Home আঞ্চলিক এক অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া

এক অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া

137


আবু হোসেন বাবু।।
প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে অনেক সংগ্রামী, জিবনের গল্প বৃটিশ বিরোধী আন্দোলনের সময় মানুষ শুনেছে। আমি যার কথা বলব তাকে সবাই চেনে কিন্তু দুঃখ জনক হলেও সত্য মুল্ল্যায়ন এক এক জনের একেক রকম, হতেই পারে রাজনৈতিক দলের নেতা সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়।তারপরও আদর্শের অমিল তো আছেই।
যাইহোক পৃথিবীতে দেশে দেশে, যুগে,যুগে, শতাব্দীতে মানুষের স্বপ্ন, মানুষের আর্থিক, সামাজিক, রাজনৈতিক, মুক্তির প্রয়োজনে, সময়ের প্রয়োজনে ক্ষণজন্মা মানুষ জন্ম নেয়। হতে পারে তিনি পুরুষ অথবা মহিলা তাদের নেতৃত্বে জাতি সেই মুক্তির নিশানা খুঁজে পায়।তেমনি একজন সংগ্রামী মানুষ বেগম খালেদা জিয়া।


১৭৫৭ সালের ২৩ জুন বাংলার স্বাধীনতা সুর্য অস্তমিত হয়েছিল পলাশীর প্রান্তরে। কালপরিক্রমায় ২১৪ বছর পর্যন্ত জাতির মুক্তির জন্য কত আত্মত্যাগ, কত রক্ত, বলিদান,কত শত মা বোনের সম্ভ্রম, কত বিপুল সম্পদের ক্ষতির বিনিময়ে আমরা জাতি হিসাবে গনতান্ত্রিক মুক্তি লাভ করেছি এই মানুষটির আপোষহীন নেতৃত্বের কারনে।
খালেদা জিয়া মানেই এক আপোষহীন দৃঢ়চেতা, সংগ্রামী নেতৃত্বের নাম। খালেদা জিয়া মানেই মুক্তি, খালেদা জিয়া মানেই প্রতিবেশী রাষ্ট্রের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে ন্যায্য হিস্যা সন্মানের সাথে সমতার ভিত্তিতে আদায় করা,ক্ষমতায় থাকার জন্য কারো দাসত্ব করা নয়।

খালেদা জিয়া মানেই অন্ধকার রজনীতে পথ নির্দেশনার বাতিঘর। খালেদা জিয়া মানেই শুধু বাংলাদেশ নয় বিশ্ব মানবতার, শোষণ বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা। কোন অন্যায় লোভ লালসার কাছে মাথানত করেনি,আত্মসমর্পণ করেনি, এই বয়সে কারাবন্দী হয়ে জীবন যাপন করছে কারো দয়ার দান গ্রহন করেননি। আমি গর্বিত, আমি এই সংগ্রামী নেত্রীর একজন কর্মী।


ভালো নেই আমার দেশ,আমার সার্বভৌমত্ব, ভালো নেই আমার মায়ের মতো নেত্রী। দোয়া চাই সমগ্র দে-শ বাসির কাছে।

-ফেসবুক থেকে নেয়া