Home আঞ্চলিক চেয়ারম্যান রবি হত্যা মামলার আসামি ফোরকান রিমাণ্ড শেষে জেলহাজতে

চেয়ারম্যান রবি হত্যা মামলার আসামি ফোরকান রিমাণ্ড শেষে জেলহাজতে

46


স্টাফ রিপোর্টার।।
খুলনা জেলার ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হত্যা মামলার এজহারভুক্ত ৭নং আসামি মো. আল ফোরকান খান (৪৫) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
শনিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান ৩দিনের রিমাণ্ড শেষে ফোরকানকে আদালতে হাজির করেন। এসময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিশাত সুলতানা ফোরকান খানকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। এর আগে তদন্ত কর্মকর্তার ১০দিনের রিমাণ্ডের আবেদনে আদালত ৩দিনের রিমাণ্ড মঞ্জুর করেছিল ফোরকানের। মো. আল ফোরকান খান ডুমুরিয়ার থানাধিন বানিয়াখালি গ্রামের কামাল খানের ছেলে। অপর দিকে এ মামলায় ৫দিনের রিমাণ্ডে থাকা জেলা আওয়ামী নেতা উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. হারেজ উদ্দীন বিশ^াসের ছেলে মো. আজগর বিশ্বাস তারা ও গুটুদিয়া গ্রামের ফজলে সরদারের ছেলে মো. সাইফুল ইসলাম সরদারকে ৫দিনের রিমাণ্ড শেষে রবিবার আদালতে হাজির করা হবে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান জানান, রিমাণ্ডে ফোরকান গুরুত্বপুর্ন তথ্য প্রদান করেছেন। তবে তদন্তের স্বার্থে এমুহুর্ত্তে তা প্রকাশ করা হচ্ছে না। তার দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া এজহারভুক্ত বাকি আসামিদের গেস্খপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
মামলা সুত্রে জানা যায়, ৬ জুলাই রাত পৌঁনে ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ওয়াপদার মোড় নামকস্থানে র্দুর্বৃত্তদের গুলিতে শরাফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি (৪৬) নিহত হন। ঐ দিন তিনি স্থানীয় সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় তিনি ডুমুরিয়া উপজেলা সদরের শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে মোটরসাইকেলে একা খুলনার বাসার উদ্দেশে রওনা দেন। রাত পৌঁনে ১০টার দিকে তিনি খুলনা-সাতক্ষীরা সড়কের গুটুদিয়া ওয়াপদার মোড় নামকস্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পেছন দিক থেকে বেশ কয়েকটি গুলি করে পালিয়ে যায়। এ সময় তার পিঠে ৫টি গুলি বিদ্ধ হয়ে রাস্তার ওপর লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত. বলে ঘোষণা করেন। এঘটনায় নিহত চেয়ারম্যান রবিউল ইসলাম রবি’র স্ত্রী শায়লা ইরিন বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন যার নং- ৪।