ভোক্তা অধিকারের বাজার তদারকিতে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
নগরীর গল্লামারি বাজার ও বটিয়াঘাটা উপজেলার বাইনতলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের বাজার তদারকিতে ৫টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জরিমানার আদেশ প্রদান করেছেন।
জেলা কার্যালয় সুত্রে জানা যায়, এই অভিযানে লবনচরা থানাধীন গল্লামারী বাজারে ঘি এর বোতলে মেয়াদ, মূল্য না থাকায় সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ৫হাজার টাকা ও বটিয়াঘাটা উপজেলার বাইনতলা বাজারে তদারকি করে মূল্য বিহীন ও মেয়াদ উত্তীর্ণ বিদেশী কসমেটিকস রাখায় পলাশ কসমেটিকসকে ৩হাজার, আলিফ কসমেটিকসকে এক হাজার, মা কসমেটিকসকে এক হাজার ও বৈশাখী কসমেটিকসকে ২হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এছাড়া সোনাডাঙ্গা বাস টার্মিনালে বাসের ভাড়া বেশি নেয়ার বিষয়টি তদারকি করে সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন ৩ এপিবিএন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৭
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩২ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর সোনাডাঙ্গা আবাসিক ১ম ফেজের রোড নং-১১, বাড়ী নং-১৭৪ এর জাহানারা গার্ডেন বাড়ীর ৭ম তলার ভাড়াটিয়া মো. হুমায়ুন হোসেনের ছেলে মো. হাসান শাহরিয়া (৩৬), সোনাডাঙ্গা আল আকসা গলির মৃত. এস এম হাফিজুর রহমানের ছেলে এস এম রফিকুল ইসলাম সজিব (৩৫), খালিশপুর ক্রিসেন্ট গেট ইউনিয়ন অফিসের পাশে শওকত মোল্লার বাড়ীর ভাড়াটিয়া মো. রাজু শেখের ছেলে আব্দুর রহিম শেখ (৩১), জিরোপয়েন্টপল্লীবিদ্যুৎ এর সামনে ঠিকরাবাদ গ্রামের মো. রুস্তম আলীর ছেলে
মো. রফিকুল ইসলাম ওরফে মানিক (৩০), কৈয়াবাজার এলাকার মৃত. নির্মল মন্ডলের ছেলে উত্তম মন্ডল (৩৫), হোগলাডাঙ্গা বাঁশবাড়ীয়া গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. রাকিব হাসান রানা (২৮) ও বটিয়াঘাটা থানার তেঁতুলতলা গ্রামের আব্দুল আলীর ছেলে মামুনুর রশিদ ওরফে মামুন (২৮)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৩২ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।
সাবেক মেয়র সিরাজুল ইসলামের স্ত্রীর মৃত্যুতে বৃহত্তর আমরা খুলনাবাসীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর মুসলিম লীগের সভাপতি সাবেক মেয়র সিরাজুল ইসলামের স্ত্রী রাবেয়া খাতুন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। ১২ আগস্ট রাত সোয়া ৮টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাযা শেষে তাকে টুটপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, উর্দ্ধতন সহ-সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ আলি খোকন, সহ-সভাপতি জি এম মহিউদ্দিন, কাউন্সিলর মাজেদা খাতুন, কবি সৈয়দ আলি হাকিম, এ্যাডভোকেট কাজী আমিনুল ইসলাম, শেখ হেদায়েত হোসেন হিদু ও ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলি, এস এম মিজানুর রহমান, মো. মনির হোসেন ও এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, ধর্ম বিষয়ক সম্পাদক মুন্সি আহমেদ হোসেনসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
বটিয়াঘাটায় জেলা ডিবির অভিযানে ৭০পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন চক্রাখালী গ্রামে অভিযান চালিয়ে ৭০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১২আগস্ট রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার বটিয়াঘাটা থানার গাওঘরা গ্রামের মৃত. ইনতাজ আলী সরদারের ছেলে এস এম মফিদুল ইসলাম (২৮)।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, ১২আগস্ট সোয়া ৮টার দিকে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন চক্রাখালী গ্রামে অভিযান পরিচালনা করেন অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক গোপাল চন্দ্র রায়। এসময় বটিয়াঘাটা টু সাচিবুনিয়া রোডের পাশে সুজা সাহেবের প্লট জমির ইটের সলিং রাস্তার উপর থেকে৭০পিস ইয়াবাসহ মফিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
যশোরে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্পসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার
যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল থেকে যশোরগামী হাইওয়ে রোডের পাশে কাস্টম অফিসের সামনে অভিযান চালিয়ে ৯৬৪টি জাল স্ট্যাম্পসহ ৩জনকে গ্রেফতার করেছে র্যাব-৬। ১২ আগস্ট বিকেল ৩টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ৩জন হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মো. রুহুল আমীনের ছেলে মো. উজ্জল হোসেন (২৪), গয়রা গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. শামীম হোসেন (২৬) ও শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামের মো. শামছুজ্জামান বিশ্বাসের ছেলে মো. কামরুজ্জামান সুমন (২৩)।
র্যাব-৬ জানায়, ১২ আগস্ট বিকেল ৩টার দিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল থেকে যশোরগামী হাইওয়ে রোডের পাশে কাস্টম অফিসের সামনে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় কাস্টম অফিসের সামনে থেকে ৯৬৪টি জাল স্ট্যাম্পসহ ৩জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত গোপনে জাল রেভিনিউ স্ট্যাম্প ব্যবসার সাথে জড়িত। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জাল রেভিনিউ স্ট্যাম্প ক্রয়-বিক্রয়ের ব্যবসা চালিয়ে আসছে। তাদের সহযোগীদের এবং এই অবৈধ ব্যবসার সাথে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ এবং পরীক্ষার কাজে নিয়োজিত সেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিষ্টদের স্থায়ী নিয়োগের দাবী
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
করোনা কালীন কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ এবং পরীক্ষার কাজে নিয়োজিত সেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিষ্টদের রাষ্ট্রপতি নির্বাহী আদেশে নিয়োগের দাবী জানিয়ে স্বাস্থ্য মন্ত্রালয় সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্বারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ খুলনা। স্বারকলিপিতে উল্লেখ বাংলাদেশ কোভিড-১৯ এর আক্রান্তের শুরুতে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে জীবনের ঝুকি নিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা সদর হাসপাতাল সহ খুলনার ৯টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ এবং পরীক্ষা কাজে নিয়োজিত। ইতি মধ্যে রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সারা দেশ হতে সেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিষ্টদের স্থায়ী নিয়োগ প্রদান করা হলেও খুলনার প্রকৃত সেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিষ্টদের মধ্যে কাউকে নিয়োগ প্রদান করা হয়নি। তাই বাধ্য হয়ে স্বাস্থ্য মন্ত্রী সহ স্বাস্থ্য মন্ত্রনালয়ের বিভিন্ন দপ্তরে স্বারকলিপি প্রদান করা হয়েছে। খুলনায় কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ ও পরীক্ষা কাজে নিয়োজিত মেডিকেল ল্যাব টেকনোলজিষ্টদের স্থায়ী নিয়োগ সহ সরকার ঘোষিত সকল সুযোগ সুবিধা দেয়ার জন্য জোর দাবী জানিয়েছেন। অতিসত্তর খুলনা মেডিকেল ল্যাব টেকনোলজিষ্টদের স্থায়ী নিয়োগ সহ সরকার ঘোষিত সকল সুযোগ সুবিধা দেয়া না হলে আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলে স্বারকলিপিতে উল্লেখ করেছেন।
ইন্দুরকানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুর ইন্দুকানীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির পাশে থাকা ডোবায় হাঁস দেখতে গিয়ে সুমন হাওলাদার (৩) নামে এক শিশু পানিতে ডুবে মারা যায়। সুমন হাওলাদার ইন্দুরকানী গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান বলেন, ইন্দুরকানী এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।
শরণখোলায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যানের নামে থানায় মামলা
শরণখোলা প্রতিনিধি :
পূর্ব সুন্দরবনে জেলে মারধর ও মাছ লুটের ঘটনায় শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাউথখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজের বিরুদ্ধে বুধবার রাতে শরণখোলা থানায় একটি মামলা হয়েছে। মামলায় ছয় জনকে আসামী করা হয়েছে। মামলার এজাহার ও ভূক্তভোগীদের সুত্রে জানা যায়, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আঃ হক খানের পুত্র জেলে মামুন খান (৩৫) গত ৭ আগস্ট বগী ফরেস্ট স্টেশন থেকে পারমিট গ্রহন করে সঙ্গীয় জেলেদের নিয়ে সাগরে মাছ ধরতে যায়। ৯ আগস্ট বৈরী আবহাওয়ার কবলে পড়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকার বালির খালে জেলেরা নিরাপদে আশ্রয় নেয়। ওইদিন বিকেল পাঁচটার দিকে শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ও তার সঙ্গীয় কয়েকজন লোক ঘটনাস্থলে গিয়ে সাগরপাড়ের ওই স্থান নিজের দখলে বলে দাবী করে জেলে মামুন খানকে মারধর করে তাড়িয়ে দেয়। এসময় ট্রলার থেকে ৩৮টি ইলিশ মাছ ও ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। মারধরে গুরুতর আহত জেলে মামুনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদী উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৎস্য ব্যবসায়ী এমাদুল হক শরীফ জানান, তার বহরের জেলে মামুন খানসহ অন্য জেলেদের ভাইস চেয়ারম্যান মারধর করে টাকা ও মাছ লুট করায় তিনি এ মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামীরা হলেন পারভেজের সহযোগী উপজেলার বকুলতলা গ্রামের মো. নাছির হাওলাদার, সোনাতলা গ্রামের আলম হাওলাদার, জাকির হাওলাদার, মিজান ওরফে শহিদ মৃধা ও তার ভাই পলাশ হাওলাদার।
এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, সুন্দরবনে জেলে মারধরের ঘটনায় বুধবার রাতে ভাইস চেয়ারম্যান পারভেজ ও তার সহযোগীদের নামে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
অপরদিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, বন বিভাগের অনুমতি ছাড়া সুন্দরবনে মাছ ধরার সময় সোমবার বিকেলে কটকা অভয়ারণ্য এলাকা থেকে দুইটি নৌকাসহ শরণখোলার ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের ৯ জেলেকে আটক করে আদালতে চালান দেয়া হয়েছে। এ ব্যপারে বিভাগীয় বন মামলা করা হয়েছে।
মোংলায় হাসপাতালে বেডে জীবন মরণের ঝুঁকিতে অন্তঃসত্ত্বা গৃহবধু
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অন্ত:সত্ত্বা গৃহবধুর উপর অমানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ প্রতিবেশীর বিরুদ্ধে। পেট ও পিঠসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত পেয়ে আহত গৃহবধু কয়েকদিন ধরে হাসপাতালের বেডে জীবন মরণের ঝুঁকিতে রয়েছে।
