নরসুন্দর প্রভাশ শীলের পেশার অর্ধশত বছর পার
কয়রা প্রতিনিধি
চুল ও দাড়ি কেটে মানুষকে আকর্ষনীয় সুন্দর করাই যাদের পেশা তারাই হলেন নরসুন্দর। তবে তাদেরকে নরসুন্দর হিসেবে সবাই না চিনলেও নাপিত হিসেবে কিন্তু চিনে। মানুষ স্বভাবগত সুন্দরের পুজারী আর মানুষের চুল দাড়িই তার সৌন্দর্য বহন করে এমনকি তার ব্যক্তিত্বও ফুটিয়ে তোলে।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে গিয়া আশ্রয় নিছিলাম। যুদ্ধের পর দেশে আইসা পূর্বপুরষদের পেশা হিসেবে নরসুন্দরের কাজ শুরু করি। শুরুতেই ৩০(ত্রিশ) পয়সা চুল কাটা, ২০ পয়সায় সেভিংয়ের কাজ করতাম। বর্তমানে ৪০ টাকায় চুল কাটছি ও ২০ টাকায় সেভিং করছি। এতে করে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা আয় করতে পারি। দীর্ঘ ৫১ বছর ধরে এভাবে নরসুন্দরের কাজ করে সংসার চালানোর কথা জানাচ্ছিলেন কয়রা উপজেলার বাগালী গ্রামের নরসুন্দর পরমানিক প্রভাশ চন্দ্র শীল।
সরেজমিনে গিয়ে দেখা গেছে সোমবার উপজেলার হোগলা বাজারে চান্নিঘরের পাশে খোলা আকাশের নিচে, চারদিকে ফাঁকা, নেই দামি কোনো চেয়ার-টেবিল, নেই কোন আয়না আধুনিক সরঞ্জাম। হাতে আছে শুধু খুর আর কাঁচি। আর এভাবেই ৫১ বছর ধরে করছেন নরসুন্দরের কাজ। অনেক আগেই পরিচিতি লাভ করেছেন গরিবের নরসুন্দর(নাপিত) হিসেবে।
আধুনিক সভ্যতার ক্রমবির্তনের ফলে আজ আমাদের দৈনন্দিন জীবনের গতিধারায় এসছে পরিবর্তন, লেগেছে আধুনিতার ছোঁয়া। আধুনিক সভ্যতায় গড়ে উঠেছে আধুনিক মানের সেলুন। কদর বেশি হওয়ায় অনেকেই ঝুঁকছেন সেসব সেলুনের দিকে।
তবে প্রতিবেদকের প্রশ্নের জবাবে প্রভাস শীল বলেন, এখনকার সেলুনে নাপিতরা যে চুল কাটে তা সমাজে চলে না। যুবকেরা চুল কাটে তাদের বিলাসিতা। এখন ছেলেরা যে চুল কাটে তা অসামাজিক যা সমাজে উঠা যায় না। দেখি মাথার দুই পাশ এখানে ওখানে দিয়ে এড়ে দাগান দাগাই দেয় আর চুল কাটে তা ঘ্যাচ কাটা। এটা কোন ভদ্রলোকের কাজ না। এরকম তো দাগাতাম আগে হাটে যে (পকেটমার) চুরি করত তাকে ধরে নিয়ে আসত, আর বলত শাস্তি স্বরুপ এর মাথার চুল কেটে
সোমবার দুপুরে হোগলা হাটে চান্নির পাশে দাঁড়িয়েই কথা হচ্ছিল প্রভাশ শীলের সাথে। বয়স ৬৬ ছুয়েছে, শরিরে আগের মত তাগত নেই। কিন্তু তাঁর একদিনও জিরানোর উপায় নেই। পেশায় তিনি নরসুন্দর। আথিক সংকটের কারনে পড়াশোনা হয়নি। ১০ বছর বয়স থেকেই দারিদ্রতার জন্য বেছে নিয়েছিলেন নরসুন্দরের কাজ। ভারত থেকে দেশে ফিরে এসে পরিবারের অস্বচ্ছলতার কারনে কিশোর বয়সেই নেমে পড়েন বাস্তবতার জগতে। পাইকগাছায় একটা সেলুনের দোকানে পেটে ভাতে কাজ করতেন। তিনি বলেন, চেয়ারে হাতে পাইনি তখন ইটের উপর ভর দিয়ে চুল কাটতাম। ২ বছর কাজ শেখা শেষে বাড়ী চলে আসলাম। এরপরেই নিজে নাপিতের কাজ করার উদ্যেশ্যে সাতক্ষীরার খলিশখালি থেকে ১৫ টাকা দিয়ে কেউচি, ১০ টাকা দিয়ে লোহার খুর ২ টাকা দিয়ে ব্রাশ আটানা দিয়ে হাবিব সাবান, দেড় টাকা দিয়ে আয়না, ১ টাকার ৪ খানা ব্লেড, ফিটকিরির সাথে পানি রাখার জন্য একটা মাটির ঘট কিনে আনি।
১৯৭৫ সালে প্রথমে এই হোগলার হাটে নাপিতের কাজ শুরু করি। তখন তো বসার জন্য চেয়ার ছিল না তাই প্রতি হাটে মাটি দিয়ে পুতুলের মত ডিবি তৈরি করে তার উপর একটা কাপড় বিছিয়ে দিতাম। সেই মাটির ডিবির উপর বসিয়ে চুল কাটতাম। সে সময় সাপ্তাহিক বাজার গুলোতে যেতাম নিজের নরসুন্দরের কাজ করতে। বাড়ি থেকে আজানের আগে বের হতাম। পরিস্কার হওয়ার সাথে সাথে চুল কাটা শুরু করতাম তখন দুপুরের খাওয়ার সময় পেতাম না। কাজের চাপে কোনো কোনো দিন রাতে বাড়ি গিয়েই খাবার খেতে হতো। সন্ধ্যা ঘোর হবে তার পরেও হাতের আন্দাজে অন্ধকারে ৩ থেকে ৪ জনের চুল কেটে তারপর কাজ ছাড়তে হত। তারপরও মানুষ ছাড়ত না। তবে সেই সময়ে আয় রোজগারও ভাল হতো। পরিবার নিয়ে সুখে ছিলেন। কিন্তু বর্তমান ভাটা পড়েছে তার ব্যবসায়। ফলে অনেক সময় পরিবারের খরচ মেটাতে পড়তে হয় বিপাকে।
সংসারের কথা বলতে বলতে জীবনের নানা হিসাব-নিকাশের আলাপ তোলেন প্রভাশ পরমানিক। তাঁদের জীবনটাই তো অঙ্কনির্ভর। লবন-ভাত জোগানের হিসাব কসতে কসতে জীবন পার করেন, তবু পরের দিন পাতে কী পড়বে, তা নিয়ে হিসাব মেলানো কঠিন হয়। অনেক সময় নিজেকে সঁপে দেন ভাগ্যের হাতে। ভীষণ হতাশা নিয়ে জানান, খাওয়াই চলে না, আবার জায়গা বা দোকান নেব কি করে? তারপর না চললেও তো চালাইতে হয়। জীবন মানে তো কষ্ট এখন আর কোনো ভাল লাগা, খারাপ লাগা নেই। এ জনমে আর ভাল থাকা হবে না। গরিব মানুষির জীবন বোঝেন তো। অর্থ সম্পদ , টাকা পয়সা না থাকলে মানষির মধ্যে গণ্য হয় না। গরিব মানুষির জীবন আর তিতপুঁটি সমান। যা সৃষ্টিকর্তা করবে, তা-ই হবে। কপালের ওপর তো কারও হাত নেই।
একই সাথে কাজ করে নেমাই পরমানিক বলেন, এখন হাটে আর আগের মত সারাদিন কাজ হয় না। বিশেষ করে বিকেলের পর আর কাজ করা যায় না। আয় কমে গেছে । পরিচিত মানুষেরাই এখন বেশি আসেন। তারপরও কাষ্টমার কম হয় আধুনিক যুগ সবখানেই বিলাসিকা। সবাই এখন ভাল সেলুনে যায় মানুষ এখন খোলা জায়গায় চুল কাটতে চায় না।
বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ বলেন, কালের বিবর্তনে পিঁড়িতে বসে চুল কাটার দৃশ্য তেমন একটা চোখে পড়ে না, তবে একটা সময় ছিল বাবার হাত ধরে এই হোগলার হাটে এসে চুল কাটার আনন্দ ছিল আলাদা। আগে ছিল স্কয়ার ছাট, বপ ছাট ও গোল ফ্যাশন, বাবরী ছাট আর এখন ইউ ছাট, ভি ছাট সহ অনেক রকমের অসামাজিক ছাট । এসব চুলের ছাট থেকে বেরিয়ে আসতে হলে অভিভাবকদের তার সন্তানের প্রতি সচেতন হবে।
এ সকল নাপতিদের কাছে চুল কাটতে আসা আনছার মোড়ল জানান, আমরা দীর্ঘদিন ধরেই এখানে চুল কাটাই। যদিও বর্তমানে অনেক আধুনিক সেলুন আছে কিন্তু ওখানে চুল কাটা আমাদের সাধ ও সাধ্যের বাইরে, তাই সাশ্রয়ী এই নাপিতের কাছেই চুল কাটতে আসি।
পিরোজপুরে দুর্বৃত্তের আগুনে পুড়লো ঘরসহ গবাদিপশু
পিরোজপুর প্রতিনিধি
সোমবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার শংকরপাশা গ্রামের বশির আহমেদের বাড়ির গোয়ালঘর ও খরকুঠো রাখার মেই একসাথে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তাদের গোয়াল ঘর, খরকুঠো রাখার মেই, ছাগল দগ্ধ সহ ৫টি গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় পিরোজপুর সদর উপজেলার ৭নং শংকরপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাওলাদার বাড়ীর বাসিন্দা মোঃ বশির আহমেদ এর গোয়ালঘর ও খরকুঠোর মেই একসাথে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অজ্ঞাত দুর্বৃত্তদের দেয়া আগুনে গোয়াল ঘর, নারা রাখার মেই, একটি ছাগলের এক অংশ পুড়া সহ অন্যান্য গবাদি পশু ক্ষতিগ্রস্থ হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অন্যদিকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এতে প্রায় ৪/৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে জানিয়েছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত জাতীয় পার্টি (এরশাদ) জেলা শাখার সদস্য সচিব মোঃ বশির আহম্মেদ হাওলাদার বলেন, আমার সাথে রাজনৈতিক ও স্থানীয় কিছু লোক জনের সাথে ঝামেলা থাকলেও এ ধরণের কাজ হয়েছে বলে আমার কাছে মনে হয় না। কে বা কারা আমাদের এভাবে ক্ষতি করলো তা জানি না।
জাতীয় পার্টির পৌর কমিটির আহবায়ক মনিরুজ্জামান মাসুম শেখ সরেজমিন ঘটনাস্থল বলেন, এটি খুবই ন্যক্কারজনক ঘটনা। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সুপারিশ করছি। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্থ গবাদি পশুর চিকিৎসা প্রদান করেছেন উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালের চিকিৎসক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস সোবাহান বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি।। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দর্শনাস্থ কেরু উচ্চ বিদ্যালয়ের ৫৩ তম সাংস্কৃতিক প্রতিযোগিতা
দামুড়হুদা প্রতিনিধি
কেরু উচ্চ বিদ্যালয়ের আযোজনে ৫৩ তম দু’দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় স্কুল প্রাঙ্গণে প্রথম দিন অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরুজ ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মিণী মিসেস ফারজানা সিদ্দিকা রুবা।এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেরুজ ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান এফসিএমএ।প্রধান অতিথি তার বক্তব্যে মিসেস ফারজানা সিদ্দিকা রুবা বলেন,লেখা পড়ার পাশাপাশি সাংস্কৃতিককে প্রাধান্য দিতে হবে।
কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মাণ কাজ ফের শুরু
কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শাকবাড়িয়া খালের দু’ পাড়ের দখলকৃত অবৈধ স্থাপনা ছাত্র-জনতার যৌথ প্রচেষ্টায় উচ্ছেদের পর সেতু নির্মানের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ফলে দির্ঘদিন হাজার হাজার সুবিধা বঞ্চিত মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
জানা গেছে, উপজেলার মহারাজপুর ইউনিয়নের শাকবাড়িয়া খালের দু’ পারের অবৈধ স্থাপনা সরাতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এসএ-জেডটি জেভি’ সেতু নির্মান প্রকল্পের কাজ বন্ধ করে চলে যায়। প্রায় ২ বছর ধরে জায়গা দখলমুক্ত করার চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা এই সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে প্রশাসনের নির্দেশে খালের দক্ষিন পাশের অবৈধ স্থাপনা সরানো হলেও উত্তর পাশের স্থাপনা থেকে যায়। এমতাবস্থায় ৬ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্থানীয় জনগনকে সাথে নিয়ে উত্তর পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। উচ্ছেদের পর ঠিকাদারী প্রতিষ্ঠান সেতু নির্মান কাজ শুরু করেছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, শাকবাড়িয়া খালের উপর এই সেতুটি এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০০৯ সালে প্রলয়নকারী ঘূর্ণিঝড় আইলার আঘাতে সেতুটি ভেঙে যায়। যার ফলে কয়রা সদর হতে মহারাজপুর, মহেশ্বরীপুর ও বাগালীও আমাদী ইউনিয়নের জনসাধারনের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এবং যানবাহন চলা-চল বন্ধ হয়ে যায়। ব্রিজটির গুরত্ব বিবেচনা করে ২০২২ সালের ৩ আগস্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে ৩৬ মিটার আরসিসি গার্ডার সেতুর নির্মাণ কাজের জন্য ‘এসএ-জেডটি জেভি’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়। কাজটি শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে। কিন্তু শাকবাড়িয়া খালের দু’পাড়ে দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় কাজ শুরু করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। ফ্যাসিস্টদের দোসররা সেখানে দোকানপাট ও পাকা স্থাপনা গড়ে তুলে দখলে রেখেছিল। যার কারনে সেতুর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে অভিযোগ করেও কোনো সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখে চলে যায়। ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মিরাজ হোসেন বলেন, সেতুর দু’পারে অবৈধ স্থাপনা থাকায় যথা সময়ে কাজ শুরু করা যায়নি। অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় আমরা কাজ শুরু করে দিয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী বলেন,শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মিত না হওয়ায় চায ইউনিয়নের মানুষ দির্ঘদিন চরম ভোগান্তিতে রয়েছে। কয়রা উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ দারুল হুদা জানান, শাকবাড়িয়া খালের দু’ পারের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় কাজ শুরু করা যায়নি। এখন উচ্ছেদ হয়েছে সে জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করেছে।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, সেতুর দু’পারের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ঠিকাদারী প্রতিষ্ঠানে কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে শেষ সেতু নির্মান কাজ শেষ হবে।
কাটাখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রুপকার, বিএনপি’র প্রতিষ্টাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে পিলজংগ ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান রবিবার (১৯ জানুয়ারী) রাত ৯টায় কাটাখালীস্থ বিএনপি’র আঞ্চলিক কাযালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা, ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব এস এম খলিলুর রহমান এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা মোদাচ্ছের মল্লিক, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ ফরহাদ হোসেন জুয়েল, মোস্তফা কামাল হারুন, বিএনপি নেতা জব্বার মল্লিক, মল্লিক রেজাউল কবির রেজো, শ্রমিকদল নেতা মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান, সরদার জাকির হোসেন, মল্লিক আনিছুর রহমান, মোঃ সেলিম শেখ, মোঃ জয়নাল শেখ, জামাল মোল্লা, রাসেল শেখ, সোবহান গাজি, আমিরুল মোল্লা, ওর্য়াড বিএনপি নেতা মোঃ হেলাল শেখ ও ছাত্রদল নেতা মাহামুদুল হাসান প্রমুখ। দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা মোঃ সাজ্জাদ হুসাইন।
ফকিরহাটে মাছ চুরি ও সবজি ক্ষেত কেটে ব্যপক ক্ষতি
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের ভবনা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকেরা একজন অসহায় ঘের মালিকের ঘের হতে মাছ চুরি ও ঘেরের ভেড়ীবাঁধের উপর রোপনকৃত কলাগাছ সহ বিভিন্ন প্রজাতির সবজি ক্ষেত কর্তন করে ফসলের ব্যপক ক্ষতি সাধন করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ জানুয়ারী) সন্ধ্যার পরে।
ভুক্তভোগী ভবনা গ্রামের মরহুম আমজার শেখ এর পুত্র মোঃ হান্নান শেখ, অভিযোগ করে বলেন, তিনি তার রেকর্ডীয় ও ভোগদলীয় জমিতে মাছের ঘের কেটে সেখানে দীঘদিন যাবৎ মাছ চাষ ও ঘেরের ভেড়ীবাঁধের উপর কলাগাছ ও বিভিন্ন প্রজাতির সবজি চাষ করে আসছিলেন। ঘটনার দিন শনিবার সন্ধ্যার পরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকেরা ঘের থেকে মাছ চুরি ও ভেড়ীবাঁধের উপর রোপনকৃত সবজি ক্ষেত কর্তন করে পালিয়ে যায়। এতে তার প্রায় ২লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়েছে। এরির্পোট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নী।
ডুমুরিয়ায় আদালতের আইনকে উপেক্ষা করে জমি জবর দখলের চেষ্টা
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বামুন্দিয়া গ্রামের শাহজাহান ফকির নামে এক অসহায় কৃষকের যুগ যুগ ধরে ভোগ দখলে থাকা সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে একই এলাকার স্থানীয় সন্ত্রাসী পেটুয়াবাহিনীর গডফাদার হাসান ফকির, কামাল ফকির, জাহাঙ্গীর হুসাইন লিটন ফকির গংদের বিরুদ্ধে।
সরেজমিন তথ্য সূত্রে ও মামলার আরজি সূত্রে জানা যায়, উপজেলার বামুন্দিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা শাহজাহান ফকির নামে এক অসহায় কৃষকের যুগ যুগ ধরে ভোগ দখলে থাকা সম্পত্তি বহিরাগত সন্ত্রাসী পেটুয়া বাহিনীর দ্বারা জবরদখলের পাঁয়তারা করছেন।
ভুক্তভোগী শাহজাহান ফকির প্রতিবেদককে বলেন, প্রভাবশালী ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনীর গডফাদার হাসান ফকির ক্ষমতাধর একটি মহলকে সুকৌশলে কব্জা করে তাদের সাথে বিভিন্ন দেনদরবার করে যুগ যুগ ধরে ভোগ দখলে থাকা আমার সম্পত্তি জবর দখলের পাঁয়তারা করছে। এমনকি সন্ত্রাসের এই গডফাদার হাসান ফকির, কামাল ফকির,জাহাঙ্গীর হুসাইন লিটন গংরা তাদের পেটুয়া বাহিনী দ্বারা আদালতকে অমান্য করে আমার ভোগদখলে থাকা জমি জবর দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।
শাহজাহান ফকির আরোও বলেন, আমি বিদ্যমান এই বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান, থানা প্রশাসন সহ বিভিন্ন মহলে গিয়েও সঠিক বিচার পাইনী,এখন আমি এবং আমার পরিবার প্রতিনিয়ত সন্ত্রাসী বাহিনীর গডফাদার এই হাসান ফকির গংদের তান্ডবের ভয়ে মানবেতর জীবন যাপন করছি।তার রয়েছে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী। এ সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী দিয়ে জমি দখল,হুমকী-,ধামকী, মারধোর,মিথ্যা মামলা দিয়ে হয়রানী, এমনকি স্থানীয় অনেকেই হাসান ফকির গংদের লাঞ্চিতের স্বীকার হয়ে থাকে। এসব সন্ত্রাসী বাহিনীর বলয় তৈরি করে পরিচালনা করেন বিভিন্ন সিন্ডিকেট, তাদের ভয়ে স্থানীয় অনেকেই এলাকা ছেড়েছেন।দায়িত্বশীল সূত্রে আরো জানা যায়, পৈত্রিকসূত্রেপ্রাপ্ত বামুন্দিয়া মৌজায় বিআরএস ৪৪২ ও ৪৪৩ নং খতিয়ানে ৮৮৬ নং দাগে ৭ শতক জমি যুগ যুগ ধরে ভোগদখল করে আসছেন ভুক্তভোগী অসহায় কৃষক শাহজাহান ফকির । তবে হঠাৎ করেই এ জমির দাবি করছেন হাসান ফকির, কামাল ফকির,জাহাঙ্গীর হুসাইন লিটন গংরা। এ নিয়েই চলছে পাল্টাপাল্টি দখলের পাঁয়তারা।
শাহজাহান ফকির জানান, আমাদের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত খুলনা মামলা নং- ২৮৯০/২৪, ১৪৪/১৪৫ এ নিষেধাজ্ঞা থাকার পরেও, উচ্চ আদালতের রায় কে অবমাননা করে প্রভাবশালী সন্ত্রাসী পেটুয়াবাহিনীর কমান্ডার হাসান ফকির গংরা বার বার জমি জবর দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।বিষয়টি নিয়ে একাধিক বার অভিযোগ করা হয়েছে,অভিযোগের ভিত্তিতে দু’পক্ষ বসে কোন সিন্ধান্ত নেওয়া হলে সেটা অবমাননা করে লঙ্ঘন করে বার বার দখলের চেষ্টা করেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে,সন্ত্রাসী হাসান ফকির গংদের মুঠো ফোন বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ
