Home আঞ্চলিক নগরীতে লুণ্ঠিত অটোরিকশা উদ্ধারসহ গ্রেপ্তার ২

নগরীতে লুণ্ঠিত অটোরিকশা উদ্ধারসহ গ্রেপ্তার ২

17


স্টাফ রিপোর্টার
নগরীর খালিশপুর থানা এলাকার নূরনগরে নির্জন ফাঁকা রাস্তায় নিয়ে রিকশা চালক আতিয়ার শেখ (৫০) কে পেছন থেকে মাথায় আঘাত করে ব্যাটারি চালিত রিকশাটি ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে খালিশপুর থানা পুলিশ।
বুধবার (২ অক্টোবর) পুলিশের একটি চৌকস টিম অভিযান অভিযান চালিয়ে লুণ্ঠিত রিকশাটি উদ্ধার করে। আসামিরা হলেন নগরীর হরিণটানা থানাধিন আরাফাত আবাসিক এলাকার মো. মোস্তফা হাওলাদারের ছেলে মো. রুহুল আমিন হাওলাদার (৪২) ও সোনাডাঙ্গা মডেল থানাধিন গোবরচাকা নবীনগর এলাকার মৃত. চান মিয়ার ছেলে মো. বাবু (৫১)।


কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান,
১ অক্টোবর রাতে যাত্রীবেশে সন্ধ্যার পর রিকশা ভাড়া করে খালিশপুর থানা এলাকার নূরনগরে নির্জন ফাঁকা রাস্তায় নিয়ে রিকশা চালক আতিয়ার শেখকে পেছন থেকে মাথায় আঘাত করে অজ্ঞাতনামা ২জন ব্যক্তি ব্যাটারি চালিত রিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। এঘটনায় খালিশপুর থানায় মামলা দায়ের হয় যার নং- ১। এরই ধারাবাহিকতায় বুধবার দ্রুততম সময়ে লুণ্ঠিত রিকশাটি উদ্ধারসহ দু’জনকে গ্রেপ্তার করে খালিশপুর থানা পুলিশের একটি চৌকস দল।