স্টাফ রিপোর্টার
যশোর জেলার শার্শা থানাধীন কামার বাড়ী মোড়ে অভিযান চালিয়ে ৭২ লিটার দেশী তৈরী চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবেরবের গ্রামের মৃত. আলী আহম্মদের ছেলে মো. আব্দুল কাদের ওরফে মিন্টু (৪৮)।
র্যাব-৬ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর জেলার শার্শা থানাধীন কামার বাড়ী মোড়ে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় যশোর টু বেনাপোল হাইওয়ে সড়কের দক্ষিন পাশ থেকে ৭২ লিটার দেশী তৈরী চোলাই মদসহ মিন্টুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।










