মোংলা প্রতিনিধি
রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণাদী বিতরণ করা হচ্ছে। সোমবার সকালে বাগেরহাটের রামপালের ‘হুড়কা ঝলমলিয়া শেফালিয়া মাধ্যমিক বিদ্যালয়’র ৬০ শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, পানির বোতল ও ছাতা।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, রামপাল মৈত্রী লেডিস ক্লাবের প্রেসিডেন্ট অর্চনা পূজারী, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড’র জেনারেল ম্যানেজার (মানবসম্পদ বিভাগ) মঙ্গলা হারিন্দ্রান, ডেপুটি জেনারেল ম্যানেজার জি,এম তারিকুল ইসলাম, রামপাল মৈত্রী লেডিস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এন,এল নিরাজা ও নির্বাহী সদস্য আখি মনি।
‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড’র ডেপুটি জেনারেল ম্যানেজার (মানবসম্পদ বিভাগ) জি,এম তারিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত ২২শ ৫০জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণাদী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে রামপালের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে এ শিক্ষা উপকরণ সামগ্রী দেয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কারনেই অবহেলিত রামপালের নানাভাবে উন্নয়ন হচ্ছে। এ পাওয়ার প্লান্টটি স্থানীয় সমাজ উন্নয়নে অনন্য ভূমিকা পালন করে চলেছেন। আশা করছি তাদের এ উন্নয়ন কর্মকাণ্ড আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের কম্বল বিতরণ
মোংলা প্রতিনিধি
মোংলা বন্দর কর্তৃপক্ষ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। সোমবার দিনভর মোংলার বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন ও বস্তিসহ বিভিন্ন এলাকার দরিদ্র এবং পথচারীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এদিন এক হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মোংলা বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামান বলেন, বিগত বছরের তুলনায় এবারও দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। সোমবার বন্দরের বিভিন্ন দপ্তরের প্রধানেরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ শীত বস্ত্র বিতরণ করেছেন।
সরকারী ডিগ্রি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
দাকোপ প্রতিনিধি
দাকোপে সরকারী লাউডোব বাজুয়া কৈলাশগঞ্জ ডিগ্রি মহিলা কলেজের আয়োজনে দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তারুন্যের উৎস ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২০ জানুয়ারী) সকাল ১০ টায় অত্র প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গনে সরকারী লাউডোব বাজুয়া কৈলাশগঞ্জ ডিগ্রি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র জোয়ারদারের সভাপতিত্বে প্রথম দিনের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান সরোজিত কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনকুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, বিশিষ্ট সমাজসেবক তারাপদ প্রামান্য, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান, সাবেক প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র মিস্ত্রী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিরাপদ মন্ডল, সাবেক প্রভাষক বিকাশ চন্দ্র বাছাড়, সাবেক প্রভাষক বিভূতি ভূষন সরকারসহ অত্র কলেজের বর্তমান অধ্যাপক ও প্রভাষক বৃন্দ।
পিরোজপুরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে রানার কম্বল বিতরণ
পিরোজপুর প্রতিনিধি
দেশনায়ক তারেক রহমানের নির্দেশে পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানার নিজস্ব অর্থায়নে, পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ৭৫ নাম্বার উত্তর নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছন। সোমবার (২০জানুয়ারি) বিকেলে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আহসান কবির খান, সাধারণ সম্পাদক খাইরুল হাসান মারুফ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক মনির খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম স্বজল, পিরোজপুর জেলা তাতীঁ দল এর সভাপতি আলি শেখ, সদর থানা তাতীঁ দল এর আহবায়ক মোঃ মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় পিরোজপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা বলেন, আমি আমার জীবদ্দশায় পিরোজপুর পৌরবাসী খেদমতে নিজেকে নিয়োজিত রাখবো ।
পাইকগাছায় ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী শেখ, সাবেক প্রধান শিক্ষক হায়দার আলী পাড়, পাইকগাছা প্রেসক্লাবের কোষাদক্ষ এসএম বাবুল আক্তার।
উপস্থিত ছিলেন শিক্ষক কালীপদ সরকার, মোঃ আব্দুল আজিজ, ফজলুর রহমান, কামাল আহম্মেদ জেসফর নেয়াজ, সেলিম রেজা, দেবপ্রসাদ বাছাড়, মনোয়ারা খাতুন, সত্যপ্রিয় হরিপদ মন্ডল, সাইফুল ইসলাম, ইরানী খাতুন, শম্পা ব্যানার্জি।
