Home খেলাধুলা কোহলিকে প্রস্তাব দেওয়া ক্রিকেটার বিয়ে করলেন বান্ধবীকে

কোহলিকে প্রস্তাব দেওয়া ক্রিকেটার বিয়ে করলেন বান্ধবীকে

56


স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের নারী ক্রিকেটার ড্যানিয়েল ওয়াট একবার বিরাট কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সমকামী এই ক্রিকেটার বান্ধবী জর্জি হজকে বিয়ে করলেন।

ওয়াট ও পেশায় ফুটবল এজেন্ট হজের সম্পর্কের শুরু ২০১৯ সালে। গত বছর দক্ষিণ আফ্রিকায় বাগদান সেরেছিলেন তারা। আর গত ১০ জুন বিয়ে সেরেছেন। গতকাল শুক্রবার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে খবরটি নিশ্চিত করেছেন ওয়াট।

ইনস্টাগ্রামে ওয়াট লিখেছেন, ‘২২ অগস্ট ২০২৪ থেকে আমরা মিসেস এবং মিসেস ওয়াট-হজ নামে পরিচিত হলাম।’ গত জুনে সামাজিক মতে বিয়ে করলেও অফিসিয়াল নিয়ম মেনে তারা বিয়ে করেছেন গত ২২ তারিখ।

এর আগে ২০১৪ সালে কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ওয়াট। এছাড়া শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন তেন্ডুলকরের ঘনিষ্ঠ বন্ধু হিসাবেও পরিচিতি রয়েছে ওয়াটের।

আগামী নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে রয়েছেন ওয়াট। আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। দেশের হয়ে এখন পর্যন্ত দু’টি টেস্ট, ১১২টি ওয়ানডে ও ১৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার।