।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা শিশু ফাউন্ডেশনের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে খুলনা মহানগর বিএনপি। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪ টায় খুলনা বিভাগীয় কমিশনারের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করেন, পত্র-পত্রিকার মাধ্যমে খুলনা মহানগর বিএনপি অবগত হয়েছে খুলনা শিশু ফাউন্ডেশন একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার বিদায় নিয়েছে কিন্তু বর্তমান ঘোষিত কমিটির মাধ্যমে এদের পুনর্বাসন করা হয়েছে বলে মহানগর বিএনপি মনে করেন। এমনকি বিভিন্ন সময় যারা ফাউন্ডেশনের পরিচালনা করেছেন তাদের কোন মতামত গ্রহণ করা হয় নাই। এমতাবস্থায় খুলনার মানুষের প্রাণের প্রতিষ্ঠান যাহা খুলনাবাসীর অর্থে প্রতিষ্ঠিত। সেই শিশু ফাউন্ডেশনের ঘোষিত কমিটি বাতিল করে সকলের সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে সকলের গ্রহণযোগ্য কমিটি করার জন্য আহবান জানান খুলনা মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।











