পাইকগাছার ছিন্নমূল দুর্গত মানুষের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার ছিন্নমূল দুর্গত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে অফিসার্স ক্লাব চত্বরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিট এর উদ্যোগে চলমান শীত মৌসুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র হিসেবে পৌরসভার দুই শতাধিক ছিন্নমূল দুর্গত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এসময় উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিট অফিসার তরিকুল ইসলাম, প্রোগ্রাম অফিসার জহিরুল ইসলাম, সহকারী প্রকল্প কর্মকর্তা ইলিয়াস শাহ, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ সহ জেলা ও উপজেলা আরসিওআই বৃন্দ। শীতবস্ত্র পেয়ে ছিন্নমূল মানুষ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাইকগাছায় লটারির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় “গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ” নির্মাণ শীর্ষক প্রকল্পের টেন্ডার লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, পৌরসভা বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, ঠিকাদার সৈয়দ মিনার হোসেন, শফিয়ার রহমান, সাইফুল ইসলাম, ইউসুফ সরদার, ইয়াসিন আরাফাত, নাঈম হোসেন, মামুন আব্দুল্লাহ, আনোয়ারুল ইসলাম, কামরুল ইসলাম ও সাদ্দাম হোসেন। টেন্ডারের ১ নং প্যাকেজ গড়ইখালী ইউপির বগুলার চক বাজার হতে নাছিমা মেম্বারের বাড়ি অভিমূখে ১০০ মিটার এইচবিবি করণ রাস্তা। যার প্রাক্কলিত ব্যয় ৮৩ লক্ষ ৯০ হাজার টাকা। এ প্যাকেজে দরপত্র দাখিল হয় ২৮৭ টি। যার মধ্যে বাতিল হয় ১১ টি। লটারির মাধ্যমে প্রথম হয় খুলনার মেসার্স উর্মী ট্রেডার্স। ২ নং প্যাকেজ গড়ইখালী ইউপির নাছিমা মেম্বারের বাড়ি হতে মতি বিশ্বাসের বাড়ি অভিমুখে এইচবিবি ৫০০ মিটার রাস্তা। যার প্রাক্কলিত ব্যয় ৪২ লাখ ৩৪ হাজার টাকা। এ প্যাকেজে দরপত্র দাখিল হয় ২৫৭ টি। বাতিল হয় ১১ টি। লটারির মাধ্যমে প্রথম হয় খুলনার আয়ান এন্টারপ্রাইজ।
পাইকগাছায় ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ভোরের দর্পণ পত্রিকার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকার স্থানীয় উপজেলা প্রতিনিধি আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দিন রাজা, প্রমথ রঞ্জন সানা, আব্দুর রাজ্জাক বুলি, পূর্ণ চন্দ্র মন্ডল, শাহরিয়ার কবির ও শাহ জমান বাদশা।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অভিযান, দুজনের জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার (২০ জানুয়ারি) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচজনকে চিহ্নিত করা হয়। এরমধ্যে ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করায় ডি এম এফ ইন্টার্নি ম্যাটসের ছাত্র আশিককে (২২) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চিকিৎসকের অনুমতি ছাড়া প্রেসক্রিপশন লেখায় পি ডি টি ট্রেনিং এ থাকা নাইম হাসানকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের কারাদণ্ড দেন আদালত।
একইসঙ্গে রোগীদের হয়রানির অভিযোগে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পলি খাতুন, হাবিবুর রহমান ও বাপ্পি নামে তিনজনকে মুচলেকা নেয় ছেড়ে দেওয়া হয়।
ইউএনও পার্থ প্রতীম শীল জানান, দীর্ঘদিন ধরে দালালরা প্রতারণা করে রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়ে যেত। হাসপাতাল এলাকা দালালমুক্ত করতে এ ধরনের অভিযান চলামান থাকবে।
ডুমুরিয়া উপজেলা বিএনপির জরুরি সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ সরোয়ার হোসেন। উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন যুগ্ন আহবায়ক শেখ হাফিজুর রহমান, শেখ হেলাল উদ্দিন,মোল্লা মাহাবুবুর রহমান, হাবিবুর রহমান হবি, অরুন কুমার গোলদার, শেখ শাহিনুর রহমান শাহিন, মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন ও খান আফজাল হোসেন।সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় শহীদ যোবায়েদ আলি মিলনায়তনে উপজেলা বিএনপির কর্মী সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সকল ইউনিয়নের নেতা কর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে।
সিপিবির উদ্যোগে গণতন্ত্র আভিযাত্রার হিমাংশু মন্ডলের সমাধীস্থলে শ্রদ্ধাঞ্জলি
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার ২ নং বটিয়াঘাটা ইউনিয়নের বাদামতলা গ্রামে বধ্যভুমিতে সোমবার বিকাল তিনটায় হিমাংশু মন্ডলের সমাধীস্থলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, খুলনা জেলা শাখার আয়োজনে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২০০১ সালের ২০ জানুয়ারিতে সিপিবির পল্টন সমাবেশে বোমা হামলার হত্যাকান্ডে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এ কর্মসূচি পালিত হয়।
শ্রদ্ধাঞ্জলী শেষে তারা পথসভার মাধ্যমে বটিয়াঘাটা বাজার অভিমুখে রওনা করেন এবং বটিয়াঘাটা বাজারে বক্তব্য শেষে শান্তিপুর্নভাবে সভাটি শেষ করেন। শ্রদ্ধাঞ্জলী ও অভিযাত্রায় সভাপতি,বটিয়াঘাটা উপজেলা সিপিবি) অশোক সরকার সভাপতিত্বে পুর্নেন্দু বিশ্বাস সাধারন সম্পাদক, বটিয়াঘাটা উপজেলা সিপিবি) সঞ্চালনায় ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মনোজ দাস (সভাপতি, খুলনা জেলা সিপিবি)। এছাড়া উপস্থিত ছিলেন এস এম রশীদ (সাধারন সম্পাদক, খুলনা জেলা সিপিবি), আব্দুল হান্নান (সহ-সাধারন সম্পাদক, খুলনা জেলা সিপিবি), নিতাই গাইন (সভাপতি, কৃষক সমিতি খুলনা জেলা ও সাবেক ভাইস-চেয়ারম্যান,বটিয়াঘাটা উপজেলা)। এছাড়াও উপস্থিত ছিলেন মনোরঞ্জন মন্ডল (সাবেক চেয়ারম্যান, বটিয়াঘাটা ইউনিয়ন), এডভোকেট প্রীতিষ কুমার, সমীরন গোলদার,অধ্যাপক তাপশ রায়, এডভোকেট উৎফল রায়,জেল কমিটির সদস্য শিশির সরকার, এডভোকেট সন্দীপ রায়,অধ্যাপক শশাংক মল্লিক, তুলশী দাস রায়সহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন,
মাগুরা জেলার চার উপজেলা দায়িত্বে ৪ নারী উপজেলা নির্বাহী অফিসার
মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলার ৪ উপজেলাতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন ৪ নারী উপজেলা নির্বাহী অফিসার।
