Home আন্তর্জাতিক ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল

৬ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল

20


আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ছয়জন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল। এক বিবৃতিতে তারা জানায়, গতকাল শনিবার রাফাহর একটি সুরঙ্গ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

তাদের নামও প্রকাশ করেছে আইডিএফ। কারমেল গাত, ইডেন ইউরুশাইমি, হার্শ গোল্ডবার্গ, আলেক্সান্দার লোবানোভ, আলমোগ সারুসি ও মাস্টার সার্জেন্ট ওরি দানিনো।

আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাজারি দাবি করেন, হামাস তাদেরকে বর্বরভাবে হত্যা করেছে।

আজ রবিবার সকালে এক বিবৃতিতে আইডিএফ জানায়, মরদেহগুলো ইসরায়েলে ফিরিয়ে আনা হয়েছে। তাদের পরিবারকে জানানো হয়েছে।

নিহতদের মধ্যে গোল্ডবার্গ পলিন একজন মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি এই ঘটনায় মর্মাহত ও ক্ষুব্ধ। এক বিবৃতিতে তিনি বলেন, ৭ অক্টোবর শান্তিপূর্ণ উৎসবে নিরপরাধদের ওপর বর্বর হামলা চালায় হামাস। সেখানে গোল্ডবার্গ বন্ধুদের বাঁচাতে গিয়ে নিজের হাত হারান। ২৩ বছর বয়সী এই তরুণের বিশ্বভ্রমণের ইচ্ছা ছিল।’