বাগেরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশের উপকুলীয় অঞ্চল বাগেরহাটের প্রান্তিক নারী ও কিশোরী বালিকাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী “হেলথ ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন রবিবার বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদে “হেলথ ক্যাম্প” এর আয়োজন করা হয়েছে।
ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু এর সভাপতিত্বে উক্ত হেলথ ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকশী।
নারী ও কিশোরী বালিকাদের খাদ্য ও পুষ্টি, ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা, আধুনিক গর্ভনিরোধ, জরুরী গর্ভনিরোধ, যৌন ও স্ত্রীরোগ, গর্ভকালীন যত্ন ও ক্ষতিকারক অনুশীলন প্রতিরোধ ইত্যাদি বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। বাগেরহাট সিভিল সার্জন এর কার্যালয়ের মেডিকেল অফিসার (বিশেষজ্ঞ চিকিৎসক) শেখ রিয়াদুজ জামান সহ রিয়া রানী পাল, কামরুন্নেছা খাতুন, প্রিয়াংকা মন্ডল ও তন্দ্রা রানী রিপা চিকিৎসা সেবা প্রদান করেন। প্রায় দুই শতাধিক রুগী চিকিৎসা সেবা গ্রহন করেন।
উন্নয়ন সহযোগি সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় ফ্যামিনিস্ট ইন একশন কর্মসূচীর আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা “ওয়াদা” এর বাস্তবায়নে “বাংলাদেশের উপকুলীয় অঞ্চলের প্রান্তিক কিশোরী বালিকা ও যুব নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারের উন্নয়ন” প্রকল্পের অধীনে উক্ত হেলথ ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিউর রহমান ও ওয়াদা সংস্থার চেয়ারম্যান এন্ড সিইও নিলুফা আক্তার ইতি। কর্মসূচীর সার্বিক ব্যবস্থপনা করেন ওয়াদা সংস্থার প্রকল্প ব্যবস্থাপক মো: আল-আমিন সরদার।











