শিক্ষায় নারীরায় শীর্ষে।বিষয়টি নারী জাগরণের এক অনন্য দৃষ্টান্ত।এটায় প্রমান করে তাদের এ দায়ীত্ব পালন।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।যোগদান করেছেন ১৫ জানুয়ারী ২০২৫ ইং। তিনি ৩৫ বিসিএস ব্যাচ।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, যোগদান করেছেন ১৫ সেপ্টেম্বর ২০২৪ ইং। তিনি ৩৫ বিসিএস ব্যাচ। শালিখা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।যোগদান করেছেন ১৫ সেপ্টেম্বর ২০২৪ ইং। তিনি ৩৪ বিসিএস ব্যাচ। মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। যোগদান করেছেন ১০ সেপ্টেম্বর ২০২৪। তিনি ৩৪ বিসিএস ব্যাচ।
১৯৮২ সালে উপজেলা সৃষ্টির পর এই প্রথম মাগুরার ৪ উপজেলাতে একযোগে ৪ নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে কারণে মাগুরাবাসী ভাগ্যবান বলে মনে করছেন অনেকেই।
তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করায় সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাগুরা সাংবাদিক ইউনিয়ন এর পক্ষ থেকে সভাপতি মোঃ ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন। প্রেসক্লাব শালিখা মাগুরার পক্ষে সভাপতি মোঃ বাহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী।
দিঘলিয়া উপজেলা বিএনপির শোক
দিঘলিয়া প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মল্লিকের নোয়া ভাই ফরহাদ মল্লিক(৪৭)রোববার বিকাল ৪ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার জোহর বাদ চন্দনীমহল বাজার জামে মসজিদ ইদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
শোকাহত পরিবারের প্রতি শমবেদনা জ্ঞাপন করে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ও জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন,গাজী জাকির হোসেন,মোল্লা নাজমুল হক,মোল্লা মনিরুজ্জামান, শরীফ ইকবাল হোসেন, গাজী এনামুল হাসান মাসুম, কুদরত এ এলাহী স্পিকার, প্রধান শিক্ষক মল্লিক হাবিবুর রহমান,খন্দকার ওমর ফারুক, আবুল কালাম আজাদ, সাজ্জাদ মোল্লা,খান মোহাম্মাদ হোসেন সাজ্জাদ, ইমন, আমীর আব্দুল কাদের জনি, আরিফুল ইসলাম হাসান, মোহাম্মদ আলী টুটুল, মোহাম্মদ আলী মিন্টু, মোঃ আনোয়ার হোসেন, এস এম মেহেদী হাসান, বাবুল হোসেন মন্টু, আরিফুল হোসেন, বুলবুল সিকদার, শেখ হেদায়েত, আরিফুল প্রমুখ।
জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে সাতক্ষীরা জেলা যুবদলের দোয়া
সাতক্ষীরা প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরায় সাবেক কাউন্সিলর আইনুল ইসলাম নান্টার কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়। সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সমন্বয়ক, সাবেক কাউন্সিলর মো. আইনুল ইসলাম নান্টা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহিদ উদ্দিন, জেলা যুবদলের সহ-সমন্বয়ক মো. ফরিদ উদ্দিন এবং মো. আলিমুজ্জামান আলিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা খোরশেদ আলম, জিয়াউর রহমান, উজ্জ্বল কুমার সাধু, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীবসহ সদর উপজেলা, পৌর, ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ারুল ইসলাম। এ সময় নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
আশাশুনিতে কলেজছাত্র মুস্তাকিমের লাশ উত্তোলন
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনির শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের কলেজ ছাত্র মোস্তাকিমের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের মর্গে জন্য পাঠানো হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তার কবর থেকে লাশ উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সিআইডির এএসপি মোঃ মকবুল হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা বিপ্লব কান্তি রায়, এসআই মাহবুবুর রহমান, এসআই তরিকুল ইসলাম, এসআই নাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক সেবক সাংবাদিক মহিউদ্দিন, মামলার বাদি গোলাম রসুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে গত বছর ৯ জুন গোদাড়া গ্রামের আব্দুর রাজ্জাক কারিগরের ছেলে কলেজ শিক্ষার্থী মোস্তাকিম তার পিতার মৎস্য ঘেরে মারা যায়। সে শ্যালো মেশিনে জড়িয়ে মারা গেছে মর্মে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে তাকে পরদিন সকালে তড়িঘড়ি করে দাফন করা হয়।
এবিষয় নিয়ে স্থানীয়রা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। কিন্তু তারপরও মুস্তাকিম কারিগরের মৃত্যু রহস্যের সুরহা না হওয়ায় এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ এনে নিহত মুস্তাকিম কারিগরের চাচাতো ভাই গোলাম রসুল বাদী হয়ে সাতক্ষীরা আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় আসামী করা হয় নিহত মুস্তাকিম কারিগরের পিতা আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আসমা খাতুন পারুলকে। আদালত মামলাটি তদন্তের জন্য এবং কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: সাবেক এমপি হাবিব
সাতক্ষীরা প্রতিনিধি
স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের মানুষের দুঃসময়ে পাশে থেকেছেন। জাতিকে মুক্ত করতে তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনিই স্বাধীনতার ঘোষক।
মেজর জিয়া চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র দখল করে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার কথায় বিশ^াস করে হাজার হাজার সেনা ও পুলিশ সদস্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
সাতক্ষীরার তালায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব।
সোমবার (২০ জানুয়ারী) বেলা ১২টায় তালা পুরতন বি দে হাইস্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি পূর্ব আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মস্তোফা, য্গ্ম সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের সভাপতি মীর্জা আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা মহাসিন মন্টু, সাবেক সাধারণ সম্পাদক স ম ইায়াছিনউল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, জাসাসের সাধারণ সম্পাদক রাসেল বিশ^াস, যুবনেতা জোয়াদ্দার ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।
