Home আঞ্চলিক আড়ংঘাটায় প্রতিবন্ধি নারীকে ধর্ষণ মামলার আসামি সাগরের স্বীকারোক্তি

আড়ংঘাটায় প্রতিবন্ধি নারীকে ধর্ষণ মামলার আসামি সাগরের স্বীকারোক্তি

12

স্টাফ রিপোর্টার

নগরীর আড়ংঘাটা থানাধিন কপালী পাড়ার ৩২ বছর বয়সের এক প্রতিবন্ধি নারীকে ধর্ষণ মামলার আসামি মো.শরিফুল ইসলাম সাগর (৩৫) আদালতে  স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।

শুক্রবার তার দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম রেকর্ড করেছেন। এর আগে  মামলার তদন্ত কর্মকর্তা আড়ংঘাটা থানার এসআই সুমঙ্গল কুমার দাস আসামিকে আদালতে হাজির করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমঙ্গল কুমার দাস জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে  আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে ঘরামি পাড়ার মো. হোসেন শেখের ছেলে মো. শরিফুল ইসলাম সাগরকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।

মামলার বিবরণে জানা যায়, নগরীর আড়ংঘাটা থানাধিন কপালী পাড়ার ৩২ বছর বয়সের এক প্রতিবন্ধি নারীকে ৩০জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাগর ফুসলিয়ে মনিহার আইডয়াল স্কুলে নিয়ে যায়। সেখানে সাগর জোরপুর্বক ওই নারীকে ধর্ষণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সাগর পালিয়ে যায়। এঘটনায় প্রতিবন্ধি নারীর পিতা বাদী হয়ে আড়ংঘাটা থানায় সাগরের বিরুদ্ধে মামলা দায়ের কনে যার নং- ২।