বিনোদন ডেস্ক
গত মাসেই মুক্তি পেয়েছে জেনিফার লোপেজের ‘আনস্টপেবল’। ছবিটির প্রচারণায় চলতি ও আগামী সপ্তাহে বেশ কয়েকটি অনুষ্ঠানে লোপেজের উপস্থিত হওয়ার কথা ছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব অনুষ্ঠান বাতিল করেছেন তিনি। জানিয়েছেন, ছবির প্রচারের চেয়ে এখন দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে চান লোপেজ। এরইমধ্যে কিছু উদ্যোগ হাতে নিয়েছেন তিনি।











