সাবেক এমপি হাবিব বলেন, ১৯৯০ সালে আমরা প্রেসিডেন্ট এরশাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলাম। ঘোষণা দিয়েছিলাম, এই সরকারের সাথে কোনো নির্বাচনে যাব না। সে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও জামায়াতে ইসলামী আন্দোলনের সাথে বেইমানি করে সে নির্বাচনে গিয়েছিলেন।
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিলো না। মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিলো না। সে সময় অন্যান্য সকল পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র ৪টি পত্রিকা প্রকাশের অনুমতি ছিলো। প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে সকল পত্রিকা প্রকাশের অনুমোদন দিয়েছিলেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। তার জনপ্রিয়তা ছিলো আকাশচুম্বি। নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করেছিলো। আগামী নির্বাচনেও বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে ইনশাল্লাহ।
সাতক্ষীরা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫টি সেল গঠন
সাতক্ষীরা প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলার সংস্কার কার্যক্রমকে গতিশীল করতে পাঁচটি কার্যকরী সেল গঠন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।
জেলা কমিটির আহবায়ক আরাফাত হোসাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুখপাত্র মোহিনী তাবাসসুম, মুখ্য সংগঠক আল শাহরিয়ার, সংগঠক হাসিবুল হাসান রুমন ও মুজাহিদুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলেন সোহেলী তামান্না, মো. মিজানুর রহমান, মইনুল ইসলাম ও মাসুম বিল্লাহ। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো. রেজওয়ান আহমেদ (পারভেজ) এবং ওমর তাসনিম রাহাত।
গঠিত পাঁচটি সেলের মধ্যে দপ্তর সেলের দায়িত্বে রয়েছেন মোজাহিদুর রহমান, আল আমিন, সোহেলী তামান্না, কাতিবুর রহমান ও মোমিনুর রহমান। কর্মসূচি ও বাস্তবায়ন সেল পরিচালনা করবেন দিপু, শোয়েব, মুজাহিদ, ইউসুফ আলী, কৃষ ও আপন।
প্রচার ও যোগাযোগ সেলের দায়িত্বপ্রাপ্তরা হলেন ওলিউল্লাহ, রাহাত, জালাল, শেখ আবির আহমেদ, মামুন হাওলাদার, তাজিম হোসেন ও সাবিতুর। সংস্কৃতি ও ক্রীড়া সেলের সদস্যরা হলেন শামিমা আক্তার, তিশা, রত্না, মেঘা, মাসুদ ও রুমান। স্বাস্থ্য ও চিকিৎসা সেলের দায়িত্বে রয়েছেন আফিয়া সুলতানা, সিমা খাতুন, মাহবুবুর রহমান, ইমরান বাশার ও শাহিনুর রহমান।
সভায় বক্তারা সমতাভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজের ভূমিকা, সাতক্ষীরার সংস্কার কার্যক্রম এবং সামাজিক উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এসময় তারা সাতক্ষীরার সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের উন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার পরিকল্পনাও তুলে ধরেন।
বক্তারা তরুণ সমাজকে উজ্জীবিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আলিম জুট মিল শ্রমিক ক্লাবে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ
খানজাহানআলী থানা প্রতিনিধি
ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের আলিম জুট মিল শ্রমিক ক্লাবে ১০ দিন মেয়াদী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২য় ধাপের দ্বিতীয় ক্লাস সোমবার সকাল ১০টয় অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম শরীফ, উপজেলা প্রশিক্ষিকা নুরুন্নেছা খানম, আটরা গিলাতলা ইউনিয়নের দলনেতা দল নেত্রী এবং আলিম ইস্টার্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক।
উল্লেখ্য, গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ২য় ধাপের ১ম দিন রবিবার সকাল দশটায় উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন।
নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
সাতক্ষীরা প্রতিনিধি
সোমবার সাতক্ষীরা জেলার নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয়কে জেলা পুলিশ,সাতক্ষীরার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।
সাতক্ষীরায় যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিক্ষক প্রশিক্ষণ
সাতক্ষীরা প্রতিনিধি
যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জনসচেতনতা ও নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পারে যৌন শোষণ ও নির্যাতন বন্ধ করতে। বর্তমানে সমাজের প্রতি ৫জন নারীর মধ্যে অন্তত একজন কোন না কোনভাবে নির্যাতনের শিকার হচ্ছেন।
সোমবার (২০ জানুয়ারি) সাতক্ষীরার সদর উপজেলার সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে কার্ক ইন এক্টির এর অর্থায়নে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ এমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদফতরের কারিগরি সহযোগিতায় দিনব্যাপী ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বেসরকারী সংস্থা সিসিডিবির ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পটি মূলত বেকার যুব সমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান কল্পে সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলায় কাজ করে যাচ্ছে।
প্রকল্পটির প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মণ্ডল।
এসময় প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাস উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রকল্পটি সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলায় পৌর এলাকাসহ ৮টি ইউনিয়নে বেকার যুব সমাজের কারিগরী দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে যুক্তকরণে কাজ করে যাচ্ছে।
