স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১ বোতল ফেন্সিডিল ও ৬৫ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ৪নং ঘাট কলোনী রেলওয়ে সরকারি জায়গায় রিপনের বাড়ীর ভাড়াটিয়া মো. নাসির তালুকদারের ছেলে মো. একরাম তালুকদার (২২), গোবরচাকা নবীনগর হাতেম আলী সড়ক আঃ মান্নান এর বাড়ির ভাড়াটিয়া কাঞ্চন হাওলাদারের ছেলে মো. ইব্রাহিম (২৩), ৩৩ বসুপাড়ার
সোহরাব শেখ ওরফে আব্দুল মান্নানের ছেলে আরিফ (৩০) ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ভাদিয়ালী দক্ষিণপাড়ার মৃত. ইসমাইল দালালের ছেলে মো. নাজিম উদ্দীন (৬০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১১ বোতল ফেন্সিডিল ও ৬৫ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।










































