Home আঞ্চলিক ওয়ার্ড সম্মেলন সম্পন্নের লক্ষে খালিশপুর থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ওয়ার্ড সম্মেলন সম্পন্নের লক্ষে খালিশপুর থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

8


।। খবর বিজ্ঞপ্তি।।
খালিশপুর থানার ৯টি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে থানা বিএনপি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৮টায় খালিশপুর গোয়ালপাড়া কমিউনিটি সেন্টারে থানা বিএনপির আহবায়ক শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান বিশ্বাসের পরিচালনায় প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, জহর মীর, শেখ সাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, হাসান উল্লাহ বুলবুল, জাহিদুল হোসেন, মোহাম্মদ আলী বাবু, আব্দুর রহমান ডিনো, রিয়াজ সাহেদ, কাজী আব্দুল লতিফ, ফারুক হিল্টন, আসিফ ইকবাল, খোদা বক্স কোরাইশী কাল্লু, জাহাঙ্গীর হোসেন, আফরোজা জামান প্রমুখ।