Home আঞ্চলিক নগরীতে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নগরীতে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

17


স্টাফ রিপোর্টার
নগরীর খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে । বুধবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে নিয়মিত তল্লাশিতে তাকে গ্রেপ্তার করা হয়।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান,
বুধবার বেলা ১১টার দিকে পথের বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা নিয়মিত তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ পটুয়াখালী জেলার কলাপাড়া থানার কমলপুর শিববাড়িয়া গ্রামের মো. মান্নান খানের ছেলে মো. হোসেন (৩৩) কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।