স্পোর্টস ডেস্ক
আর অল্প কিছুক্ষণ পর ইউরোপ সেরা হতে মাঠে নামবে স্পেন-ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেটের হাত ধরে ৬৬’র পর প্রথম কোনো বড় ট্রফি জয়ের সন্ধানে ইংলিশরা। বিপরীতে সবচেয়ে বেশি চতুর্থ শিরোপার মিশন স্প্যানিশদের। বার্লিন যুদ্ধটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
স্পেন আর ইংল্যান্ডের মাঝে শিরোপা নিষ্পত্তির মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। আর তাতেই বার্লিনে রচিত হবে নতুন ইতিহাস।
এখনও পর্যন্ত স্পেন-ইংল্যান্ড দুই দেশ ২৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ইংল্যান্ড জিতেছে ১৪টিতে, হেরেছে ১০টিতে, তিনটি ম্যাচ ড্র হয়েছে। ইউরোর পরিসংখ্যানে চারবার মুখোমুখি হয় স্পেন-ইংল্যান্ড। যার মধ্যে চারবারই জেতে ইংল্যান্ড।










































