Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

7

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর  লবণচরা মদিনাবাদ নেহারউদ্দিন সড়কের বাবুল সরকারের ছেলে উজ্জল সরকার (৩৩), সাচিবুনিয়া বাজারের ডাক্তার তৈয়ব আলীর বাড়ির ভাড়াটিয়া তপন সরকারের ছেলে অমিত সরকার (৩১), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার কচুবুনিয়া মৃত. জলিল শেখের ছেলে মো. নাঈম (৩৭)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৪০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।