Home খেলাধুলা ইউরোর ফাইনাল হারের পর ইংল্যান্ড কোচের পদত্যাগ

ইউরোর ফাইনাল হারের পর ইংল্যান্ড কোচের পদত্যাগ

14


স্পোর্টস ডেস্ক।।

ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে যায় ইংল্যান্ড। এই হারের পর পদত্যাগ করলেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। আট বছর পর হ্যারি কেনদের দায়িত্ব ছাড়লেন তিনি।

রবিবার বার্লিনে ফাইনালের মহারণে স্পেনের কাছে ২-১ হেরে যায় ইংল্যান্ড। এ নিয়ে সাউথগেটের অধীনে টানা দুই ইউরোর ফাইনালে হেরে গেল ইংলিশরা। এর গত তিন বছর আগে ঘরের মাঠ ওয়েম্বলিতে ইতালির বিপক্ষে হেরেছিল দলটি।

আট বছরে ৫৩ বছর বয়সী সাউথগেট ইংল্যান্ডকে ১০২ ম্যাচে কোচিং করান। যদিও তার সঙ্গে ইংল্যান্ডের এ বছরের শেষ পর্যন্ত চুক্তি ছিল।

বিদায় বেলায় সাউথগেট বলেন, ‘একজন গর্বিত ইংলিশ হিসেবে বলতে পারি, ইংল্যান্ডের হয়ে খেলা ও কোচিং করানো আমাকে সম্মানিত করেছে। এটা আমার জন্য অনেক কিছু। যেখানে আমি আমার সবটাই দিয়েছি। তবে এখনই বিদায় বলার সময় এবং নতুন কিছুর অপেক্ষায়।’