Home Uncategorized খুলনায় সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

খুলনায় সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

159


স্টাফ রিপোর্টার।।

খুলনার দিঘলিয়া উপজেলার যোগীপোলের সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।


সোমবার (২৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরিফুল। তিনি যোগীপোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক ইউপি সদস্য কুয়েট সড়কের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় মোটর সাইকেলে তিন যুবক এসে সাবেক ইউপি সদস্য আরিফুলকে গুলি করে দ্রুত পালিয়ে যান। ঘটনাস্থলেই আরিফুলের মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।