থানায় দাখিলকৃত অভিযোগ ও নির্যাতনের শিকার গৃহবধুসহ তার স্বজনেরা জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর চাঁদপাই গ্রামের হাবিব মোড়লের ৭ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী চম্পা বেগম (২২) মঙ্গলবার দুপুরে প্রতিবেশী মুরাদ শেখের (২৬) বাড়ীর উপর দিয়ে অপর প্রতিবেশীর বাড়ী যাচ্ছিল। এ সময় ওই বাড়ীর মালিক মুরাদ শেখ চম্পার গতিরোধ করে এবং তার বাড়ীর উপর দিয়ে যাওয়ার ঘটনায় তার উপর ক্ষিপ্ত হয়ে অশ্লীল গালিগালাজ করতে থাকেন। খবর পেয়ে চম্পার দেবর মারুফ মোড়ল সেখানে গেলে মুরাদ তাকেও গালিগালাজ করে। এতে উভয় পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এর এক পর্যায়ে মুরাদসহ তার পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে চম্পা ও মারুফকে বেদম মারপিট করেন। পরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। মারুফ প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ্য হলেও হাসপাতালের বেডে জীবন মরণের সন্ধীক্ষণে রয়েছে চম্পা বেগম। কিছুটা সুস্থ্য হওয়ার পর মারুফ বাদী হয়ে বৃহস্পতিবার থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে প্রতিবেশী প্রতিপক্ষ ও অভিযুক্ত মুরাদ শেখের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি (০১৯৩৩৮২২৪৭৬) বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মোংলা থানার এসএই বিশ্বজিৎ মুখার্জী বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষনিকভাবে হাসপাতালে গিয়ে ওই মহিলাকে দেখে আসি। এরপর ঘটনাটি নিয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোড়েলগঞ্জে নিখোঁজের তিন দিন পরে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ
বাগেরহাটের মোড়েলগঞ্জে নিখোঁজের তিনদিন পরে এক বৃদ্ধের মরদেহ নিজ বাড়ির বাগানের ডোবা থেকে উদ্ধার করেছে তার স্বজনেরা। নিশানবাড়িয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ তালুকদারের ছেলে মান্নান তালুকদার(৮৫) মঙ্গলবার বেলা ৮টার পর থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বাগানের ডোবায় ভাসমান অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। এ বিষয়ে ওই বৃদ্ধের ছেলে বেল্লাল তালুকদার বলেন, তার বাবা বাড়িতে একা থাকতেন। মঙ্গলবার সকাল থেকে তার কোন খোজ পাওয়া যাচ্ছিলনা। বাগানের বেড়ে তার মরদেহ পাওয়া যায়। তার মৃত্যুর কারন জানা যায়নি। এ ঘটনা সম্পর্কে থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, মৃতদেহ পাওয়া গেছে এমন খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ফকিরহাটের কাটাখালীতে ট্রাক চাপায় ভ্যান চালক নিহত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ট্রাক চাপায় হতদরিদ্র হানিফা শেখ (৫০) নামের একজন ভ্যান চালক নিহত হয়েছেন। বুধবার রাত ৯টায় খুলনা মংলা মহাসড়কের কাটাখালী বালুর মাঠের সামনে এর্দুঘটনা ঘটে। নিহতের বাড়ী লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামের। তিনি মৃতঃ বকশ শেখ এর পুত্র। প্রত্যাক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রাতে তিনি ভ্যান চালিয়ে লখপুর বাসস্ট্যান্ডে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে মুমুর্য অবস্থায় উদ্ধার করে প্রথমে কুদির বটতলা হাসপাতাল ও পরে খুমেকে নিয়ে গেলে সেখানেই তার মুত্যু হয়। নিহত হানিফার ঘরে অসুস্থ্য স্ত্রী ২কন্যা ও বৃদ্ধা মাতা রয়েছেন। কর্মক্ষম একমাত্র ব্যাক্তিকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের বা ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নী।
অবৈধ ভাবে মাছ ধরার সময় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ৬ জেলে আটক
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে অবৈধ ভাবে মাছা ধরার সময় মালামালসহ ৬ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের ৪৮ নং কম্পার্টমেন্টের খাল থেকে তাদের আটক করেন। আটককৃত জেলেরা হলেন, কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের মজিদ মোড়লের ছেলে নুরুজ্জামান (৪৩), নুর মোহাম্মদ (৩২), গফুর মোড়লের ছেলে মো: ইউসুফ আলী (৩০), আজিজ সরদারের ছেলে শামীম হোসেন (৩০), মোবারক মোড়লের ছেলে মহররম হোসেন (২৩), মৃত মাদার মোড়লের ছেলে মোবারক মোড়ল (৫৫)।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় বনবিভাগের সদস্যরা ঘটনাস্থল থেকে একটি ট্রলার, নিষিদ্ধ একটি কাটি জাল, গুড়া মাছ ও মাছ ধরার কাজে ব্যবহৃত আনুষাঙ্গিক মালামালসহ উক্ত ৬ জেলেকে আটক করে। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি আরো জানান।
সাতক্ষীরায় ব্যাংক কর্মকর্তাসহ ১৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৮৫৭
সাতক্ষীরা প্রতিনিধি
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে এক ব্যাংক কর্মকর্তাসহ ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৮৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ১৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ৩৭৯ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ২৩৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৮৫৭ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে। এছাড়া ৬৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।
জাতীয় শোক দিবস পালনে মহানগর বঙ্গবন্ধু পরিষদের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পরিষদের খুলনা মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা আ.লীগের সহ সভাপতি এস এম রাজুল হাসান রাজু। সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্নার পরিচালনায় জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর এর সকল অনুষ্ঠান করোনা ভাইরাস জনিত কারণে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহানগরীর বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কালো ব্যাচ ধারণ, দিন ব্যাপী কোরআন তেলোয়াত ও বাদ মাগরিব সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে সকল শহীদদের স্মরণে সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন মহানগর কার্যনির্বাহী সভাপতি ইউসুফ আলী সাদা, শরীফ এনামুল কবীর, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, মোঃ শাহাদাৎ হোসেন, সাবেক ছাত্রনেতা নূর হোসেন, রফিকুল ইসলাম বাবু, রোটা.ইঞ্জি মিজানুর রহমান, কবি সম হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন সরদার, ডা. হাফিজুর রহমান সোহেল, প্রভা. ইফফাত সানিয়া ন্যান্সি, জাকির হোসেন বিপ্লব, আলহাজ্ব হাফেজ শেখ আসলাম, রেজাউল করিম,আবুল কালাম মোল্লা, নুরুল হক, সাংবাদিক মামুন রেজা, অহিদ সিকদার, মহিদুল ইসলাম, শারাফাত উল্লাহ স্বপন, আদম গাজী মান্দার, বিশ্বজিত কুমার মন্ডল, এইচ এম আরিফ হোসেন, মোঃ আবু জাফর, মোজহার গাজী, টিটু মল্লিক, লিয়াকত আলী, সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।
বাগেরহাট পোষ্ট অফিস থেকে প্রতিনিয়ত টাকা চুরি সিসি ক্যামেরা অকেজো উল্লেখ করে হচ্ছে না তদন্ত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পোষ্ট অফিস থেকে প্রতিনিয়ত টাকা চুরির ঘটনা ঘটছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ নিরব। সিসি ক্যামেরা লাগানো থাকলেও তা অকেজো উল্লেখ করে গ্রাহকদের হয়রানী করার অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে একটি পক্ষ পোষ্ট অফিসের সাথে সংশ্লিষ্ট কতিপয় লোক এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে জানিয়েছে।
বুধবার সকালে শহরতলীর সোনাতলা গ্রামের সুমন শেখের স্ত্রী খাদিজা বেগম বাড়ী থেকে টাকা নিয়ে রিক্সা যোগে ব্যাংকে যায়। ওখানে নেমে রিক্সাভাড়া দেওয়ার পর পোষ্ট অফিসে টাকা রাখতে গিয়ে ভীড় দেখে সেখানের এক কর্মচারীকে বই লিখতে দিয়ে ২০ মিনিট বসে অপেক্ষা করেন। একটু পরে দেখেন তার ব্যাগের চেইন খোলা। ২০ হাজার টাকা নেই। এই ঘটনায় কর্তৃপক্ষকে জানালে সিসি ক্যামেরা অকেজো বলে জানান। বাগেরহাট সদর থানায় গতকাল রাতে একটি ডায়েরী করা হয়। যাহার নম্বর ৪২৬।
এমনভাবে প্রতিনিয়ত বাগেরহাট পোষ্ট অফিস থেকে টাকা চুরির ঘটনা ঘটলেও কেউ কোন প্রতিকার পাচ্ছে না। ভুক্তভোগীদের একাধিক অভিযোগ থাকলে কতৃপক্ষ কেন আমলে নিচ্ছে না বলে অভিযোগ। অনুপায় হয়ে ভুক্তভোগীরা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সদর থানা আ’লীগের রক্তদান কর্মসূচিতে নগর সভাপতি: বাংলাদেশ আওয়ামী লীগ দুর্গত অসহায় মানুষের পক্ষে কথা বলে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামী লীগ দুর্গত অসহায় মানুষের পাশে থেকে তাদের পক্ষে কথা বলে। সকল ধরনের দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকে আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শ শিখিয়ে গিয়েছেন সেই আদর্শেই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কর্মকা- পরিচালিত করে আসছে। তারই ধারাবাহিকতায় সদর থানা আওয়ামী লীগ রক্তদান কর্মসূচি গ্রহণ করেছে। এই রক্ত অসহায় মৃত পথযাত্রীদের জীবন ফিরিয়ে দিতে পারে। এটাই বঙ্গবন্ধু’র রেখে যাওয়া আদর্শ। এই আদর্শ বাংলার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে সদর থানা আওয়ামী লীগ আয়োজিত সন্ধানী ডোনার কাবের সহযোগিতায় রক্তদান কর্মসূচির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, নুর ইসলাম বন্দ, শ্যামল সিংহ রায়, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শহিদুল হক মিন্টু, এ্যাড. অলোকা নন্দা দাস, বিরেন্দ্র নাথ ঘোষ, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর কনিকা সাহা, এ্যাড. জেসমিন সুলতানা জলি, রনজিত কুমার ঘোষ, সমীর কৃষ্ণ হীরা, এস এম আসাদুজ্জামান রাসেল, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম নাসির, আতাউর রহমান শিকদার রাজু, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, আযম খান, আউয়াল হোসেন ছোটন, ফয়েজুল হক রুবেল, শেখ হারুন মানু, মো. রিয়াজ হোসেন, সাব্বির হোসেন, আব্দুর রহিম বাবু, শওকত হোসেন খোকন, মো. লিখন, মো. ইদি আমিন, মো. হিমু, ইলিয়াছ হোসেন লাবু, মনিরুল ইসলাম সোহাগ, মোস্তাফিজুর রহমান সুইট, কে এম চঞ্চল, হায়দার আলী, মো. সোহেল বিশ্বাস, দিদারুল আলম, রুম্মান আহমেদ, শংকর কু-ু, সাব্বির হোসেন, আল আমিন, মো. পিয়াল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময়ে ২৫ জন যুবক সন্ধানী ডোনার কাবের সহায়তায় রক্তদান করেন।
খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী ছাত্রদল পাইকগাছা থানা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হুদা মিন্টুর পিতা মোঃ জয়নাল আবেদীন অ্যাবে (৫৭) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২টায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহতো পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন মহানগর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম বাবু, সিনিঃ সহ সভাপতি তারেক হাবিবুল্লাহ, জেলা ছাত্রদলের সিনিঃ সহ সভাপতি জুলকার নাঈম, ইফতেখার জামান নবীন, শামীম আশরাফ, মুনিমুর রহমান নয়ন, শরিফুল ইসলাম সাগর, আল আমিন তালুকদার প্রিন্স, আব্দুল্লাহ কিমিয়া সাদাত, মফিজুল ইসলাম মিঠু, আব্দুল্লাহ আল মামুন, মল্লিক জাহিদুল ইসলাম, রবিউল আলম, মোঃ ফিরোজ আহমেদ, হুমায়ুন আজিজ ডাবলু, সৈয়দ আব্দুল্লাহ, মফিজুল ইসলাম, শাকিল আহমেদ, আশিকুর রহমান আশিক, সোহাগ আহমেদ, মাসুম বিল্লাহ, শেখ মসফিকুর হাসান অভি, আরিফুর রহমান আরিফ, মাহিম আহমেদ রুবেল, হেলাল উদ্দিন, আশিকুজ্জামান তুফান, আজিজুর রহমান, মামুনুর রহমান, রাজিবুল আলম বাপ্পী, মোঃ ফারুক হোসেন, মাহমুদুল হাসান মুন্না, রাজু শেখ, আতাউর রহমান তাজ, আব্দুল আহাদ শাহীন, ইসরাফিল বাবু, মাসুদ রানা, রাজু আহমেদ রাজ, ইসমাইল হোসেন খান, আরিফুর ইসলাম, শরীফ চৌধুরী সোহেল, হৃদয় হোসেন রিপন, মিজানুর রহমান শাকিল, শামীম রেজা, জিল্লুর রহমান, আশিক মাহমুদ নকিব, মোঃ জুয়েল রহমান, ফারহান শিকদার, কৃষ্ণ বিশ্বাস, হাফিজুর রহমান সাগর, মোঃ ইমরান খান, শেখ আল আমিন হোসেন, শাহিন আলম, খালিদুর রহমান, আলী আজগর অন্তু, আবু হানিফা সুমন, মোঃ নাজিম উদ্দিন, মনিরুজ্জামান মনি, মশিউর রহমান তুষার, তুহিন ইসলাম, শেখ আল মামুন, এবাদত হোসেন, জিয়াউর রহমান জুয়েল, নাজমুল হোসেন, আবরার হোসেন সৈকত, বায়েজিদ হোসেন, ইজবুর রহমান ইমুল, মাহমুদুল আলম লোটাস, তানভীর আলম, সাব্বির খান, রায়হান খান, মোঃ আলী নেওয়াজ, রুবেল ফকির, আতাউর রহমান, মুস্তাহিদুল হক দিহান, সাইমুন রিয়াজ, মুন্সি হাসিবুর রহমান, আসিফ রহমান হৃদয় প্রমুখ।
খুলনা সিটি কর্পোরেশনের ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ২৬ আগস্ট
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের ২০২০-২০২১ অর্থবছরের বাজেট আগামী ২৬ আগস্ট ২০২০ তারিখ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত ৪র্থ বিশেষ সভায় (বাজেট) এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভার শুরুতে ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী জাতীয় ও স্থানীয় পর্যায়ের ব্যক্তিবর্গসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদেরও রূহের মাগফেরাত কামনা করা হয়।
সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, করোনা মহামারীর কারণে কয়েকমাস যাবত উন্নয়নমূলক কর্মকান্ড বিঘিœত হয়েছে। পুনরায় আমরা উন্নয়নমূলক কাজ শুরু করেছি। প্রতিকূলতা সত্বেও গত অর্থবছরের বাজেট বাস্তবায়নের হার কম নয় উল্লেখ করে সিটি মেয়র বলেন ২০১৯-২০২০ অর্থবছরে বাজেটের শতকরা ৬৭ দশমিক ৩৫ ভাগ অর্জিত হয়েছে। চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটেও সফলতা অর্জিত হবে বলে সিটি মেয়র আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্বচ্ছতা ও কাজের মান সমুন্নত রেখে উন্নয়ন কাজ বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। সিটি মেয়র আরো বলেন, বর্ষা মৌসুমে জোয়ারের সময় ভৈরব ও রূপসা নদীর পানির উচ্চতা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে জোয়ারের সময় বৃষ্টিপাত হলে নগরীর কিছু কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ জন্য নদীর নাব্যতা কমে যাওয়াকে দায়ী করে তিনি বলেন মহানগরীর অভ্যন্তরীণ খালসমূহ খননের পাশাপাশি এ দুটি নদীও খনন করা প্রয়োজন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনু, অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি শেখ মোঃ গাউসুল আযম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ আনিছুর রহমান বিশ্বাষ, মোঃ আব্দুস সালাম, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহম্মেদ, মোঃ ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, মুন্সী আব্দুল ওয়াদুদ, মোঃ মনিরুজ্জামান, এসএম খুরশিদ আহম্মেদ টোনা, শেখ মোসারাফ হোসেন, মোঃ হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, আলহাজ্ব ইমাম হাসান চৌধুরী ময়না, মোঃ শমশের আলী মিন্টু, জেড এ মাহমুদ ডন, মোঃ সাইফুল ইসলাম, এস এম মোজাফফর রশিদী রেজা, মোঃ আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, কনিকা সাহা, মাজেদা খাতুন, লুৎফুন নেছা প্রমুখ মতামত তুলে ধরেন।
মোংলায় মাদক ব্যবসায়ী, পাচার হওয়া রশি এবং ব্যাটারীসহ চার চোরকারবারী আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় সাড়ে সাত’শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ও কার্গো জাহাজ হতে পাচার হওয়া দুই মণ রশি এবং ব্যাটারীসহ চার চোরকারবারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে স্থায়ী বন্দরের ইপিজেড এলাকা থেকে গাঁঁজাসহ মাদক ব্যবসায়ী মো: হাবিবুর গাজীকে আটক করে পুলিশ। এ ঘটনায় রাতেই থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। হাবিবুর সাতক্ষীরার আশাশুনি থানার বড়দাল গ্রামের মো: মানিক গাজীর ছেলে। হাবিবুর মোংলা ইপিজেডের একটি ফ্যাক্টরীতে চাকুরি করেন।
এদিকে রাতেই শহরতলীর কানাইনগর-গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত চোরাকারবারী নিয়ামত হাওলাদারের বাড়ী থেকে কার্গো জাহাজ হতে পাচার করে এনে মজুদ রাখা দুই মণ মোটা রশি ও একটি ব্যাটারী উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিয়ামত হাওলাদার (২৫), তরিকুল ব্যাপারী, সিজার খান ও সিরাজ শিকদারকে হাতেনাতে আটক করা হয়। পালিয়ে যায় হাকিম ব্যাপারী নামক অপর চোরাকারবারী। এ ঘটনায়ও রাতে থানায় মামলা দায়ের হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, প্রতিনিয়তই মাদক ও চোরচালানীসহ সকল ধরণে অপরাধ কর্মকান্ড বন্ধে পুলিশের অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ফলে গত ২৬ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত মোংলা থানা পুলিশের অভিযানে ৭৯ পিচ ইয়াবা, ১ কেজি আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সকল ঘটনায় ১০টি মামলায় ১৪ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন ধরণের অপরাধের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ জনকে ১৫ দিন থেকে ৩ মাস পর্যন্ত সাজা দেয়া হয়েছে।
মোংলায় আমদানী নিষিদ্ধ ৪ কন্টেইনার পোস্তদানা জব্দ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মিথ্যা ঘোষণা দিয়ে মোংলা বন্দরে আনা আমদানী নিষিদ্ধ ৪ কন্টেইনার পোস্তদানা জব্দ করেছে মোংলা কাস্টমস হাউস। গোপন সংবাদ এবং কাস্টমসের গোয়েন্দা রির্পোট অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে কাস্টমস কর্তৃপক্ষ মোংলা বন্দরের ২ নম্বর কন্টেইনার ইয়ার্ডে থাকা ৪টি কন্টেইনার আমদানীকারক প্রতিনিধি, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন প্রতিনিধি, শিপিং এজেন্ট প্রতিনিধি, বাগেরহাট চেম্বার অব কমার্স এর প্রতিনিধি এবং মোংলা বন্দরের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই কন্টেইনারগুলো ওপেন করেন। এ সময় দেখা যায় সেগুলোর মধ্যে ঘোষণা বর্হিভূত পণ্য আনা হয়েছে। ২০ ফুট দৈর্ঘ্যরে এই ৪টি কন্টেইনারে ফুটবল, টেনিস বল ও ¯েœা-স্প্রে আনার ঘোষণা ছিল আমদানীকারক প্রতিষ্ঠানের। আমদানীকারকেরা ঘোষণা অনুযায়ী প্রতিটি কন্টেইনারে পণ্যের ওজন দেয়া ছিল ৫ টন আর সেখানে পোস্তদানা আনায় প্রতিটি কন্টেইনারে ১৭ থেকে ২০ মে: টন ওজন দাঁড়িয়েছে। কন্টেইনারের ওজন পরিমাপ করতে গিয়ে ঘোষণার সাথে মিল না থাকায় সন্দেহ হয় কাস্টমস কর্তৃপক্ষের। এরপর সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে কন্টেইনার ৪টি ওপেন করা হয়। ওপেন করা মাত্র বেরিয়ে আসে ঘোষণা বর্হিভূত নিষিদ্ধ আমদানী পণ্য পোস্তদানা। কন্টেইনারে আনা প্রতিটি বস্তায় ২৫ কেজি করে পোস্তদানা রয়েছে। পরীক্ষা-নিরীক্ষণ চলায় কত বস্তা পোস্তাদানা রয়েছে এবং এর দাম কত তা জানাতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ।
মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মো: সামসুল আরেফিন খান বলেন, কাস্টমস কর্তৃপক্ষের কাছে গোপন সংবাদ ছিল যে, কিছু দুষ্কৃতিকারী রাতের আধারে কন্টেইনারের সিল ভেঙ্গে অন্যান্য মালামালের সাথে এ অবৈধ পণ্য পাচার করবে। যার জন্য জাহাজ থেকে কন্টেইনার নামার পর সেখানে কাস্টমসের নিরাপত্তা জোরদার করা হয়, তাতে বন্দর কর্তৃপক্ষও যথেষ্ট সহায়তা করেন। পরবর্তীতে সকলের উপস্থিতি পণ্যগুলো পরীক্ষণের জন্য বৃহস্পতিবার দুপুরে খোলা হয়। সেখানে ফুটবল, টেনিস বল ও ¯েœা-স্প্রের বদলে পাওয়া যায় আমদানী নিষিদ্ধ পোস্তদানা। মিথ্যা ঘোষণা দিয়ে ঢাকার সোয়ারী ঘাট এলাকার মেসার্স তাজ ট্রেডার্স ও চক বাজারের আয়েশা ট্রেডার্স এ পণ্য আমদানী করেছে। কন্টেইনার ওপেনের সময় নির্ধারণ করে তাদেরকে পত্র দেয়ার পাশাপাশি টেলিফোনে উপস্থিত থাকার জন্য বলা হলেও তারা উপস্থিত হননি। এ পণ্য নিয়ে এখন পরীক্ষণ চলছে এটি শেষ হলে কাস্টমস আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে পণ্যগুলো বাজেয়াপ্তসহ জড়িতদের আইনের আওতায় এনে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হতে পারে বলেও জানান তিনি।
ব্যাটারি চালিত রিকসার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা নগরীতে ব্যাটারি চালিত রিকসা চালানোর অনুমতি দেয়া, পুলিশী হয়রাণি বন্ধ করা, আটককৃত রিকসা বিনা অর্থদ-ে চালকদের ফেরৎ দেয়া, প্রয়োজনীয় নীতিমালা ব্যাটারি চালিত রিকসার লাইসেন্স দেয়া ও গুরুত্বপূর্ণ সড়কে রিকসার জন্য আলাদা লেন তৈরি করার দাবীতে বৃহস্পতিবার রিকসা, ব্যাটারি রিকসা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ, খুলনা জেলা শাখা’র উদ্যোগে নগরীর পিকচার পালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগ্রাম পরিষদের সংগঠক ও রিকসা শ্রমিক আন্দোলনের নেতা আলমগীর সোহেন বাবু’র সভাপতিত্বে ও সংগঠক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু’র সঞ্চালনায় বক্তব্য রাখেনÑসমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, সদস্য কোহিনুর আক্তার কণা, রিকসা শ্রমিক আন্দোলনের নেতা মোঃ মানিক মিয়া, মনির হোসেন, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল হাই প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে সারাবিশ্বের মত বাংলাদেশও করোনা মহামারী মোকাবেলা করছে। শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি পালন করার লক্ষ্যে সামাজিক মেলামেশা নিয়ন্ত্রণ করতে হচ্ছে। ফলে অর্থনৈতিক কর্মকা- অনেকটা সীমিত। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক নি¤œবিত্ত শ্রমজীবী মানুষ। বেশিরভাগ মানুষ জীবন ধারণের ন্যূনতম প্রয়োজন জোগাড় করতে পারছে না। আর এই হতদরিদ্র মানুষের একটা বড় অংশ রিকসাচালক। বেঁচে থাকার তাগিদে প্রখর রোদ ও বৃষ্টি উপেক্ষা করে নিদারুণ শারীরিক পরিশ্রমের কাজ করছেন তারা। দারিদ্রতার কারণে পর্যাপ্ত পুষ্টিমানসম্পন্ন খাদ্য তারা গ্রহণ করতে পারে না। ফলে অতিরিক্ত পরিশ্রমে শীঘ্রই তারা কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। আবার যা উপার্জন করেন বর্তমান বাজারদর বিবেচনায় তাতে সংসার চলে না। এমতাবস্থায় উপার্জন কিছুটা বৃদ্ধি ও শারীরিক শ্রম কিছুটা লাঘবের লক্ষ্যে তারা রিকসায় মটর লাগিয়ে চালাচ্ছেন। কিন্তু দেশের অনেক নগর, জেলা ও উপজেলায় ব্যাটারিচালিত রিকসা চললেও খুলনা নগরীতে চালাতে বাধাদান করা হচ্ছে। বর্তমান ডিজিটাল বাংলাদেশে পদচালিত রিকসা চালানো অমানবিকতা। আমরা বার বার অনুরোধ করে বলেছি, রিকসাকেও আধুনিক করা দরকার। আর এরজন্য প্রয়োজন একটা নীতিমালা প্রণয়ন করা। যে নীতিমালা রিকসার ডিজাইন, রাস্তায় চালানোর পদ্ধতি, গুরুত্বপূর্ণ সড়কে আলাদ লেন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। এই নীতিমালা অতি সহজেই নির্ধারণ ও বাস্তবায়ন করা সম্ভব। স্বল্প দূরত্বে মানুষ ও পণ্য পরিবহণ, বিপদে-আপদে সহজপ্রাপ্য বিবেচনায় ব্যাটরিচালিত রিকসা এখনও মানুষের কাছে জনপ্রিয়। খুলনা শহরে প্রায় ২০ হাজার পরিবারের আয় এই বাহনের উপর নির্ভরশীল। অর্থাৎ সরাসরি লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা নিশ্চিত করার জন্য ব্যাটরিচালিত রিকসা চলাচলের অনুমতি দেয়া জরুরী।
