Home আঞ্চলিক কেএমপি’র অভিযানে গ্রেফতার ৬

কেএমপি’র অভিযানে গ্রেফতার ৬

6

স্টাফ রিপোর্টার:


গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি)মাদক বিরোধী অভিযানে ৬ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।


কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ মাদক বিক্রেতাক গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, খালিশপুরের মোঃ ফরিদ শেখের ছেলে মোঃ রিপন শেখ (৩০), সাতক্ষীরা পশ্চিমপাড়ার ইদ্রিস আলী মোড়লের ছেলে শামীম হোসেন (২২), দৌলতপুর আঞ্জুমান রোডের মৃতঃ আবু মোল্লার ছেলে মোঃ শরিফ (২৮), দৌলতপুর পাবলা এলাকার মোঃ ইউসুফ শেখের পুত্র মোঃ হাফিজুল শেখ (২০), খানজাহান আলী থানাস্থ মাত্তমডাঙ্গা এলাকার মৃতঃ আব্দুল হামিদ সরদারের ছেলে সরদার আমিনুল ইসলাম (৪০), এবং একই এলাকার আবুল কালাম শেখের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৫)। গ্রেফতারকৃদের কাছ থেকে আলামত হিসেবে ২ বোতল ফেন্সিডিল, ৭ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা দায়ের করা হয়েছে।