Home আঞ্চলিক পাইকগাছায় সরকারি রাস্তা কাটায় বাঁধা দিলে মারপিটে আহত-২

পাইকগাছায় সরকারি রাস্তা কাটায় বাঁধা দিলে মারপিটে আহত-২

5


পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের বদর দরগা খেয়াঘাটের সরকারি রাস্তা কেটে ঘেরের ভিতরে নেয়ার সময় বাঁধা দিলে প্রতিপক্ষরা পিটিয়ে ২জন কে আহত করেছে।স্হানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি সোমবার বেলা ১টার দিকে। ওই ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। জানাগেছে,উপজেলার চাঁদখালী ইউনিয়নের বদর দরগা খেয়াঘাটে চককাওয়ালী এলাকার সাজ্জাত মোল্ল্যার ও তার ছেলে বেলাল মোল্ল্যা সরকারি রাস্তা কেটে নিজেদের ঘেরের ভিতরে নিচ্ছিল। ওই সময় একই এলাকার সেলিম রেজা লিটুর ছেলে রাফিউজ্জামান, রেজাউল করিম গাজীর ছেলে আব্দুর রহমান সরকারি রাস্তা কেন কাটা হচ্ছে বললে প্রতিপক্ষ বেলাল মোল্ল্যা, শাহাদাৎ মোল্ল্যা, শাহিনা আক্তার সহ ১০/১৫ জন তাদের কে এলোপাতাড়িভাবে মারপিট করে আহত করেছে বলে আহত রাফিউজ্জামান জানান। এ বিষয়ে প্রতিপক্ষ বেলাল মোল্ল্যা জানান,আমরা বিগত ২০১৫ সালে ১সনা ডিসিআর পেয়েছিলাম।বর্তমান জরিপে ওখানে সরকারি কোন রাস্তা নেই। তাই আমরা কেটে ঘেরে নিচ্ছিলাম। প্রতিপক্ষরা আমাদের মারপিট করেছে। পাইকগাছা থানার ওসি(ভারপ্রাপ্ত)তুষার কান্তি দাশ জানান,আহতরা থানায় এসে অভিযোগ করেছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।