মানববন্ধন শেষে শ্রমিকনেতা জনার্দন দত্ত নাণ্টুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল খুলনা মহানগর পুলিশ কমিশনার বরাবর দাবীসম্বলিত স্মারকলিপি পেশ করেন। পুলিশ কমিশনারে পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী পুলিশ কমিশনার, কেএমপি।
বাংলার স্বাধীনতা, ভাষা, সমাজ, সংস্কৃতি ও সভ্যতার মধ্যে একজন শ্রেষ্ঠ বাঙালিরূপে বঙ্গবন্ধু থাকবেন চিরজাগ্রত
খবর বিজ্ঞপ্তি
স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর অমর কীর্তি। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য নাম। যতদিন বাংলার মানচিত্র থাকবে, যতদিন বাঙালির ইতিহাস থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন অমর-অবিনশ্বর। বাংলার স্বাধীনতা, ভাষা, সমাজ, সংস্কৃতি ও সভ্যতার মধ্যে একজন শ্রেষ্ঠ বাঙালিরূপে বঙ্গবন্ধু থাকবেন চিরজাগ্রত। সভ্যতার শুরু থেকেই বারবার মানবতা হয়েছে ভূলুণ্ঠিত, শোষক ও শোষিতের ব্যবধান বেড়েছে, উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে শোষণের মাত্রা। কিন্তু স্বাধীন বাংলাদেশের পথিকৃত হিসেবে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করে বাংলার মাটি ও মানুষের সাথে আজো তিনি মিশে আছেন। বাঙালিদের অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতি সীমাহীন বৈষম্য রোধ করতে দরকার হয়েছিলো একজন শেখ মুজিবুর রহমানের মতো এক মহানায়কের। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা সভায় বক্তারা এস কথা বলেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় কাজী আজহারুল মিলনায়তনে( বিএমএ ভবনে) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনা জেলা কমিটির উদ্যোগে জাতীয় শোকদিবস উপলক্ষেআজ বঙ্গবন্ধু,মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি ডা: শেখ বাহারুল আলম। মূখ্য আলোচক ছিলেন বিশিস্ট শিক্ষাাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির। সভায় সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। আলোচনা করেন রায়েরমহল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. আবুল কালাম আজাদ, খুলনা প্রেস কাবের সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী,মুক্তিযোদ্ধা আ ফ ম মহসিন, আওয়ামীলীগ নেতা শ্যামল সিংহ রায়, সাবেক ছাত্রনেতা শরীফ শফিকুল হামিদ চন্দন, মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সাংস্কৃতিক জোটের শাহিন জামাল পন, মো: সাবির খান, শিক্ষকনেতা প্রদীপ দাস, নূরুন নাহার হীরা, জেসমিন জামান, ডা. মোসাদ্দেক হোসেন বাবলু, সঞ্জয় কুমার মল্লিক, কৃষ্ণা দাস,সাংবাদিক রাশীদুল ইসলাস বাবলু, পি এমজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম হারুন-অর-রশীদ, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো: রফিকুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, পাকিস্তান কেবল অর্থনৈতিকভাবে আমাদেরকে শোষণ করতে চায়নি, বরং তাদের আগ্রাসী হাত বাড়িয়ে দিয়েছিলো আমাদের ভাষা, সংস্কৃতি, সম্প্রীতিপূর্ণ পরিবেশ, শিক্ষা ইত্যাদির উপর। সামরিক স্বৈরশাসনের শাসনের মাধ্যমে প্রচন্ড চাপ, অনিশ্চয়তা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে যখন বাঙালিদের এরা হাতে ধরা সুতোয় পুতুলের মতো নাচাতে চেয়েছিলো, ঠিক তখনই স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠেছিলেন নিষ্ঠা, ভালোবাসা, আন্তরিকতা, একাগ্রতা, সাহসিকতায় এবং সর্বোপরি দৃঢ়তায় এই বজ্রকণ্ঠস্বরধারী মানুষটি। বাঙালির স্বাধীনতার মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন সেই ঐকান্তিক প্রয়োজনের সময়ে। বাল্যকাল ও কৈশোর থেকেই যে সংগ্রামের শুরু, তা থেমে থাকেনি; বরং কালক্রমে তা বিস্তৃত ও প্রসারিত হয়ে সমগ্র বাঙালির মুক্তি-সংগ্রামের এক মহৎ প্রচ্ছদপট এঁকে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিব হয়ে ওঠেন ইতিহাসের মহামানব। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার মূল সারাংশ ছিল- শোষণ-নিপীড়ন থেকে মানুষের মুক্তি অর্থাৎ শোষণমুক্ত একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা। ৭ মার্চ ১৯ মিনিটের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু সেই স্বপ্নই দেখিয়েছিলেন ৭ কোটি বাঙালিকে। তিনি দেখিয়েছিলেন এদেশের নিপীড়িত-শোষিত মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির স্বপ্ন। আর সেই স্বপ্ন বাস্তবায়নেই বাঙালীর মনে জাগ্রত করেছিল অদম্য স্পৃহা। আর সেই ভিত্তিতেই দীর্ঘ ৯ মাস যুদ্ধে ৩০ লাখ বাঙালির রক্ত আর অগণিত মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয় সেই কাঙ্খিত মুক্তি। সভা শেষে বিএমএ ভবনে প্রতিষ্টিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন কওে এক মিনিট নিরাবতা পালন করেন।
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় মটরশ্রমিকের মৃত্যু
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় সুজন (২৫) নামে এক মটরশ্রমিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বুধবার দুপুরে এইচআর পরিবহনের মালিককে টাকা দিয়ে বাড়ী ফেরার পথে ইজিবাইকের সাথে সংঘর্ষে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে এইচআর ট্রাভেলস্-এর পাইকগাছা কাউন্টারের সুপার ভাইজার ও পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের শাহিনুর রহমানের ছেলে। আসরবাদ জানাযা শেষে বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে দাফন হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
খুবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষির্কী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ আগস্ট সীমিত আকারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বর্তমান করোনা ভাইরাসজনিত (কোভিড-১৯) সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণপূর্বক গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯-২০ মিনিটে মুজিববর্ষ উপলক্ষে স্থাপিত কালজয়ী মুজিব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১১ টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে (৪র্থ তলা) ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু: বাঙালির কান্ডারি’ বিষয় শীর্ষক বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ওয়েবিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ইমেরিটাস ড. এ. কে. আজাদ চৌধুরী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আবদুল মান্নান। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। অলোচনা অনুষ্ঠানটি ফেজপেজে সরাসরি দেখা যাবে (যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/শঁ.ধপ.নফ.ড়ভভরপরধষ)। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে প্রার্থনা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শার্শায় নবজাতক শিশু উদ্ধার
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগঁআচড়ায় একদিনের সদ্য নবজাতক এক শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাগঁআচড়া পল্লীবিদুৎ অফিসের সামনে রাজ্জাক কলুর মিলের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সদ্য নবজাতক বাচ্চাটি কন্যা সšতান। পুলিশ সুত্র জানায়, বুধবার গভীর রাতে কে বা কারা নবজাতক শিশুটি ফেলে রেখে যায়। সকালে রাস্থার পাশে চায়ের দোকানদার দেখতে পায় সদ্য নবজাতক একটি শিশু কাপড়ে মোড়ানো অবস্থায় ছটফট করছে। শিশুটিকে জীবিত উদ্ধার করে পুলিশকে খবর দেয়। ঘটোনাস্থলে পুলিশ যেয়ে বাচ্চাটি নিরাপদ পরিচর্যা করার জন্য চায়ের দোকানদার বাবুল কে লিখিত নিয়ে তার কাছে হস্থাšতর করা হয়। বাগঁআচড়া পুলিশ তদšত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নবজাতক শিশুটি উদ্ধার করে দোকানদার বাবুলের হেফাজতে রাখা হয়েছে। বিষয় খোঁজ খবর নিয়ে তার জন্মদাত্রীর সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু একাডেমিতে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা
তথ্য বিবরণী
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে বৃহস্পতিবার সকালে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। স্বাস্থবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল এবং জেলা কালচারাল অফিসার সুজিত সাহা। এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলমসহ শিক্ষার্থীর অভিভাবকরা উপস্থিত ছিলেন। ইতোমধ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রতিযোগীরা ছবি বাড়ি থেকে একেঁ খুলনা শিশু একাডেমির কার্যালয়ে জমা দিয়েছেন। আগামী ১৫ আগস্ট সকাল ১০ টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
কুয়েটে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ১৫ আগস্ট শনিবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভিসি মহোদয়ের বাস ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উওোলন। সকাল ১০ টায় কালো ব্যাচ ধারণ ও ক্যাম্পাসস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১১ টায় আলোচনা সভা (তড়ড়স এর মাধ্যমে) এবং বাদ আসর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ।
ঝিনাইদহে নতুন করে আরও ৪৭ জন করোনায় আক্রান্ত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে নতুন করে আরও ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১২৬০ জন। ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ১২৪ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪৭ টি পজেটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৩৬ জন, শৈলকুপা উপজেলায় ৯ জন, হরিনাকুন্ডু উপজেলায় ১ জন এবং মহেশপুর উপজেলায় ১ জন। আক্রান্ত ১২৬০ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৭৩২ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২০ জন।
নৌবাহিনীর ত্রাণ বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম
খবর বিজ্ঞপ্তি
