Home আঞ্চলিক সাতক্ষীরায় এলজিইডি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ!

সাতক্ষীরায় এলজিইডি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ!

81


সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া এলজিইডি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, বুধবার ০২ই অক্টোবর বিকালে তালা উপজেলার তেতুলিয়া এলজিইডি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! রাস্তাটি খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৩/২৪ অর্থ বছরে ৪৬.০২.৮৭০০.০০১.০৭.০৯৫.২৩.৩৪৭৫ নং স্মারকে সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান এর স্বাক্ষরিত পত্রে অনুমোদিত হয়। ঠিকাদার প্রতিষ্ঠান পঞ্চগড় জেলার বোদার এম এইচ কর্পোরেশন প্রোপাইটর মোঃ মোস্তাক হোসেনকে রাস্তার নির্মাণ কাজের জন্য অনুমতি দেন।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে নওয়াপাড়া (সড়ক জনপদ) থেকে লক্ষণ পুর হয়ে তেঁতুলিয়া পর্যন্ত ২৮০০ মিটার এলজিইডি নতুন রাস্তা নির্মাণে সরকারি চুক্তি মূল্য ২,৭৫,১৯,৯৮৪/৯০ টাকা নির্ধারণ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, রাস্তায় থাকা ইট তুলে একই জায়গায় থাকা পুরাতন বালুর উপরে ইটের খোয়া বিছিয়ে নির্মাণ কাজ করেছে। যা সরকারি নিয়ম অনুযায়ী রাস্তার মাটি খুঁড়ে ভিত তৈরি করে বালু ভারাট এর মাধ্যমে ইটের খোয়া বিছানায় দেওয়া হয়। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান এম এইচ কর্পোরেশন এর প্রোপাইটর মোঃ মোস্তাক হোসেন মোটা অংকের উৎকোচের বিনিময়ে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদারকে ম্যানেজ করে রাস্তা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। সচেতন মহল রাস্তা নির্মাণে অনিয়মের বিষয়টি যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত-পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রোপাইটার মোঃ মোস্তাক হোসেন এর মুঠোফোনে আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয় তালা উপজেলা এলজিইডি প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার এর সাথে মুঠোফোনে একাধিকবার আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, থানা ইঞ্জিনিয়ারকে রাস্তায় যেতে বলবো। থানা ইঞ্জিনিয়ার এবং আপনাকে ম্যানেজ এর মাধ্যমে ঠিকাদার প্রতিষ্ঠান অনিয়ম করছে এমন প্রশ্নউত্তরে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা।