স্পোর্টস ডেস্ক
বর্তমান সময়ে ফ্যাব ফোর এর অন্যতম তারকা জো রুট টেস্টে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। চলমান লর্ডস টেস্টে শ্রীলংকার বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ইংল্যান্ডের এই ব্যাটার কেন উইলিয়ামসনকে ছাড়িয়ে গিয়েছিলেন। এবার দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছেন।
রুট প্রথম ইনিংসে ১৪৩ রান করে সেঞ্চুরির সংখ্যা হয় ৩৩-এ নিয়ে যান। দ্বিতীয় ইনিংসেও তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন তিনি। আজ শনিবার ১২১ বলে ১০৩ রান করে আউট হন তিনি। এর মাধ্যমে রুট ছাড়িয়ে গেছেন স্বদেশী স্যার অ্যালিস্টার কুককে। টেস্টে ৩৩টি সেঞ্চুরি নিয়ে কুক এতদিন ইংল্যান্ডের সর্বোচ্চ শতকের মালিক ছিলেন। যেখানে তিন ফরম্যাট মিলিয়ে রুটের এটা ৫০তম শতক।
এদিকে এই সেঞ্চুরিতে রুটের ডানায় যুক্ত হলো নতুন পালক। এক যুগের টেস্ট ক্যারিয়ারে এর আগে কখনই দুই ইনিংসে সেঞ্চুরি করতে পারেননি তিনি। ইংলিশদের মধ্যে তার আগে এই কৃতিত্ব দেখিয়েছেন জ্যাক রাসেল, হারবার্ট সাটক্লিফ, এডি পেন্টার, ডেনিস কম্পটন, গ্রাহাম গুচ, আলেক স্টেওয়ার্ট, মাইকেল ভন, অ্যান্ড্রু স্ট্রস ও জনি বেয়ারস্টো।
রুটের সেঞ্চুরিতে ভর করেই সবকটি উইকেট হারিয়ে ৪২৭ রান করেছে ইংল্যান্ড। তাতে ৪৮৩ রানের বিশাল টার্গেট পেয়েছে শ্রীলংকা। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৫১ রান করার পর তারা অলআউট হয়েছিল ১৯৬ রানে।











































