মিলি রহমান।।
বাড়ির গেট সাজানোর জন্য কিংবা ছাদ বাগান সাজানোর জন্য অ্যালামন্ডা অসাধারণ একটি গাছ। অ্যালামন্ডা বা অ্যালামান্ডা বা অলকানন্দাকে ইংরেজিতে ‘Golden Trumpet’ বা ‘Yellow Bell’ নামে ডাকা হয়।
অ্যালামন্ডা একপ্রকার Allamanda গণভুক্ত ও ‘Apocynaceae’ পরিবারভুক্ত গাছের ফুল। এই গাছের বৈজ্ঞানিক নাম Allamanda cathartica। বড় আকারের হলুদ ফুলটি দেখতে খুবই সুন্দর। এ ফুলের গড়ন অনেকটা কলকের মতো তবে আয়তনে কলকের চেয়ে বড়। এর আদিভূমি ব্রাজিল।
রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাজিলের এই অ্যালামেন্ডা প্রজাতির ফুলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করেন অলকানন্দা। হলুদ রঙের ফুলই বেশি দেখতে পাওয়া গেলেও হালকা বেগুনি রঙের ফুলও হয়ে থাকে। রৌদ্রকরোজ্জ্বল দিনে এটি সবচেয়ে ভালভাবে ফোটে। পানি জমে থাকেনা এমন মাটিতে এটি ভালো জন্মে।
এটি অনেকটা লতা জাতীয় গাছ, তাই বেড়া বা লাঠিতে ভর দিয়ে এটি বেড়ে ওঠে। এই গাছ ২ ধরনের হয়। এক ধরনের গাছ গুল্ম জাতীয়, অন্যটি লতানো। কেউ যদি টবে অলকানন্দা চাষ করতে চান তাহলে অবশ্যই গুল্ম জাতীয় গাছের চারা আনতে হবে। ছেটে দিলে এটি গুল্ম হিসেবেও বেড়ে উঠতে পারে। না ছাটলে এটি ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
অলকানন্দার দারুণ সৌন্দর্য রৌদ্রোজ্জ্বল পরিবেশের মাঝে চারদিকে তীব্রতা ছড়িয়ে দেয়। আলোকেও যেন হার মানায় অলকানন্দার সে হলুদ রঙের আভা। ঘন সবুজ গাছের উপর হলুদময় সুগভীর শোভা। তবে ফুলগুলো গন্ধহীন হলেও সারা বছর ফোটে এমন ফুলের মধ্যে অ্যালামন্ডা একটি।
খুবই সাধারণ গড়নের ফুলটির বিশেষত্ব লুকিয়ে আছে এর রঙে। উজ্জ্বল টকটকে হলদে বর্ণের ৫টি পাপড়ি আর সবুজ পাতার নান্দনিক গঠন সহজেই নজর কাড়তে বাধ্য। কাণ্ড, পাতা ও ডাল ভাঙলে সাদা রঙের ‘কস’ বের হয়। অলকানন্দার ২-৩ টা জাত আছে। এটি খয়েরি, ক্রীম, বিস্কুট, সাদা, হলুদ রঙের হয়ে থাকে। এই গাছে সূর্যালোক ভীষণ দরকার হয়। ছায়াযুক্ত স্যাঁতসেঁতে জায়গায় গাছ ভালো হয় না , ফুলের রংও খোলে না।
গাছটি বাংলাদেশের সর্বত্র জন্মায়। বাড়ি ও বাগানের সৌন্দর্যবর্ধনে অলকানন্দা জনপ্রিয়তা। এই গাছের কিছু ঔষধিগুনও আছে।
অ্যালামন্ডার ঔষধিগুণ
১.ম্যালেরিয়া রোগের চিকিৎসায় অ্যালামন্ডা গাছের পাতা ব্যবহার করলে উপকার পাওয়া যায়।
২.অ্যালামন্ডা গাছের মূল সেদ্ধ করে সকাল বিকাল সেবন করলে ঘাড়ের পেশী শক্ত হয়।
৩.অ্যালামন্ডা গাছের পাতা সেদ্ধ করে সেবন করলে শ্বেতরোগ দ্রুত ভালো হয়।
৪.মূত্রগ্রন্থির প্রদাহ দেখা দিলে অ্যালামন্ডা গাছের মূল সেদ্ধ করে চিনির সঙ্গে মিশিয়ে সেবন করলে উপকার পাওয়া যায়।
৫.কলেরা রোগ হলে অ্যালামন্ডা গাছের পাতা ভেজানো পানি খেলে কলেরা ভালো হয়ে যায়।











































