Home Uncategorized ঢাবিতে হামলার প্রতিবাদে উত্তাল খুবি

ঢাবিতে হামলার প্রতিবাদে উত্তাল খুবি

28


স্টাফ রিপোর্টার।।

কোটা সংস্কার, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনার জিরোপয়েন্ট মোড় অবরোধ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার বিকাল ৫টা থেকে তারা মিছিল নিয়ে জিরোপয়েন্ট অবস্থান নেয়। এ সময় খুলনা-সাতক্ষীরা এবং খুলনা-ঢাকা-বাগেরহাট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসময় ‘কোটা দিয়ে বৈষম্য নয়, বৈষম্যমুক্ত দেশ চায়’,’আমার সোনার বাংলায় কোটা প্রথার ঠাঁয় নায়’, ‌’চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, শিক্ষার্থীদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে,‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগানে সড়কপথ প্রকম্পিত করে তোলে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কোটা প্রথার সংস্কার সকল শিক্ষার্থীর প্রাণের দাবি।কোটা আন্দোলন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য চরম অপমানজনক আমরা এর তীব্র নিন্দা জানাই।এবং একই সাথে বলতে চায়, শান্তিপূর্ণভাবে চলতে থাকা একটি যৌক্তিক আন্দোলনের উপর পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনকারীদের উপর চড়াও হওয়া অত্যন্ত নিন্দনীয়। আমরা এর বিচার চাই এবং কোটা প্রথার সংস্কার চাই।