Home খেলাধুলা ভারত-বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচগুলো কবে, কোথায়

ভারত-বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচগুলো কবে, কোথায়

68


স্পোর্টস ডেস্ক

ভারত ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে। বাংলাদেশকে কোনোরকম সুযোগ না দিয়ে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে স্বাগতিক ভারত। দীর্ঘ সংস্করণের খেলা শেষে এখন সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট খেলবে দুই দেশ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত ও বাংলাদেশ। এই সিরিজটি শুরু হবে আগামী ৬ অক্টোবর থেকে। পরের দুইটি ম্যাচ হবে যথাক্রমে ৯ ও ১২ অক্টোবর। সিরিজ উপলক্ষে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে দুই দল।

টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।

ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আরশদীপ সিংহ, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব।

টি-টোয়েন্টি সিরিজের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

ম্যাচ —————-তারিখ ———-ভেন্যু——–সময়

প্রথম টি-টোয়েন্টি—–৬ অক্টোবর—–গোয়ালিয়র—–সন্ধ্যা সাড়ে ৭টা

দ্বিতীয় টি-টোয়েন্টি —-৯ অক্টোবর——- দিল্লি——-সন্ধ্যা সাড়ে ৭টা

তৃতীয় টি-টোয়েন্টি—–১২ অক্টোবর——-দিল্লি ——-সন্ধ্যা সাড়ে ৭টা