Home আঞ্চলিক নগরীর বিএনপির কল সেন্টারে নগদ অর্থ প্রদান

নগরীর বিএনপির কল সেন্টারে নগদ অর্থ প্রদান

6


খবর বিজ্ঞপ্তি


করোনা ভাইরাসে আক্রান্তদের মানবিক চিকিৎসা সেবায় খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠিত ‘কল সেন্টারে’ নগদ অর্থ প্রদান করেছেন ডা. সারাফত ও ২৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুল আনাম খানের নাতি শিশু ডিয়ন।
বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর ৫৭, রূপসা স্ট্যান্ড রোডস্থ ‘কল সেন্টারের’ অস্থায়ী কার্যালয়ে ডা. সারাফত এর দেয়া নগদ অর্থ সাংষ্কৃতিক ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবী রোজি রহমানের মাধ্যমে এবং ২৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুল আনাম খানের ¯েœহের নাতি লিবান আরাফ ডিয়নের জন্মদিনের উদযাপিত গচ্ছিত নগদ অর্থ ছোট শিশু ডিয়ন নিজে নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র হাতে তুলে দেন।
তিনি বলেন, এ মহামারিতে ছোট শিশু নিজের জন্মদিনের অর্থ মানব সেবায় উৎসর্গ করলেন। এ অনুদান সত্যই আমাদেরকে আরো অনুপ্রানিত করবে। দেশে এক দিকে করো না ভাইরাস অন্য দিকে বন্যা। প্রাকৃতিক সকল দুর্যোগ সুস্থ থেকে মোকাবেলা করতে হবে। বর্তমান দেশের মানুষ অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছে। এ সকল মানুষের সাহায্যে র জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে তাদের পাশে দাঁড়াতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, আ ম আব্দুর রহমান, রেহেনা ঈশা, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, শেখ সাদী, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, বদরুল আনাম খান, সিরাজুল ইসলাম লিটন, আল আমিন তালুকদার প্রিন্স, রাজিবুল হাসান বাপ্পী, ইমরান হোসেন, কাওসারী জাহান মঞ্জু, ইসমত আরা কাকন প্রমুখ।

ওয়ার্ড বিএনপি নেতা মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের ইন্তেকাল : নগর বিএনপি’র শোক

খবর বিজ্ঞপ্তি


৩১নং ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন আর রশিদ (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় করোনায় আক্রান্ত হয়ে ডায়বেটিকস হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, ৩মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন নগর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্য তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।