খুলনা, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে উপকূলীয় অঞ্চলে নিয়মিত টহল করছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা উপজেলার সোনাইতলা ইউনিয়নে স্থানীয় প্রশাসনের সহায়তায় ১০০টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা প্রদান করে। এছাড়া মোংলা উপজেলার সোনাইতলা, কানাইনগর, মিঠাখালি, দিগরাজ বাজার, আপাবাড়ি, মামারঘাট ও ফেরিঘাট এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। জনগণের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় ও বর্জনীয় শীর্ষক লিফলেট বিতরণ করে। মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট বরগুনা সচেতনতামূলক টহল পরিচালনার পাশাপাশি সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে মাস্ক ব্যবহার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করছে। উপজেলাসমূহের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ প্রতিরোধ সর্ম্পকিত ১৬০টি লিফলেট বিতরণ করে। নৌ কন্টিনজেন্ট দু’টি জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদানসহ করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন ব্যানার স্থাপন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
রূপসায় অজ্ঞাত নামা মহিলা উদ্ধার, হাসপাতালে ভর্তি
রূপসা প্রতিনিধি
রূপসা থানা পুলিশ ১২ ই আগস্ট রাত প্রায় ৮ টার দিকে অজ্ঞাত (৩৭) বছরের এক মহিলাকে উদ্বার করে খুলনা সদর হাসপাতালে ভর্তি করেছে। তবে ধারনা করা হচ্ছে সে বিষাক্ত কোন দ্রব্য পান করে অজ্ঞান হয়ে রাস্তার উপর পড়ে ছিল। পুলিশ জানায়, নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় “সিগমা সী ফুডস লিমিটেড ” এর পেছনে অজ্ঞাতনামা এক মহিলা (৩৭) কে অচেতন অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পায়।
পরবর্তীতে রূপসা বাসস্ট্যান্ড ক্যাম্পের আইসি এস আই বিপ্লব মন্ডল সেখানে উপস্থিত হন এবং উক্ত মহিলাকে চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কোন লোকজন উক্ত মহিলার নাম-ঠিকানা জানে না। ধারনা করা হচ্ছে যে, উক্ত মহিলাটি বিষাক্ত কোন জিনিস পান করায় অজ্ঞান হয়ে পড়ে ছিলো। তার পরিচয় জানা থাকলে রূপসা থানা অফিসার ইনচার্জ’র সাথে যোগাযোগ করার অনুরোধ করা হল।
খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ে শিক্ষকদের বাস উদ্বোধন
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার বেলা ১২টায় খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ে নবনিযুক্ত শিক্ষকদের জন্য একটি বাস উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বাসের ফিতা কেটে উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান। বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান তার বক্তৃতার শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত তার পরিবারের সকল সদস্য, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের। তিনি বলেন, কৃষিতেই বাংলাদেশের সমৃদ্ধি ও মুক্তি নিহিত। কৃষির এই অমিত সম্ভাবনাকে ঘিরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। জাতির পিতার সূচিত পথ ধরেই তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের কৃষিকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে গত চার দশকের বেশি সময় ধরে দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণেরও বেশি। দেশের এই বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে ধারাবাহিকভাবে কৃষি, কৃষক ও কৃষিবিদগণ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি আরও বলেন, এই বিশ^বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত মেধাবী শিক্ষকরা গবেষণার মাধ্যমে প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনসহ ভিশন ২০২১ বাস্তবায়নে সকলে একাত্মভাবে কাজ করে বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ২০৪১ সালের মধ্যে আধুনিক কৃষি শিক্ষা, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং হস্তান্তরের মাধ্যমে বিশ^বিদ্যালয়ের শিক্ষকরা বাংলাদেশে খাদ্য নিরাপত্তা বলয় সৃষ্টি করে দেশকে উন্নত দেশে পরিনত করবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় বিশ^^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা: খন্দকার মাজহারুল আনোয়ার (শাজাহান) বলেন, বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান এর প্রধান পৃষ্ঠপোষকতায় এবং সার্বিক তত্ত্বাবধানে বিশ^বিদ্যালয়ের জন্য ৫০ বছর মেয়াদী মাস্টার প্লান তৈরিসহ একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প তৈরির জন্য পরামর্শক নিয়োগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বাত্মক সুবিধা প্রদানের জন্য স্বল্পতম সময়ের মধ্যে বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ছাত্র ও ছাত্রী হল এবং পরিবহন সুবিধা চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নবনিযুক্ত শিক্ষকদের জন্য বাস সুবিধা চালু করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে আরও সুযোগসুবিধা বাড়ানো হবে। এ সকল অগ্রগতির জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এ সময় শিক্ষকদের মধ্যে স্বাগত বক্তৃতা রাখেন কুয়েটের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল এবং এই বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ্ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আশিকুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর দোয়া পরিচালনা করেন বিশ^বিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের শিক্ষক ডাঃ কাজী খালিদ ইবনে খলিল।
স্ত্রীর বাপের বাড়ি চলে যাওয়ায় অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে স্বামী
বেনাপোল প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলায় স্ত্রীর বাপের বাড়ি চলে যাওয়ায় অভিমান করে আলী হোসেন (৩৩) নামে এক ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাভারন পুরাতন বাজার এলাকায়। নিহত আলী হোসেন শার্শা উপজেলার ঘিবা গ্রামের ফজলুর রহমানের ছেলে। পুলিশ ও প্রতিবেশিরা জানান, বেশ কিছুদিন ধরে আলী হোসেন তার স্ত্রী শাহিদা খাতুন ও পাঁচ বছরের মেয়ে মারিয়াকে নিয়ে নাভারন পুরাতন বাজারের হাফিজুর রহমানের বাড়ির দোতলায় ভাড়া থাকতেন কিন্তু আলী হোসেন বেকার হওয়ায় গতকাল মেয়েকে নিয়ে তার স্ত্রী বাপের বাড়ি চলে যান। এ ঘটনায় ক্ষোভে দু:খে আলী হোসেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
ঝিকরগাছা থানার এসআই সিরাজুল ইসলাম জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য যশোর জেনারেল হাসপাতাল মগ্যে প্রেরন করেন। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নগরীর বিএনপির কল সেন্টারে অক্সিজেন সিলিন্ডার প্রদান
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসে আক্রান্তদের মানবিক চিকিৎসা সেবায় খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠিত ‘কল সেন্টারে’ একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম এ্যাড. শেখ তৈয়েবুর রহমানের ছেলে প্রফেসার আশিক ইকবাল। বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর ৫৭, রূপসা স্ট্যান্ড রোডস্থ ‘কল সেন্টারের’ অস্থায়ী কার্যালয়ে মহিলা দল নেত্রী রেহেনা ঈশার মাধ্যমে নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র নিকট সিলিন্ডারটি হস্তান্তর করেন আসমা ফেরদৌস ও মুজাহিদুর রহমান রিংকু। মঞ্জু বলেন, করোনাকালীন সময় খুলনা মহানগর বিএনপির ‘কল সেন্টার’ এর মাধ্যমে আক্রান্ত রোগীদের সেবা অব্যাহত আছে। তেমনি শুভানুধ্যায়ীদের অনুদানর অব্যাহত আছে। সকলে একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারলে মানুষের উপকারে আসবে। তারপরও আমাদের নিজ নিজ অবস্থা থেকে মানুষদের সাহায্য করতে হবে। সামাজিত দূরত্ব বজায় রেখে সকলকে সুস্থ থাকার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি. জাফরউল্লাহ খান সাচ্চু, রেহেনা ঈশা, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, হাসানুর রশিদ মিরাজ, নিয়াজ আহমেদ তুহিন, শরিফুল ইসলাম জলি, বদরুল আনাম খান, মাহবুব হোসেন, কামরান হাসান, জিএম রফিকুল হাসান, সিরাজুল ইসলাম লিটন, কে এম মাহবুব আলম, মোহাম্মদ আলি, আশিকুর রহমান আশিক, শরিফুল ইসলাম, সৈয়দ এমরান, মুশফিকুর রহমান অভি, কাওসারী জাহান মঞ্জু, মুন্নি জামান, ফিরোজ আহমেদ, আলমগীর হোসেন প্রমুখ।
খুলনা মহানগর যুবলীগের শোক দিবসের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
১৫ আগষ্ট জাতিয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে খুলনা মহানগর আওয়ামী যুবলীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সভায় এই সকল সিদ্ধান্ত গ্রহন করেন নগর যুবলীগ নেতৃবৃন্দ। কর্মসূচির মধ্য রয়েছে সকাল ৭ টা ৩০ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারন। সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান। যোহর বাদ প্রতিটি ওয়ার্ডে খাদ্য বিতরন। সদর থানা যুবলীগের উদ্দোগে নতুনবাজার খাদ্য বিতরন,২৪ নং ওয়ার্ড যুবলীগের উদ্দোগে ইকবাল নগর জামে মসজিদে দোয়া অনুষ্টান ও খাদ্য বিতরন। ২৬ নং ওয়ার্ডের উদ্দোগে দুপুরে খাদ্য বিতরন, ২৫ নং ওয়ার্ডে বাদ যোহর গল্লামারী জামে মসজিদে দোয়া ও খাদ্য বিতরন। ১৬ নং ওয়ার্ড যুবলীগের দোয়া ও খাদ্য বিতরন। এছাড়া ১৬ আগষ্ট দুপুরে খালিশপুরে মেগার মোড়ে, দৌলতপুর ও শিরমনি খাদ্য বিতরন অনুষ্ঠিত হবে। খুলনা মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, মো. আব্দুল কাদের শেখ, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, সওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির হোসেন, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দিপু, মশিউর রহমান সুমন, কে এম শাহিন হাসান, মো. রাশেদুল ইসলাম রাশেদ, ইলিয়াস হোসেন লাবু, মোস্তাইম বিল্লাহ চঞ্চল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য সভা চলাকালীন সময়ে বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সামাজিক দূরুত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে চলা হয়।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরদের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩
যশোর অফিস
যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) ভেতরে কিশোরদের দুই পক্ষের সংঘর্ষে তিন কিশোর নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। কিশোর উন্নয়ন কেন্দ্রের মনঃসামাজিক পরামর্শক (সাইকো সোশ্যাল কনসালট্যান্ট) মুশফিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন রাত সাড়ে আটটার দিকে বলেন, ‘বিভিন্ন অপরাধে জড়িত দেশের বিভিন্ন জেলার ২৮০ কিশোর আদালতের মাধ্যমে ওই কেন্দ্রে এসেছে। তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে আরও বিস্তারিত বলতে পারব।’ নিহত কিশোরেরা হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিপপুর পূর্বাপাড়া গ্রামের নান্নু পরামানিকের ছেলে নাঈম হোসেন (১৭), খুলনার দৌলতপুর উপজেলার মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়া গ্রামের রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান ওরফের রাব্বি (১৭) ও বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রাসেল ওরফে সুজন (১৬)।