স্থানীয় সরকার শক্তিশালীকরণে ইউনিয়ন পরিষদ বাজেট বিষয়ে মতবিনিময় সভা
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের বাজেট চাহিদা নির্ধারণ, বরাদ্দ বৃদ্ধি, এবং বাজেট বাস্তবায়ন ও মনিটরিং সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ডরপ-এর ইভলভ প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুশীল সমাজ নেটওয়ার্কের সভাপতি মোঃ খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন ইভলভ প্রকল্পের সমন্বয়ক প্রতিভা বিকাশ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রুব মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকতিয়ার উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের, এবং আরও অনেকে।
সভায় আরও উপস্থিত ছিলেন ১৩ নং নিশানবাড়ীয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, সুশীল সমাজ নেটওয়ার্কের সদস্য নাহিদা আক্তার, তাপস চন্দ্র কর, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক মশিউর রহমান মাসুম,গনেশ পাল, ফজলুল হক খোকন।
ডুমুরিয়ায় উপজেলা ইমাম সম্মেলন
ডুমুরিয়া প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের অধীনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের খুলনার ডুমুরিয়া উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ডুমুরিয়া উপজেলা মডেল রিসোর্স সেন্টার কার্যালয়ের হলরুমে (২০ জানুয়ারী) সোমবার দুপুর ২ টায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে ও উপজেলা মডেল রিসোর্স সেন্টারের ফিল্ড সুপারভাইজার মোঃ শাহজাহান আলম’র সঞ্চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলনে প্রধান অতিথির আলোচনা প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার।
বিশেষ অতিথির বক্তব্য দেন,ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আশরাফ আলী,মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের খুলনা বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মোঃ তাওহিদুর রহমান,জেলা কার্যালয়ের জেনারেল শাখার সহকারী মোঃ শাহজাহান আলী,ফিল্ড সুপারভাইজার মোঃ আঃ গফ্ফার, ডুমুরিয়া উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মোঃ আব্দুল মালেক,ডুমুরিয়া উপজেলা মডেল রিসোর্স সেন্টারের মডেল কেয়ারটেকার মোঃ সাইদুর রহমান,সাধারণ কেয়ারটেকার মোঃ আব্দুল গফুর,মোঃহাফিজুর রহমান হাফিজ,মোঃ নাজমুল ইসলাম,মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।এছাড়া প্রাক- প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষাস্তরের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কালীগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন যৌথ অভিযান চালিয়ে সোমবার বিকালে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ পলিথিন ও পরিবেশ নষ্টকারী ওয়ান টাইম প্লেট উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম জানান, শহরের ৩টি দোকানে অবৈধ পলিথিন বিক্রি হয় এমন সংবাদে হাট চাঁদনীর নিকটবর্তী মেসার্স মল্লিক ব্রাদার্স, মেসার্স মল্লিক ষ্টোর ও থানা সড়কের শেখ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এ সময় ৩টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রচুর পরিমানে অবৈধ পলিথিন, পরিবেশ নষ্টকারী ওয়ান টাইম প্লেট জব্দ করা হয়। সরকার নিষিদ্ধ এ সব মালামাল রাখার অপরাধে মেসার্স মল্লিক ব্রাদার্স ও মেসার্স মল্লিক ষ্টোর উভয়কে ৩ হাজার ও শেখ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহের ইন্সপেক্টর আশরাফুল আলী জানান, ওয়ান টাইম প্লেট ও পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। যে কারনে অনেক আগেই সরকারিভাবে এগুলো নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এগুলো কালীগঞ্জ শহরের ৩টি প্রতিষ্ঠানে প্রচুর পরিমানে পাওয়া গেছে। ফলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। আর উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে। এ সময় কালীগঞ্জ থানা পুলিশের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের আন্দোলন অব্যাহত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সকল সদস্যদের ডাকা বাংলাদেশ প্রতিদিনের ৫০ শতাংশ কমিশন বৃদ্ধির আন্দোলনের ১২দিনেও কোন সুরাহা হয়নি। ফলে আন্দোলন অব্যাহত রাখছেন ইউনিয়নের সদস্যরা।
তাই সুরাহা না হওয়া পর্যন্ত আন্দোলন চালু থাকবে। কতিপয় এজেন্ট (আবু তৈয়েব) এর ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা নিরীহ সংবাদপত্র হকার্সদের উপর হামলার তীব্র নিন্দা জানাই। আর এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আবু তৈয়েবের এজেন্সি হইতে কোন সদস্য পত্রিকা নিবে না। এটাই ইউনিয়নের সচেতন সদস্যদের সিদ্ধান্ত। সাংবাদিক সমাজ এবং পাঠকের সহযোগিতায় আন্দোলন সফল করা সম্ভব। পাঠকগণ বাংলাদেশ প্রতিদিনের কমিশন বৃদ্ধির আন্দোলনকে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি। ইউনিয়নের সকল সদস্যগণকে অনুরোধ করা হচ্ছে উক্ত কমিশন বৃদ্ধির আন্দোলনে একাত্মতা ঘোষনা করে আন্দোলনকে সফল করার জন্য ইউনিয়নের পক্ষ হতে আহ্বান করা হল। আজকের বাংলাদেশ প্রতিদিন কমিশন বৃদ্ধির আন্দোলনকে যে সকল সদস্যগণ সফল করেছে তাদের উপহার স্বরূপ সকল জাতীয় পত্রিকা ইউনিয়নের পক্ষ থেকে বাড়তি কমিশনে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে সকল সদস্য ইউনিয়নের গঠনতন্ত্র পরিপন্থী কাজ করবে তাদের সদস্য পদ বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যত দিন পর্যন্ত কমিশন বৃদ্ধি না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যগণ।











































