সটাফ রিপোর্টার।।
নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোরে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম একাধিক মামালার সুমন ওরফে বাবু ওরফে ব্লেড বাবু (২৬) কে গ্রেফতার করেছে।
ডিবি পুলিশের এস আই শরিফুল ইসলামের নেতৃত্বে একটি টিম সোনাডাঙ্গা মডেল থানাধীন পশ্চিম বানিয়া খামার মেইন রোডস্থ সৈয়দ সাখাওয়াত আলীর বাড়ি থেকে মোঃ সুমন @ বাবু @ ব্লেড বাবু (২৬)কে গ্রেফতার করে। সে খুলনা থানার মহিরবাড়ি খালপাড় পুলিশ ফাড়ি রোড এলাকার আব্দুল রব সরদারের ছেলে। পুলিশ জানায় সে বিভিন্ন অপরাধ মুলক কাজের সাথে জড়িত দীর্ঘ দিন যাবত। ঘনঘন বাড়িও বদল করে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, লবণচরা থানার মামলা নং-০৮, তারিখ-০৯/০১/২৫ খ্রিঃ, ধারা-৩৮৫/৩৮৬/৩৯৪/ ৫০৬ পেনাল কোড সংক্রান্তে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জানুয়ারী রাত্র সাড়ে ৪টায় তার নতুন ভাড়া বাসা থেকে আটক করে ডিবি কার্যলয়ে নিয়ে যায়।
তাকে জিজ্ঞাসাবাদে করা হলে মামলা সংক্রান্তে তার বিরুদ্ধে অভিযোগের কথা স্বীকার করে বলে সুত্রটি জানায়।










































