Home জাতীয় ডলার পরিশোধ নিয়ে নতুন বার্তা আদানির

ডলার পরিশোধ নিয়ে নতুন বার্তা আদানির

53


ঢাকা অফিস।।

আদানি গ্রুপের বাংলাদেশ কার্যালয় জানিয়েছে, যেকোনো ইস্যু সমাধানে পিডিবির সঙ্গে পূর্ণ সহযোগিতা নিয়ে কাজ করছে তারা (আদানি পাওয়ার)। ৭ দিনের মধ্যে ৮৫০ মিলিয়ন ডলার পুরোপুরি পরিশোধের দাবি করা হয়নি।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায় আদানি গ্রুপের বাংলাদেশ কার্যালয়।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়, ৭ নভেম্বরের মধ্যে ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করা হলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে বাংলাদেশকে জানিয়েছে আদানি পাওয়ার।

প্রতিবেদনে আরো বলা হয়, গত ৩১ অক্টোবর বকেয়া পরিশোধের নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কৃষি ব্যাংকের মাধ্যমে ১৭০ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলার চেষ্টা করেছিল। কিন্তু বিদ্যুৎ ক্রয় চুক্তিতে উল্লেখিত শর্ত পূরণ করেনি বিপিডিবি।

বকেয়া পরিশোধে বিলম্বের কারণে আদানি পাওয়ার ঝাড়খণ্ড থেকে গত ৩১ অক্টোবর থেকে বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে।