Home আঞ্চলিক অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারী আটক : পুলিশ দিলো মানবপাঁচার আইনে মামলা

অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারী আটক : পুলিশ দিলো মানবপাঁচার আইনে মামলা

158


স্টাফ রিপোর্টার।।
নগরীর স্যার ইকবাল রোডের আরাফাত ইন্টান্যাশনাল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ৫ নারীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। কিন্তু মানবপাচার আইনে মামলা দিয়ে অোদালতে প্রেরণের অভিযোগ। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।


সোমবার দুপুরে তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করেন। আদালতের বিচারক অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।


আসামিরা হলেন খুলনা জেলার দিঘলিয়া থানার ফরমাইশখানা দেবনগর গ্রামের নুর মোহাম্মদের মেয়ে ফারজানা বেগম (৩৫), সোনাডাঙ্গা ২নং আবাসিকের ১০নং রোডের বাসিন্দা শেখ আব্দুল মোতালেব এর মেয়ে সোনিয়া আক্তার (৩২), বটিয়াঘাটা কল্যানশ্রী, সুরখালী গ্রামের আতিয়ার রহমানের মেয়ে রহিমা খাতুন (২২), সোনাডাঙ্গা তেঁতুলতলার মোড়ের তরিকুল মোল্যার মেয়ে ফাতেমা খাতুন (২১) ও নিরালা আবাসিক এলাকার রোড নং-১৪ এর নুর ইসলাম শেখের ছেলে রিয়া খাতুন (১৯)।


মামলার বিবরণে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্যার ইকবাল রোডের আরাফাত ইন্টান্যাশনাল আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন সদর থানার এসআই মো. মাহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। এসময় আবাসিক হোটেল পরিচালনার আড়ালে বিভিন্ন স্থান থেকে এনে হোটেলের মালিক এবং ম্যানেজারগণ পতিতালয় পরিচালনা করার সময় ৫ নারীকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে হোটেলের মালিক ও ম্যানেজার পালিয়ে যায়। এ ঘটনায় এসআই মো. মাহিদুল ইসলাম বাদী হয়ে খুলনা সদর থানায় ৫জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩/৪ জননের বিরুদ্ধে ২০১২ সালের মানবপাঁচার প্রতিরোধ ও দমন আইন এর ১২/১৩ ধারায় মামলা দায়ের করেন যার নং-২৪।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬  

নগরীর খালিশপুর থানাধিন বাস্তহারা ও বিআইডিসি রোড, আড়ংঘাটা থানাধিন তেলিগাতী বুচিতলা এবং দৌলতপুর থানাধিন দৌলতপুর বাজার এলাকায়  অভিযান চালিয়ে  ১০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ও ১১ লিটার চোলাই মদসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কেএমপি পুলিশ। গত ২৪ ঘন্টার অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন নগরীর খালিশপুর বাস্তহারা কলোনীর মো. জাফর খন্দকারের ছেলে রবিউল খন্দকার (২০), নয়াবাটির সামছু মোল্লা ওরফে লিয়াকতের ছেলে আলামিন মোল্লা (২৮), আলমনগরের মো. নজরুল হাওলাদারের ছেলে পারভেজ (৩০), আড়ংঘাটা তেলিগাতী বুচিতলার মৃত. মুন্সি আব্দুল মালেকের ছেলে মুন্সি জামিরুল (৫৪), দৌলতপুর দেয়ানা মধ্যপাড়ার বারিক হাওলাদারের ছেলে পিন্টু হাওলাদার (৪০) ও দৌলতপুর  কুলিবাগান এলাকার মো. রিয়াজউদ্দিন শেখের ছেলে মোঃ খোকন (৪২)।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বাস্তহারা, বিআইডিসি রোড, তেলিগাতী ও দৌলতপুর বাজারে অভিযান পরিচালনা করে খালিশপুর, আড়ংঘাটা ও দৌলতপুর থানা পুলিশ। এসময় বাস্তহারা এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ রবিউল খন্দকার ও আলামিন মোল্লাকে, বিআইডিসি রোড থেকে ১০ পিস ইয়াবাসহ পারভেজকে, তেলিগাতী বুচিতলা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মুন্সি জামিরুলকে এবং দৌলতপুর বাজার থেকে ১১ লিটার চোলাই মদসহ পিন্টু হাওলাদার ও মো. খোকনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।