্চিত করেছে এভারটন। তবে চুক্তিতে এই মিডফিল্ডারকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগও থাকছে।
এর আগে স্বদেশের রেসিং ক্লাবের যুব দল থেকে ১৭ বছর বয়সে সিনিয়র ফুটবলে পা রাখেন আলকারাস। ২০২২ সালে দলকে আর্জেন্টাইন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের ভূমিকা রাখেন তিনি, বোকা জুনিয়র্সের বিপক্ষে ফাইনালে জয়সূচক গোল করেন। পরের মৌসুমে পাড়ি জমান ইউরোপে, যোগ দেন সাউথ্যাম্পটনে।
সেখানে কিছুদিন কাটিয়ে ধারে যোগ দেন সিরি আর দল জুভেন্টাসে। পরে সেখান থেকেই গত বছর অগাস্টে নাম লেখান ফ্লামেঙ্গোতে।
তবে ছয় মাস না যেতেই আবার ইউরোপের ফুটবলে ফিরলেন ফ্লামেঙ্গোর হয়ে ১৯ ম্যাচে তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করা আলকারাস।











