শিশু উন্নয়ন কেন্দ্র ও পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দ্রের ভেতরে সংশোধনের জন্য থাকা কিশোরদের দুই পক্ষের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় অতর্কিত সংঘর্ষ হয়। এ সময় তারা খাটের মশারি টাঙানোর লাঠি ও চেয়ারের হাতল ভেঙে মারামারি শুরু করে। এতে অন্তত আট কিশোর আহত হয়। এর মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। শিশু উন্নয়ন কেন্দ্রটির মনঃসামাজিক পরামর্শক (সাইকো সোশ্যাল কনসালট্যান্ট) মুশফিকুর রহমান বলেন, গত ৩ আগস্ট কিশোরদের দুই পক্ষের মধ্যে মারামারি হয়। তখন দুই কিশোর আহত হয়। মারামারি ঠেকাতে গিয়ে কেন্দ্রের প্রধান প্রহরী নুর ইসলাম আহত হন। এরপর দুই পক্ষকে দুটি পৃথক ভবনে তালাবদ্ধ অবস্থায় আটকে রাখা হয়। ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য দুই ভবনের তালা খুলে কিশোরদের বাইরে আনা হয়। তখন অতর্কিত দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়। এতে তিন কিশোর মারা যায়। আরও চারজন আহত হয়েছে। ৩ আগস্টের ঘটনা তদন্তের জন্য সমাজসেবা অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সাইফুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
চুরি হওয়া ১৮ অটোরিকশার হদিস মিলল, আটক ৩
যশোর অফিস
যশোরে বিভিন্ন সময় চুরি হওয়া ১৮টি অটোরিকশার হদিস পাওয়া গেছে। একই সঙ্গে ওই চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আটক তিনজন হলেন বরগুনার তালতলী উপজেলার নয়াপাড়া গ্রামের আলম ফরাজি (৪৪), যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামের রবিউল ইসলাম (৪৮) ও কুষ্টিয়া সদর উপজেলার মতিমিয়া সড়কের বাসিন্দা মিজানুর রহমান (৩৮)। তাঁদের মধ্যে আলম ও রবিউলকে গোপালগঞ্জ এবং মিজানুরকে কুষ্টিয়া শহর থেকে আটক করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তিনজনই চুরির দায় স্বীকার করে যশোরের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক মফিজুর রহমান বলেন, স্বীকারোক্তিতে তাঁরা আদালতকে জানিয়েছেন, কারাগারে রবিউল ও আলমের মধ্যে পরিচয় হয়। এরপর তাঁরা একসঙ্গে ইজিবাইক ও অটোরিকশা চুরি করে কুষ্টিয়ার মিজানুরের কাছে নিয়ে বিক্রি করতেন। তিনি জানান, তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী, চুরি হওয়া ১৮টি অটোরিকশার হদিস মিলেছে। এর মধ্যে কুষ্টিয়া সদর থানায় ১৫টি এবং যশোরে ৩টি রয়েছে। এগুলো যাচাইবাছাই করা হচ্ছে। এদিকে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, নড়াইলের চাকই গ্রামের অটোরিকশাচালক রফিক গাজীকে গত ২৮ জুলাই কল করে ভাড়ার কথা বলে যশোরের অভয়নগরের দেয়াপাড়া সেতুর সামনে নিয়ে যায় অজ্ঞাতনামা এক ব্যক্তি। এরপর রফিকের অটোরিকশা নিয়ে ওই ব্যক্তি বসুন্দিয়ায় যান। সেখানে এক বাড়িতে তাঁরা দুপুরের খাবার খান। সেখান থেকে অচেতন অবস্থায় পুলিশ রফিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ২ আগস্ট জ্ঞান ফিরলে রফিক জানান, তাঁর অটোরিকশা, নগদ টাকা ও মুঠোফোন খোয়া গেছে। এরপর গতকাল বুধবার রাতে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশের নেতৃত্বে একটি দল গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য আলম ফারাজি ও রবিউল ইসলাম নামের দুজনকে আটক করে। এ সময় সেখান থেকে ইমরান শেখ নামের অপহৃত কুষ্টিয়ার এক অটোরিকশাচালককেও উদ্ধার করা হয়। এরপর তাঁদের দেওয়া তথ্যমতে, কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকার মিজানুর রহমানের গ্যারেজ থেকে রফিক গাজীর অটোরিকশা উদ্ধার করা হয়। তখন গ্যারেজমালিক মিজানুরকে আটক করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, আসামিদের কাছ থেকে ১৮টি অটোরিকশা ছাড়াও ৭০টি চেতনানাশক বড়ি ও ৯টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। চেতনানাশক বড়ি ও মুঠোফোন চোরেরা অটোরিকশাচালকদের অচেতন ও অপহরণের কাজে ব্যবহার করতেন।
ভারত থেকে পানি এসে তিন হাজার হেক্টর জমির ফসল নষ্ট
বেনাপোল প্রতিনিধি
পানি উন্নয়ন বোর্ডের ত্রুটিপূর্ণ স্লুইচগেট নির্মাণের কারণে ইছামতি নদীর পানিতে প্লাবিত হয়েছে যশোরের শার্শা উপজেলার পাঁচটি ইউনিয়ন। নদীর ভারতীয় অংশ থেকে পানি এসে শার্শার দক্ষিণাঞ্চলের কয়েক হাজার হেক্টর জমির ফসল তলিয়ে নষ্ট হচ্ছে। উত্তর শার্শায়ও ঢুকে পড়েছে ভারতের উজানের পানি। স্থানীয়রা জানান, ইছামতির জোয়ারের পানি দক্ষিণ শার্শার রুদ্রপুর ও পুটখালি ইউনিয়নের খলশী খাল দিয়ে প্রবেশ করে শার্শার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হচ্ছে। এই উপজেলায় তিনটি স্লুইচগেট থাকলেও তা রক্ষণাবেক্ষণে নেই কোনও খালাসি, নেই নজরদারি।
শার্শা উপজেলার পুটখালী, গোগা, উলাশী, বাগআঁচড়া ও কায়বাসহ পাঁচটি ইউনিয়নের প্রায় তিন হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে রয়েছে। চাষিদের অভিযোগ, ইছামতির সঙ্গে সংযুক্ত রুদ্রপুর ও খলশী খালে ক্রটিপূর্ণ স্লুইচগেট নির্মাণের ফলে ভারতের ইছামতি নদীর পানিতে এলাকা প্লাবিত হচ্ছে। ইছামতির পানি যাতে বাংলাদেশে ঢুকতে না পারে সে জন্য রুদ্রপুর খালে দুটি ও খলশী খালে একটি স্লুইচগেট নির্মাণ করা হয়। স্লুইচগেটগুলো নষ্ট থাকায় তা কোনও কাজে আসছে না। ফলে ওই খাল দুটি দিয়েই ভারতের পানি ঢুকে শার্শার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হচ্ছে। চাষি আজিজুল ইসলাম জানান, রুদ্রপুর ও খলশী খালে পাম্পসহ স্বয়ংক্রীয় গেট নির্মাণ করলে এর স্থায়ী সমাধান হবে এবং চাষিরা ১২ মাস ঘরে ফসল তুলতে পারবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল জানান, পাঁচটি ইউনিয়নে চলতি মৌসুমে ২০ হাজার ১৩১ হেক্টর জমিতে ফসল লাগানো হয়েছে। কিন্তু ভারতের উজানের পানিতে দুই হাজার ৯৭০ হেক্টর জমির ধান, পাট ও সবজি তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বেনাপোলের পুটখালী ইউনিয়নে। এখানে ৪০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। কায়বায় ৩৫০ হেক্টর, গোগায় ২২৫ হেক্টর, বাগআঁচড়ায় ২৫০ হেক্টর ও উলশীতে ১২৫ হেক্টর জমির ফসল ভারতের উজানের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানদের মুখে শুনেছি ভারতের পানি রুদ্রপুর ও খলশী খাল দিয়ে ঢুকে ফসলের ক্ষতি করছে। এসিল্যান্ড ও ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে গত মঙ্গলবার পুটখালী ও বারোপোতার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছি। ইছামতি নদীর পানির সমস্যাটা আন্তর্জাতিক ব্যাপার। তবে পানি উন্নয়ন বোর্ড ইচ্ছা করলে এর সমাধানের পথ খুঁজে বের করতে পারে।’ যশোর পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাওহিদুল ইসলাম জানান, ‘ভারতীয় উজানের পানিতে শার্শা উপজেলার পাঁচটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। স্লুইচগেটগুলো নষ্ট থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এর মধ্যে একটি স্লুইচগেটের মেরামতের কাজ চলছে। আসছে শুষ্ক মৌসুমে নদীগুলো ড্রেজিং এবং স্লুইচগেট তিনটা মেরামত করা হবে। ভবিষ্যতে এ সমস্যা থাকবে না।‘
সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সহধর্মিণী দাফন সম্পন্ন
কে এম রেজাউল করিম দেবহাটা
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, এশিয়া মহাদেশের প্রখ্যাত শৈল্য চিকিৎসক ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সহধর্মিণী মিসেস ইলা হক এর দাফন সম্পন্ন হয়েছে । ডা: রুহুল হক এমপি’র গ্রামের বাড়ী সাতক্ষীরার নলতা শরীফ শাহী জামে মসজিদে ১৩ আগস্ট বৃহস্পতিবার বাদ আছর নামাজে জানাযা শেষে মরহুমাকে টাউনপাড়ার পারিবারিক কবরস্থানে শাশুড়ির কবরের পাশে দাফন করা হয়েছে। নামাজে জানাযা পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের হাফেজ আলহাজ্জ মো: শামসুল হুদা। নলতা শরীফে নামাজে জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের স্বামী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি। এমপি আ ফ ম রুহুল হক এমপি, এমপি পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, জামাতা ডা: কামরুজ্জামান মন্টা ছাড়াও নামাজে জানাযায় অংশগ্রহণ ও মরহুমার বাড়ীতে সমবেদনা জানাতে ছুটে আসেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সাংসদ ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মুনসুর আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: নজরুল ইসলাম, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, কালিগঞ্জের সহকারী পুলিশ সুপার (ভারপ্রাপ্ত সার্কেল) মো: ইয়াছিন আলী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হুসেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ও পাক রওজা শরীফের ভারপ্রাপ্ত খাদেম আলহাজ্জ মো: আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: এনামুল হক খোকন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, দেবহাটা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এড. গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্জ মো: মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনি, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান মো: এনামুল হোসেন ছোট, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, জেলা পরিষদ সদস্য এড. এস এম আসাদুর রহমান সেলিম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মো: আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: আবুল হোসেন পাড়, নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপী, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো: আবু সাঈদ রংপুরী, পেশ ইমাম আলহাজ্জ মাওলানা মো: আশরাফুল ইসলাম আজিজী, হাফেজ মো: হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, সাতক্ষীরা-৩ আসন সহ জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাপ্ত তথ্যানুযায়ি, মিসেস ইলা হক দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশ-বিদেশের নামী দামি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করে আসার এক পর্যায়ে সম্প্রতি গুরুতর অসুস্থ হলে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্বামী অধ্যাপক ডা: রুহুল হক এমপি, পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, কন্যা ডা: মেহজাবিন হক জেবা, জামাতা ডা: কামরুজ্জামান মন্টা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে সকলকে কাঁন্নার সাগরে ভাসিয়ে ১২ আগস্ট রাত ৯ টা ৫৫ মিনিটে না ফেরার দেশে চলে যান। এদিকে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সহধর্মিণী মিসেস ইলা হকের মৃত্যুতে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মুনসুর আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ মো: নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী, সাধারণ সম্পাদক ও তারাবী ইউপি চেয়ারম্যান মো: এনামুল হোসেন ছোট, আাশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম, সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্জ মো: মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনি, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা প্রশাসন, দেবহাটা উপজেলা প্রশাসন, আশাশুনি উপজেলা প্রশাসন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ মিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো: আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: আবুল হোসেন পাড়, নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কালিগঞ্জ প্রেসকাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, নলতা শরীফ প্রেসকাবের সভাপতি ও সিনিয়র প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন), সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রেডিও নলতা পরিবার, মরহুমার প্রতিবেশী, শুভাকাঙ্খী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, চিকিৎসক, ব্যাংকার,ব্যবসায়ী,এনজিওকর্মী সহ নানা শ্রেণি-পেশার মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থার সৃষ্টি বিষয়ক কর্মশালা
