Home জাতীয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী শনিবার

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী শনিবার

7


স্টাফ রিপোর্টার


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী শনিবার। ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা মহানগর ও জেলা আওয়মী লীগ সীমিত পরিসরে কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে দিনব্যাপী দলীয় কার্যালয়ে কোরআন খানি ও বিকাল ৫টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে যথাসময়ে অংশগ্রহণের জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।