Home আঞ্চলিক মশিয়ালিতে ট্রিপল মার্ডারের অস্ত্র ও গুলির মামলায় জাফরিন রিমান্ডে

মশিয়ালিতে ট্রিপল মার্ডারের অস্ত্র ও গুলির মামলায় জাফরিন রিমান্ডে

9

স্টাফ রিপোর্টার

নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের মশিয়ালির ট্রিপল মার্ডারের ১৭ দিন পর জাফরিনের স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় আসামি মো. জাফরিন শেখ (৩২) এর ৩দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত।  

বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম রিমা-ের আদেশ প্রদান করেছেন। গত ৪ আগস্ট  মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুভাষ চন্দ্র বিশ্বাস আদালতে ৫দিনের রিমা-ের আবেদন করেছিলেন। ৩ আগস্ট নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. এনামুল হক বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলাটি দায়ের করেন যার নং-১। মামলার আসামিরা হলেন মশিয়ালী গ্রামের মৃত. হাসান আলি শেখের ৩ছেলে মো. জাফরিন শেখ (৩২), মো. মিল্টন শেখ (৪৫) ও মো. জাকারিয়া শেখ (৩৭)। 

মামলার বিবরণে জানা যায়, আটককৃত আসামি জাফরিনের স্বীকারোক্তি মোতাবেক কেএমপি ডিবি পুলিশের একটি টিম ২আগস্ট রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে মশিয়ালি গ্রামের শেখ বাড়ি কবরস্থানে ৩ রাউন্ড ফায়ার্ড কার্তুজ এবং সরদার বাড়ীর পিছনের ডোবা থেকে ১টি প্লাষ্টিকের বাজার করার ব্যাগের মধ্যে থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২টি দেশিয় তৈরি ওয়ান স্যুটার গান ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। এঘটনায় নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. এনামুল হক বাদী হয়ে খানজাহান আলী থানায় ৩ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন যার নং-১।