ইলিয়াস হোসেন, তালা
বে-সরকারী সংস্থা উত্তরণ কর্তৃক বাস্তবায়িত ও সহযোগি সংস্থা ইউএনডিপি এর অর্থায়নে কমিউনিটি কোহেশন ইন কক্সবাজার প্রজেক্ট এর আওতায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের হোষ্ট কমিউনিটির জন্য দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা উদ্বোধন হয়। বুধবার (১২ আগষ্ট) সকালে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা সঞ্জয় আচার্য্যর পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম। স্বাগত বক্তব্য রাখের উত্তরণ কর্মকর্তা হাসিনা পারভীন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইউএনডিপি’র স্কিল ডিভলপমেন্ট স্পেশালিষ্ট থুই নু মং মারমা, টেকনাফ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শওকত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিরাজউদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমা-ার মোঃ জহির আহম্মেদসহ সাংবাদিক, এনজিও প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উত্তরণ এর স্টাফগণ।
কর্মশালায় যে বিষয়টি বিশেষ গুরুত্ব পায় তা হলো কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের হোষ্ট কমিউনিটির ১৮-৩৫বছর বয়সী যুবক ও যুবতীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বেকার সমস্যা দূর করে কর্মস্থান সৃষ্টি করা। উল্লেখিত বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সকল অংশগ্রহণকারী এই কার্যক্রমের প্রশংসা করেন এবং সকলে কার্যক্রম সফল করার জন্য মতামত প্রদান করেন।
প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে তালার মুক্তিযোদ্ধা কমান্ডের ২লক্ষ টাকা প্রদান
তালা প্রতিনিধি
করোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারনে ক্ষতিগ্রস্থ, অসহায় ও দরিদ্র মানুষদের সাহায্যার্থে তালা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে ২লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস. এম. মোস্তফা কামাল’র মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়।
তালা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মো. মফিজ উদ্দীন, মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার সুভাষ সরকার ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভীন সেঁজুতি জেলা প্রশাসক’র হাতে ২লক্ষ টাকার চেক তুলেদেন। উল্লেখ্য, তালা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মো. মফিজ উদ্দীন’র উদ্যোগে তালার প্রায় সকল বীর মুক্তিযোদ্ধাদের থেকে ২লক্ষ টাকা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার সেই টাকা মানবতার কল্যাণে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে প্রদান করা হয়।
কেশবপুরের মধ্যকুল সিআইজি সমবায় সমিতির সদস্যদের মাঝে পণ্য বিতরণ
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় ও এনএটিপি-২ প্রকল্পের অর্থায়নে এএফআই-২ ম্যাচিং গ্রান্টের অর্থে ক্রয়কৃত পাওয়ার টিলার, পণ্যবাহী ভ্যান, এলএলপি, স্পেয়ার মেশিন এবং প্লাস্টিক ক্রেস্টস বিতরণ করা হয়েছে। ১৩ আগস্ট (বৃহস্পতিবার) উপজেলার মধ্যকুল সিআইজি ফসল সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে এই সমিতির সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি অফিসার অনাথ বন্ধু দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলা। বিশেষ অতিথির বক্তৃতা দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মধ্যকুল সিআইজি ফসল সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সদস্য বজলুর রহমান গাজী। এ সময় এই সমিতির সদস্যদের মাঝে ২টি পাওয়ার টিলার, ৩টি ভ্যান, ২টি স্প্রেয়ার মেশিন ও ৩০টি প্লাস্টিক ক্রেস্টস তুলে দেওয়া হয়।
২১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদকের স্ত্রী’র সুস্থতা কামনা করে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
২১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ’র স্ত্রী তহমিনা আহমেদ লিপি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল ও সিনিয়র সহ-সভাপতি মো. আবু সাঈদের কন্যা সাদিয়া আক্তার স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তাদের রোগ মুক্তি কামনা করে বড় বাজার হেলাতলা জামে মসজিদে গতকাল বৃহস্পতিবার বাদ আসর দোয়া মাহিফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. রফিক, মো. শামীম খান, মো. সাইদুর রহমান আবু, মো. হাবিবুর রহমান রতন, সরদার জামিল আহমেদ, আলহাজ্ব ফারুক হোসেন, মামুনুর রশীদ, আলহ্জ্বা ইউসুফ হোসেন ও মতিয়ার রহমান হাওলাদারসহ এলাকার ব্যবসায়ী এবং মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
ফকিরহাটে নারী ও কিশোরীদের সহিংসতা প্রতিরোধে সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে নারী ও কিশোরীদের সহিংসতা প্রতিরোধ বিষয় প্রকল্পের অবহিত করন সভা বেসরকারী উন্নয়ন সংস্থা বাদাবন সংঘের উদ্যোগে বুধবার সকাল ১১টায় লখপুর ইউনিয়ন পরিষদ মিলনাতয়নে অনুষ্ঠিত হয়েছে। প্যানেল চেয়ারম্যান শেখ আলী আহম্মদ এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, এ্যাডভোকেট মেহেরুন্নেছা, ইউপি সচিব প্রসুন দাশ, বাদাবন সংঘের প্রগ্রাম ম্যানেজার নাইমা জাহান, লাইলা খাতুন, প্রগ্রাম অফিসার খান ফারুক হোসেন, মনিটরিং অফিসার আল আমীন ইজারাদার, উপ-সহকারী কৃষি অফিসার নাজির আহম্মে, বিপ্লব দাশ, সংরক্ষিত মহিলা সদস্যা তাসলিমা বেগম লতা, বাদাবন সংঘের ইউনিয়ন সমন্বয়কারী রাবেয়া খাতুন, ইউপি সদস্য বিল্লাল হোসেন মিলন, রেজাউল হক, হুমায়ুন কবির ও ফিরোজ খান। সভায় নারী ও কিশোরীদের সহিংসতা প্রতিরোধে ব্যাপক আলোচনা করা হয়।
ফকিরহাট উপজেলা চেয়ারম্যানের সুস্থ্যতা কামনায় প্রার্থনা ও দোয়া
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি স্বপন দাশ এর আশুসুস্থ্যতা কামনায় টাউন নওয়াপাড়া মোড় কালি মন্দির ও বেদান্ত বিদ্যপীট সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা সভা ও প্রসাদ বিতরন করা হয়েছে। বুধবার রাত ৯টায় এই প্রার্থনা সভা ও প্রসাদ বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, বাগেরহাট পল্লীবিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি অসিত মুখ্যাজী মন্টু, পিলজংগ ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম, সহ-সভাপতি অলোক কুমার সেন, যুগ্ন-সাধারন সম্পাদক প্রভাষক সুমন কুমার ধর, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, কোষাধক্ষ রানা কুমার দে, শিক্ষক রিংকু কুমার চক্রবর্তী, সুপ্রভাত চক্রবর্তী, মন্দিরের সভাপতি দেবপ্রসাদ দে, সাধারন সম্পাদক সুকুমার বাকচি ও বেদান্ত বিদ্যপীটের পরিচালক পলাশ চক্রবর্তী সহ বিভিন্ন নের্তৃবৃন্দ। এছাড়া পিলজংগ দক্ষিনপাড়া কালিমন্দির ও ঘোষালের গাছতলা কালি মন্দিরে অনুরুপ পুজা ও প্রার্থনা করা হয়েছে। অপরদিকে কাটাখালী ইজিবাইক চালক সমিতি ও অটো ভ্যান চালক সমবায় সমিতির যৌথ উদ্যোগে বাসস্ট্যান্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রীমকলীগের সাধারন সম্পাদক অনিমেষ দাম, সমিতির সভাপতি মোঃ আতিয়ার রহমান, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, আ,লীগ নেতা শেখ ফজলুর রহমান, বেতাগা ইউনিয়ন স্বেচ্ছাসেবকরীগের সাধারন সম্পাদক আলোমগীর হোসেন সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। পরে মাওলানা মোহম্মদ শামসুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফকিরহাটের বাহিরদিয়া ইউনিয়ন আ,লীগের আলোচনা সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনের লক্ষে প্রস্তুতি মুলক আলোচনা সভা বৃহস্পতিবার বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা আ,লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শেখ আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ লিয়াকাত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেলিম হাওলাদার খোকন, সাঃ সঃ মোঃ আনোয়ার হোসেন, যুবলীগের সভাপতি মোঃ মাফুজুর রহমান বাবু, কৃষকলীগের সভাপতি শেখ জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আসলাম হোসেন, সাঃ সঃ উজ্জল হাওলাদার, শ্রমিকলীগের সাঃ সঃ শেখ মুস্তাফিজুর রহমান, মহিলা নেত্রী কোহিনুর বেগম, আনোয়ারা বেগম ও মিনারা বেগম সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। সভা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাকের আশুসুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও করোনা ভাইরাস রোগে মুত্যুবরণকারী আওয়ীমী লীগ নেতা ডাঃ ইয়াদ আলী ও তার পুত্রের বিষয়ে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।
মহেশপুরে অবৈধভাবে ভারতে গমনকালে শিশু ও নারীসহ ৭জন আটক
মহেশপুর(ঝিনাইদহ)তনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর শ্যামকুড় সীমান্ত দিয়ে বৃহস্পতিবার বিকালে অবৈধভাবে ভারতে গমনকালে শিশু ও নারীসহ ৭জন বাংলাদেশী নাগরিক ৫৮ বিজিবি’র হাতে আটক হয়েছে। বিজিবি সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার বিকালে অবৈধভাবে ভারতে গমনকালে উপজেলার নেপার মাঠের ভিতর থেকে ৫৮ বিজিবির অধিনস্ত শ্যামকুড় বিওপির টহল দলের হাতে গোপালগঞ্জ জেলার সদর থানার বড় ডোমরাশুর গ্রামের হরেন বিশ্বাসের স্ত্রী রনু বিশ্বাস(৩৫),পুত্র চয়ন বিশ্বাস(২০) ও কন্যা প্রিয়াংশা বিশ্বাস(১৮), প্রিয়াংশা বিশ্বাসের শিশু কন্যা রিমু বিশ্বাস(৩), একই থানার সাতপাড়া গ্রামের অনন্ত বিশ্বাসের কন্যা মিনতি বিশ্বাস(৩০),একই জেলার কাশিয়ানী থানার তিলপাড়া গ্রামের পরিমল রায়ের স্ত্রী নমিতা রায়(৩২) এবং বাঘেরহাট জেলার শরনখোলা থানার নলবুনিয়া গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী সুমি আক্তার(২৫) কে আটক করে। বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ১জন শিশু, ৫জন মহিলা ও ১জন পুরষ সহ মোট ৭জনকে আটক করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।
