এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ প্রতিনিধি:
মোড়েলগঞ্জ উপজেলা হাসপাতালে অত্যাধুনিক অক্সিজেন সিলিন্ডার ও করোনা মোকাবেলায় প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ দিয়েছেন বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য, স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।এমপি আমিরুল আলম মিলন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পে বুধবার বেলা ২টায় উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতির নিকট এসব উপকরণ হস্তান্তর করেন।
এ সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এমদাদুল হক, যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ ও হোগলাবুনিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অধ্যাপক শামীম আহ্সান পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










































