Home জাতীয় শিক্ষার্থীদের ওপর হামলা: সারাদেশে সব ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ আজ

শিক্ষার্থীদের ওপর হামলা: সারাদেশে সব ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ আজ

19


ঢাকা অফিস
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার সারাদেশে সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ছাত্রদল।

ছাত্রদলের নেতারা বলেন, সাংগঠনিকভাবে নয়, কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আজ থেকে মাঠে থাকছে ছাত্রদল।

পাশাপাশি কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের দাবি জানিয়ে সংগঠনের নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।

সংবাদ সম্মেলন শেষে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল নেতা-কর্মীরা।