ডুমুরিয়া মাজিদিয়া আলিম মাদ্রাসায় নিয়োগে মোটা অংকের ঘুষ বানিজ্যের অভিযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
উপজেলার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত ডুমুরিয়া মাজিদিয়া আলিম মাদ্রাসায় তিন কর্মচারী নিয়োগে মোটা অংকের অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে। এলাকাবাসী এ নিয়োগ বন্ধের দাবিতে শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। ডুমুরিয়া গ্রামের একাধিক প্রতিষ্ঠান প্রধানসহ গণস্বাক্ষরিত লিখিত এ অভিযোগ সুত্রে জানা যায়, ডুমুরিয়া মজিদিয়া আলিম মাদ্রাসায় গত ২৪ জুলাই অফিস সহকারি, নিরাপত্তা প্রহরী এবং আয়া নামক ৩ টি শূন্য পদে নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত অভিযোগে দাবি করা হয়, ওই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি শেখ নাজিবুর রহমান ও প্রিন্সিপ্রাল মাওঃ বদিউজ্জামান এবং কয়েকজন সদস্যর যোগসাজসে তাদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দেয়া হয়েছে। বিনিময়ে ৩ প্রার্থীর কাছ থেকে প্রায় ১৬ লাখ টাকা উৎকোচ গ্রহন করা হয়েছে বলে লিখিত অভিযোগে দাবি করা হয়েছে। শেখ মোমিন সরকারি প্রথমিক বিদ্যালয়ের সভাপতি শাহনেওয়াজ বিশ্বাস শিমুল, রফিকুজ্জামান এতিমখানা ও লিল্লাহ বোর্ডের সভাপতি মোঃ রফিকুল ইসলাম মোড়ল, ডুমুরিয়া শেখ আব্দুল কাদের ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল কাদের, ডুমুরিয়া বড় বাজার ধান ও চাল ব্যবসায়ী সমিতির সভাপিত মোঃ আতিয়ার রহমান বিশ্বাস, ডুমুরিয়া ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফজাল ঢালী, সাধারণ সম্পাদক ইলিয়াছ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী খানসহ ২ শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত ওই অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে পরিক্ষার আগের রাতে পছন্দের প্রার্থীদের কাছে প্রশ্ন পত্র দেয়া হয়েছে। ফলে প্রকৃত মেধাবী প্রার্থীরা এ নিয়োগ পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। এছাড়া উৎকোচের টাকার একটি অংশ সকল সদস্যকে ভাগ করে দেয়া হয়েছে। একজন সদস্য তার ভাগের টাকা নিয়োগপ্রাপ্ত এক প্রার্থীর বাবার কাছে ৩০ হাজার টাকা ফিরিয়ে দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসাটির বর্তমান সভাপতি শেখ নাজিবুর রহমান। তিনি বলেছেন নিয়মতান্ত্রিক ভাবেই নিয়োগ দেয়া হয়েছে। প্রিন্সিপ্যাল মাওঃ বদিউজ্জামান বলেন, প্রশ্ন ডিজি প্রতিনিধির উপস্থিতিতে করা হয়েছে। রাতে প্রশ্ন দেয়ার কথা সঠিক না। তবে একটি দায়িত্বশীণ সূত্রে জানা গেছে প্রিন্সিপ্যালের সাথে চুক্তির মাধ্যমে ডিজির প্রতিনিধিকে আনা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফিরোজ আহম্মেদ বলেছেন, একটি অভিযোগ পেয়েছি। অতি দ্রুত এ ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ গণস্বাক্ষরিত এ অভিযোগ শিক্ষা মন্ত্রী, শিক্ষা সচিব, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, দূর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
ঝিনাইদহে গণপরিবহনে ২য় দিনের মত পুলিশের অভিযান
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ২য় দিনের মত করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্য বিধি মেনে চলা ও অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য ট্রাফিক পুলিশের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। সেসময় বিভিন্ন রুটের গাড়ি গতিরোধ করে যাত্রীদের সচেতন করা ও অতিরিক্ত ভাড়ার বিষয়ে সুপারভাইজারদেরকে অবহিত করা করা হয়। জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন জানান, ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) এর নির্দেশক্রমে এ অভিযান পরিচালিত হচ্ছে । আগামীতেও অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মুকুল হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মোল্লাডাঙ্গা মাঠে মটর চালাতে গিয়ে সে মারা যায়। নিহত মুকুল ওই গ্রামের আব্দার মন্ডলের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, সকালে মাঠে ধানের জমিতে পানি দেওয়ার জন্য মোটর চালু করতে যায়। এসময় মোটর ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যায়।
ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন শুরু
ঝিনাইদহ প্রতিনিধি
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন অভিযান শুরু করেছে যুবলীগ নেতা সিরাজুল করিম। বৃহস্পতিবার সকালে নগর বাথান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বৃক্ষরোপন শুরু করা হয়। পর্যায়ক্রমে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।
শেয়ারিং সভায় রূপসার ইউএনও
নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে একসাথে কাজ করতে হবে
খবর বিজ্ঞপ্তি
রূপসা উপজেলার নির্বাহী অফিসার নাসরিন আক্তার বলেছেন, নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে সকলকে একসাথে কাজ করতে হবে। মানুষকে সচেতন করা গেলেই এই সামাজিক সঙ্কট অনেকাংশে দূর হবে। সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও এই কাজে জোরালোভাবে এগিয়ে আসা জরুরী। তিনি বৃহস্পতিবার সকালে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে রূপসা উপজেলা প্লাটফর্ম-এর শেয়ারিং সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। প্লাটফর্মের আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তৃতা করেন টিএস বাহিরদিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ হালদার, কাজদিয়া বাজার কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলী, রূপসা প্রেস কাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, নারীনেত্রী হাসনা বেগম প্রমূখ। স্বাগত বক্তৃতা করেন রূপান্তর-এর জিবিভি প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। এই সভায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে প্লাটফর্ম সদস্যরা আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্ব স্ব অবস্থানে থেকে বহুমুখী কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মর্সূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, উঠান বৈঠক, ব্যক্তির সাথে ব্যক্তির আলোচনা, ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা।
ইন্দুরকানীতে বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
“বিজ্ঞান শিক্ষায় আগ্রহসৃষ্টি ও শিক্ষার্থীদের মেধা বিকাশে” ইন্দুরকানীতে বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে রুপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে রূপসী বাংলা উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এম মতিউর রহমান । এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ,সমাজ সেবা অফিসার মো: মশিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সোহাগ হোসেন, মৎস্য কর্মকর্তা মো: আ: গফফার, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) চন্দন রায়, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: আজাদ হোসেন বাচ্চু, এম.ইউ মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান শিক্ষক মো: আরিফুজ্জামান, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার কর্মসূচী সমন্বয়কারী আলতাফ হোসেন প্রমুখ। এর আগে ১৭-৩০ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রতিযোগীতাদের মাঝে পুরুস্কার বিতরণ করেন ।
২১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদকের স্ত্রী’র সুস্থতা কামনা করে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
২১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ’র স্ত্রী তহমিনা আহমেদ লিপি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল ও সিনিয়র সহ-সভাপতি মো. আবু সাঈদের কন্যা সাদিয়া আক্তার স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তাদের রোগ মুক্তি কামনা করে বড় বাজার হেলাতলা জামে মসজিদে গতকাল বৃহস্পতিবার বাদ আসর দোয়া মাহিফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. রফিক, মো. শামীম খান, মো. সাইদুর রহমান আবু, মো. হাবিবুর রহমান রতন, সরদার জামিল আহমেদ, আলহাজ্ব ফারুক হোসেন, মামুনুর রশীদ, আলহ্জ্বা ইউসুফ হোসেন ও মতিয়ার রহমান হাওলাদারসহ এলাকার ব্যবসায়ী এবং মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে কেইউজে’র কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
১৫ আগস্ট ২০২০ শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৫ই আগস্ট সকাল ৭টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, বুকে কালো ব্যাজ ধারণ, সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু’র ভাস্কর্যে মাল্যদান, বেলা ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল, পরে তবারক বিতরণ, এছাড়া দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত ও বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার। উক্ত কর্মসূচি ইউনিয়নের সকল সদস্যকে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ ও সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান স¤্রাট।
রামপালে নবাগত ইউএনও সাধন কুমার বিশ্বাস’র সাথে প্রেসকাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
রামপাল(বাগেরহাট) প্রতিনিধি
রামপালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার অফিসার সাধন কুমার বিশ্বাস এর সাথে প্রেসকাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছায় উপস্থিত ছিলেন, হাওলাদার আঃ হাদী, সাইফুল আলম বকতিয়ার, খৈয়াম হোসেন, হাফিজুর রহমান, সুব্রত ঢালী সুব্র, মুনাওয়ার রনি, আব্দুল্লাহ শেখ, রবিউল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সাবেক মেয়র সিরাজুল ইসলামের স্ত্রীর মৃত্যুতে নগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর মুসলিম লীগের সভাপতি সাবেক মেয়র সিরাজুল ইসলামের স্ত্রী রাবেয়া খাতুন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। ১২ আগস্ট রাত সোয়া ৮টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাযা শেষে তাকে টুটপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন নগর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।











































