স্টাফ রিপোর্টার
নগরীর নিরালা আবাসিক এলাকার ২০নং রোডের ৩৮৭ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ১৩ সেট তাস ও নগদ ১ লাখ ৬৫ হাজার ৫’শ৬৩ টাকাসহ ১৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ। শুক্রবার (১২ জুলাই) রাত পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন, নগরীর পুর্ব বানিয়াখামার বিকে মেইন রোডের মৃত. সেকেন্দার আলীর ছেলে মাসুদুর রহমান (৫২), দৌলতপুর পাবলার মৃত. মোহাম্মদ আলীর ছেলে মো. আলী আকবর (৪৮), বয়রা মেইন রোডের মৃত. আকরাম হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৮), বয়রা সবুরের মোড়ের মৃত. সুলতান আহম্মেদের ছেলে শেখ সেলিম হোসেন (৫৫), বাবু খান রোডের মো. ইসমাইল হোসেনের ছেলে মো. আতিয়ার রহমান বাবুল (৪৭), ( ৩৩), টুটপাড়া দিলখোলা রোডের মৃত. ওুহুল কুদ্দুসের ছেলে মো. জাকির হোসেন (৪৫), হাজী মহসীন রোডের মনোরঞ্জন মণ্ডলের ছেলে সাধন কুমার মণ্ডল (৫০), মুজগুন্নি শেখপাড়ার শেখ আমিনুল ইসলামের ছেলে শেখ বাবুল (৬৩), পাবলা বনিকপাড়ার মৃত. ইসরাইল হোসেনের ছেলে মো. শাহিন হোসেন (৪২), মুজগুন্নি আবাসিক এলাকার মৃত. ফজলুর রহমানের ছেলে মোস্তফা সামসুজ্জামান (৬২), ডালমিল মোড়ের মো. মোতালেব শেখের ছেলে মো. শিপন শেখ (৩৬), টুটপাড়া আমতলা এলাকার মৃত. আব্দুল হাকিমের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৫) ও বাগেরহাট জেলার ফকিরহাট থানার শুভদিয়া দেয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন মোল্লার ছেলে মো. রিপন মোল্লা ।
মামলা সুত্রে জানা যায়, শুক্রবার রাত পৌণে ১১টার দিকে আবাসিক এলাকার ২০নং রোডের ৩৮৭ নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করেন সদর থানার এসআই সুকান্ত দাস। এসময় ১৩ সেট তাস ও নগদ ১ লাখ ৬৫ হাজার ৫’শ৬৩ টাকাসহ ১৩ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় এসআই সুকান্ত দাস বাদী হয়ে খুলনা থানায় ১৮৭৮ সানের জুয়া আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন যার নং-১৮।











































